Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ৫ ব্যক্তি আটক, ফেনসিডিল উদ্ধার

কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে গত দুই দিনে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে আটক ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- থানার এসআই আজম মাহমুদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার শ্রীপতিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ফরিদ হোসেনকে জিআর-১৫৭/১০ মামলায়, গাজনা গ্রামের খালেক সানার ছেলে কবির সানাকে জিআর-৩৩১/১৩ মামলায়, হাটুনি গ্রামের আ. করিমের ছেলে হাসিমকে সিআর-১৮২/১৫ মামলায় এবং অপরবিস্তারিত পড়ুন
কলারোয়ার বুঝতলায় রেঁনেসা ক্লাবের আয়োজনে ঈদ পূনর্মিলনী

সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়নের বুঝতলা শ্রীরামপুর বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পূনর্মিলনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ‘একতাই শক্তি, একতাই বল”-প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীরামপুর রেঁনেসা ক্লাবের আয়োজনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েছ আলী ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অর্থ-বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ববিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত

রাজগঞ্জের ঝাঁপা হাই স্কুল মাঠে বিলুপ্তি প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের (রোববার) বিকালে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা দেখতে এলাকার হাজার হাজার দর্শক স্রোতা হাজির হন খেলার মাঠে। অনুষ্ঠি ঢালী খেলায় ঝিকরগাছার দুটি দল অংশ গ্রহন করেন। রাজগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে আওয়ামীলীগ নেতার মাংস বিতরন রাজগঞ্জের ঝাঁপা গ্রামের ২৩০ অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ কেজি করেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর দক্ষিণপাড়ায় ওই গাদন টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঈদের পরদিন রবিবার বিকেলে ৮দলীয় গাদন টুর্নামেন্টের ফাইনালে পাচঁপোতা গাদন দল ১-০ গেমে আলাইপুর গাদন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আলাইপুর তরুন সংঘ এ খেলার আয়োজন করে। খেলাগুলোর রেফারির দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি সদস্য সাহাজুদ্দি সরদার। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক ও কলারোয়াবিস্তারিত পড়ুন
রাখাইনে গণহত্যা চলছে, সিএনএনকে রোহিঙ্গা শরণার্থীরা

জাতিসংঘের হিসাবানুযায়ী প্রায় ৫০ হাজার রোহিঙ্গা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে প্রাণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্যক্তিদের করুণ ভাষ্য। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের যে বর্ণনা উঠে এসেছে তা রীতিমত রোমহর্ষক। হামিয়া বেগম নামের এক শরণার্থী বলেন, তারা আমাদের পেটাচ্ছে, গুলি করছে এবং ছুড়ি দিয়ে হত্যা করছে। অনেক মানুষ হত্যা করা হয়েছে। অনেক নারীকেবিস্তারিত পড়ুন
ফুটবল খেলে দর্শক মাতালেন মাশরাফি

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে দর্শক মাতালেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে এসে ‘নড়াইল এক্সপ্রেস’ ফুটবল খেলায় মেতে উঠেন। শুভেচ্ছা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলায় ক্লাবের সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন। রবিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সিনিয়র সদস্যদের দলের নেতৃত্ব দেন মাশরাফি। আর জুনিয়র সদস্যদের দলের নেতৃত্ব দেন মাশরাফির ছোট ভাই মুরসালিন সিজার। খেলাটি ১-১ গোলে অমীমাংসিত হয়।
১,৭০০ গরুর বাবাকে নিয়ে নিউজিল্যান্ডে উৎসব

রবিবার নিউজিল্যান্ডে ছিল ‘বাবা দিবস’। দেশজুড়ে পালিত হয় দিনটি। তবে শুধু মানব বাবাদের নিয়েই উৎসব হয়নি, অন্য রকম এক বাবাকেও সামিল করা হয়েছিল এই উৎসবে। এই প্রাণীটি হল ষাঁড়। তার নাম সিয়েরা। সাত বছর বয়সী এই ষাঁড়টি ইতিমধ্যেই ১,৭০০ গরুর বাবা হয়ে হয়েছে। আগামী তিন বছরে সে ৮০ হাজারেরও বেশি গরুর জনক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সিয়েরাই নিউজিল্যান্ডে প্রজননের ক্ষেত্রে সেরা। সিয়েরার মালিক সাইন ওয়ার্থ বলেছেন, সিয়েরার সন্তানদের দেখেইবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে ঈদ পূনর্মিলনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ঈদ পূনর্মিলনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদের ২য় দিন সোমবার বিকেলে চন্দনপুর হাইস্কুল চত্বর মাঠে স্থানীয় সুধিজন ও প্রাক্তন খেলোয়াররা ওই ম্যাচের আয়োজন করে। উৎসবমূখর ওই খেলায় পরষ্পর মুখোমুখি হয় মোটা দল ও চিকন দল। নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোল করে। ফলে দুই দলকেই বিজয়ী ঘোষনা করে উভয় দলের খেলোয়ারদের আনন্দ বিলিয়ে দেয়া হয়। মোটা দলের গোল দুটি করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আবু সাঈদবিস্তারিত পড়ুন
কলারোয়ার চান্দুড়িয়া কে.সি.জি হাইস্কুলে ঈদ পূনর্মিলিনী

কলারোয়ার সীমান্তবর্তী চান্দুড়িয়া কে.সি.জি. ইউনাইটেড হাইস্কুলে ঈদ পূনর্মিলিনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন রবিবার বিকেলে স্কুল চত্বরে স্কুলটির ২০০৯সালের এস.এস.সি’র পরীক্ষার্থীরা ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আলোচনা ও মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক হাসান ইয়ার মোহাম্মদ, শিক্ষক আব্দুস সবুর, শেখ আসাদুজ্জামান, আব্দুল গফুর, আক্তার ফারুক, ইলিয়াছুর রহমান, শাহানুর রহমান রিটন, ২০০৯বিস্তারিত পড়ুন
কলারোয়ায় পূনর্মিলনী ক্রিকেট উৎসব

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে কলারোয়ায় অনুষ্ঠিত হলো জিকেএমকে পাইলট হাইস্কুল পূনর্মিলনী ক্রিকেট উৎসব। ঈদের পরদিন রবিবার হাইস্কুল মাঠে দিবা-রাত্রির এ টুর্নামেন্ট’র আয়োজন করা হয়। স্কুলের এসএসসির বিভিন্ন সালের বারোটি ব্যাচ খেলায় অংশ নেয়। টুর্নামেন্টকে ঘিরে পূনর্মিলনী এ আয়োজনে বন্ধুদের পেয়ে স্মৃতির উৎসবে মেতে ওঠে সকলে। পেশা আর কর্মজীবনের ব্যস্ততাকে পাশে রেখে সহপাঠী বন্ধুদের নিয়ে ঈদের আনন্দে আরো আনন্দিত করে সবাই। দিনভর চারটি গ্রুপে তিনটি করে দল পরষ্পর মুখোমুখি হয়। প্রতিটি গ্রুপেরবিস্তারিত পড়ুন
ফলোআপ
পরিকল্পিত ভাবে নজরুলকে হত্যার দাবী পরিবারের : সন্ধেহের তীর চোরাচালানী গডফাদার ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের দিকে

দেবহাটার আলোচিত রহস্যময়ী নজরুল হত্যার রহস্য উন্মোচন হতে চলেছে। তবে পরিবারের দাবী নজরুল হত্যা সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। আর এই হত্যা কান্ডে চোরাচালানীর গডফাদার, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিরা জড়িত বলেও পরিবার দাবি করেছে। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কে বা কারা বিদ্যুৎ সংযোগ না থাকার সুযোগে একটি সাদা রঙ্গের প্রাইভেট কার যোগে কয়েকজন সখিপুর হাসপাতালের রোগী বহনকারী ট্রলির উপরে রেখে পালিয়ে যায়। পরে কর্তব্যরতরা তাকে দেখতে পাই। তারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বৃহৎ ঈদের জামাত গয়ড়া-রামভদ্রপুর-কায়বা ঈদগাহে

ত্যাগের মহিমায় কলারোয়ায় ঈদ-উল আযহা পালিত হয়েছে। শান্তিপ্রিয় মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে ঈদ-উল-আযহা উদযাপন করেছে। উপজেলার সবচেয়ে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাহে। সকাল ৯টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় হাজার পাচেঁক মুসল্লি জামাতে অংশ নেন। ওই ঈদগাহের সভাপতি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর জানান- চন্দনপুর ইউনিয়নের দুটি গ্রাম গয়ড়া ও রামভদ্রপুর এবং পার্শ্ববর্তী শার্শা উপজেলার কায়বা গ্রামের আংশিক জনবসতির মুসল্লিদের নিয়েবিস্তারিত পড়ুন
পাপোশ তৈরির কথা বললেই অজ্ঞান ‘ধর্ষক বাবা’

ভারতের হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং ধর্ষণের মামলায় জেলে গিয়েও নানা কান্ড ঘটাচ্ছেন। আদালতের নিয়ম অনুযায়ী তাকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই মতো হরিয়ানার সাজাপ্রাপ্ত ধর্ষক বাবাকে ‘পাপোশ’ তৈরির কাজ দিয়েছে জেল কর্তৃপক্ষ। বুধবার থেকেই তাকে সেই কাজের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু পাপোশ তৈরির কাজে ফাঁকি দেয়ার জন্য অসুস্থতার ভান করছেন তিনি। কাজ না করার জন্য মাটিতে গড়াগড়ি দিয়ে অজ্ঞান হওয়ার নাটক করছেন। ক্ষেপে গিয়ে মাঝে মাঝেই উচ্চপদস্থ কারা কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন
মোবাইল ফোনের কারণে হতে পারে যে সাতটি রোগ

প্রযুক্তি নির্ভর এই যুগের অন্যতম একটি অঙ্গ মোবাইল। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে অপরিহার্য হয়ে উঠেছে এটি। তবে এরই মধ্যে মোবাইলের কিছু নেতিবাচক দিকের কথাও সামনে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, দিনে দেড় ঘণ্টা বা তার বেশি সময় মোবাইল ফোনে কথা বললে ব্রেনের উপর তার খারাপ প্রভাব পড়ে। দশ বছর ধরে মোবাইল ব্যবহার করলে মস্তিষ্ক কোষের অস্বাভাবিক রকমের বৃদ্ধি হতে পারে। যা থেকে পরবর্তীকালে গ্লাইওমা (সব থেকে পরিচিত ব্রেন টিউমার) ও ব্রেনবিস্তারিত পড়ুন
সুস্থ গরু চেনার উপায়

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। তাই ব্যস্ত সময় পার করছেন গরু ব্যবসায়ীরা। অন্যদিকে, এতো গরুর মধ্যে মনের মতো একটি ভালো গরু পছন্দ করে কেনাটাও কিন্তু সহজ কাজ নয়। পাশাপাশি, কৃত্রিমভাবে নানা ওষুধ খাইয়ে মোটাতাজা গরুর ভিড়ে সত্যিকার স্বাস্থ্যবান ও সুস্থ গরু চেনাটাও বেশ কঠিন। তবে একটু সচেতন হলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুস্থ গরু চেনার কিছু উপায় আছে। সেগুলো জানা থাকলেবিস্তারিত পড়ুন
সংবাদ প্রকাশের জের
ধন্যবাদ জানালেন দেবহাটার ২ কিডনি নষ্ট সন্তানের পিতা: পুত্রকে বাঁচাতে আরো সাহায্যের আবেদন

সংবাদ প্রকাশের সূত্র ধরে ২ কিডনি নষ্ট সন্তানের অসহায় পিতার সংবাদকর্মী ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। গত ১৮আগস্ট পুত্রকে বাঁচাতে সংবাদকর্মীদের মাধ্যমে অসহায় পিতা সাহায্যের হাত বাড়াতে সকলের নিকট আবেদন জানান। পরে স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ মাধ্যমে পিতার আবেদন তুলে ধরেন। আর এতে অনেকে এই সংবাদ প্রকাশের সূত্র ধরে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। অসুস্থ সন্তানের পিতা দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের লোকমান হোসেন জানান, তার সন্তানের ২টি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তিনি পুত্রের চিকিৎসারবিস্তারিত পড়ুন
