মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় শোক দিবসে লুৎফুল্লাহ এমপি

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে

সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- শোককে শক্তিতে পরিণত করে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ১৫আগস্ট মঙ্গলবার কলারোয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানবিস্তারিত পড়ুন

উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কলারোয়ায় আ.লীগের শোক দিবস পালন

কলারোয়ায় উপজেলা আ.লীগের (স্বপন) উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দলটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, মহিলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠন মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বের করা হয় শোক র‌্যালী। দুপুরে আয়োজন করা হয় কাঙালি ভোজের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্মমাল্য অর্পণ করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ। কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার সকালে কলেজ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে কালো ব্যাজ ধারণ করে বের করা হয় শোক র‌্যালী। র‌্যালীতে বোয়ালিয়া কলেজ, বোয়ালিয়া হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগের (একাংশ) জাতীয় শোক দিবস পালন

কলারোয়ায় আওয়ামীলীগের (একাংশ) উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দলটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে উপজেলা ও পৌর আ.লীগ মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বের করা হয় মিছিল। দুপুরে আয়োজন করা হয় কাঙালি ভোজের। মিছিলটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কলারোয়া কাছারি মসজিদ সংলগ্ন দলীয় অফিসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লববিস্তারিত পড়ুন

কলারোয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কলারোয়ায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে যৌথভাবে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পুজা উদযাপন পরিষদ। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে শোক র‌্যালী, আলোচনা সভা ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। কলারোয়া পাইলট হাইস্কলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, হরিদাসবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় পৃথকভাবে জাতীয় শোক দিবস উদযাপন আ.লীগের

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়নে পৃথকভাবে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উদযাপন করেছে আ.লীগ এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে আওয়ামীলীগের উদ্যোগে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কলারোয়ার চন্দনপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় গয়ড়া বাজার হাফিজিয়া মাদরাসায় এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা, আজান-কেরাত-গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগ নেতা সাংবাদিক হাসান মাসুদ পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ইউপি সচিব আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজানবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ার চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকারে এ উপলক্ষে স্কুল চত্বরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলেচান সভায় স্কুল কমিটির সভাপতি শহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। এসময় স্কুলের এসএমজি কমিটির সদস্য ডা.শামুসুর রহমান লাল্টু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল আলম, শিক্ষক আবুবিস্তারিত পড়ুন

রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হোটেলে অভিযান, নিহত ১

ঢাকার পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে ওলিও ইন্টারন্যাশনাল নামে একটি হোটেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যদের অভিযানের মধ্যে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছে। কলাবাগান থানার এস আই সারোয়ার হোসেন জানান- মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে ফেলে। সকাল পৌনে ১০টার দিকে চারতলা ওই ভবনের দিক থেকে বিকট বিস্ফোরণের পরপরই শুরু হয় গুলি। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর চারদিকে আলোচনার মধ্যে সোমবার দুপুরে বঙ্গবভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ করেন। জানা গেছে, বঙ্গভবনে প্রায় এক ঘণ্টা দুপুর একটার পর সেখান থেকে বের হয়ে আসেন ওবায়দুল কাদের। তবে রাষ্ট্রপতির সঙ্গে কী বিষয় নিয়ে কথা বলেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। যদিও বঙ্গভবন থেকেবিস্তারিত পড়ুন

৫ বছর বয়সেই ৭০ বার অপরাশেন টেবিলে!

দুই বছর বয়সে অগ্নিদগ্ধ হওয়ার পর সৌদি শিশু শাহাদের এ পর্যন্ত ৭০ বার অপারেশন করা হয়েছে। আগুনে খাবারের নালী ও পাকস্থলী পুড়ে যায় শাহাদের। এত বার অপারেশন হওয়ার পরও নিজে কিছু গিলতে পারে না শাহাদ। পাকস্থলীর সঙ্গে সংযুক্ত টিউবের মাধ্যমে শাহাদকে খাওয়ানো হয়। শাহাদের বয়স এখন পাঁচ বছর। দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছে। শাহাদের বাবা হুসাইন আল-খিদাইশ এখন তার মেয়েকে সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।বিস্তারিত পড়ুন

সৌদি আরবে যে নাচ নিয়ে বিতর্ক চলছে

হিপ হপ নাচের একটি মুদ্রা সৌদি আরবে জনপ্রিয় হয়ে উঠেছে। মুসলিম প্রধান দেশটির স্থানীয় সেলিব্রেটি, ফুটবল তারকা, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কল্যাণে এটির জনপ্রিয়তা বাড়ছেই। আর এটিকে ঘিরেই বিতর্ক এখন তুঙ্গে। সৌদির সংশ্লিষ্ট কতৃপক্ষ এ নাচ নিষিদ্ধ করেছে। তাদের মতে, এ নাচের মুদ্রা মাদকাসক্তি (মারিজুয়ানায়) বাড়িয়ে দেবে। এ মুদ্রা যারা জনসমক্ষে দেখাবে তাদের গ্রেফতার ও জরিমানার হুমকিও দেয়া হয়েছে। নাচটি বন্ধ করতে জাতীয় পরিসরে কর্মসূচিও শুরু করা হয়েছে। সেলিব্রেটি, বিনোদনমূলক অনুষ্ঠানে ওবিস্তারিত পড়ুন

অবিশ্বাস্য! জিভ দিয়ে চোখ জীবাণু মুক্ত করেন এই বৃদ্ধা (ভিডিও)

হাভা সেলেবিক আকা ওরফে নানা হাভা, একজন চর্মসার অশীতিপর বৃদ্ধা। বিশেষত্বহীন চেহারার মানুষটিকে দেখলে বোঝার উপায় নেই কোন বিরল গুণের অধিকারী ইনি। বসনিয়ার বাসিন্দা হাভা এ পর্যন্ত ৫০০০ জন মানুষকে নিষ্কৃতি দিয়েছেন এক বিশেষ শারীরিক অস্বাচ্ছন্দ্য থেকে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার টাকার মতো পারিশ্রমিকও নেন তিনি। কিন্তু করেনটা কী? সেটাই এক আশ্চর্য আখ্যান। চোখে ধুলোবালি, ময়লা যা-ই পড়ুক না কেন, চেটে সাফ করে দেন তিনি। হ্যাঁ, এমনই অদ্ভুত এক ক্ষমতা রয়েছেবিস্তারিত পড়ুন

‘শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়তে কাজ করুন’

জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে ‘সুখী-সমৃদ্ধ’ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। তাই ‘আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তাঁর ত্যাগ এবং তিতীক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনারবিস্তারিত পড়ুন

‘বিএনপি গর্তের মধ্যে থাকবে কেন?’

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের পর বিএনপিকে লক্ষ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মন্তব্যের জবাবে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন যে, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিএনপিকে গর্ত থেকে তোলার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ তারা যে আইনের শাসন মানেন না- এটা তার বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে। রিজভী বলেন, বিএনপি গর্তের মধ্যে থাকবে কেন? গণতন্ত্র যদি থাকে একদল সরকারে থাকবে, আরেক দল বিরোধী দলে থাকবে।বিস্তারিত পড়ুন