বুধবার, অক্টোবর ৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মানবপাচার চক্রে অভিযুক্ত বিখ্যাত পর্ন তারকা

মানব পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন বিখ্যাত পর্ন তারকা অ্যালিসা জাইদি৷ ১৬বছরের এক কিশোরিকে অনলাইনে বেঁচে দেওয়ার পরিকল্পনা করেন তিনি৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ মঙ্গলবার ব্যাংকক থেকে গ্রেফতার করা হয় তাকে৷ পুলিশ এই ঘটনাটির তদন্তে নেমে একটি বড়সড় সেক্স ব়্যাকেটের হদিশ পায়৷ লাইন ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে এই পাচারচক্রের কারবার চলত৷ ওই অ্যাপটির মাধ্যমেই গোপনে কিশোরী মেয়েদের ছবি পাঠাতো অ্যালিস৷ সম্প্রতি এক পুলিশ অফিসারকে এক কিশোরির অর্ধনগ্ন ছবি পাঠাতে গিয়েইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক দূর্ঘটনা রোধে ৫ দফা দাবিতে স্মারকলিপি পেশ

কলারোয়ার উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন টানিং পয়েন্টে দূর্ঘটনায় মৃত্যু রোধ এড়াতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের মাধ্যমে জেলা প্রশাসাকের নিকট ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি প্রদান করেন গত ৯/০৭/২০১৭ ইং তারিখে সড়ক দূর্ঘটনায় নিহত খাদিজার গ্রামবাসী ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের সাধারন জনগন, বিদ্যালয়ের শিক্ষক ,ছাত্র ছাত্রী ও অভিভাবকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় একটি দোকান ঘরে ১২টি বিষাক্ত পদ্মগোখরা সাপ উদ্ধার

কলারোয়ায় একটি দোকান ঘরে ১২টি বিষাক্ত পদ্মগোখরা সাপ উদ্ধার হয়েছে। উপজেলার কাজীরহাট বাজারের নিজাম স্টোরে বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এগুলো উদ্ধার হয়। পরে সেগুলো পিটিয়ে মারা হয়। কাজীরহাট বাজারের ফাস্টফুডের দোকান নিজাম স্টোরের মালিক নিজাম আলী জানান- বৃহষ্পতিবার রাত ৯টার দিকে দোকানের ভিতরে বিস্কুটের বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত পদ্মগোখরা সাপ দেখতে পান। পরে একেএকে দোকানের বিভিন্ন জায়গা থেকে ১২টি সাপ বেরিয়ে আসে। এসময় দোকান মালিক, উপস্থিত ক্রেতারা ভীত ওবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর কাউন্সিলর আকিমুদ্দীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আকিমুদ্দীনের নানান দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়ার্ড বাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জাহিদুর রহমান রাজু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন- পৌর কাউন্সিলর আকিমুদ্দীন একজন দুর্নীতি পরায়ন ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ সরকারী বরাদ্দের গম, চাউল নিজে আত্মসাৎসহ নিজের পছন্দমত লোকদের মাঝে বিতরণ করে আসছে। তার নিজের কোন ব্যবসা নেই। তিনি একজন জুয়াড়ী। তিনি বিভিন্ন মানুষের নামেবিস্তারিত পড়ুন

ব্যবসায়ীদের না জানিয়ে বাজার কমিটি: কলারোয়ার কাজীরহাটে প্রতিবাদ সমাবেশ

ব্যবসায়ীদের না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে হঠাৎ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট বাজার কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির অফিসে মঙ্গলবার রাতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদ্যবিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ীরা বলেন- গত ৮ জুলাই স্থানীয় সরকারের পরিপত্র না মেনে ব্যবসায়ীদের না জানিয়ে পূর্বের কমিটি বিলুপ্তি না করে, তালা-কলারোয়ার সংসদ সদস্য ও কলারোয়া উপজেলার চেয়ারম্যান স্বাক্ষরিত যেবিস্তারিত পড়ুন

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে হরিহর নদী থেকে পাটা উচ্ছেদ

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ভ্রাম্যমান আদালতে ২ টি পাটা উচ্ছেদ করা হয়েছে। জানা গেছে, উপজেলার মধ্যকুল মধ্যপাড়ায় হরিহর নদীতে ৭টি পাটা দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কতিপয় ব্যাক্তি মাছ শিকার করেন। যার ফলে ঐ এলাকার ১টি মসজিদ-সহ বেশ কয়েকটি বাড়ি পানি বন্দি হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিক ২ টি পাটা উচ্ছেদ করেন এবংবিস্তারিত পড়ুন

কেশবপুরের কপোতাক্ষ নদ খনন কাজ সম্পন্ন: জলাবদ্ধাতা থেকে রেহাই পাবে ৪০ গ্রামের মানুষ

যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদ খনন কাজ সম্পন্ন হয়েছে। যার ফলে কপোতাক্ষ পাড়ের ৪ ইউনিয়নের ৪০ গ্রামের মানুষ জলাবদ্ধাতার হাত থেকে রেহাই পাবে। জানা গেছে, কপোতাক্ষ নদে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় ঐ নদ দিয়ে পানি নিষ্কাশিত হতো না। যে কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, হাসানপুর ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের প্রায় ৪০ গ্রামে জলাবদ্ধতা দেখা দিত। যার ফলে ঐ ৪০ গ্রামের মানুষ মানবেতর জীবন-যাপন করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাবদ্ধতাবিস্তারিত পড়ুন

কেশবপুরে ছাত্র-ছাত্রীদের সাথে অনৈতিক আচারণ ॥ ২ শিক্ষক সাময়িক বরখাস্ত

যশোরের কেশবপুরে ছাত্র-ছাত্রীদের সাথে অনৈতিক আচারণের অভিযোগে ২ শিক্ষকে সাময়িক বরখাস্ত বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, উপজেলার নতুন মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন বুধবার দুপুরে ঐ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর কয়েকজন ছাত্রীর সাথে অনৈতিক আচারণ করেন। ছাত্রীরা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা শিক্ষা অফিসার আকবর আলীকে জানান। ঘটনার সত্যতা পাওয়ায় তিনি যশোর জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারীকে জানালে তিনি ১৯৮৫ এর পার্ট-২ এর দন্ডবিধি ৩(বি) অনুচ্ছেদের আওতায়বিস্তারিত পড়ুন

কেশবপুরে গাঁজা বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ম বৃদ্ধি

যশোরের কেশবপুরে গাঁজা বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজার বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাঁজা সহজ লভ্য হওয়ায় সেবনকারীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছিয়েছে। গাঁজা বিক্রয় ও সেবন বন্ধের জন্য ইতোপূর্বে পুলিশি অভিযান চললেও দীর্ঘদিন যাবৎ কোন পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে উপজেলার মূলগ্রামের গাঁজা বিক্রেতা ও সেবনকারী আছাদ মোড়ল ও তার স্ত্রী তাসলিমা বেগমের হাত থেকেবিস্তারিত পড়ুন

দ্রুত পদক্ষেপ : কেশবপুরে জলাবদ্ধতা থেকে মুক্ত ২৫পরিবার

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে উপজেলার জাহানপুর গ্রামের ২৫ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে- উপজেলার জাহানপুর গ্রামে পানি নিষ্কাশনের পথ ও কালভার্ট বন্ধ করে দিয়ে কতিপয় ব্যাক্তি মাছ শিকার করায় ঐ গ্রামের প্রায় ২৫ পরিবারের উঠানে পনি উঠে যায়। বিষয়টি নিয়ে ঐ গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধকারী ও জলাবদ্ধ ২৫ পরিবারের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলাবিস্তারিত পড়ুন

কেশবপুরে ফুটবল খেলতে চাওয়ায় ৬ শিক্ষার্থীকে উলঙ্গ করার অভেযোগ

যশোরের কেশবপুরের সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল খেলতে চাওয়ায় ওই স্কুলের প্রধান শিক্ষক শ্রেণী কক্ষের ভেতর ৬ শিক্ষার্থীকে নিয়ে প্যান্ট খুলে উলাঙ্গ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লজ্জায় গত সোমবার ঐ ৬ শিক্ষার্থী স্কুলে আসতে না চাইলে ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। ক্ষুব্ধ অভিভাবকরা ম্যানেজিং কমিটির সভাপতির কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় সহকারি শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, ১৯৫৩ সালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সানতলা গ্রামে সানতলাবিস্তারিত পড়ুন

কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

যশোরের কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাসের পরিচালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখবিস্তারিত পড়ুন

কেশবপুরে বিএনপি নেতার গণসংযোগ

যশোরের কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ উপজেলার ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ বই বিতরন করেন। সরসকাটি বাজার, মির্জানগর বাজার, ত্রিমোহীনি বাজার ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে সোম ও মঙ্গলবার গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক কবির আলগীর ডালু, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীন গাইন, যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

টাইগারদের বিশ্বকাপ নিশ্চিত করলো শ্রীলঙ্কা

ঘরের মাটিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে অনিশ্চিত হয়ে গেলো শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে লঙ্কানদের রেটিং পয়েন্ট ছিল ৯৩। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পেছনে ছিল তারা। অথচ জিম্বাবুয়ের কাছে হারায় পাঁচটি মূল্যবান রেটিং পয়েন্ট হারিয়ে বসেছে তারা। ফলে বিশ্বকাপে তাদের সরাসরি খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সাতে থাকা নিশ্চিত। সরাসরি অংশ নিবে ২০১৯ বিশ্বকাপে। শ্রীলঙ্কার হারের কারণে আশা জেগে উঠেছে ওয়েস্ট ইন্ডিজেরও। এখনোবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে শ্যালক নিখোঁজ

কলারোয়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে শ্যালক নিখোঁজ হয়েছে। নিখোঁজ তাপস সূত্রধর ঢাকা জেলার ধামরাই থানার পরান সূত্রধরের পুত্র। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টর দিকে বাড়িতে থেকে বের হয়ে সে আর ফিরে আসে নি। মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনায় নিখোঁজের ভগ্নিপতি স্বর্ণ কারিগর কমল সূত্রধর কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৪১১, তাং- ১১/৭/১৭ইং। জিডি সূত্র ও নিখোঁজের ভগ্নিপতিবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে যশোরের মণিরামপুরে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মণিরামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন- যশোর জেলার প্রত্যেক উপজেলায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মণিরামপুরে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়