মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ হোসেন

আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এড.মোহাম্মদ হোসেন কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা মোড়স্থ হাইস্কুল মার্কেটের ২য় তলায় অবস্থিত কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ.সভাপতি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জয়নগর ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন

কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ শ্রমিকলীগের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু ও শ্রমিক নেতা আতিয়ার রহমান। সভায় সকলের সর্বসম্মতিক্রমে জয়নগর ইউনিয়ন শ্রমিকলীগের ৩১ সদস্য বিশিষ্টবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সদর ইউনিয়ন জয়ী

তালা উপজেলার কুমিরা হাইস্কুল ফুটবল মাঠে মঙ্গলবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তালা সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে কুমিরা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরের বিশিষ্ট ক্রীড়ানুরাগী শওকত আলীর ইন্তেকাল

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শওকত আলী ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। সোমবার দিবাগত গভীর রাতে ৬০বছর বয়সে গয়ড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে বিগত কয়েক বছর তিনি অসুস্থ্যবস্থায় বাড়িতে শয্যাশায়ী ছিলেন। শওকত আলী গয়ড়া গ্রামের মরহুম সৈয়দ আলীর পুত্র। চন্দনপুর অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা ছিলো মরহুম শওকত আলীর। তিনি স্থানীয়দের কাছে ভদু শওকত বা মোটাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অাইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় লাঙ্গলঝাড়া চ্যাম্পিয়ন

কলারোয়ায় অাইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় উপজেলার মধ্যে লাঙ্গলঝাড়া ইউনিয়ন প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে যাওয়ার অংশ নেয়ার সুযোগ পয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ। উপজেলার ১২টি ইউনিয়নের অনুর্ধ ২১ বছরের খেলোয়াররা ১২টি ইউনিয়ন ভিত্তিক দলের হয়ে প্রথম অাইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্বোধনীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রতিবেশিদের হামলার ঘটনায় থানায় মামলা

কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশিদের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গায় সম্প্রতি এ মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় ভূক্তভোগি কাকডাঙ্গা গ্রামের আকবর আলীর পুত্র বাবলুর রহমান বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-৩৮, তাং- ২৯/১০/১৭ইং। মামলা সূত্রে জানা গেছে- কাকডাঙ্গা গ্রামের বাবলুর রহমানের সাথে প্রতিবেশি জালাল উদ্দীনের পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ২৭অক্টোবর সকালে কথাকাটাকাটির এক পর্যায়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভাইয়ের মরদেহ দেখে ভাইয়ের মৃত্যু!

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শুইলপুর ও নলতা গ্রামে বসবাসকারী এক ভাইয়ের মরদেহ দেখে আরেক ভাইয়ের মৃত্যুর মতো বেদনাদায়ক ঘটনা ঘটেছে। কয়েক ঘন্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে বাস্ত ভিটায় বসবাস করেন মৃত আলহাজ্জ সাধু গাজীর পুত্র আলহাজ্জ মো: ফজর আলী গাজী (৭২) এবং নলতা গ্রামে বসবাস করেন ফজর আলী গাজীর আপন ভ্রাতা প্রাক্তন ইউপি সদস্য গাজী কোরবান আলী (৭০)। গত সোমবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কর্তৃপক্ষের অবহেলায় সাতক্ষীরা সদর হাসপাতালে এক নবজাতকের মৃুত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ অহেতুক দীর্ঘ সময় অপেক্ষা করার পর গত সোমবার রাতে নরমাল ডেলিভারির সময় এই নবজাতকের মৃত্যু হয়। সদর উপজেলার ধুলিহর গ্রামের জয়নুল আবেদিন জানান- গরীব মানুষ হওয়ায় তিনি তার গর্ভবতী স্ত্রী নুরনাহারকে নিয়ে ক্লিনিকের পরিবর্তে সোমবার দুপুর ২ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। তিনি এ সময় স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসলেও নার্সদের অবহেলায় ডেলিভারি করাতে পারেননি। একপর্যায়ে তার স্ত্রীরবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার পাশে পরিকল্পিত শিম আবাদে কৃষকদের সাফল্য

সরকারি রাস্তার পাশে শিম চাষে সাফল্য এসেছে সাতক্ষীরার তালার সৌখিন কৃষকদের। প্রায় ১ যুগ আগে থেকে প্রথমত শখের বসে আবাদ করলেও এখন রীতিমত বাণিজ্যিকভিত্তিতে আবাদ করছেন তারা। রাস্তার দু’পাশে বেড়া দিয়ে গড়ে ওঠা শিমের মাচা তাদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে রাখার পাশাপাশি নজর কাড়ছে পথচারীদের। তাদের দেখে এলাকার অনেকে এখন সাদা জমিতেও আবাদ করছেন শিমের। তালা সদর থেকে পাটকেলঘাটা অভিমুখী বাইপাস সড়কের গোপালপুর মুক্তিযোদ্ধা কলেজ মোড় থেকে শুরু করে অবলা ঘোষের আম বাগানবিস্তারিত পড়ুন

তালায় জেএসসি ও জেডিসি’র পরীক্ষার্থী ৫হাজার ৩৩জন

সারা দেশের ন্যায় সাতক্ষীরার সাতক্ষীরায় তালায় বুধবার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। উপজেলার ছয়টি কেন্দ্রে জেএসসি ও দুটি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট আটটি কেন্দ্রের মধ্যে জেএসসি তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয় ও তালা সরকারি কলেজে, শহীদ আলী আহম্মেদ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুমিরা বহুমুখী উচ্চ বিদ্যালয়, খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিউট,বিস্তারিত পড়ুন

দেবহাটায় নকলমুক্ত জেএসসি-জেডিসি পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময়

দেবহাটায় মাধ্যমিক পর্যায় স্কুল সার্টিফিকেট(জে.এস.সি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র দাখিল সার্টিফিকেট(জে.ডি.সি) এবং কারিগরিক শিক্ষা বোর্ডের আওতায় ভোকেশনাল ৯ম শ্রেণির পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় সখিপুর দাখিল মাদ্রাসায় জেডিসি এবং বেলা ১১.৩০ মিনিটে দেবহাটা মডেল হাইস্কুলে জেএসসি ও ভোকেশনাল পরীক্ষা সুন্দর, সুষ্ঠ ও নকলমুক্ত সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকগনের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। সভায় সকলের উপস্থিতিতে তিনিবিস্তারিত পড়ুন

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে “বাল্যবিবাহ প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাকের জেন্ডার জাস্টিস আ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফার সভাপতিত্বে ও ব্র্যাকের জিজেডি কর্মসূচীর উপজেলা ব্যাবস্থাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা,বিস্তারিত পড়ুন

দুই বাংলার মৈত্রী উৎসবে বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল

বাংলাদেশে এসেছেন ভারতীয় একটি প্রতিনিধি দল। সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত দুই বাংলার মৈত্রী উৎসবে যোগদানের জন্য বিশেষ আমন্ত্রণে ভারতীয় জনতা পার্টি-বিজেপি’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজকমল পাঠক, সর্ব ভারতীয় কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক কাজী আব্দুর রহিম এবং আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশে এসেছেন। প্রতিনিধি দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। পরিদর্শন করেছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির, শহীদ মিনার, রামকৃষ্ণ মিশন প্রভৃতি। বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থানবিস্তারিত পড়ুন

ছাত্রলীগ নেতা ইমন হত্যার প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যার প্রতিবাদে কেশবপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে প্যারাডাইস মোড় চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর এএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম, খুলনা বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, পৌরবিস্তারিত পড়ুন

ছয় সিটিতে ইসির ভোট প্রস্তুতি শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছয় সিটি করপোরেশনের ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও প্রার্থীদের পাশাপাশি ইসিও তফসিল ঘোষণার জন্য প্রস্তুত হচ্ছে। রংপুর সিটি দিয়ে ছয় সিটিতে ভোটের হাওয়া শুরু হবে। এ লক্ষ্যে মঙ্গলবার কমিশন সভায় রংপুর সিটি ভোটের কর্মপরিকল্পনা উত্থাপন হবে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন- ডিসেম্বরের শেষার্ধে রংপুর সিটির ভোটের পরিকল্পনা রয়েছে। নভেম্বরের প্রথমভাবে তফসিল ঘোষণা করতে পারেবিস্তারিত পড়ুন

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রায় ৫ বছর পর সোমবাে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। মঙ্গলবার (৩১ অক্টোবর ) থেকে আবেদন নেয়া শুরু হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে দলগুলোর আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের পর কোন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন গ্রহন করবে না কমিশন। ২০১৮ সালের ফেব্রুয়ারি আবেদনগুলো যাচাই- বাছাই করে মার্চে নতুন দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করার সিদ্ধান্তবিস্তারিত পড়ুন