রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন যুগ্ন-সচিব পদে পদোন্নতি

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন যুগ্ন-সচিব পদে পদোন্নতি পাওয়ায় প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠন,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদ্বয়েরা পৃথক পৃথক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি দাতারা হলেন,নলকুড়া নাট্যগোষ্ঠির সভাপতি শেখ আলমগীর হোসেন,সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন,নলকুড়া মিউজিক্যাল একাডেমির পরিচাকল মোঃ আব্দুল মতিন,নলকুড়া তরুন সংঘের সভাপতি সাংবাদিক শেখ আমিনুর হোসেন,সাধারন সম্পাদক মীর কাইয়ুম আলী পিন্টু,বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম,সাধারন সম্পাদক শেখবিস্তারিত পড়ুন

শ্যামনগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদল সদস্য গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পিস্তল ও গুলিসহ আমিরুল সরদার (৩৫) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার চকবারা বাজার থেকে পার্শ্বেমারি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আমিরুল সরদারকে আটক করে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে তাৎক্ষণিকবিস্তারিত পড়ুন

সৌদিতে আড়াই লাখ প্রবাসী গ্রেফতার

সৌদিতে গত পাঁচ সপ্তাহে দুই লাখ ৫৩ হাজার ৮৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের বাসিন্দা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চালানো অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৪১ হাজার প্রবাসীকে ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে। শুক্রবার সৌদি প্রেস অ্যাজেন্সির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া ওই অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৬ হাজারবিস্তারিত পড়ুন

ঢাকায় পাইওনিয়ার ঘেরাওয়ের কর্মসূচি নেপালি শিক্ষার্থীরাদের

ঢাকায় বেসরকারি পাইওনিয়ার ডেন্টাল কলেজের নেপালি ছাত্রী বিনিশার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এখনও বিরাজ করছে। বিনিশার আত্মহত্যাকে রহস্যজনক দাবি করে কলেজটি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে বাংলাদেশের অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সংগঠন পাইওনিয়নার ডেন্টাল কলেজ ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে। এরপর কলেজটির সামনে অবস্থান নিয়েছে নেপালি শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার বিনিশা শাহ`র আত্মহত্যাকে ‘রহস্যজনক’ দাবি করে আন্দোলন করেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মবিস্তারিত পড়ুন

নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে পর্ন সাইট বন্ধের আহ্বান

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিটিআরসিকে পর্নসাইট বন্ধ এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন ‘সাভার নারী যোগাযোগ কেন্দ্র’ (এনজেকে) নেতৃবৃন্দ। আজ শনিবার সকালে উন্নয়ন সংস্থা ‘এদেশ’ এর সহযোগিতায় সংস্থাটির আনন্দপুর সিটিলেন কার্যালয় মিলনায়তনে ‘সাভার নারী ও শিশুর প্রতি সহিংসতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সাভার নারী যোগাযোগ কেন্দ্র (এনজেকে) আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনজেকে সমন্বয়কারীবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ দেশের’ সুন্দরীরা

তিব্বতকে অনেকে ‘নিষিদ্ধ দেশ’ হিসেবেই চেনেন। কাজেই এদেশ নিয়ে মানুষের আগ্রহ আকাশছোঁয়া। তিব্বতের অনেক বিষয় নিয়ে অনেক তথ্যই ছাপা হয়। এবার এই ‘নিষিদ্ধ দেশ’ এর সুন্দরীদের কথা জেনে নিন। তিব্বতের মেয়েরা কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় খ্যাতি কুড়িয়েছেন। তাদের নজরকাড়া সৌন্দর্য সব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তবে স্বল্প পরিসরের আসরেই সুন্দরীরা মঞ্চ মাতিয়ে দেন। ভারতের উত্তর-পশ্চিমের ছোট একটি শহর ধরমশালা। এই শহরেই অনুষ্ঠিত হয়েছে তিব্বতীয় সুন্দরী প্রতিযোগিতার ১৫তম আসর। গ্র্যান্ড ফিনালেতে সেরাবিস্তারিত পড়ুন

শিশুর মস্তিষ্ক গঠনে সহায়ক ভূমিকা রাখে ডিম

শিশুর শরীর গঠনে ডিম যে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে, তা প্রমাণিত। বিশেষজ্ঞরা সম্প্রতি জানিয়েছেন, শুধু শরীর গঠন নয়; প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের মাধ্যমে শিশুর মস্তিষ্ক গঠনেও সহায়ক ভূমিকা রাখে ডিম। যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইয়ে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটির ব্রাউন স্কুল পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে আসে। খবর সায়েন্স ডেইলি। ব্রাউন স্কুলের পাবলিক হেলথ বিভাগের সহযোগী ডিন ও অ্যাসোসিয়েট প্রফেসর এবং গবেষকদের অন্যতম লোরা ইয়ানোত্তি বলেন, ‘মানব ইতিহাসের পুরোটা সময় ধরেই খাদ্যে ডিমবিস্তারিত পড়ুন

ভারতে তীর্থ যাত্রীবাহী বাস নদীতে, নিহত ২৭

ভারতের রাজস্থানে তীর্থ যাত্রীবাহী নদীতে পড়ে গেলে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে সাওয়াই মাধোপুরের ডাবি এলাকায় ওই বাস ব্রিজ থেকে নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরো কমপক্ষে তিনজন নিখোঁজ রয়েছেন। ওই বাসযাত্রীরা হিন্দুয়ান শহর থেকে সাওয়াই মাধোপুরের মালানা ডাবি এলাকার একটি মন্দিরে যাচ্ছিলেন। সাওয়াই মাধোপুরের পুলিশ সুপার (সুপারিন্টেনডেন্ট অব পুলিশ)বিস্তারিত পড়ুন

বোল্ট ঝড়ে সিরিজ কিউইদের

তিন ফিফটিতে ক্যারিবীয়দের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছিল কিউইরা। অসাধ্য কিছু করেই ম্যাচ জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু বোলিংয়েও সেই কিউই দাপট অব্যাহত। ট্রেন্ট বোল্ট তোপে উড়ে গেলো গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজ। অনেকদিন পর ওয়ানডেতে জাতীয় দলের জার্সি গায়ে ফিরলেও প্রথম ওয়ানডের পর অসুস্থ হয়ে পড়ায় এদিন বাদ পড়েন ব্যাটিং দানব। শনিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু ম্যাচের সময় গড়াতে গড়াতে পুরোটাইবিস্তারিত পড়ুন

কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব চার মাস পর গ্রেপ্তার

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে। রাজধানীর গুলশান থানার একটি মামলায় গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর (উত্তর) ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজাহান সাজু আজ শনিবার এনটিভি অনলাইনকে এসব তথ্য দিয়েছেন। সাজাহান সাজুর ভাষ্য, আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ চার মাস আত্মগোপনে ছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকাবিস্তারিত পড়ুন

বিজয়ের মাসে ক্যানভাস অব বাংলাদেশের সম্মাননা

বিজয়ের মাসে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ক্যানভাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সমাজের বিশিষ্ট ২০ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বিজয়ের ৪৬ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বানের পাশাপাশি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশের দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।বিস্তারিত পড়ুন

আজ রাতে লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো

এল ক্লাসিকো মানেই ফুটবলের এক জমজমাট আসর, স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশসহ এশিয়ার দর্শকদের কথা চিন্তা করে এবারই প্রথম লা লিগা কর্তৃপক্ষ ভরদুপুরে আয়োজন করতে যাচ্ছে ম্যাচটি। এই ম্যাচে মেসি-রোনালদোদের লড়াইটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচ জিতলে লা লিগার শিরোপা জয়ের আরো কাছে চলে যাবে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। কারণবিস্তারিত পড়ুন

ফিলিপাইনে বন্যা, ভূমিধসে ৯০ জনের প্রাণহানি

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৯০ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন বহু মানুষ। পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার ২৩ ডিসেম্বর এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটেছে। ফিলিপাইনে গত মঙ্গলবার টাইফুন মেলর আঘাত হানার পর সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ শনিবার দেশটির দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।বিস্তারিত পড়ুন

শার্শায় ২৭৪টি ক্যাম্পে শিশুদের ভিটামিন এ ক্যপসুল খাওয়ানো হচ্ছে

যশোরের শার্শায় সারা দেশের ন্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৭ দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। শনিবার ( ২৩ ডিসেম্বর)  সকাল ৮ টা থেকে ভিটামিন এ প্লাস ২০১৭ এর দ্বিতীয় রাউন্ডের  কার্যক্রম শুরু হয়। ২৬৪ টি অ- স্থায়ী ৯ টি স্থায়ী ক্যাম্পে ভিটামিন এ ক্যপসুল খাওয়ানো শুরুকরা হয়েছে।স্বাস্থ্যসহকারি ডাঃ কামরুজ্জামান কলারোয়া নিউজকে জানান তার অধীনস্ত রু্দ্রপুর ১ নং ওয়ার্ডে ৯৪২জন শিশুকে ভিটামিন এ ক্যপসুল খাওয়াতে হবে।তিনি জানান ৬ থেকে ১১ মাস বয়সের সকলবিস্তারিত পড়ুন

অভিনেত্রী পার্বতীকে খুন ও ধর্ষণের হুমকি

ইরফান খানের সঙ্গে ‘করিব করিব সিঙ্গল’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সাড়া ফেলেছেন অভিনেত্রী পার্বতী। কিন্তু যেখানে এটি নিয়ে তার খুশি থাকার কথা সেখানে তিনি রয়েছেন আতঙ্কে। কারণ তাকে লাগাতার খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তার অপরাধ, সুপারস্টার মামুত্তির সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন তিনি। এতেই মামুত্তি-ভক্তদের রোষে পড়তে হয়েছে পাবর্তীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভাষায় তাকে তুলোধোনা তো করাই হচ্ছে। বাদ যাচ্ছে না খুন-ধর্ষণের হুমকিও। সম্প্রতি কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অসুস্ত নেতাকে দেখতে গেলেন এমপি রবি

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ২০১০ সালে দু’চোখে আঘাত জনিত কারণে দৃষ্টি শক্তি হারানো অন্ধ একাকিত্বে গৃহ যাপনকারী সাতক্ষীরা সুলতানপুুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে এড. ওয়াকিল আলীকে শুক্রবার দেখতে ও তার শারিরীক অবস্থার খোজ-খবর নিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাতক্ষীরা-০২ আসনের সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবিকে পেয়ে তিনি আবেগে আফ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং তিনি বলেন, কেউ মনে রাখেনি। আমি দীর্ঘ ৭ বছর জেলাবিস্তারিত পড়ুন