Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দাফন সম্পন্ন কলারোয়ার ময়েজউদ্দীন হামিদী (র.)’র দৌহিত্র রাজা হামিদীর

দাফন সম্পন্ন হয়েছে কলারোয়ার হামিদপুরের পীরে কামেল মরহুম মাওলানা ময়েজউদ্দীন হামিদী (র.)’র দৌহিত্র বিশিষ্ট সমাজসেবক মরহুম তাজুর রহমান হামিদী রাজার। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার হামিদপুর সিনিয়র মাদরাসা প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে ছুটে যান মরহুমের আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্খিরা। এর আগে গত শনিবার বিকেলে ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগবিস্তারিত পড়ুন
কলারোয়ার জালালাবাদে ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

কলারোয়ার জালালাবাদে অধিকার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রেডিট ইউনিয়নের সভাপতি সুমি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা কারিতাসের কমিউনিটি ডেভেল্পমেন্ট অফিসার সুকুমার দাস। বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, অধিকার ক্রেডিট ইউনিয়নের সদস্য মালতী বিশ্বাস, আয়না দাস, কাজল দাস, সুবিত্র দাস, সুবর্না দাস, পারুল দাস, দেবেন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কারিতাসেরবিস্তারিত পড়ুন
অবৈধপথে ভারতে যাওয়ার সময়
কলারোয়া সীমান্তে গৃহবধূ আটক

কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক গৃহবধূকে আটক করেছে। আটককৃত গৃহবধূ যশোরের শার্শা উপজেলার কেরামখালী গ্রামের রমজান ঢালীর স্ত্রী রেহেনা বেগম ময়না (৩০)। সে শুক্রবার অবৈধ ভাবে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩এস ৬আরবির জিরো পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের সময় কাকডাঙ্গা বিওপির বিজিবি তাকে আটক করে। শনিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান- কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক মহিউদ্দিন বাদী হয়ে কলারোয়া থানায় আটককৃত গৃহবধুর বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বৈকারীতে যুবতীর আত্মহত্যা

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামে তানিয়া খাতুন (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারীর ৫নং ওয়ার্ডের আশরাফ হোসেন গাজীর কন্যা। আশরাফ হোসেন বাক প্রতিবন্দি। এর আগেও তানিয়া খাতুন একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। সে মানসিক ভাবে অসুস্থ্য ছিলো বলে স্থানীয়দের ধারণা।
কলারোয়ার রামভদ্রপুর প্রাইমারি স্কুলে অভিভাবক সমাবেশ ও পরিচালনা কমিটি গঠন

কলারোয়ার চন্দনপুরের রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী হারিজ মোহাম্মদ পরশ। বিশিষ্ট ব্যবসায়ী ডালিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানাজ পারভিন ইতি, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ রানা নয়ন, প্রাক্তন ইউপি সদস্য আ. আহাদ, সমাজসেবক রুস্তমবিস্তারিত পড়ুন
বাম্পার ফলন ও কর্মসংস্থান সৃষ্টি
পতিত জমিতে ‘পানিফল’ চাষে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার চাষীদের

বাম্পার ফলন ও কর্মসংস্থান হওয়ায় পতিত জমিতে পানিফল চাষে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার চাষীদের। সুস্বাদু ও পুষ্টিকর এ ফল সারা দেশে ফল হিসেবে পরিচিতি না থাকলেও দিনে দিনে এর চাহিদা বাড়তে শুরু করেছে। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দু ধারে চোখে পড়ের মতো পানিফল। এর ইংরেজি নাম Water chestnut এবং উদ্ভিদতাত্ত্বিক নাম Trapa bispinosa। বেশ আগে আবু সাইদ নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী ভারত থেকে বীজ এনে এই ফলের চাষ শুরু করলেও বছর দশেক হচ্ছে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় গরুর খামার বদলে দিয়েছে জেয়ালা গ্রামের ভাগ্য

সাতক্ষীরার দুগ্ধ শিল্প সারাদেশে সুনাম ছড়িয়ে পড়েছে। দিন দিন জেলাতে নতুন নতুন দুগ্ধ খামার গড়ে উঠছে। কম খরচে অধিক মুনাফা আসায় লক্ষাধিক নারী-পুরুষ এ পেশা বেছে নিয়েছে। অক্লান্ত পরিশ্রমে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করেছেন। জেলাতে ছোট বড় প্রায় ১০ হাজার দুগ্ধ সমবায়ী ও খামার গড়ে উঠেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণে দুধ বিভিন্ন জেলাতে সরবরাহ করা হচ্ছে। এতে খামারিরা বিপুল টাকা উপার্জন করছে। অনেকে শুধু গো খামার করে স্বনির্ভর হয়ে উঠছেন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনে অস্ত্র গুলিসহ নুর-এ-আলম বাহিনীর তিন সদস্য আটক

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ বনদস্যু নুর-এ-আলম বাহিনীর তিন সদস্যকে আটক করেছে। শনিবার ভোরে শ্যামনগর উপজেলার পশুরতলা খাল থেকে তাদেরকে একটি একনালা বন্ধুক ও ২০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটককৃত বনদস্যুরা হলেন- শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে রবিউল ইসলাম (৩০),তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে তবিবুর রহমান মোড়ল (২৬) ও খুলনার রূপসা থানার জয়পুর গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে শহিদুলবিস্তারিত পড়ুন
দেবহাটায় বর্নাঢ্যভাবে মোহনা টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

দেবহাটায় মোহনা টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্নাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক ব্যবস্থাপনায় ১১ নভেম্বর শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা ডিজিটাল কর্নারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। শুরুতে স্বাগতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সুন্দরবনগামী পিকনিকের ট্রলারে র্যাবের তল্লাশি : বন্দুক, গুলি ও দেশীয় অস্ত্রসহ ১জন আটক

সুন্দরবনগামী একটি পিকনিকের ট্রলার তল্লাশী চালিয়ে র্যাব-৬ সদস্যরা বন্দুক, গুলি ও দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করেছে। শুক্রবার (১০ নভেম্বর) রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বুধহাটা এলাকার বেতন নদী থেকে এন বি কাজী এন্ড তুহিন পরিবহন এম-২০২৯৪ নামের একটি ট্রলার ৫০/৬০ জন লোক নিয়ে পিকনিকের উদ্দেশ্যে সুন্দরবন রওনা হয়। পথিমধ্যে আশাশুনির মানিকখালী খেয়াখাট এলাকায় রাত আটটার দিকে ট্রলারটি পৌছালে গোপন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর কাল ভৈরব মন্দিরের পুরোহিতের কাছে চাঁদা দাবী : থানায় জিডি

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে শুক্রবার সন্ধ্যায় একটি মন্দিরের পুরোহিতের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার জন্য সাতক্ষীরা থানায় একটি জিডি হয়েছে। জানা যায়, ব্রহ্মরাজপুর ইউনিয়নের শ্রী শ্রী কাল ভৈরব মন্দিরের পুরোহিত শম্ভুনাথ বসু শুক্রবার (১০ নভেম্বর) মন্দিরে সান্ধ্যকালীন পূজা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত তিন ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে পুরোহিতের পথরোধ করে বলে ‘আমাদেরকে ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে, যে কোন সময়ে আমরাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকপুত্র দূরারোগ্য ব্যাধিতে, দোয়া ও সহায়তা কামনা

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশিষ্ট সাংবাদিক ও কৃষকলীগের সভাপতি এম আইয়ুব হোসেনের ছেলে আল মামুন বাবু (২৫) দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগছেন। অনেক অর্থ, অনেক চেষ্টার পর বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন আছে বাবু। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন অসহায় পিতা জমিজমা ও গচ্ছিত অর্থ দিয়েও সন্তানকে এখনো সুস্থ করে তুলতে পারেননি। পুত্র বাবুর চিকিৎসার খরচ জোগাড় করা তার পক্ষে কষ্টদায়ক হয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দীর্ঘদিন পর মঞ্চস্থ হলো যাত্রাপালা, মিশ্র প্রতিক্রিয়া অনেকের

কলারোয়ায় দীর্ঘদিন পরে মঞ্চস্থ হলো যাত্রাপালা। শুক্রবার রাতে উপজেলা মোড়স্থ কলারোয়া পাইলট হাইস্কুল মাঠের উন্মুক্ত মঞ্চে যাত্রাপালার আয়োজন করে সৌখিন নাট্যগোষ্ঠি। ‘নাঙ্গা তলোয়ার’ নামের ওই যাত্রা পালায় অনেক গুনি যাত্রা অভিনেতা-অভিনেত্রিরা অভিনয় করেন। দীর্ঘদিন পর যাত্রাপালার ‘আসল’ স্বাদ উপভোগ করেন দর্শকরা। কারণ বর্তমানে নামস্বর্বস্ব ও যাত্রার নামে অশ্লীলতাই বেশি প্রাধাণ্য পায় বিভিন্ন যাত্রানুষ্ঠানে। সেই দৃষ্টিকোণ থেকে শুক্রবার রাতে কলারোয়ায় মঞ্চস্থ হওয়া ঐতিহাসিক এ যাত্রাপালাটি পুরোনো দিনের কথা স্মরণ করিয়ে দেয় অনেককে।বিস্তারিত পড়ুন
‘বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে, না এসে উপায় নেই’

বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে তাদের করুণ অবস্থা হবে। শুক্রবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে ভেলুমিয়া-কুলগাজি ছয় কিমি পল্লী বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে, না এসে উপায় নেই। নির্বাচনে না এলে তাদের করুণ অবস্থা হবে। আর সে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যমন্ত্রী বলেন, আমার শেষবিস্তারিত পড়ুন
‘সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ আশা করি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা করতে আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করব। তারা যেন কোনোরকমের উসকানিমূলক কার্যক্রম না করেন। আমাদের সহযোগিতা করেন। আমরা সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ আশা করব। শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাস্থল পরিদর্শন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের এই প্রত্যাশার কথা জানান। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে ‘উসকানি’র ইঙ্গিত পাচ্ছেন বলে মন্তব্য করেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শীতের হাওয়ায় খেজুর রস সংগ্রহের প্রক্রিয়ায় গাছিরা

কলারোয়ায় শীতের পরশে খেজুর গাছের রস সংগ্রহের লক্ষ্যে খেজুর গাছ কাটার কাজে ব্যস্ত গাছিরা। শীত মৌসুমে সৃষ্টির এ অন্যন্য রসের স্বাদকে সবার মাঝে বিলিয়ে দিতে ইতোমধ্যে রস সংগ্রহের প্রক্রিয়ায় খেজুর গাছ পরিচর্যা শুরু হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। খেজুর রস সংগ্রহের জন্য কয়েকটি দফা অবলম্বন করতে হয় বলে জানাান গাছিরা। সেই প্রক্রিয়া প্রথম দফায় খেজুর গাছের উপরিভাগে প্রথমে গাছের পাতা কেটে ঝোড়া হয় বা গাছ উঠানো হয় এরপর কিছুদিন পর দ্বিতীয় দফায়বিস্তারিত পড়ুন
