মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জয়ার জীবনে বিশেষ একজন আছেন!

লাস্যময়ী অভিনেত্রী জয়া আহসান। তিনবার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাত্র পাঁচবছরেই এই অভিনেত্রী ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন। জয় করেছেন পশ্চিমবঙ্গের টালিউড পাড়া। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘এখন টালিউডের প্রত্যেক পরিচালকের তালিকায় আছেন জয়া আহসান। তাকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রত্যেক পরিচালকের। তারা জয়ায় মুগ্ধ। মস্তিষ্ক এবং সৌন্দযের্র বিরল মিশ্রণে প্রত্যেক কাজ ফুটিয়ে তোলেন জয়া। শ্রীজিত মুখার্জির রাজকাহিনীতে তার অভিনয় প্রশংসার পাশাপাশিবিস্তারিত পড়ুন

আশা করি আমার এই অনুরোধটুকু রাখবেন : মুশফিক

সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। দুর্ভোগ বাড়ছে মানুষের। তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সবাইকে অনুরোধ করেছেন বানভাসীদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। মঙ্গলবার ফেসবুকে লাইভ ভিডিওতে মুশফিক আহ্বান জানান। লাইভে এসে মুশফিক বলেন- ‘অনেক কষ্ট, আশা আর অনুরোধ নিয়ে আজ আপনাদের সামনে আমি এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে, বাংলাদেশে এখন বন্যার কতটা ভয়াবহ অবস্থা। আমি তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি। আমি অনুরোধ করবো আপনাদেরকেবিস্তারিত পড়ুন

উল্টোপথে গাড়ি নিয়ে গেলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টোপথে গাড়ি নিয়ে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে ‘শব্দ দূষণ ও হাইড্রলিক হর্ন বন্ধে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথাকথিত প্রভাবশালী মহল উল্টোপথে গাড়ি নিয়ে যায় মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, এতে পুলিশ বাধা দিলে তাদেরকে নাজেহাল করার অপপ্রয়াস আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি। তারপরও আমরা আমাদের পেশাদারিত্ব পালনবিস্তারিত পড়ুন

‘প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করছে ক্ষমতাসীনরা’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ক্ষমতাসীনরা পদত্যাগে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। রিজভী আরও বলেন, বন্যায় উত্তরাঞ্চলে মানুষ খাবার পাচ্ছে না, থাকার জায়গায় পাচ্ছে না। তারা এখন পানিতে ভাসছে। আর আওয়ামী লীগ শোক পালনের নামে উৎসব করছে। বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই।

এবার ‘ডাকাত’ মোশাররফ করিম

ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ডাকাত। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং এল আর সোহেলের পরিচালনায় নাটকটিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। সদরঘাট, মেঘনা নদী, চাঁদপুরসহ বিভিন্ন সুন্দর লোকেশনে সম্প্রতি এই নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে মোশাররফ করিমের সহ-শিল্পী হিসেবে অভিনয় করেছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়নসহ আরো অনেকে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার লঞ্চ থেকে গল্পের শুরু। এক ছাপোষা চাকুরে যুবক ও এক মধ্যবয়সী ডাকাতের পরিচয় হয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ট্রাকভর্তি মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি উদ্ধার, হেলপার আটক

কলারোয়ায় ট্রাকভর্তি মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়। বুধবার ভোরে পৌরসদরের তুলশীডাঙ্গাস্থ ইউরেকা ফুয়েল পাম্প এলাকার যশোর-সাতক্ষীরা মহাসড়ক থেকে এ আটকের ঘটনা ঘটে। কলারোয়া থানা সূত্র জানায়- থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের নির্দেশনায় হাইওয়ে ডিউটি চলাকালে বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) আজম মাহমুদ পিপিএম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ.এস.আই) রুহুল আমিন রুবেলের নেতৃত্বেবিস্তারিত পড়ুন

কলারোয়া ইসলামী ব্যাংকে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া

কলারোয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে ব্যাংক ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ। ব্যাংকের সেকেন্ড অফিসার শামসুল ইসলামেরবিস্তারিত পড়ুন

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে স্কুল থেকে ছাত্রী ঝরে পড়া রোধে দলিতের ওরিয়েন্টেশন

যশোরের কেশবপুরে স্কুল থেকে ছাত্রী ঝরে পড়া রোধে শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যদের এক ওরিয়েন্টেশন বুধবার দিনব্যাপী দলিতের হারচয়েস প্রকল্পেন আয়োজনে প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। ওরিয়েন্টেশন প্রদান করেন দলিতের হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন আক্তার ও ইউনিয়ন ফ্যাসালিলেটর নাসিমা খাতুন। শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশ্বজিৎ সরকার, সেফায়েতুন্নেছা, সাজেদা খাতুন, রহিমা খাতুন, আঃ আহাদ, অলিয়ারবিস্তারিত পড়ুন

শিক্ষক সিদ্দীকির “জীবনতরী” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

সৃজনশীল চিন্তাচেতনার বিকাশ ঘটিয়ে শিক্ষক আব্দুল্লাহ সিদ্দীকির “জীবনতরী” নামক কাব্যগ্রহন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার বেলা ১টার সময় সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত গ্রহন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দীক রচিত “জীবনতরী” নামক একখানা কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মহিদুল ইসলাম, শিক্ষক আমিনুর রহমান, আাব্দুল হামিদ, শহিদুজ্জামান, বাবু অনিশ কুমার মন্ডল, রিয়াজুল ইসলাম, ড. ফাহিমাবিস্তারিত পড়ুন

মণিরামপুরের সাবেক এমপি টিপু সুলতান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

মণিরামপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খান টিপু সুলতান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রচণ্ড জ্বরের কারণে স্বজনরা তাকে সেন্ট্রাল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে অবস্থা গুরুতর হয়ে ওঠে বলে তার বোনের ছেলে জাকির জানিয়েছেন। জাকির জানান, মঙ্গলবার সকালে প্রচণ্ড জ্বরের কারণে মামাকে (টিপু সুলতান) তারা ঢাকার ছয় নম্বর গ্রিন কর্নারের বাসা থেকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেন। তখন থেকেই তিনিবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় শোক দিবস পালিত

কলারোয়া আলিয়া মাদরাসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গনে এ উপলক্ষ্যে মাদরাসার হলরুমে আলোচনা সভা, শোক র‌্যালী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, বাংলা প্রভাষক নজরুল ইসলাম, ইতিহাস প্রভাষক মহিদুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুল গফফার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনাবিস্তারিত পড়ুন

শংকরপুর প্রাইমারি স্কুলে জাতীয় শোক দিবস পালন

যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়ার পার্শ্ববর্তী শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, শোক র‌্যালী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোক র‌্যালীটি স্কুলের পার্শ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক সফিউর রহমান, শিক্ষক তরিকুল ইসলাম তুষারসহ অন্যরা উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষনা ॥ ভোট গ্রহন ২৫ আগস্ট

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের নির্বাচনী তফসিল ২০১৭ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনার কলারোয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুল আলম মন্টু এ তফসিল ঘোষনা করেন এবং ঘোষনাপত্র ক্লাবের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেন। ঘোষনা পত্রে জানা যায়- আগামি ১৬/৮/১৭ ইং তারিখ রোজ বুধবার ভোটার তালিকা প্রকাশ, ১৭/৮/১৭ ইং তারিখ রোজ বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহন, ১৮/৮/১৭ইং তারিখ শুক্রবার মনোনয়ন পত্র জমা, ১৯/৮/১৭ইং তারিখ রোজ শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার ওবিস্তারিত পড়ুন

শোক দিবসে সুবিধা বঞ্চিতদের গণভোজ করালো কলারোয়া ছাত্রলীগ

শোক দিবসে সুবিধা বঞ্চিতদের গণভোজ করালো কলারোয়া ছাত্রলীগ। কলারোয়ার ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কলারোয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সুবিধা বঞ্চিত নারী, শিশু ও সর্বসাধারণের জন্য গণভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা ৩নং কয়লা ইউনিয়ন পরিষদ চত্বরে ও গণভোজ অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসদরে ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনাবিস্তারিত পড়ুন

শোক দিবসে কলারোয়ায় চিকিৎসা সেবা ও অংকন প্রতিযোগিতা

সাতক্ষীরার কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও হোমিও প্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের সৌজন্যে কলারোয়া হোমিও প্যাথিক কলেজ ও হাসপাতালের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,বিস্তারিত পড়ুন

কলারোয়ার বাটরা হাইস্কুল ও সিংহলাল মাদরাসায় জাতীয় শোক দিবস পালিত

কলারোয়ার বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন কলারোয়ার বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত। কলারোয়া বাঁটরা গ্রামের বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ ভাব গাম্ভীর্য্যরে মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়। সকাল ৮.০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত রাখার মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতে বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাকির হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন