রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চার নারীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

এক বাড়িতে চার নারীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম ‘নারী উন্নয়ন ফোরাম।’ আজ শুক্রবার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন হয়। ধর্ষণের ঘটনায় চার সন্দেহভাজনের মধ্যে দুই যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানার পুলিশ। তাঁরা হলেন মো. সুমন আবু ও মো. ফারুকী ওরফে মাহমুদ। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। গত ১২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পাঁচদিন পর মামলা করেন ভুক্তভোগীরা। তারপর গত বুধবারবিস্তারিত পড়ুন

অপূর্ব-নওশীনের ‘নিয়তি’

দেশের ব্যস্ততম অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম জিয়াউল ফারুক অপূর্ব ও নওশীন নাহরিন। অভিনয়গুণ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই। এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে তাঁদের অভিনীত নাটক ‘নিয়তি’। নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন তানিন রহমান। নাটকটিতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সুব্রত বড়ুয়া, মাহমুদা নিশা, বাশার বাপ্পি, ফরচুন, মোশাররফ হোসেন প্রমুখ। নাটকটির গল্পকার সাব্বির চৌধুরী বলেন, ‘এই নাটকের গল্পে যা দেখানোবিস্তারিত পড়ুন

প্রকাশ্যে কেন এই নারীকে সাবেক সহকর্মী পুড়িয়ে মারলেন?

সম্পর্ক এড়িয়ে যাওয়ার অভিযোগে প্রেমিকাকে প্রকাশ্য রাস্তায় জীবন্ত জ্বালিয়ে দিয়েছেন তাঁর এক সাবেক প্রেমিক। এ ঘটনায় প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের হায়দরাবাদ রাজ্যে এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী মারা গেছেন। নিহত তরুণীর নাম সন্ধ্যা রানী (২২)। তিনি হায়দরাবাদের সেকেন্দারবাদে একটি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কার্তিক নামের সাবেক ওই প্রেমিক তরুণীর সহকর্মী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, দুই বছর আগে কার্তিকবিস্তারিত পড়ুন

গুম-খুন, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর শেষ সময়: বি. চৌধুরী

অব্যাহত গুম-খুন-দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর শেষ সময় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণ নতুন শক্তির আকাংখা নিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, রসিক নির্বাচনে সরকারি দল ভোট কারচুপি করতে পারে নাই। এ কারণেই তাদের পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। এর মধ্য দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে জনগণ। দেশবাসী জনগণের পক্ষের রাজনৈতিক শক্তিরবিস্তারিত পড়ুন

জেরুজালেম ইস্যু: জাতিসংঘের প্রত্যাখ্যানের কথা মনে রাখবে যুক্তরাষ্ট্র

জেরুজালেমের মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। সময়মতো এ সিদ্ধান্তের কড়া জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। জাতিসংঘে প্রস্তাব পাসের আগে এতে সমর্থন দেয়ার বিষয়ে সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাব পাসের পর নিকি হ্যালি বলেন, ভবিষ্যতে বিশ্বের কোনো বড় ধরনের সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে না। উল্লেখ্য, বৃহস্পতিবার জেরুজালেমের মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানবিস্তারিত পড়ুন

শৈশবেই যৌন নির্যাতনের শিকার হই: বিদ্যা

হলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে এক নায়িকা যৌন হেনস্তার অভিযোগ আনার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের নায়িকারা তাদের জীবনে ঘটে যাওয়া যৌন নির্যাতনের বিষয়ে মুখ খুলছেন। এ ধারাবাহিকতায় সম্প্রতি বলিউড সেলিব্রেটি বিদ্যা বালান তার জীবনের কষ্টগাথার বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন, শিশু বয়সেই তাকে যৌন হেনস্তার সম্মুখীন হতে হয়েছে। একদিন সকালে ফুল তুলতে গেলে আচমকাই এক ব্যক্তি তার শরীরে হাত দেয়। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তাকে নির্যাতনবিস্তারিত পড়ুন

আমাদের নিবাচনী পরাজয় হয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে-ওবায়দুল কাদের।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার মাঝপথেই দলীয় প্রার্থীর পরাজয় মেনে নিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, এই নির্বাচনে পরাজয় ঘটলেও রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছেন তারা। এই দাবির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে শান্তিপূর্ণ একটা নির্বাচনের রেকর্ড রেখে যাচ্ছে। “এটাকে আমি বলব, গণতন্ত্রের বিজয়। আমরা এই নির্বাচনের ফলাফলকে গণতন্তের বিজয় হিসাবে দেখছি।” আওয়ামী লীগের জোট শরিক জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতবিস্তারিত পড়ুন

শার্শার নিজামপুরে সাংস্কৃতিক ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নিজামপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর)  বিকালে অনুষ্ঠিত হয়েছে। নিজামপুর ইউনিয়ন  যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুলেরর সভাপতিত্বে  অনুষ্ঠানের প্রধান অতিথী   ছিলেন,বেনাপোল পৌর মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন  যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার, অলোক,সদস্য-আব্দুল মান্নান মিন্নু,বেনাপোল পৌর আওয়ামীলীগের আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টার,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফজলুল হক বকুল দপ্তর সম্পাদক আজিবারবিস্তারিত পড়ুন

বেনাপোল চেকপোষ্টে চলছে সীমাহীন ঘুষ- দূর্নীতি যেন দেখার কেউ নাই

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে লাগামহীন দুর্নিতী চলছে। বেনাপোলে স্থলবন্দরেরর সকল শাখায় বিরাজ করছে দুর্নিতী যেন দেখার কেউ নাই । একদিকে পাসপোর্টযাত্রীরা যেমন হয়রানির শীকার হচ্ছেন ইমিগ্রেশনে অপরদিকে কাস্টমস্ এ যেয়ে নাজেহাল হচ্ছেন। কি ধরনের নাজেহাল হন পাসপোর্টযাত্রীরা বলেন, টাকা না দিলে অনেকক্ষণ ধরে লইনে দাড়িয়ে থাকতে হয় পাসপোর্টে সিল মারতে বিলম্ব করে পুলিশ, টাকা দিলে লাইন দেওয়া লাগে না, বিষয়টি গোপনে তদন্ত করলে এর সত্যতা যাচাই মেলবে, এ বিষয় টিবিস্তারিত পড়ুন

চলতি বছরে মালয়েশিয়ায় ৬০৫৪ বাংলাদেশির মৃত্যু

মৃত্যুর মিছিলে প্রতিনিয়ত যোগ হচ্ছে বাংলাদেশিদের লাশ।  মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছয় হাজার ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত, সড়ক দুর্ঘটনা ও ভবন নির্মাণের কাজের সময়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশির সংখ্যা বেশি হওয়ায় মূলত ওই অঞ্চল থেকেই মরদেহ আসছে সর্বাধিক।  এর মধ্যে তালিকার শীর্ষে আছে সৌদি আরব। দুই নম্বরে মালয়েশিয়া।  এরপর আরব আমিরাত, ওমান ও কুয়েত। গতবিস্তারিত পড়ুন

বাড়ি ফিরছে মুক্তামনি, তবে

সম্পূর্ণ সুস্থ না হয়েই বাড়ি ফিরছে রক্তনালিতে টিউমারে আক্রান্ত মুক্তামনি। আজ বৃহস্পতিবার ছাড়পত্র দিয়েছেন তার চিকিৎসকরা। আগামীকাল শুক্রবার ভোরে মুক্তামনি তার পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি সাতক্ষীরা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামনির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তার আরো চিকিৎসা দরকার। তবে কোনো অস্ত্রোপচার করতে হবে না। তিনি জানান, একবিস্তারিত পড়ুন

তালায় ৮৩টি স্কুলে দপ্তরী কাম প্রহরীর নিয়োগ স্থগিত

সাতক্ষীরার তালা উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীর নিয়োগ পরীক্ষা মহামান্য হাই কোর্ট স্থাগিত করেছেন। নিয়োগ কমিটির উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর প্রতিনিধি সদস্য আবুল কালাম আজাদ রিট আবেদন করেন। যার রিট পিটিশন নং ১৮৫৮৫/১৭ । বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রিট শুনানি করেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্ত্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাময়িক এ আদেশ দেন। উল্লেখ্য,আগামী ২৬,২৭,২৮ ও ২৯ তারিখে তালা উপজেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আওয়ামীলীগ নেতা শেখ নুরুল হকের পিতার দাফন সম্পর্ন্ন সহ শোক

সাতক্ষীরার সুলতানপুর নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হকের পিতা আলহাজ্ব আনোয়ারুল হক হারু মিয়ার দাফন সম্পর্ন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় শহরের সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মরহুমের নাতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুরসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌরবিস্তারিত পড়ুন

খারাপটা বাদ দিয়ে কি ভালোবাসা হয়?

দেশের মানুষদের প্রায়ই আক্ষেপ করে একটা কথা বলতে শুনি। সেটি হলো দেশটা বসবাসের অযোগ্য হয়ে গেছে। খাবার দাবার থেকে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসাক্ষেত্র থেকে শুরু করে ওষুধ পথ্যি সবকিছুতেই দুই নম্বরি। তার ওপর আছে ঢাকা শহরের অসহনীয় ট্রাফিক জ্যাম। পালানোর উপায় থাকলে পালাতাম। যারা দেশের বাইরে থাকে তারা কতই না ভালো আছে! যখন এগুলো শুনি আমি ভীষণভাবে দুঃখিত হই। নিজের মতো করে সবাইকে বোঝানোর চেষ্টা করি, সব জায়গায়ই প্লাস মাইনাস দুটোই থাকে।বিস্তারিত পড়ুন

কাশ্মীরি শিক্ষার্থীকে বহিস্কার করল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

কাশ্মীরে ভারতীয় সেনাঘাটিতে সন্ত্রাসবাদী হামলা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সেটিকে আপত্তিকর উল্লেখ করে এক কাশ্মীরি ছাত্রকে বহিষ্কার করল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাহাত আব্রার জানিয়েছেন, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে এমএসসি পাঠরত ওই ছাত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেছেন স্বয়ং উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল জমির উদ্দীন শাহ। তিনি বিষয়টি অত্যন্ত গুরুতর বলে সিদ্ধান্ত নিয়ে ওই ছাত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ করেছেন। শ্রীনগর থেকে আসা মুদাসসার ইউসুফ নামের ওই শিক্ষার্থী ফেসবুকের এ ঘটনায় উপাচার্যেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করার দাবিতে মানববন্ধন

বেনাপোল কাস্টমস্ হাউজের সামনে বৃহস্প্রতিবার( ২১  ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বেনাপোল কাস্টমস্ হাউজের  কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন পালন ও র‍্যালি করেন গতকাল পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ১ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। এ সময় সকল ধরনের আমদানী রপ্তানী বন্ধ থাকে ৷ বুধবার বেনাপোল চেকপাস্টে কাস্টমস্ ইমিগ্রেশনের মধ্যে যাত্রীর কাছে অবৈধ অর্থ দাবী করা নিয়ে চেকপোস্টের কাষ্টমস্ও  পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন কাস্টমস্ কর্মকর্তা আহত হয়। আহত পুলিশ কর্মকর্তা স্থানীয় হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন