Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ইমামদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ইমামদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাজ পরিবর্তনকামী নাগরিক হিসেবে জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সম্মানিত মসজিদের ইমামরা ওই প্রশিক্ষণে অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘অগ্রগতি সংস্থা’ আয়োজিত পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চোরাচালান নিরোধ ও আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে চোরাচালান নিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক কমিটির পৃথক দুটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, বিজিবি’র পক্ষে মাদরা ক্যাম্পের সুবেদার ফিরোজ হাওলাদার, কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান, হিজলদি ক্যাম্পের নায়েকবিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালি ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ার ১২নং যুগিখালি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ওফাপুর সরকারি প্রাইমারি স্কুল চত্বরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন। ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি গোলাম সরোয়ার, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জুলফিকার আলি, কয়লা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মারুফ হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি শিমুল হোসেন,বিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে শাড়ি-কাপড় উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদপুর সীমান্ত থেকে এগুলো উদ্ধার করে চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা। বিজিবি সূত্র জানায়- উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর শশ্মানঘাট এলাকার ভারত সীমান্তলাগোয়া মেইন পিলার ১৭/৭ এসআর ১৮/আরবি’র সন্নিকটে চান্দুড়িয়া বিওপির কমান্ডার হাবিলদার আমীর আলীর নেতৃত্বে সঙ্গীয় বিজিবি সদস্যরা কয়েকজন চোরাকারবারীকে ধাওয়া করে। এসময় তাদের ফেলে যাওয়া ভারতীয় উন্নতমানের শাড়িভর্তি ৯টি বস্তা (মুট) উদ্ধার করে। সেগুলো ভারত থেকে চোরাপথেবিস্তারিত পড়ুন
কলারোয়া খোরদোয় পুলিশ-জনতার প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সাতক্ষীরার কলারোয়ায় কলারোয়া খোরদোয় পুলিশ-জনতার প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈদ চলে গেছে ১০ থেকে ১২ দিন আগে, তবুও সেই ঈদের আনন্দকে স্বরণ করে জীবনে হাসি আনন্দ নিয়ে একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে উপজেলার দেয়াড়ায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের খোরদো হাইস্কুল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় খোরদো পুলিশ ক্যাম্প এবং স্থানীয় সুধিজনেরা ওই ম্যাচে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে স্থানীয় সুধিজন একাদশ ২ ও পুলিশবিস্তারিত পড়ুন
কেশবপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান খান, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
কলারোয়ার সাংবাদিক বাবলুর চিকিৎসার লক্ষ্যে ভারত গমন

কলারোয়া রিপোটার্স ক্লাবের কোষাধাক্ষ্য দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু চিকিৎসার জন্য ভারতে গমন করেছেন। তিনি রবিবার ভোমরা বন্দর দিয়ে ভারতে গমন করেছেন বলে জানা গেছে। ভারতের পশ্চিবঙ্গের কলকাতার স্বনাম ধন্য হাসপাতাল এ্যাপোলোয় তিনি চিকিৎসা সেবা গ্রহন করবেন বলে তার পারিবারিক সূত্র জানায়। সময় স্বল্পতার কারনে তিনি সকলকে জানিয়ে যেতে পারেননি বলে দু:খ প্রকাশ করেছেন। তিনি যাতে অতি দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন তার জন্য সকলের কাছেবিস্তারিত পড়ুন
নেতাদের খাই খাই ভাব আছে, কর্মীদের নেই -খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের

নেতাদের ‘খাই খাই ভাব’ পরিহার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘খাই খাই ভাব’ কর্মীদের মধ্যে নেই। কিন্তু নেতাদের মধ্যে আছে। নেতাদের এই ‘খাই খাই ভাব’ পরিহার করতে হবে। খুলনা জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। রোববার বেলা ১১টার দিকে এ প্রতিনিধি সভা শুরু হয়। নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমিবিস্তারিত পড়ুন
নানান সমস্যায় কেশবপুরের গড়ভাঙ্গা হাইস্কুলে পাঠদান ব্যাহত

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বহুবিধ সমস্যার ও শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। জানা গেছে, ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারী গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নে শিক্ষার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয় থেকে লেখা-পড়া শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী কর্মকর্তা-সহ দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে চাকুরীরত রয়েছেন স্থানীয় অনেক শিক্ষার্থী। বিদ্যালয়টি থেকে প্রতিবছর এসএসসি ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলেও বর্তমানে বহুবিধবিস্তারিত পড়ুন
কেশবপুরের ডিজিএম যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার (ডিজিএম) ছিদ্দিকুর রহমান যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৬-১৭ অর্থ বছরে ওই সমিতির শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে শুদ্ধাচার পুরস্কার প্রদানের জন্য মনোনীত করেছেন। বাপবিবোর্ডের পরিচালক মোঃ দহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারক নং- ২৭.১২,২৬৩৭.১১০.২৯.২০২.০২(৪).১৫-২৪৫৯ পত্রে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে এক মাসের বেতনের সম পরিমাণ অর্থ ও সম্মাননাপত্র প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। যশোরের কেশবপুর, মনিরামপুর, অভয়নগর ওবিস্তারিত পড়ুন
কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে প্রাক নির্বাচনী ও অর্ধ-বার্ষিক পরীক্ষা

কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে শুরু হয়েছে প্রাক-নির্বাচনী ও অর্ধ-বার্ষিক পরীক্ষা। রবিবার পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, হল সুপার আবু বকর ছিদ্দীকসহ শিক্ষকমন্ডলী। পরীক্ষায় ৪শ’ শিক্ষার্থী উপস্থিত ছিলো। উল্লেখ্য, এ প্রতিষ্ঠানে বরাবরের মতো এবারো নিজেদের প্রণিত প্রশ্নপত্রে এবং শিক্ষা বোর্ড থেকে দেয়া প্রশ্ন পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কলারোয়ায় সাড়ে ৭ কেজি রুপার গহনাসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় ৬লাখ টাকা মূল্যের সাড়ে ৭ কেজি রুপার গহনা উদ্ধার হয়েছে। এসময় এক চোরাকারবারীকে আটক করে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শাবানার মোড় নামক স্থান থেকে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথ সাংবাদিকদের জানান- চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার এসআই বিপ্লব রায়, এএসআই শ্রী চন্দ্র বৈদ্য গোপাল সঙ্গীয় ফোস নিয়ে উপজেলার শাবানার মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাবাদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানযাত্রী স্কুল ছাত্রী নিহত, আহত ৪

কলারোয়ায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩জন। নিহত যাত্রী ঝাউডাঙ্গা হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্রী খাদিজা (১৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার যুগিবাড়ি এলাকার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়ক দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়- যশোরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো- জ- ১১-০১৩৯) কলারোয়াগামী ব্যাটারি চালিত ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দিলে ভ্যানটিবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষে বাংলাদেশিদের মদদ আছে : মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও বাদুড়িয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের মদদ রয়েছে। স্থানীয় সময় শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসিক ভবন ‘নবান্নে’ এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মমতা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মমতা বলেন, ‘ওই এলাকার অশান্তিতে বাংলাদেশ থেকে আসা লোকজনের মদদ রয়েছে বলে আমি খবর পেয়েছি। আর বাংলাদেশ থেকে আসা এই অনুপ্রবেশকারীদের সঙ্গে বিজেপিরবিস্তারিত পড়ুন
রণক্ষেত্র দার্জিলিং, নিহত আরো ২

গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (জিএনএলএফ) এক সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলাসহ পাহাড় অঞ্চল আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনার জের ধরে দাঙ্গায় নিহত হয়েছেন আরো একজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে দার্জিলিংয়ের সোনাদা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জিএনএলএফ সদস্য তাসি ভুটিয়া। এর পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের পরিবেশ। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কার্শিয়াং ও দার্জিলিংয়ের মধ্যবর্তীবিস্তারিত পড়ুন
ময়লার ভাগাড় আর দূর্গন্ধে অতিষ্ট কলারোয়ার পুরাতন খাদ্যগুদাম এলাকার বাসিন্দারা

বিকট দূর্গন্ধ আর ময়লা-আবর্জনায় অতিষ্ট হয়ে পড়েছে কলারোয়ার পুরাতন খাদ্যগুদাম এলাকার বাসিন্দারা। পৌরসভা সদরের গুরুত্বপূর্ণ এই এলাকার বাসিন্দাদের পাশাপাশি পথচারীরাও ওই এলাকা দিয়ে যাতায়াত করতে গিয়ে রীতিমত নাভিশ্বাস হয়ে পড়েছেন। কলারোয়া বাসস্ট্যান্ড এলাকার পুরাতন খাদ্যগুদামের পাশে ময়লা ভাগাড় সৃষ্টিতে এমনই অবস্থা পরিলক্ষিত হচ্ছে। কলারোয়া সরকারি কলেজ গেটের দক্ষিণ পাশে মেইন রোড থেকে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসরের বাড়ির সামনে দিয়ে পুরাতন খাদ্যগুদাম হয়ে মাছ বাজার ও কাচা বাজারের জনগুরুত্বপূর্ণ রাস্তাটিবিস্তারিত পড়ুন
