Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জেলহত্যা দিবসে কলারোয়ায় আ.লীগের পৃথক মিছিল-সমাবেশ

জেলহত্যা দিবসে কলারোয়ায় পৃথক মিছিল-সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার বিকেলে দিবসটি পালনের লক্ষ্যে দলটির উপজেলা সভাপতি গ্রুপ ও সাধারণ সম্পাদক গ্রুপ পৃথক মিছিল বের করে পৌর সদরে। পৃথক স্থানে আলোচনা সভাও করেন তারা। উপজেলা পরিষদ চত্বরে সভাপতি গ্রুপের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সেখানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে ফিল্টার বিতরণ

কলারোয়ায় প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে আর্সেনিক ও আয়রণমুক্তকরণ ফিল্টার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কয়লা ইউনিয়নের গণমৈত্রী প্রতিবন্ধি স্কুলে ৩২টি ফিল্টার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, গণমৈত্রী এনজিওর পরিচালক মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গণমৈত্রী প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা দিবে জাতিসংঘ

আগামি একাদশ সংসদ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাতিসংঘ। বিশেষ করে অংশগ্রহনমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে কারিগরি সহায়তা করতে প্রস্তুত রয়েছে সংস্থাটি। ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ আগামি নির্বাচন সামনে রেখে পাঁচটি বিষয়ে কারগির সহায়তা দেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে শুরু করে ২০১৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রকল্পভিত্তিক কাজ করবে জাতিসংঘ। সম্প্রতি চিঠির মাধ্যমে ইসিকে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। পাঁচটি বিষয়ে কারিগরি সহায়তাবিস্তারিত পড়ুন
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে কলারোয়ার ইউএনও

কলারোয়ায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বৃহষ্পতিবার তিনি বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এদিকে, উপজেলার কেঁড়াগাছিতে জমি-জমা সংক্রান্ত শুনানীতে অংশ নেন ইউএনও মনিরা পারভীন। তিনি সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলসহ ইউপি সদস্যরা। একই দিন উপজেলা কৃষি অফিসের আয়োজিত সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট আইএফএমসি প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন
জাকির সভাপতি, আলমগীর সম্পাদক
কলারোয়ার জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন

কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনের লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জয়নগর বাজারে আ.লীগের অফিস চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আসিকুর রহমান মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেজানুজ্জামান লিটুর পরিচালনায় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন রেজাউল ইসলাম

মাদক বিক্রি ও সেবন থেকে চিরদিনের জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়ে থানা পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন এক ব্যক্তি। স্বাভাবিক জীবনের ফিরে আসার এ অঙ্গিকারে বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত রেজাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের সহযোগিতায় ওই ইউনিয়নের ইলিশপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে রেজাউল ইসলাম (৫০)থানায় আসেন। এসময় সে আর কখনও মাদক ব্যবসা ও সেবন করবেন না বলে অঙ্গিকার করলেবিস্তারিত পড়ুন
তালায় বিএনপি’র সদস্য সংগ্রহ চলমান পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তালা উপজেলার বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের চলমান কর্মসূচীর অগ্রগতি পর্যালোচনা ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংসতি দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তালার মেলা বাজারে অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যগ্ম-সম্পাদক মির্জা আতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধক্ষ্য শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,বিস্তারিত পড়ুন
তালার মাওলানা তাওহিদুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

তালা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ তাওহিদুর রহমান ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। তিনি তালা সাতক্ষীরা তালার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মৃত নজির উদ্দিন এবং বেগম আছিরন নেছার পুত্র। আগামীতে দেশের মধ্যে যেন শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হতে পারেন সে জন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন। মাওলানা তাওহিদুর রহমান জানান- ইসলামকি ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে চলতিবিস্তারিত পড়ুন
তালায় ফেনসিডিলসহ যুবক আটক

সাতক্ষীরার তালা উপজেলার শুভাষিনী বাজার থেকে ১৫বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে এসব ফিনসিডিল উদ্ধার করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান- গোপন সংবাদের ভিত্তিতে শুভাষিনী বাজারে ভ্রাম্যমান ফেনসিডিল বিক্রেতা খুলনা জেলার ডুমুরিয়া থানার কাঞ্চনপুর গ্রামের সামছুর শেখের ছেলে হোসেন শেখ (২২)কে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্ডপে বুধবার (১ নভেম্বর) রাত ৯টায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ববিস্তারিত পড়ুন
কেশবপুর শহরে যানজট নিরসনে মতবিনিময় সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যানজট নিরসনে এক মতবিনিময় সভা বুধবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জী উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক স্বপন বিশ্বাস, শ্রমিক নেতা এস এম মজিবুর রহমান বাঘা, রবিউল ইসলাম প্রমুখ। সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের খুলনাবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ পরিদর্শকের মতবিনিময়

যশোরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার ইনচার্জ জনাব আকরাম হোসেন চৌধুরী বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে রাজগঞ্জে কর্মরত সকল পত্রিকার সাংবাদিকদের সাথে রাজগঞ্জের আইন শৃংখলাসহ বিভিন্ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন েপ্রেসক্লাবের সহ সভাপতি এরশাদ আলী, নিরঞ্জন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক জি এম ফারুক হুসাইন, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় মাঠ দিবস পালিত

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে কৃষক পরিবারের সদস্যদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে দেয়াড়ার পাকুড়িয়া ফজলু সরদার মোড় সংলগ্ন এলাকায়, ইউনিয়ন কৃষি খাতের নারী জাগরেন অগ্রদূত আকলিমা খাতুন এর উদ্দোগে সরকারের বিশেষ সহযোগিতায় ঐ কৃষক মাঠ দিবস পালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিশেষ আয়োজনে ঐ মাঠ দিবসে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি গাজী মাহবুবুর রহমান মফে, ইউনিয়ন কৃষক পরিবারের নারী জাগরেন অগ্রদূত ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৪৪

কলারোয়ায় জেএসসি, জেডিসি ও এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এ বছর কলারোয়ায় জেএসসি ৪টি, জেডিসি ১টি ও এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি ১টিসহ ৬টি কেন্দ্রে মোট ৫০৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৪৩ জন পরীক্ষায় অংশ গ্রহন করেছে। অনুপস্থিত ১৪৪ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়- জেএসসি পরীক্ষায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল (কেন্দ্র কোড-২৫৭) ভ্যেনু শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে ১৪৭৮ জনের মধ্যে ১৪৪৩ জন পরীক্ষায় অংশবিস্তারিত পড়ুন
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ স্বীকৃতি পাওয়ায় আনন্দঘন সভা ও শোভাযাত্রা

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করায় আনন্দঘন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজেরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় কলারোয়ায় যুবলীগের আনন্দ মিছিল

কলারোয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা যুবলীগ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১৯৭১ সালের ৭মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেয়া (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি প্রদান করায় যুবলীগ এ মিছিলের আয়োজন করে। বুধবার বিকেলে মিছিলটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাছারি মসজিদ সংলগ্ন এলাকায় সমাবেশ করে। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামবিস্তারিত পড়ুন
