Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৯ নভেম্বর থেকে লক্করঝক্কড় গণপরিবহন চলাচল করতে পারবে না

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ১৯ নভেম্বর থেকে কোনো লক্করঝক্কড় ও লাইসেন্সবিহীন গণপরিবহন চলাচল করতে পারবে না। দক্ষিণ সিটির ৫টি স্থানে লক্করঝক্কড় ও লাইসেন্স ছাড়া বাসের বিরুদ্ধে ডিএসসিসি, বিআরটিএ ও ডিএমপি যৌথভাবে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করবে। নগর ভবনে রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সেবাদানকারী ২৬টি সংস্থার সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সভায় সভাপতিত্ব করেন। সভায় ২৪টি এজেন্ডার উপর আলোচনা হয়। সভারবিস্তারিত পড়ুন
‘অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কার করা হবে’

অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সারাদেশের রাস্তাঘাট দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হবে। রবিবার সংসদে জাসদের সদস্য নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা একথা বলেন। অতিবৃষ্টির কারণে সারাদেশের ৩ লাখ ৪১ হাজার কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর অতিবৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ বছরের মতো কোনো বছরই এতো বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রধানমন্ত্রীর দফতরবিস্তারিত পড়ুন
কেশবপুরের খবর
স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্বামীকে ছুরি মেরে হত্যার চেষ্টা

যশোরের কেশবপুরে স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় স্বামীকে ছুরি মেরে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে স্ত্রীর প্রেমিক। আহত অবস্থায় ওই স্বামীকে প্রথমে কেশবপুর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে। জানা গেছে- উপজেলার গোবিন্দপুর গ্রামের গফুর শেখের ছেলে আসানুর শেখের (৩০) সাথে উপজেলার মেহেরপুর গ্রামের মৃত অহেদ আলী গাজীর মেয়ে জেসমিন খাতুন (২৪) এর সঙ্গে ২০১৩ সালে বিবাহ হয়। তাদের একটি কন্যা ও একটি পুত্র রয়েছে।বিস্তারিত পড়ুন
এসকে সিনহার পদত্যাগে ভারমুক্ত হয়েছে বিচারবিভাগ : অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক১২ নভেম্বর, ২০১৭ ইং ১৬:৪৯ মিঃ এসকে সিনহার পদত্যাগে ভারমুক্ত হয়েছে বিচারবিভাগ : অ্যাটর্নি জেনারেল ফাইল ছবি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার পদত্যাগের মধ্য দিয়ে ভারমুক্ত হয়েছে বিচারবিভাগ। যেহেতু বিচারপতিরা তার সাথে বসতে অস্বীকৃতি জানিয়েছেন সেহেতু পদ্যত্যাগ ছাড়া তার উপায় ছিল না। এস কে সিনহার পদত্যাগের ফলে বিচার বিভাগে সাংবিধানিক কোন শূন্যতার সৃষ্টি হয়নি। সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল আজ রবিবারবিস্তারিত পড়ুন
কলারোয়ার চান্দুড়িয়ায় ফুটবল টুর্নামেন্টে যশোরের বারপোতা চ্যাম্পিয়ন

কলারোয়ার চান্দুড়িয়ায় ফুটবল টুর্নামেন্টে যশোরের বারপোতা বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় কে.সি.জি. ক্লাব আয়োজিত ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচে যশোরের শার্শা উপজেলার বারপোতা বন্ধু একাদশ ১-০ গোলে চান্দুড়িয়া কেসিজি ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করে চ্যাম্পিয়ন হয় বারপোতা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বাঁশি বাজার আগে কয়েকদফা গোল মিচবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজারে নৌকার সমর্থনে লাল্টুর কর্মী সভা

আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সমর্থনে কলারোয়া উপজেলার দমদম বাজারে কর্মী সভা করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। রবিবার সন্ধ্যায় আয়োজিত ওই সভায় আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। আর তাই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে গণমানুষের আকাঙ্খার প্রতিফলন করতে হবে।’ দলকে আরো সুসংগঠিত করতে দলীয় কর্মীসমর্থকদের প্রতি তিনি আহবান জানান। সভায় উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ব্যক্তি আটক

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- মাদক বিরোধী অভিযান চলাকালে কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাদরা মোড় থেকে ২ ব্যক্তিকে আটক করেন। সেসময় তাদের দেহ তল্লাসী চালিয়ে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় উপজেলার কেঁড়াগাছি গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও গাড়াখালিবিস্তারিত পড়ুন
ভারতে আটক ৬ বাংলাদেশিকে কলারোয়া সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র

ভারতে আটক ৬ বাংলাদেশিকে কলারোয়া সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। পৃথক সীমান্তে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি সূত্র জানায়- রবিবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তের এমসি ১৪ পিলারের সন্নিকটে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বিচোট গ্রামের সাহেব আলী গাজীর ছেলে সাগর গাজী (১৯)কে হস্তান্তর করা হয়। ২/৩দিন আগে অবৈধপথে ভারতে গিয়ে শনিবার সন্ধ্যায় বিএসএফের হাতে আটক হয় বাংলাদেশি যুবক সাগর। পতাকা বৈঠকে বিজিবিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সড়ক ও জনপথ অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

সাতক্ষীরায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করনসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১১টার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে এ মানববন্ধ কর্মসূচি পালিত হয়। এ সময় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শেখ খায়বার আলীর সভাপতীত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের,সাংগাঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, আব্দুল জলীল প্রমুখ। বক্তারাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পুলিশের বিশেষ আভিযানে জামায়াতের দুই নেতাসহ আটক ৫৬

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ আভিযানে জামায়াতের দুই নেতাসহ ৫৬ জানকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ ২৭ পিচ ইয়াবা উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়- সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন,কলারোয়া থানা ১০ জন,তালা থানা ০৪ জন,কালিগঞ্জ থানা ০৫ জন,শ্যামনগর থানা ০৫ জন,আশাশুনি থানা ০৩ জন,দেবহাটা থানা ০৮বিস্তারিত পড়ুন
রাজগঞ্জ-মণিরামপুর ব্যস্ততম সড়ক ভেঙ্গে পুকুরে : যেকোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা

যশোরের রাজগঞ্জ মনোহরপুর বিশ্বাসপাড়া মোড়ের মসজিদের পাশের রাজগঞ্জ-মণিরামপুর ব্যস্ততম সড়কের একাংশ গ্রাস করছে স্থানীয় একটি পুকুর৷ এই ব্যস্ততম সড়কের ওই জায়গার অর্ধেক অংশই পুকুরে আস্তে আস্তে ভেঙ্গে পড়ছে৷ ফলে অতিগুরুত্বপুর্ণ এই সড়কে ভারী যানবহনসহ জনগনের চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে৷ তারপরও অত্যান্ত ঝুকি নিয়ে প্রতিনিয়ত হাজার হাজার জনগন সড়কটি দিয়ে চলাচল করছে৷ স্থানীয়রা জানান- প্রতিদিন এই সড়কে শত শত মোটর সাইকেল, বাই সাইকেল, বিভিন্ন মালামাল বহন করা ভারী ভারী ট্রাক, ট্রেগার,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদহের আ.লীগ নেতা মাস্টার আবুল বাশার আর নেই, দাফন সম্পন্ন

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার মোস্তফা আবুল বাশার আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। সদর উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তফা আবুল বাশার (৬২) মৃত্যুকালে স্ত্রী, ২পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা ঢাকায় ও দ্বিতীয় নামাজে জানাজা সাতক্ষীরা সদর উপজেলার মির্জানগর দাখিল মাদরাসা প্রাঙ্গনে রবিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
তালায় প্রসক্লাবের আয়োজনে ‘উপকূল দিবস’ পালিত

“উপকূলের জন্য হোক একটি দিন, কণ্ঠে বাজুক প্রান্তজনের কথা” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় প্রস্তাবিত ‘উপকূল দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের আয়োজনে ও উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপ-শহরে র্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণবিস্তারিত পড়ুন
দেবহাটায় ১ জামায়াত কর্মী আটক, ৫ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে সাজা

সাতক্ষীরার দেবহাটায় ১ জামায়াত কর্মী ও ইয়াবাসহ ৫ জন মাদকসেবী আটক হয়েছে। আটককৃত জামাত কর্মীর নাম ইউনুস আলী মোল্লা (৪৫)। সে দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের আদর আলী মোল্লার ছেলে। দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন তাকে আটক করেন। তিনি নিয়মিত মামলার আসামী এবং ইতিপূর্বে হত্যাসহ ২টি মামলার আসামী বলে পুলিশ জানায়। এছাড়া এসআই মাজরিহা হোসাইনের নেতৃত্বে এএসআই আব্দুল গনি ও এএসআই মাসুদ ও এএসআই আলআমিন উপজেলার কোমরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন
দেবহাটার নোড়ার চক ভুমিহীন সংগ্রাম কমিটির সভা

সাতক্ষীরার দেবহাটার নোড়ার চক ভুমিহীন সংগ্রাম কমিটির উদ্দ্যোগে ভুমিহীন জনপদে চারকুনি বাজারে ভুমিহীনদের অধিকার আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে অনুষ্ঠিত ওই সভায় নোড়ার চক ভুমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফ্ফারের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন ভুমিহীন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু আহম্মেদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দেবহাটা কালিগঞ্জ ভুমিহীন সংগ্রাম কমিটির সভাপতি ওহাব আলী সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিংড়ী খালী ভুমিহীন কমিটির উপদেষ্টা মোশারফ হোসেন, পারুলিয়া ইউপি সদস্যবিস্তারিত পড়ুন
কেশবপুরে বিয়ের দাওয়াতে এসে স্বামী-স্ত্রী হামলার শিকার !!

যশোরের কেশবপুর পল্লীতে বিয়ের দাওয়াতে এসে স্বামী-স্ত্রী হামলার শিকার হয়েছে। কেশবপুর থানা বরাবর লিখিত এজাহার সূত্রে জানা গেছে- উপজেলা বুড়িহাটি গ্রামের লুৎফর রহমান তার মেয়ে সেফালী খাতুনের বিবাহ উপলক্ষে তার ভায়রা ভাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোনা গ্রামের মৃত মজিদ সরদারে ছেলে আব্দুল গফ্ফারকে দাওয়াত করেন। গত ৪ নভেম্বর আব্দুল গফ্ফার ও তার স্ত্রী সাহিদা বেগম, মেয়ে লাবনী খাতুন এবং ছেলে হোসাইনকে সাথে নিয়ে নিজস্ব মটর ভ্যান যোগে ভায়রা ভাই লুৎফরবিস্তারিত পড়ুন
