Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় শ্রীমন্তকাটি গ্রামে চারশ নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

সাতক্ষীরা তালায় চারশ বিদ্যুৎ লাইনের নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা শ্রীমন্তকাটি পুরাতন বাজারে প্রধান হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধনের ঘোষনা করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ । জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাম প্রসাদ দাশ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমরা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) রবীন্দ্রনাথ দাশ, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
কেশবপুরে ইতালী প্রবাসি জহুরুল মোল্যার পক্ষে ২৫০পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ তাঁর মামা ইতালী প্রবাসী জহুরুল মোল্যার পক্ষে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে ১ লাখ টাকা ব্যায়ে ত্রাণ ও ঈদ সামগ্রী বৃহস্পতিবার সকালে বিতরণ করেছেন। উপজেলা প্রেসক্লাবের সম্মুখে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী জহুরুল মোল্যার সেজ ভাই আজিজুর মোল্যা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কৃষ্ণ পদ দাস, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা সমবায় অফিসার নওশের আলী, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অফিসের কর্মকর্তা আলহাজ্ব আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অবদান ও ভূমিকারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হোমিওপ্যাথিক কলেজে নবাগত ইউএনওকে সংবর্ধনা

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনকে সংবর্ধনা দিয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৃহষ্পতিবার সকালে ওই কলেজ ক্যাম্পাসে ওই সম্মাননা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাক্তার আনিছুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের কিংবদন্তি শিক্ষক নেতা, ভাষা সৈনিক শেখ আমানুল্লাহর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজারে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ আমানুল্লাহর নিজ গ্রাম কলারোয়ায় উপজেলার ঝাঁপাঘাটে তাঁর মাজারে দোয়া অনুষ্ঠান ও মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কল্যাণ সমিতি, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ ফ্রন্ট, কলেজ শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি, কলারোয়া পৌরসভাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত সাবেক ছাত্রনেতা সোহাগের

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ। বৃহষ্পতিবার জেলা পরিষদের কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় কামরুজ্জামান সোহাগ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে তার দেয়া ঈদ ও আসন্ন পূজার শুভেচ্ছা সম্বলিতবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে বন্যার্তদের পাশে দাড়ালো কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রিমিয়ার ছাত্র সংঘ

বন্যার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলো কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিস ও কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ। দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে গিয়ে ওই সহযোগিতা করেছে কলারোয়ার প্রতিনিধি দল। জানা গেছে- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কুলিয়ারচর সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে কয়েকটি পরিবারকে বাড়ি নির্মাণের জন্য কিছু অর্থ সহায়তা এবং ঢেউ টিন দিয়েছেন সাতক্ষীরা জেলার কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের নেতৃবৃন্দ, কলারোয়া উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জামায়াত-শিবিরের ৩ নেতা আটক

কলারোয়ায় নাশকতা মামলার ওয়ারেন্টভূক্ত আসামিসহ জামায়াত-শিবিরের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত খোদবক্স গাজীর ছেলে নাশকতা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আ.রহিম গাজী (৫৫), আহসাননগর গ্রামের মৃত অহেদ আলী দফাদারের ছেলে ফরহাদ হোসেন (৪৮) ও একই গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শিবির নেতা জোবায়ের হোসেন (১৯)। থানা সূত্র জানায়- পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের কলারোয়া থানা এলাকার আইন শৃংখলাবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে তিন গ্রামে শুভ গ্রাম বিদ্যুৎ উদ্বোধন

দেশের প্রত্যেক পরিবারকে বিদ্যুতের আওতায় আনার লক্ষ্য নিয়ে যশোরের রাজগঞ্জের তিনটি গ্রামে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে৷ বৃহস্পতিবার পর্যায়ক্রমে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজগঞ্জের ঝাঁপা চাকলার বেড়- ১৩৫, ঝাঁপা দক্ষিণপাড়া- ১৬৫ ও হানুয়ার বটতলা বাগেরালী গ্রামে- ৬০ মোট ৩৫১ পরিবারে শুভ গ্রাম নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন৷ হানুয়ার বটতলা বাগেরালী মোড়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ নেতা আশরাফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতায় রাস্তা সংস্কারে এগিয়ে আসলেন সমাজসেবক অভি

কলারোয়ার নাকিলা-বলিয়ানপুর রাস্তার সংস্কারে এগিয়ে আসলেন স্থানীয় এক সমাজসেবক। জানা গেছে- উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের নাকিলা থেকে বলিয়ানপুর কাচা রাস্তাটি কাদায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সেখানে নিজস্ব অর্থায়নে সংষ্কারে এগিয়ে আসলেন ওই এলাকার সমাজসেবক আ.লীগ নেতা ফারুক হোসেন অভি। বুধবার দিনভর ওই রাস্তার কয়েকটি স্থানে ইট, খোয়া-ঘ্যাস দিয়ে চলাচলের জন্য সংষ্কার করা হয়। এসময় সেখানে ফারুক হোসেন অভিসহ ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ.সভাপতি আব্দুর রউফ, আ.লীগ নেতা আব্দুস সাত্তার, আলী হোসেনসহ স্থানীয়রাবিস্তারিত পড়ুন
কলারোয়া হোমিও কলেজে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই প্রদান করলেন সাবেক ছাত্রনেতা সোহাগ

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীদের জন্য উপহার হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রদান করেছেন আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ। বুধবার তিনি ওই বই প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. এমএ বারিক, কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমান, কলারোয়া পৌর ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রিটিং কার্ড তৈরীর প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিটি শিশুর স্বপ্নের শৈশব চাই এই শ্লোগানকে সামনে রেখে হাতেখড়ি শিশু বিকাশ কেন্দ্রের আয়োজনে গ্রিটিং কার্ড তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাতেখড়ি শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক কাজী শাহিনের সভাপতিত্বে কর্মশালাটির শুভ উদ্ধোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের লেখা পড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা থাকতে হবে।বিস্তারিত পড়ুন
কলারোয়া কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর চ্যাম্পিয়ন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকালে স্থানীয় কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দনপুর ফুটবল দল বনাম ভাদড়া ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় চন্দনপুর ৬-৫ গোলে ভাদড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলাটি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন ও নাজমুল হোসেন খোকা। ধারাভাষ্যে ছিলেন তাওহীদুর রহমান। খেলাটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩ ব্যক্তি আটক, ফেনসিডিল-মোটরসাইকেল উদ্ধার

কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধারসহ ৩ পলাতক আসামিকে আটক করেছে। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের করিম বকসের ছেলে মিজানুর রহমান (৩৫) , গাজনা গ্রামের আনছার আলীর ছেলে আব্দুর রহমান (৪৫) ও পাকুড়িয়া গ্রামের মুকুলের ছেলে রশিদুল ইসলাম (৩৪)। আটককৃদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাজানাুজ্জামান চোরাচালানীদের তাড়া করেবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় ঈদের কেনাকাটায় ভাটা

চলে এসেছে পবিত্র ঈদ-উল আযহা। তবু ঈদের কেনাকাটায় ভাটা পড়েছে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদোসহ বিভিন্ন বাজারের বস্ত্র, প্রসাধনি, জুতাসহ অন্যান্য দোকানে কেনাকাটায় ভাটা পড়েছে। ক্রয়-বিক্রয়ের নেই কোন হিড়িক, ফলে ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। জানা গেছে- ক্রেতার অভাবে বিক্রেতারা শুয়ে বসে অলস সময় পার করছে। গত বছরের তুলনায় ক্রেতা ও বেচাকেনার পরিমান অর্ধেক বলে অধিকাংশ ব্যবসায়ীরা জানিয়েছে। তাছাড়া আয় রোজগারের অবস্থাও ভালো না থাকায় মানুষের মনে ঈদের কেনাকাটায় একেবারে মন্দা। ফলশ্রুতিতেবিস্তারিত পড়ুন
সখিপুর-দেবহাটা আঞ্চলিক মহাসড়ক চলাচলে বেহাল, ভোগান্তি: দেখছে না কেউই!

অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর-দেবহাটা সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার পাঁকড়াতলা মোড় এলাকার অদুরে থেকে তোলা ছবি সখিপুর-দেবহাটা আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটারে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করায় সড়কের এখন বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে মানুষ। সাতক্ষীরা শহরের পূর্বে বাকাল হতে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশ দিয়ে বয়ে চলা বাইপাস সড়কের জন্য বালু বহনকারী ট্রাক যাতায়াত করায়বিস্তারিত পড়ুন
