শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মোবাইলে ব্যস্ত নার্স, মারা গেলেন প্রসূতি

প্রসূতি যন্ত্রণায় ছটফট করছিল। একই সঙ্গে রক্তপাতও হচ্ছিল। কিন্তু তার দিকে নজর দেননি দায়িত্বরত নার্স। ব্যথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই প্রসূতি। প্রসূতির পরিবারের অভিযোগ, তার (প্রসূতি) যখন রক্তপাত হচ্ছিল, হাসপাতালের দায়িত্বরত নার্সরা মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। ওই প্রসূতির নাম রিম্পা তালুকদার (২০)। তিনি ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার কাঞ্চননগরের বাসিন্দা। ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে প্রসব ব্যথা উঠলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন

খালেদার মুক্তি চেয়ে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ওয়াশিংটনে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কে স্মারকলিপি দিয়েছেন তারা। স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি দুপুরে স্টেট ডিপার্টমেন্টে এবং বিকালে হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। খবর বার্তা সংস্থা এনা’র। নিউইয়র্ক, ওয়াশিংটন, নিউজার্সি, বস্টন, ফিলাডেলফিয়া,বিস্তারিত পড়ুন

পাবনার চাটমোহর উপজেলার মাথা জোড়া লাগানো শিশু দুটির অস্ত্রোপচার আজ

মেয়েরা আলাদাভাবে হাঁটবে, খেলবে, আলাদাভাবে বেড়ে উঠবে এই আশায় বুক বাঁধছেন মাথা জোড়া লাগানো শিশু রাবেয়া-রোকাইয়ার বাবা-মা। চিকিৎসকরাও তাদের আলাদা করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এজন্য ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটা অস্ত্রোপচার করতে হবে বলেও জানান তাঁরা। শিশু দুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে দুই শিশুকে। তাদের মা তাসলিমা খাতুন ও বাবা রফিকুল ইসলাম সঙ্গে আছেন। পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা তাঁরা।বিস্তারিত পড়ুন

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় গত রাতেবিস্তারিত পড়ুন

১২ দিন ধরে নিখোঁজ দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি

বেসরকারি টিভি চ্যানেল ‘দেশ টিভি’র মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এম. ওবায়দুর রহমান (৪৮) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।তিনি বাংলাদেশ কৃষক সমিতির ঘিওর উপজেলা শাখার একজন নেতাও। ১৫ ফেব্রুয়ারি খুলনায় কৃষক সমিতির সম্মেলন শেষে ফেরার পথে যশোর থেকে নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। ওবায়দুর রহমান জেলার ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।বিস্তারিত পড়ুন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুঁলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের তিন কর্মী আহত হয়েছেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পুঁলিশ ফাঁড়ির সামনে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এসময় বেরোবি ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভুঁইয়া স্পিডে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন। তখন রাসেল নামের এক শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সড়ক দূর্ঘটনায় কলারোয়া পৌর মেয়রের ভাইপো ইমন নিহত

সাতক্ষীরার কলারোয়ায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা পলিটেকনিক কলেজের ইঞ্জিনিয়ারিং বর্ষের মেধাবী ছাত্র জি এম ইমন(২৫)। সোমবার দুপুর ১টার দিকে তিনি যশোর জেলা স্কুলের সামনে মটর সাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হন। সে কলারোয়া পৌরসভার জনপ্রিয় মেয়র ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলামের ভাইপো এবং গদখালী গ্রামের গাজী আব্দুস সামাদ সাবোর আলীর ছেলে। নিহত ইমনের মৃত্যেুর সংবাদ মুহুর্তের মধ্যে পরিবারের কাছে ছড়িয়ে পড়লে আত্নীয়-স্বজনের কান্নায় এলাকারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ভারতীয় গরু আটক

সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে অবৈধ ভাবে আনা ১১টি গরু থানা পুলিশ জব্দ করেছে। সোমবার সকালে উপজেলার ঈশ্বরীপুর গ্রামের ছাত্তার কাগুজির বাড়ির সামনে থেকে গরুগুলো পুলিশ জব্দ করে। কালিগঞ্জ সহকারি পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, অবৈধভাবে ভারতীয় গরু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মালিক বিহীন ১১টি জব্দ করা হয়। চোরাকারবারিরা অবৈধ ভাবে গরুগুলো ভারত থেকে এনে পাচার করছিল বলেও তিনি জানান।

অনলাইন নিউজ পোর্টাল Ctg post.cm এর সস্পাদককে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল Ctg post.cm এর সম্পাদক স. ম. জিয়াউর রহমানকে বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি) এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হওয়ায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম(রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন দাতারা হলেন, ফোরামের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন ( দৈনিক তৃতীয় মাত্রা ও পত্রদূত ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীনবিস্তারিত পড়ুন

তালায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

“মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় তিনদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি ) সকালে তালা সরকারি কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। মেলা পরিদর্শন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন

শ্যামনগরের সবজি চাষে নারীরা স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহারে সুফল পাচ্ছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নারীরা স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার করে গুগলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সবজি চাষে সফলতা পাচ্ছে। নোনা এলাকায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ বিষমুক্ত সবিজ চাষ করে পুষ্টির চাহিদা পুরণের পাশাপাশি আয় বেড়েছে তাদের। কম খরচে বাড়ির পাশের ফেলা রাখা জমিতে চাষ করে লাভবান হওয়ার ফলে দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অর্থনীতিতে আরও অবদান রাখতে পারে এ অঞ্চলের নারীরা। এলাকাবাসি জানায়, ২০০৯ সালেরবিস্তারিত পড়ুন

কেশবপুরের হাসানপুর ইউনিয়ন পরিষদের সচিব অপহরণ, আটক-১

কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল ইসলামকে অপহরণ করে মুক্তিপন আদায় করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের সচিব মণিরামপুর উপজেলার চালুহাটি গ্রামের আঃ হামিদের পূত্র মিনারুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারী যশোর ক্যান্টনমেন্ট কলেজে এম.বি.এ মাষ্টার্স পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো। ফেরার পথে বিকাল সাড়ে ৫ টায় আরবপুর মোড়ে পৌছে।তারপর একটি সাদা রংএর প্রাইভেটকার এসে তাকে অপহরণবিস্তারিত পড়ুন

দৈনিক তৃতীয় মাত্রা’র সম্পাদককে গুম,হত্যার হুমকির নিন্দা জেলা সাংবাদিক ফোরামের

বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নতুন মাত্রা জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক রবীন সিদ্দিকীকে দূর্বৃত্ত কর্তৃক মোবাইল ফোনে গুম ও হত্যার হুমকির গভীর উদ্বেগ প্রকাশ সহ তীব্র নিন্দা জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে হুমকি দাতাদের খুজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১২ পিচ ইয়াবা সহ একজন আটক

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন স্লুইস গেটের উপর থেকে মোমিনুর ইসলামকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটককৃত মোমিনুর ইসলাম উপজেলার চুনকুড়ি গ্রামে আহাদ গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে জেলবিস্তারিত পড়ুন

বেনাপোলে ১৫ লাখ টাকাসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা সাড়ে ১৫ লাখ হুন্ডির টাকাসহ সাদেক(২১)নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা। সোমবার (২৬ফেব্রুয়ারী) সকালে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে তাকে আটক করে করা হয়। আটক সাদেক বেনাপোল পোর্ট থানার নামাজ গাঁ গ্রামের মিজানুর রহমানের ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে একবিস্তারিত পড়ুন

২ কোটি টাকা বিদুৎ বিল বাকি কোটচাঁদপুর পৌরসভার

১৩৫ বছরের প্রাচীনতম কোটচাঁদপুর পৌরসভার ৮৪ মাসের বিদ্যুৎ বিল বাবদ ২ কোটি ৩ লাখ টাকা বকেয়া হয়েছে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ বারবার লিখিত ও মৌখিক তাগিদ দেয়ার পরও পৌর কর্তৃৃৃপক্ষ এ বিপুল পরিমাণ টাকা পরিশোধ করছে না। বিদ্যুৎ সরবারহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মনোয়ার জাহিদ জানান, ২০০৫ সাল থেকে পৌরসভার কাছে এই বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জাহিদ নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ববিস্তারিত পড়ুন