Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, কলারোয়ায় ভিন্ন কৌশলে কোচিং বাণিজ্য!!

সাতক্ষীরার কলারোয়ায় সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিন্ন কৌশলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। সকালে ও বিকালে ব্যাচ ভিত্তিক আবার কিছু শিক্ষক বাসায় যেয়ে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন এমন অভিযোগ করেছেন উপজেলার একাধিক অবিভাবক। তাদের দাবি কোচিং বন্ধে সরকারের কঠোর অবস্থানের কারণে এসব শিক্ষকরাও কৌশল পরিবর্তন করে কোচিং বানিজ্য অব্যাহত রেখেছেন। খোজ নিয়ে জানা গেছে- সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং পড়ানো বন্ধের কঠোর নির্দেশনা দেয়ার পর কোচিংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলার ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা পেলেন কলারোয়ার গোলাম রব্বানী

সাতক্ষীরা জেলার ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম রব্বানী ও তাঁর পরিবার। খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে ৯ নভেম্বর বৃহষ্পতিবার খুলনা কর অঞ্চল আয়োজিত ‘সেরা করদাতা ও কর বাহাদুর পরিবার’ সম্মাননা অনুষ্ঠানে গোলাম রব্বানীকে এ পদকে ও সম্মাননায় ভুষিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন গোলাম রব্বানীরবিস্তারিত পড়ুন
কলারোয়ার বাটরা ও বামনখালীতে নৌকার সমর্থনে উপজেলা চেয়ারম্যানের কর্মী সভা

কলারোয়ার বাটরা ও বামনখালীতে নৌকার সমর্থনে কর্মী সভা ও গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে শুক্রবার রাতে বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ও বিকেলে বামনখালী চাতালে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার আগে স্থানীয় এলাকায় গণসংযোগও করেন ফিরোজ আহম্মেদ স্বপন। পৃথক সভাগুলোতে আরো উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ববিস্তারিত পড়ুন
রাজগঞ্জে চলছে জুয়া খেলা ও মাদকের রমরমা আসর : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দুটি স্পটে প্রকাশ্যে জুয়া খেলা ও মাদক সেবন চলছে রমরমা ভাবে৷ যে কারনে এলাকায় আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে৷ হচ্ছে প্রতিনিয়ত চুরির ঘটনা৷ সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের পাশের গ্রামীণ ব্যাংকের পাশের একটি ঘরে স্থানীয় ২/৩ জন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে রাতে ও দিনের বেলায় রমরমা জুয়া খেলার আসর বসাচ্ছে৷ উল্লেখিত জায়গায় প্রকাশ্যে জুয়া খেলা চলার কারনে রাজগঞ্জ বাজারসহ এলাকায় অপরিচিত লোকজনের আনা গোনা বেড়েছে৷বিস্তারিত পড়ুন
কেশবপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে খুলনা ইডেন ক্লাব চ্যাম্পিয়ন

যশোরের কেশবপুর উপজেলার মোমিনপুর স্পোটিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকালে মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে খুলনা ইডেন ক্লাব ৪-৩ গোলে তালা স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। মোমিনপুর স্পোটিং ক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলের হাতে ১২ হাজার টাকা তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফবিস্তারিত পড়ুন
কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা দেবহাটা রিপোর্টাস ক্লাবের

দেবহাটা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে উপজেলাধীন কুলিয়া আঞ্চিলিক প্রেসক্লাবের নবগঠিত কমিটির নের্তৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার নবগঠিত কমিটির সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি আবু সাঈদ ও কেএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এমএ মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিএম নাজমুলবিস্তারিত পড়ুন
রাজনৈতিক দলের সুপারিশ পর্যালোচনা শুরু
ভোটে ইভিএম ব্যবহারের সুযোগ রাখতে চায় ইসি

আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে একেবারে সরে আসছে না নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকারের মতো জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহারের সুযোগ রাখতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এজন্য নির্বাচনে শর্তসাপেক্ষে ইভিএম ব্যবহার করা যায় কি না-তা আলোচনার জন্য বিবেচনায় নেয়া হচ্ছে। এছাড়াও জাতীয় নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের প্রস্তাব বিবেচনায় নেয়ার সুযোগ কম বলে অভিমত কমিশনের সংশ্লিষ্টদের। বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের প্রস্তাব বিবেচনায় নেয়া হবে নাবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে যুবলীগের প্রস্তুতি সভা

যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কলারোয়ার চন্দনপুরে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধায় গয়ড়া বাজারের রামভদ্রপুর রোডের একটি রাইসমিল চত্বরে ইউনিয়ন যুবলীগ ওই সভার আয়োজন করে। সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ডা. সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ইয়াছান আলী, আনারুল ইসলাম, গোলাম রসুল, বাবলুর রহমান, সোহাগ হোসেন, লাভলু রহমান প্রমুখ।
কলারোয়ার বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে গণসংযোগে উপজেলা চেয়ারম্যান

আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে কর্মী সভা করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বৃহষ্পতিবার রাতে উপজেলার দমদম বাজারে এবং সন্ধ্যায় সোনাবাড়িয়া ও বিকেলে বুঝতলা আবু বকর সিদ্দিক মাদরাসা চত্বরে পৃথক ওই সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভার আগে স্থানীয় এলাকায় গণসংযোগ করেন ফিরোজ আহম্মেদ স্বপন। পৃথক সভাগুলোতে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নৌকার বিজয় যাত্রা অব্যাহত রাখতেবিস্তারিত পড়ুন
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে
কলারোয়ায় ইয়ার্কি করতে গিয়ে জেএসসি পরীক্ষার্থী বহনকারী পাখিভ্যান উল্টে ধানক্ষেতে

ইয়ার্কি করতে গিয়ে জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কলারোয়ায় পাখি ভ্যান (ব্যাটারিচালিত মোটর ভ্যান) উল্টে সামান্য হয়েছে কয়েকজন পরীক্ষার্থী। বৃহষ্পতিবার বেলা দেড়টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের খাসপুর যাত্রী ছাউনির নিকটে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা উপজেলা সিংগা হাইস্কুলের কয়েকজন ছাত্রী। তারা সামান্য আহত হয়েছে। আহত পরীক্ষার্থীরা জানান- পরীক্ষা শেষে কলারোয়া উপজেলা সদর থেকে বাড়ী ফিরছিল পরীক্ষার্থীরা, পথিমধ্যে খাসপুর যাত্রী ছউনির নিকট পরীক্ষার্থীদের বহনকারী ১টি পাখিভ্যান এবং ইজিবাইকের মধ্য পাল্লাপাল্লি হচ্ছিল যে ‘কারাবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনারবাংলা কলেজে ম্যানেজিং কমিটির সভা

কলারোয়ার সোনাবাড়িয়ার সোনারবাংলার ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে সোনারবাংলা কলেজের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনজুয়ারা খাতুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আব্দুর রহিম, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক শেখ মাহফুজুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য জিয়াউল হক, আ. ওয়াদুদ ঢালী, শিক্ষক প্রতিনিধি আরশাদ আলীসহ জিবি সদস্যরা। সভায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় রোগী কল্যাণ সমিতির দাতা সদস্য হলেন প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন

কলারোয়ায় রোগী কল্যাণ সমিতির সমাজসেবা কার্যালয় হাসপাতালের আজীবন দাতা সদস্য হলেন কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা অফিসে এককালীন অর্থ প্রদান করেন। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন আজীবন দাতা সদস্য প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেনের হাতে অর্থ প্রদানের রশিদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সমাজসেবা অফিসের এ্যাকাউন্টেট আ. সামাদ, ইউনিয়ন সমাজকর্মী ইমাদুল হক, সমাজসেবক প্রবীর অধিকারী প্রমুখ।
কলারোয়ায় স্ত্রীকে মারপিট করে স্বামীর আত্মহত্যা

কলারোয়ার কাজীরহাটের ব্রাক মোড়ে বিষপানে ইকতার আলী (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে উপজেলার ধানঘোরা গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে। বুধবার বেলা ১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হওয়ার একপর্যায়ে সে স্ত্রীকে মারধর করে বাড়ী থেকে বের হয়ে চলে যায়। বিভিন্ন স্থানে খোজ খবর করে সন্ধ্যা রাতে পার্শ্ববর্তী একটি মাঠের ধানক্ষেত থেকে বিষপান করে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাসিক সমন্বয় সভা

কলারোয়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। সভায় উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সমবায় কর্মকর্তাবিস্তারিত পড়ুন
কলারোয়া বিআরডিবিতে বিভিন্ন সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ

কলারোয়া বিআরডিবি অফিসে বিভিন্ন সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিআরডিবি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোসলেম উদ্দীন, রাশিদুল ইসলাম, ইতি দাস, জুনিয়ার অফিসার রাসেল রানা, হিসাব সহকারী শেখ সাজিদুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জমিজমা বিরোধের জের ধরে আওয়ামীলীগ কর্মীকে মারপিট

কলারোয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক আওয়ামীলীগ কর্মীকে মারপিট করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। আহত আওয়ামীলীগ কর্মী ইয়াকুব আলী উপজেলার ব্রজবাকসা গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে। এ ঘটনায় ইয়াকুব আলী বাদি হয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগের বিবরণে জানা যায়- জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধেরে ব্রজবাকসা গ্রামের মৃত হাজের আলী মোড়লের ছেলে আরশাদ আলীসহ ৩/৪জন অজ্ঞাত ব্যক্তিরা গত বুধবার সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
