Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা-০১ আসনের জনগণ এমপি মুস্তফা লুৎফুল্লাহকে পূণরায় পেতে চায়

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। জঙ্গি মৌলবাদী শক্তির অভয়ারণ্য বলে পরিচিত। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে এই জেলাতেই সব থেকে বেশি জ্বালাও-পোড়াও, তান্ডব হয়েছিলো। একইসঙ্গে ওই অপশক্তিকে প্রতিহত করতে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত সংগ্রামও ছিলো সেখানে। এখনো চলছে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম। আর এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ জানান, এখনো সাম্প্রদায়িক অপশক্তি নির্মূল হয়নি। গণআন্দোলনের মুখে তারা কোণঠাসা হয়েছে। যেবিস্তারিত পড়ুন
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা প্রস্তাব

পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখায় কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। পরমাণু অস্ত্র কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চির বৈরী মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনা কঠোর এ অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তাবের সায় দিয়েছে উত্তর কোরিয়ার অন্যতম প্রধান দুই মিত্র শক্তি চীন ও রাশিয়াও। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৫-০ ভোটে পাস হয়। এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ওবিস্তারিত পড়ুন
প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া বাংলাদেশে

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পরিচয়। এক বছর ধরে কথা বলতে বলতে বন্ধুত্ব। পরে প্রেম। সেই প্রেমের টানেই ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের পটুয়াখালীর বাউফল উপজেলায় চলে এসেছেন নিকি উল ফিয়া (২০) নামের এই তরুণী। পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের স্নাতক পড়ুয়া মো. ইমরান হোসেন (২২) ভালোবাসার মানুষটিকে স্বাগত জানাতে শুক্রবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরদিন নিকি উল ফিয়াকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন। নিকি উল ফিয়া এখন সেখানেই আছেন। ইমরানবিস্তারিত পড়ুন
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ফিলিস্তিনজুড়ে বিক্ষোভ: ১ ফিলিস্তিনি শহীদ, বহু আহত

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার গাজার উত্তরে বিক্ষোভ চলাকালে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি তরুণ শহীদ ও চার জন আহত হয়েছে। দখলদার সেনারা জাকারিয়া নামের ওই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়ার পর এ নিয়ে অন্তত ১২ জন ফিলিস্তিনি শহীদ হলেন। গাজা ছাড়াও পশ্চিমতীর ও বায়তুল মুকাদ্দাসে আজ ব্যাপকবিস্তারিত পড়ুন
রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট। শুক্রবার রাজধানীর শাহআলী থানার চিড়িয়াখানা রোডে অবস্থিত ‘মেঘনা ভবন জামে মসজিদ’ কমিটির চেয়ারম্যান মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের প্রধান নির্বাহী ড. মো. মোজাহেদুল ইসলাম বলেন, আল্লাহর ঘর মসজিদ ভাঙার অপরাধে জাতির কাছে আগামী সাত দিনের মধ্যে অপরাধীদের ক্ষমা চাইতে হবে। তিনি অভিযোগ করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রাস্তা সংস্কার পরিদর্শণকালে এমপি রবি

সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কদমতলা-থানাঘাটা হয়ে বিজিবি ক্যাম্প পর্যন্ত ২৩শ’৭০ মিটার রাস্তা পাকা করণে নিন্মমানের বিটুমিন ও নির্মাণ সামগ্রী ব্যবহার ও দরপত্র বহির্ভূত কাজ করার অভিযোগে কাজ বন্ধ করে দেওয়ায় শুক্রবার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সাতকষীরা-০২ আসনের সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,দেশের রাস্তা-ঘাটের উন্নয়নে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। বছর যেতে না যেতেই রাস্তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ছে। শুধু তদারকীর দায়িত্বে থাকা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসহায় শীতার্থ মানুষের শীতবস্ত্র বিতরন কালে এমপি রবি

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা গড়েরকান্দা পূর্বপাড়া এলাকায় অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার সন্ধ্যায় পৌষের কণকণে তীব্র শীতের রাতে অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন। এসময় প্রতিবন্ধী ও অসহায় ৬০টি পরিবারের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উরবিস্তারিত পড়ুন
সকল ধর্মই শান্তির কথা বলে, হিংসা বিদ্বেষ জাতীকে ধ্বংস করে

বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন শিকদার এমপি বলেন সকল ধর্মই শান্তির কথা বলে। হিংসা বিদ্বেষ জাতীকে ধংস করে। যুগে যুগে মনিষীরা এসেছেন মানুষের মাঝে শান্তির বানি নিয়ে। বেনাপোল নামাচার্য শ্রী শ্রী ব্রম্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ি মরোনত্তর আজিবন ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান ও ত্রি- বার্ষিক কাউন্সিল সম্মেলন ও কাউন্সিল অধিবেশন- ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে তিনি একথা বলেন।শুক্রবার ( ২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল পাঠবাড়ি হরিদাসবিস্তারিত পড়ুন
শার্শার কায়বা ইউনিয়ন পরিষদে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরন

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদে শু্ক্রবার (২২ডিসেম্বর) সকালে পরিষদের উদ্যগে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরন করা হয়। কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু পরিষদের হলরুমে এ কম্বল বিতরন করেন।এসময় উপস্থিত ছিলেন সচীব আবু জাফর,ইউ,পি,সদস্য বদিউজ্জামান,হবিবর রহমান, রফিকুল ইসলাম ও মোহাম্মাদ আলি।ইউনিয়নের তিনশত দুস্থ্যদের মাঝে এই কম্বল বিতরন করা হয় বলে চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ কলারোয়া নিউজকে জানান।
হেলিকপ্টারে করে নববধূকে নিজ বাড়িতে নিয়ে হাজির হয়

শুক্রবার (২২ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে সিয়ামুল নাসির ও নববধূকে বহন করা বিআরবি গ্রুপের হেলিকপ্টারটি মধুপুর উপজেলার কালামাঝি গ্রামের একটি মাঠে অবতরণ করে। শত শত নারী পুরুষসহ অসংখ্য লোকজন তখন বর-কনেকে এক নজর দেখতে ছুটে আসেন। এসময় বর ও কনের নিরাপত্তায় নিয়োজিত ছিল মধুপুর থানার বেশ কয়েকজন পুলিশ। বর কালামাঝি গ্রামের জনৈক আমান আলীর ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সিয়ামুল নিউজিল্যান্ডে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন। কনে আবরার (২১) রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দাবিস্তারিত পড়ুন
মা ও মেয়ের স্বামী একজনই, এই গোষ্ঠীর এটাই রীতি!

মা এবং মেয়ের স্বামী একজনই। দুজনেই তার সঙ্গে ভাগ করে নেয় শয্যা। এটাই রীতি মাণ্ডী সম্প্রদায়ের। প্রাচীন এই জনগোষ্ঠীর বাস ভারত এবং বাংলাদেশ সীমান্তের পাহাড়ি অঞ্চলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে দুই মাণ্ডী নারী এবং তাঁদের স্বামীর কথা। এই পরিবারটির বাস মধুপুরের জঙ্গল ঘেরা গ্রাম। ঢাকা থেকে মধুপুর যেতে সময় লাগে গাড়িতে ৬ ঘণ্টা। মধুপুরের এক প্রত্যন্ত মাণ্ডী গ্রামে বাস ওরোলা দাবোতের। কিশোরীবেলায় যেই সে স্বাদ পেল নারীত্বের‚ অমনি তার সামনে প্রকাশিতবিস্তারিত পড়ুন
ব্রহ্মরাজপুর ডি. বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান। বৃহস্পতিবার স্কুলের আইসিটি কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি নবম বারের মত সভাপতি নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন। এর আগে মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান পৃথক মেয়াদে আটবার সভাপতির দায়িত্ব পালন করেন। কমিটির অন্যরা হলেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক এমাদুল ইসলাম, অভিভাবক সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলার সভাপতি হলেন ফাতেমা হক রিক্তা ও আমিনুর সহ-সম্পাদক
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয়েছে

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয়েছে।সংস্হার চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান কেন্দ্রীয় কার্যলয় ঢাকা থেকে এ কমিটি ঘোষনা করেন।২৮ জুলাই ঘোষনাকৃত কেন্দ্রীয় কমিটিতে সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আমিনুর হোসেন সহ-সম্পাদক এবং বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা কালীগঞ্জের ফাতেমা হক রিক্তাকে জেলার সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি ঘোষনা কালে সংস্হার চেয়ারম্যান বলেন সবাইকে কেন্দ্রীয় কমিটিতে রাখতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদেরকে অন্যান্য কমিটিতে রাখা হয়েছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আবৃত্তি ও আলোচনায় কবিতা উৎসব

সাতক্ষীরায় আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘কবিতা পরিষদ সাতক্ষীরা’ এ উৎসবের আয়োজন করে। উৎসবের উদ্বোধন করেন কবি দুখু বাঙাল। কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু। এতে ‘অন্তরঙ্গ অনুভবে সাতক্ষীরার সাহিত্য: একটি সমীক্ষা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সুহৃদ সরকার। অনুষ্ঠানে আলোচনা করেনবিস্তারিত পড়ুন
১১ সদস্য বিশিষ্ঠ বন্দর রক্ষা কমিটি গঠিত
বেনাপোল কাস্টমসের অবাধ ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ফুসে উঠেছে জনতা

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের অবাধ ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে এবার ফুসে উঠেছে জনতা। কতিপয় কাস্টমস সদস্যরা দেশের সর্ববৃহৎ আর্ন্তজার্তিক এই স্থল প্রবেশ দ্বারকে ধ্বংশ করতে ঘুষ বাণিজ্যের খেলায় মত্ত হওয়ায় বেনাপোলকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গঠিত হয়েছে ১১ সদস্য বিশিষ্ঠ বন্দর রক্ষা কমিটি। এই বন্দর রক্ষা কমিটির মাধ্যমে শুক্রবার সকালে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সভা করা হয়। যার নেতৃত্ব দিচ্ছে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন
মিয়ানমারের সেনা কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

রাখাইন রাজ্যে জাতিগত নিধনে নেতৃত্বের অভিযোগে, মিয়ানমারের সেনা কর্মকর্তা মং মং সো’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, জেনারেল সো’র তত্ত্বাবধানেই রাখাইনে সেনা অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালীন বেসামরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকারের তোয়াক্কাই করেননি তিনি। অবশ্য নিষেধাজ্ঞা দেয়ার আগেই, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে তাকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন। এর আগে, অজ্ঞাত কারণে তাকে সেনাবাহিনীর পদ থেকেও সরিয়ে দেয় মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
