মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৬ দিন হচ্ছে ঈদের ছুটি

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি তিন দিন থেকে বাড়িয়ে ছয় দিন করতে যাচ্ছে সরকার। পাশাপাশি অন্য প্রধান দুটি ধর্মের ধর্মীয় উৎসবের ছুটি দু’দিন থেকে বাড়িয়ে চার দিন করা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শিগগিরই এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রস্তাবে বলা হয়, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদের সময় ঢাকাসহ অন্যবিস্তারিত পড়ুন

আর কত বয়স হলে ভাতার কার্ড পাবে করুনা দাসী?

আর কত বয়স হলে বিধবা ভাতার কার্ড পাবে করুনা দাসী? সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড হলো গয়ড়া গ্রাম। ওই গ্রামের জেলে পাড়ার (স্থানীয় ভাষায়- পাড়ুই পাড়া) বাসিন্দা করুনা দাসী। বয়স ছুয়েছে প্রায় ৮০’র কোটায়। তার স্বামী ধিরেন দলপতি মারা গেছেন ২০বছরের মতো। করুনা দাসীর ৪৫বছর বয়সী ছেলে নিলকি দলপতি মাছ ধরার জাল টানার কাজে কামলা (জন) হিসেবে কাজ করেন। যখন কাজ থাকে না তখন পাশের একটি রাইসমিলেও কাজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করলো সীমান্ত সমবায় সমিতি

কলারোয়ায় সীমান্ত বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভাধীন ঝিকরায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত বহুমূখী সমিতির সভাপতি বাবু গঙ্গা মনি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিনজন সঞ্চয়কারীকে পুরষ্কার বিতরণ করা হয় এবং সদস্য ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩’শত গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন ও সাংবাদিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাবতার ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫৩৪৩তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে বিভিন্ন উৎসবে জন্মাষ্টমী পালন করা হয়। পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া পূজামন্ডপ প্রাঙ্গণে সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী। পরে সেখানে যশোরের চুড়ামনকাটির বিশ্বম্ভর দাসের আলোচনায় ভক্তিগীতি ও ভজনকীর্তনের আয়োজন করা হয়। দুপুরে বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রাবিস্তারিত পড়ুন

দেবহাটার কিছু খবর

দেবহাটায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবিভাব তিথি উদযাপন

“সাধুগনের পরিত্রান দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকৃঞ্চের এই বানীকে সামনে রেখে দেবহাটায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবিভাব তিথি শুভ জন্মষ্টমী উদযাপন হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেবহাটা পাটবাড়ী শ্রী শ্রী গোকুলানন্দ আশ্রম ও কোঁড়া দাশপাড়া সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎযাপিত হয়। শ্রী কৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মষ্টমী হওয়ায় এটি হিন্দু ধর্মমাবলম্বীদের অন্যতম প্রচীন ধর্মীয় উৎসব।বিস্তারিত পড়ুন

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় রিপোটার্স ফারামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক গৌতম রায়ের সঞ্চালায় শহরের শ্রীগঞ্জ কালিতলা মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচবিস্তারিত পড়ুন

মনিরামপুরের কিছু খবর

মণিরামপুরে চোরাই গরু উদ্ধার, আটক ৪

মণিরামপুরে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে থানা পুলিশ মণিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবীদাসপুর কাউন্সিল অফিসের সামনে থেকে গরু দুটি উদ্ধার করে। এসময় পুলিশ চোর চক্রের চার সদস্য ও গরুবাহী পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৬-৮৮৯৯) আটক করে থানায় আনে। আটক ব্যক্তিরা হলেন, পিকআপের চালক ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন (২৮), একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রেজাউল শেখ (২২), সালতা এলাকার চাকের শেখের ছেলে রেজাউল করিম (২৫) এবংবিস্তারিত পড়ুন

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার

দেশের বিভিন্ন স্থানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি বিএনপির নেতা-কর্মী ও সমাজের বিত্তবানদের বন্যায় ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমি সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও স্বচ্ছল মানুষকে অতিদ্রুত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ’ এসময় তিনি গত কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা, ধরলা, পূণর্ভবা, ব্রহ্মপুত্রসহ দেশের বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি ও ভয়াবহবিস্তারিত পড়ুন

প্রধান বিচারপতির সঙ্গে আরও আলোচনা হবে: ওবায়দুল কাদের

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আরও কথা বলবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আলোচনা এখনও শেষ হয়নি। আরও আলোচনা হবে। শেষ হওয়ার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। রবিবার সন্ধ্যায় গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এর আগে, শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে দুই গাঁজাসেবী আটক

সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের নির্দেশনায় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর সূত্র ধরে শনিবার রাত ১০টার দিকে এসআই অমিত কুমার দাস ও এএসআই শাহিনূর ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের পশ্চিমপাড়া (নদীর চর) এলাকার মৃত কিতাব আলী গাজীর ছেলে মোশাররফ হোসেন ডাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ডাবুর একতলা বাড়ির ছাদের ওপর থেকে ১০০ (একশত) গ্রাম গুল্ম জাতীয় শুকনাবিস্তারিত পড়ুন

তালার জাল জালিয়াতির হোতা হাকিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা

সাতক্ষীরার তালার বহুল আলোচিত জাল-দলিলের হোতা সেটেলমেন্ট অফিসের দালাল আব্দুল হাকিম শেখ (৫০) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৩ আগষ্ট) বিকালে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ হোসেন। জানা যায়- তালা সদরের রহিমাবাদ গ্রামের মৃত ছাদেক আলী শেখের পুত্র মোঃ আঃ হাকিম শেখ দীর্ঘদিন ধরে অসহায় মানুষের জমি জাল-জালিয়াতির মাধ্যমে অন্যের নামে দলিল ও রের্কড সৃষ্টি করে আসছে। এছাড়া তালা সেটেলমেন্ট অফিসে কাজেরবিস্তারিত পড়ুন

দেবহাটার ইছামতি সীমান্তে বিদেশী মদ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদীর তীরবর্তী হাড়দ্দাহ এলাকা থেকে শাখরা বিজিবি ক্যাম্পের অভিযানে ৫৫ বোতল বিদেশী মদ উদ্ধার হয়েছে। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নীলডুমুরের আওতাধীন উপজেলার শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল বারিক খাঁনের নেতৃত্বে বিজিবি টহল দল উত্তর হাড়দ্দহ কারিগরপাড়া এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল বিদেশী (পিনকল) মদ উদ্ধার করেন। আটককৃত মদের আনুমানিক মূল্য ৮২ হাজার ৫শত টাকা। এসময় আসামীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ১৭ বর্ডার গার্ডবিস্তারিত পড়ুন

আশাশুনির কিছু খবর

আশাশুনিতে দারিদ্র মা’দের মাঝে ভাতার টাকা প্রদান

আশাশুনি উপজেলার বুধহাটায় দরিদ্র মা’র জন্য সহায়তার টাকা বিতরন করা হয়েছে। রবিবার সকালে সোনালী ব্যাংক বুধহাটা শাখা কার্যালয়ে বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে গতকাল কাদাকাটি ইউনিয়নের ১১০ জন ভাতাভোগিকে ব্যাংক একাউন্টের মাধ্যমে ভাতার টাকা প্রদান করা হয়। প্রত্যেক ভাতাভোগি প্রতি মাসে ৫০০ টাকা হারে ৬ মাসের ভাতার টাকা বাবদ ৩০০০ করে টাকা পেয়েছেন। এনজিও মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের ব্যবস্থাপনায় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ সরাসরি উপস্থিত থেকে টাকাবিস্তারিত পড়ুন

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদ এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে রবিবার বিকালে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা সহকারী কমিশনায় (ভূমি) মোঃ কবীর হোসেনের সঞ্চালনায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : রবি সভাপতি, বাবু সম্পাদক নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রোববার যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে দৈনিক সমাজের কথার রাজগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম রবি সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের রাজগঞ্জ ব্যুরোচীফ জি.এম.বাবু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩ আগষ্ট বিকাল ৫টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় দীর্ঘ ৫ বছর পর এক হলো রাজগঞ্জের দু’টি প্রেসক্লাব। এসময় দু’টি ক্লাবের সকল সাংবাদিকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৩১সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিতবিস্তারিত পড়ুন

‘বিদেশিদের কাছে হাত পাতাই ছিল বিএনপির নীতি’

খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী বলেছিলেন, বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ঠিক নয়, তাহলে বিদেশি সাহায্য পাওয়া হবে না। তাদের নীতিই ছিল স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। বিদেশিদের কাছে হাত পেতে দেওয়া ছিল তাদের নীতি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। উল্লেখ করেন শিশু ও মাতৃমৃত্যুরবিস্তারিত পড়ুন