Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘শুরু না হতেই শেষ‘ কলারোয়ায় যুব দিবসের র্যালী, ক্ষোভ প্রকাশ

‘শুরু না হতেই শেষ’ হলো কলারোয়ায় যুব দিবসের র্যালী। ক্ষোভ প্রকাশ করা হয়েছে ওই ঘটনায়। র্যালীতে বেশিসংখ্যক লোক না যাওয়ায় ক্ষোভে বহি:প্রকাশ ঘটে র্যালী বানচাল হলো পথিমধ্যেই। কলারোয়ায় জাতীয় যুব দিবসের র্যালীতে এমনই ঘটনা পরিলক্ষিত হয়। দিবসটি উপলক্ষ্যে বুধবার আলোচনা অনুষ্ঠানের পূর্বে র্যালী বের হয় উপজেলা পরিষদ চত্বর থেকে। প্রায় ১’শ গজ অদূরে শহীদ মিনার মোড় আসতে না আসতেই র্যালীর সম্মুখভাগে কিছু সংখ্যক নেতৃবৃন্দ ছাড়া পিছনে ফাঁকা হয়ে যায়। এসময় র্যালীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুব দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ -স্লোগানে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজবিস্তারিত পড়ুন
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিবের কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব এড.ইয়ারুল ইসলাম কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে তিনি কলারোয়া প্রেসক্লাবের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুস্থধারার রাজনীতি চর্চা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম বলেন- ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সততা, মানবতা, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশ কংগ্রেস জনপ্রতিনিধিদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজনীতি করছে।’ সুপ্রিম কোর্টের আইনজীবী কলারোয়ার সন্তান এড.ইয়ারুল ইসলাম মতবিনিময়কালে প্রেসক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময়বিস্তারিত পড়ুন
শ্যামনগরে চাঞ্চল্যকর রুপালী হত্যার মামলার আসামি যুবলীগ নেতা আটক

সাতক্ষীরার শ্যামনগরে চাঞ্চল্যকর রুপালী হত্যা মামলার পলাতক আসামি যুবলীগ নেতা রুহুল আমিন (৪০)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ বাজার থেকে সে আটক হয়। আটক রুহুল আমিন মুন্সিগঞ্জ গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে ও মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী জানান- মঙ্গলবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাঞ্চল্যকর রুপালী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি রুহুল আমিন ওই বাজারে অবস্থানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত

‘যুবদের জাগরণ-বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় যুব দিবস-২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক, যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক ও সনদপত্র বিতরণ,শ্রেষ্ঠ যুব সংগঠক ও সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার সকালে যুব ভবনে জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বক্তব্যে বলেন- ‘যুবকরাই দেশেরবিস্তারিত পড়ুন
দেবহাটার ঈদগায় ভারী বালুরট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন

দেবহাটায় ঈদগাহ বাজারে ভারী বালুরট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় দেবহাটার ঈদগাহ বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সখিপুর ইউপি চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সম্পাদক আনারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন,বিস্তারিত পড়ুন
দেবহাটায় যুব দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“যুবদের জাগারন, বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানকে সমানে রেখে দেবহাটায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের ও যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেসরকারী সংস্থা আইডিয়াল, অনিক ফাউন্ডেশন ও আশার আলো ফাউন্ডেশনের সহযোগীতায় বুধবার সকাল ১০টায় উপজেলা চত্তর হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় সমাবেত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুববিস্তারিত পড়ুন
দেবহাটায় নকলমুক্ত পরিবেশে জেএসসি, জেডিসি ও ভোকাশনাল প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

দেবহাটায় মাধ্যমিক পর্যায় স্কুল সার্টিফিকেট(জে.এস.সি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র দাখিল সার্টিফিকেট(জে.ডি.সি) এবং কারিগরিক শিক্ষা বোর্ডের আওতায় ভোকেশনাল ৯ম শ্রেণির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর উপজেলার ২টি কেন্দ্রে জেএসসি, ১টি কেন্দ্রে জেডিসি এবং ভোকেশনাল পরীক্ষা একটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে জেএসসি পরীক্ষা দেবহাটা বি বি এম পি মডেল হাইস্কুল এবং দেবহাটা কলেজ ভেন্যুতে সর্বমোট ৭৩৭জন অংশ নেবে অপর কেন্দ্রে পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় ও ভেন্যু পারুলিয়া বালিকা বিদ্যালয়েবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় যুব দিবস পালিত

তালায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়। র্যালি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন,বিস্তারিত পড়ুন
কলারোয়ার বিশিষ্ট হোমিও ডাক্তার আব্দুল বারি আর নেই

কলারোয়া বাজারের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা.আব্দুল বারি (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের নিজ বাড়িতে মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। তিনি ওই গ্রামের মরহুম আব্দুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিল রোগে শয্যাশায়ী ছিলেন। প্রয়াত ডা.আব্দুল বারিক কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক ক্যাশিয়ার। নি:সন্তান ছিলেন তিনি। কলারোয়া রূপালী ব্যাংক সংলগ্ন স্থানে তার হোমিওপ্যাথিক দোকান ছিলো। মঙ্গলবার যোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্নবিস্তারিত পড়ুন
এবার খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে পেট্রোলবোমা হামলা

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে যে বোমা হামলা করা হয়েছে তাতে ব্যবহার করা হয়েছে পেট্রলবোমা। এই হামলায় বাসদুটিতে আগুন ধরে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরছিলেন খালেদা জিয়া। বিকেল পৌনে ৫টার দিকে ফেনীর মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহীপালের ফ্লাইওভার এলাকা অতিক্রম করার কয়েক মিনিট পর সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।বিস্তারিত পড়ুন
সরকারের শীর্ষ ব্যক্তিদের বাসভবনে বিমান হামলার পরিকল্পনা

মিরপুরে অভিযানে নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী বিমানের ফার্স্ট অফিসার পাইলট সাব্বিরসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক চারজন হলেন সাব্বির এমাম সাব্বির, মোসা. সুলতানা পারভীন, আসিফুর রহমান আসিফ ও মো. আলম। দুপুর সোয়া ২টায় র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান। এরপর মঙ্গলবার বিকালে কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বজলুর রহমান টগর (৪৫) ৫’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয়েছে। আটক টগর মৃত ফজলুর রহমানের ছেলে। সে পৌরসভার রসুলপূর এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুনদারের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল বজলুর রহমান টগরের বাড়িতে অভিযান চালিয়ে ঘরে খাটের নিচ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটক করে মাদক ব্যবসায়ী টগরকে। এ ব্যাপারে মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা মামলা হয়েছে।
রাজগঞ্জের দুই যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের দুই যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার জোহরবারু থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে দুটি দুরপাল্লার বাস মুখোমুখি সংর্ঘষ হলে বাসের মধ্যে থাকা দুই বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়। আহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের চাকলা এলাকার ফরিদ হোসেন (৩৮) ও মিলন হোসেন (৪২)। খবর পেয়ে তাৎক্ষনিক মালয়েশিয়ার পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহত দুই যুবককে উদ্ধার করে স্থানীয়বিস্তারিত পড়ুন
রংপুর সিটিতে ভোট ২১ ডিসেম্বর

আগামি ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামি ৫ নভেম্বর এ নির্বাচনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করবে ইসি। মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এই সিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানো হবে। এছাড়া একটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। কমিশন সভা শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানান। ১ কোটি ১৮ লাখ ভোটার পাবেন পেপার লেমিনেটেডবিস্তারিত পড়ুন
নির্বাচনী ব্যবস্থাপনায় তথ্য-প্রযুক্তির ছোঁয়া

আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনী ব্যবস্থাপনা এবং সীমানা নির্ধারণ কাজে তথ্য প্রযুক্তির ব্যবহারের দিকে এগুচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে প্রার্থীর মনোনয়নপত্র জমা ও নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগ দাখিলের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনেকে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেয়ার বিধান করার পরামর্শ দিয়েছিলেন। ইসির আইসিটি অণুবিভাগের পক্ষ থেকে এ সংক্রান্তবিস্তারিত পড়ুন
