Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় কৃষকলীগের মতবিনিময় সভা

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চন্দনপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান মাসুদ পলাশ। সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বক্তারা একমত পোষণ করেন। কৃষকলীগ নেতা ইয়াকুব আলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা মাসুদ আকতার, হারিজ মোহাম্মদ পরশ, বাবলুর রহমান, ইদ্রিস আলি, আবুল কালাম, আব্দুল কাদের গাইন, মহিবুল্লাহ মন্ডল, রুবেল হোসেন, সাদের আলিবিস্তারিত পড়ুন
রাতের ঘুমে ব্যাঘাত ঘটায় যেসব খাবার

সুস্থ শরীরের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন। তবে রাতের ঘুম নিয়ে অনেকেই নানা ধরণের অভিযোগ করে থাকেন। কেউ বলেন, তাদের রাতে ঘুম আসতে চায় না আবার কেউ বলেন মাঝরাতে অনেক বার ঘুম ভেঙ্গে যায়। তবে এই সব সমস্যার পেছনে হয়তো লুকিয়ে আছে আপনারই দৈনন্দিন কিছু অভ্যাস। বিশেষ করে আপনার খাদ্যাভ্যাস। তাই প্রতিদিন গভীর ঘুমের জন্য কিছু বিশেষ খাবার এড়িয়ে চলা উচিত সবারই। আসুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে। টক বাবিস্তারিত পড়ুন
স্মার্টফোন চার্জ দেওয়ার সময়ে যে দশটি ভুল করবেন না

স্মার্টফোনের ব্যাটারি কতদিন চলবে, তা অনেকটাই নির্ভর করে আপনি কীভাবে ব্যাটারিতে চার্জ দিচ্ছেন, তার উপরে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে, স্মার্টফোনে চার্জ দেওয়ার বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যেগুলি মেনে চললে স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়বে বলেই দাবি করা হয়েছে। এক নজরে দেখে নিন, স্মার্টোফোন চার্জিংয়ের সময়ে কী কী পদ্ধতি অনুসরণ করা উচিত। • ফোনের গায়ে কোনও প্রোটেক্টিভ কেস বা কভার থাকলে চার্জ দেওয়ার সময়ে তা খুলে নিন। কারণ চার্জিংয়ের সময়েবিস্তারিত পড়ুন
পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত হোটেল! যেখানে গেছেন ওবামা, বুশ, মোদি-ট্রাম্পও

একুশ শতকের সব মার্কিন প্রেসিডেন্ট নিরাপদে ভ্রমণ করেছেন এ হোটেলে। বিল ক্লিন্টন, বুশ, ওবামা, ট্রাম্প নরেন্দ্র মোদিসহ বিশ্বের বড় বড় নেতা অবস্থান করেছেন সেখানে। হোটেলটির নাম কিং ডেভিড হোটেল। ইসরায়েলে অবস্থিত হোটেলটি। এ হোটেলে অবস্থানকালে পৃথিবীতে কী ঘটছে, তাতে কিছু আসে যায় না। যাকে বলে একেবারে নিশ্চিন্ত নিশিযাপন। এটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিরাপদ সুইট। হ্যাঁ, কিং ডেভিড হোটেলের ডিরেক্টর শেলডন রিত্জকে বলেছেন, ‘বোমা, রাসায়নিকসহ যে কোনও হামলা বা বিস্ফোরণ থেকেবিস্তারিত পড়ুন
কুকুরের সমান টিকটিকি!

তাদের তিন জনের মধ্যে প্রচণ্ড দোস্তি। সারা ক্ষণই সে ওঁদের দু’জনের কারও না কারও বুকে, পিঠে, কাঁধে চড়ে সময় কাটাচ্ছে। শুধু বাড়িতে নয়, বাইরে গেলেও পিছু ধরে সে। কখনও বাস্কেটে বসে, কখনও কোলে চড়ে দিব্যি ঘুরে বেড়ায়। রাস্তায় বেরলে সকলেই অবাক হয়ে দেখেন। চমকে যান কেউ কেউ। ভয়ও পান অনেকে। লালচে আঁশের মতো গা-ওয়ালা ম্যাক গেভার। আকারে একটি পাগের মতো। কিন্তু, ম্যাক গেভার আসলে একটি বিশালাকার টিকটিকি! ম্যাকের ওজন ২০ পাউন্ডবিস্তারিত পড়ুন
দেশের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

‘পরিবার পরিকল্পনা জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ শীর্ষক স্লোগানে কলারোয়ায় উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বিস্তারিত পড়ুন
কলারোয়ায় নাশকতা মামলায় কলেজ শিক্ষক আটক

সাতক্ষীরার কলারোয়ায় নাশকতাসহ ৯টি মামলার আসামি এক কলেজ শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। আটক ইনামুল ইসলাম (৪৭) উপজেলার সোনাবাড়িয়ার সোনারবাংলা কলেজের শিক্ষক। তিনি কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের ইছহাক দালালের পুত্র। মঙ্গলবার বিকেলে থানার এস.আই পিন্টু লাল দাস সোনাবাড়িয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করেন। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ জানান- আটক ইনামুল ইসলাম নাশকতাসহ ৯টি মামলার আসামি। এস.আই পিন্টু লাল দাস ‘কলারোয়া নিউজ’কে জানান- গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন
শার্শার কোটায় ইয়াবাসহ কলারোয়ার ২ব্যক্তি আটক

যশোরের শার্শা উপজেলার বাগঁআচড়ার কোটা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ২ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটকদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামে। তারা হলো- ওই গ্রামের ইসমাঈল হোসেনের পুত্র জোবায়ের হোসেন (২৩) ও মৃত মহেশ্বার বিশ্বাসের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাদের ৮পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে শার্শার সাতমাইল-জামতলা আই.সি ক্যাম্পের পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটা এলাকার একটি রাস্তায় মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তিকে গতিরোধবিস্তারিত পড়ুন
জামায়াতের ‘আচমকা-ই’ ফ্যাক্টর
সংসদ নির্বাচন : সাতক্ষীরার ৪টি আসনে ‘সম্ভাব্য প্রার্থী’ হিসেবে মানুষের মুখে যারা

বাকী এখনো প্রায় দেড় বছর। তবে এখন থেকেই আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা। আবার অনেকের নাম উঠে আসছে সাধারণ মানুষের মুখে মুখে। জামায়াতে ইসলামী বাদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ অন্য দলগুলোর নেতৃবৃন্দ প্রকাশ্যেই তৎপরতা চালাচ্ছেন। তবে এ জেলায় ‘নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলকৃত’ জামায়াতের শক্তিশালী রাজনৈতিক অবস্থান আছে, প্রকাশ্য না হলেও অপ্রকাশ্য। মিত্র দল বিএনপিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ/১৭ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে তার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। আগামি ১৮-২৪ জুলাই/১৭ সারাদেশের সাথে একযোগে কলারোয়াতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস সকলের অবগতির জন্য কর্মসূচিসমূহ উপস্থাপন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য কৃষিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পৃথক স্থানে দুই মহিলার আত্মহত্যা

কলারোয়ায় পৃথক স্থানে দুই মহিলা আত্মহত্যা করেছে। উপজেলার ইলিশপুর গ্রামে এক বয়স্ক মহিলা ও বুইতা গ্রামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলাও হয়েছে অপমৃত্যুর। খবর দু’টির বিস্তারিত নিচে দেয়া হলো- কলারোয়ায় বয়স্ক মহিলার আত্মহত্যা সাতক্ষীরার কলারোয়ায় নূরজাহান বেগম (৭৮) নামের এক বয়স্ক মহিলা আত্মহত্যা করেছে। মঙ্গলবার আনুমানিক ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ইলিশপুরের নিজ বাড়ির বারান্দার আড়ার সাথে গলায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার ৪ ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্তি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চার ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না ও যুগ্ম আহবায়ক শেখ রেজানুজ্জামান লিটু স্বাক্ষরিত দলীয় প্যাডে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিকভাবে স্বেচ্ছাসেবকলীগকে সক্রিয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১নং জয়নগর, ২নং জালালাবাদ, ৪নং লাঙ্গলঝাড়া ও ৮নং কেরালকাতা ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ওই কমিটিগুলো মেয়াদবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় সোলার ল্যাম্পপোস্ট বিতরণ

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারসহ বিভিন্ন বাজারের মোড়ে সংযোজনের লক্ষ্যে সোলার ল্যাম্পপোস্ট বিতরণ করা হয়েছে। স্থানীয় ১১নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের কাছে এ সোলার ল্যাম্পপোস্টের সরঞ্জাম বিতরণ করেন। মঙ্গলবার এ বিতরণ কার্যক্রম শেষ হয়। দেয়াড়া ইউনিয়নের যে সকল জায়গায় স্থাপনের লক্ষ্যে এগুলো বিতরণ করা হয় তা হলো- খোরদো বাজার, ছলিমপুর বাজার, ছলিমপুর কলেজ গেট, পাটুলিয়া বাজার, খোরদো স্লুইচ গেট, পাকুড়িয়া ফজলু সরদারের মোড়, দেয়াড়াবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির জরুরি সভা

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড় ১১টার দিকে প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওিই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের মোটরসাইকেল রাখার জন্য জরুরি ভিত্তিতে একটি টিনশেড নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য গোলাম রহমান ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল। প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গঠিত ‘অন্তর্বর্তীকালীন এ আহবায়ক কমিটি’ অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনেরবিস্তারিত পড়ুন
দূর্ঘটনায় ছাত্রী নিহতের প্রতিবাদে
সড়ক প্রশস্তকরণ ও গতিরোধক নির্মানের দাবিতে কলারোয়ায় শিক্ষার্থীদের অবরোধ ও মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের গোপীনাথপুর নামক স্থানে রবিবার মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রী খাদিজা খাতুনের মৃত্যু ও ৩জন ছাত্রী আহত হওয়ার ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। সোমবার বেলা দেড়টার দিকে ঘন্টাব্যাপী গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়। গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝাউডাঙ্গা হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী ওই কর্মসূচিতে অংশ নেন। সেসময় সড়কে সকল প্রকার যানবাহন চলাচলবিস্তারিত পড়ুন
