Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ইয়ামাহা মোটর সাইকেলের গ্রাহক দিবসে জান্নাতুল নাঈম এভ্রিল

সাতক্ষীরায় ইয়ামাহার গ্রাহক দিবসের দিন ব্যাপি অনুষ্ঠান মাতালেন মিস ওয়াল্ড বাংলাদেশ তারকা জান্নাতুল নাঈম এভ্রিল। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ) মিলনায়তনে দিন ব্যাপী নাচ, গান, আর তারকাদের মিলন মেলার মধ্যে দিয়ে জমকালো অনুষ্ঠানে কেক কেটে পালিত হলো ইয়ামাহার গ্রাহক দিবস। ইয়ামাহার সাতক্ষীরার ডিলার বিশিষ্ট ব্যাবসায়ী দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও ব্যবসায়ী মাহবুবুর রহমানের পরিচালনায় দিন ব্যাপী অনুষ্ঠানের গ্রাহক ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৫৫ পিচ ইয়াবা সহ একব্যক্তি আটক

পঞ্চান্ন পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের জাহিদ হোসেন কে গ্রেপ্তার করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই বিজয় কুমার মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদ দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল। এমন খবরের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা সদরে নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিল

সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে প্রতিবছরের ন্যায় মহাগ্রন্থ আল-কোরআন ও রাসুল (সাঃ) এর সুন্নাত প্রচারের লক্ষ্যে ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন,বিস্তারিত পড়ুন
শার্শা উপজেলা সহঃভূমী কমিশনার আঃওয়াদুদের সিনিয়র সহকারী সচীব পদে পদোন্নতি

শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভূমী)আব্দুল ওয়াদুদ সিনিয়র সহকারী সচীব পদে পদন্নোতি লাভ করেছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.০০.০০০০.১৩৭.১২.০৭৫.১৭-৫৮নং স্মারকের সুত্রধরে তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। আবদুল ওয়াদুদ গত ২০১৬ সালে শার্শা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। যোগ্যতা ও কর্মদক্ষতার কারণে তাকে পদোন্নতি দেয়া হয়েছে। আবদুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।তার পিতামহ এলাকার সৎজন ও গুনিব্যাক্তি ব্যাক্তি হিসেবে বিষেশ পরিচিতি লাভ করে।তার পিতাও একজনবিস্তারিত পড়ুন
সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

সুনামগঞ্জের ছাতকে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুই জন নিহত ও ট্রাকচালক আহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বোগলা এলাকার হামিদ মিয়া (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার আবুল কালাম (২৫)।আহত ট্রাকচালকের নাম জানা যায়নি। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ বলেন, সিলেট থেকে স্টিলেরপাত নিয়ে একটি ট্রাক সুনামগঞ্জের বোগলাবাজারে যাচ্ছিল। পথেবিস্তারিত পড়ুন
শোকে স্তম্ভিত বলিউড

শনিবার দুবাইয়ে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের প্রথম নারী সুপারস্টার নায়িকা শ্রীদেবী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৪ বছর। তামিল ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়েই তিনি বলিউডের প্রভাবশালী অভিনেত্রী হয়ে ওঠেন। এই নায়িকার হঠাৎ মৃত্যুকে শোকে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা বলিউড। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে গেছে শোক বার্তায়। নায়িকার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারিরবিস্তারিত পড়ুন
১২ বছর আগে হারিয়ে যাওয়া সুমাইয়া বাবা-মায়ের খোঁজ চান

বাবা ও মায়ের নাম ছাড়া কিছুই জানে না সুমাইয়া আক্তার সুরাইয়া। এর বাইরে নিজ জেলার নাম শরীয়তপুর বলতে পারে। ২০০৬ সালে ঢাকার মিরপুর থেকে হারিয়ে যাওয়া সুমাইয়া আক্তার সুরাইয়া তার বাবা-মায়ের খোঁজে শরীয়তপুর পালং মডেল থানায় এসে সবার সহযোগিতা চাইছেন। এ বিষয়ে পালং মডেল থানা পুলিশ একটা সাধারণ ডায়েরি (জিবি) নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। পালং মডেল থানা ও সুরাইয়ার সঙ্গে কথা বলে জানা যায়, ১২ বছর আগে ২০০৬ সালে রাজধানীর মিরপুর-১ এলাকাবিস্তারিত পড়ুন
বিশুদ্ধ ভাষা ও ইসলাম

পৃথিবীর সব ভাষাই আল্লাহর বিশেষ দান। যুগে যুগে প্রেরিত লক্ষাধিক নবী-রাসুল নানা ভাষায় কথা বলতেন। তবে তাদের সবার প্রয়োগ ও বৈশিষ্ট্য ছিল প্রায় একই। তাদের ভাষা ছিল সুন্দর, মার্জিত ও রুচিসম্মত। হাদিসে আছে, রাসুল (সা.) বলেন, ‘ইসলাম হচ্ছে সুন্দর ভাষায় কথা বলা ও ক্ষুধার্তকে খাওয়ানো।’ একটি মন্দ ও কর্কশ কথা অপমানজনক উক্তি মানবহৃদয়ে দীর্ঘকালীন রক্তক্ষরণ ঘটায়, যার উপশম সহজে হয় না। আমাদের প্রিয়নবী (সা.)-এর মধুর ভাষা শুনতে, সুন্দর আচরণ দেখতে অমুসলিমরাওবিস্তারিত পড়ুন
শার্শার গোগায় যুবলীগের জসীম শালিশের নামে অর্থ বানিজ্য করছে

যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নে শালিশের নামে অর্থবানিজ্য চলছে। যুবলীগের জসিমের অর্থবানজ্যে অতিষ্ট হয়ে পড়েছে গোগা ইউনিয়নের জন সাধারণ৷ তার অত্যাচার,নির্যাতন, নীপিড়ন,চাদাবাজী হুমকি ধমকির হাত থেকে রেহাই পাচ্ছে না নিজ দল আওয়ামীলীগের নেতা কর্মীরাও৷ এলাকায় জসিম তার নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘ দিন কায়েম করেছে ত্রাসের রাম রাজত্ব৷ সামান্য অপরাধে মানুষকে রাস্তাঘাট, বাড়ী থেকে তুলে তার ব্যক্তিগত অফিসে নিয়ে মারধর করে আহত করে আদায় করা হয় লক্ষ লক্ষবিস্তারিত পড়ুন
তালায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী লিটন হোসেন মৃধা (৩৫) নিহত হয়েছেন। সে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাটি গ্রামের মৃত খালিদ মৃধার ছেলে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় ৩ জন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদরবিস্তারিত পড়ুন
সৌদি নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন

সৌদি আরবের সেনাবাহিনীতে এখন দেশটির নারীরা যোগ দিতে পারবেন। দেশটির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, তবে পুরো সৌদি আরবের নারীদের এ সুযোগ থাকছে না। আপাতত দেশটির চারটি অঞ্চল রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনার নারীরা এ সুযোগ পাবেন। আবেদনকারী নারীকে অবশ্যই সৌদি বংশোদ্ভূত হতে হবে। যেসব নারী বিদেশিদের বিয়ে করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না। সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বেসরকারি খাতকে প্রসারিত করতেবিস্তারিত পড়ুন
খালেদার জামিন আবেদনের শুনানি আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ রোববার অনুষ্ঠিত হবে। হাইকোর্টের রোববারের কার্যতালিকায় খালেদা জিয়ার জামিন আবেদনটি ৩৬ নম্বরে রয়েছে। দুপুর ২টায় আপিল ও জামিন আবেদনের শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমন তথ্য উল্লেখ করা হয়। ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ারবিস্তারিত পড়ুন
বিডিআর বিদ্রোহ : শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার

বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) বিদ্রোহের নয় বছর পূর্ণ হলো আজ ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এই দিনে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে এক নারকীয় হত্যাযজ্ঞ। বিডিআর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের কর্তৃত্ব কমানো, বেতন বৈষম্য কমানোসহ বিভিন্ন দাবিতে সশস্ত্র বিদ্রোহ করেন বিডিআর জওয়ানরা। এতে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার রায় দেওয়া হয়। সাজা পান দোষী ব্যক্তিরা। কিন্তু বিস্ফোরক আইনের মামলার ব্চিার দীর্ঘ নয়বিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী তিন নারী

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। নোবেলজয়ী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান এবং উত্তর আয়ারল্যান্ডের মারেইড ম্যাগুয়ার শনিবার বাংলাদেশ সফর শুরু করেছেন বলে নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী বাংলাদেশ সফরে এসেছেন। তারা শনিবার থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন। নোবেলজয়ী এই তিন নারী মূলত কক্সবাজারেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় দুই বাংলার সাহিত্য সম্মেলন শুরু

এসো শিল্পের আগুনে পুড়ে শুদ্ধ হই, দ্বিধা আর জড়তা ভেঙে মুক্ত হই’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন’। শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয় এ আয়োজন। টানা দুই দিনের অনুষ্ঠান মালার পর রবিবার রাতে শেষ হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষর তার গৌরবময় কর্মকালের ৪০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুই দেশের কবি-সাহিত্যিকরা সম্মেলনে অংশ নিয়েছেন। শনিবার সকালবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৫ ও ২০১৬ প্রদান অনুষ্ঠান আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন কৃতী শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। ২০১৫ সালের জন্য ১২৪ জন এবং ২০১৬বিস্তারিত পড়ুন
