সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাখাইনের সেনাধ্যক্ষের পরিবর্তন

মিয়ানমারের সেনাবাহিনীর রাখাইনের সেনাধ্যক্ষ মেজর জেনারেল মং মং সোয়েকে অপসারণ করা হয়েছে। সোমবার সেনাবাহিনীর একজন তথ্য কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মিয়ানমারে তাতমাদাও নামে পরিচিত সেনাবাহিনীর এই কর্মকর্তার নেতৃত্বেই গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ কর্মকর্তারা এই অভিযানে পরিকল্পিত ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছেন। মেজর জেনারেল আয়ে লুইন রয়টার্সকে জানিয়েছেন, গত ১০ নভেম্বর মং মং সোয়ের বদলির নির্দেশ হয়। বর্তমানে তাকে কোনো পোস্টিংবিস্তারিত পড়ুন

‘রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার কথা বেগম জিয়ার মুখে শোভা পায় না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার কথা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুখে শোভা পায় না। তিনি বলেন, ‘যারা বেশি দুর্নীতি করে তারাই বেশি নীতির কথা বলে। যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে, সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গীবাদের বিস্তার ঘটিয়েছে তাদের মুখে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কথা আর ভূতের মুখে রাম নাম একই কথা। ’ ওবায়দুল কাদের সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনেবিস্তারিত পড়ুন

‘রাজনৈতিক বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া’

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া কোনো আক্রোশ নয়, বরং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে। নজরুল ইসলাম বলেন, জনগণের ওপর ভরসা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ খালেদা জিয়া দিয়েছেন তা গ্রহণ করুন।বিস্তারিত পড়ুন

কেশবপুর উপজেলা প্রশাসনের সাথে দলিত প্রতিনিধিদের মতবিনিময় সভা

যশোরের কেশবপুর দলিত উন্নয়ন কমিটির আয়োজনে রাষ্ট্রীয় পরিসেবায় দলিতদের অভিগম্যতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসনের সাথে কেশবপুর দলিত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দলিত উন্নয়ন কমিটির সভাপতি সুজন দাসের সভাপতিত্বে ও দলিতের সহায়ক মিলন দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, সমবায় অফিসার নজরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার পুলক সিকদার ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামে পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই গ্রামের আসাদুল গাজীর মেয়ে তামান্না (২) ও আব্দুস সাত্তার গাজীর মেয়ে মারিয়া (আড়াই বছর)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান- সকালে তামান্না ও মারিয়া বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দু’টিকে না দেখে বাড়ির লোকজন খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুজির পর পুকুরেবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় কর্মরতদের পূর্ণদিবস কর্মবিরতি

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসেসিয়েশন কেন্দ্রীয় নির্বাহি কমিটির ডাকে সারা দেশের ন্যায় কলারোয়া পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে পাবার দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়। কলারোয়া পৌরসভার ইঞ্জিনিয়ার এস.এম. সোহরাওয়ার্দী হোসেনের সভাপতিত্বে কর্মবিরতি পালন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌরসভার সচিব তুষার কান্তি দাস, ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা এবং চোরাচালান নিরোধ কমিটির সভাসহ উপজেলা পরিষদের বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে ওই মাসিক সভাগুলো অনুষ্ঠিত হয়। সেখানে পৃথক অনুষ্ঠানে পিইডিপি-৩ এর অর্থানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসেসটিভ (হুইল চেয়ার, চশমা, বিশেষ ধরণের জুতা, ক্রাচ, শ্রবণ যন্ত্র) বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলারোয়া, সাতক্ষীরা ‘এডভোকেসি সভা’র আয়োজন করা হয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী-সুলতানপুর পাকা রাস্তার কাজের উদ্বোধন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদী তেতুল তলা মোড় থেকে সুলতানপুর নুরুল মাস্টারের বাড়ীর মোড় পর্যন্ত পাকা রাস্তা তৈরি কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সীমান্তবর্তী এ রাস্তাটির মাটি কেটে উদ্বোধন করেন স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আজগার আলী মল্লিক, ইমাম হোসেন, হিজলদী গ্রামের সমাজ সেবক ফয়সাল হোসেন মিলন, মনিরুল ইসলাম ফকির, ছোট মনি, মারুফ মোড়ল, কামাল হোসেন প্রমুখ। পরে সেখানে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলামবিস্তারিত পড়ুন

তালায় পুলিশকে পিটিয়েছে ইউপি সদস্য!!

সাতক্ষীরার তালায় এক পুলিশ সদস্যকে পিটিয়েছে ইউপি সদস্য। এতে তার মূখসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (১৩ নভেম্বার) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই পুলিশ সদস্য বাদী হয়ে তালা থানায় মামলা মামলা করেছেন। ইউপি সদস্যের হাতে মারপিটের শিকার আহত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানায় কর্মরত আছেন। ঘটনার সময় স্থানীয় এলাকাবাসি পুলিশ সদস্যকে উদ্ধার করে তালা উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় সমতা কো-অপারেটিভের সাধারণ সভা

কলারোয়ার ধানদিয়ায় সমতা সংকল্প কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩য় বার্ষিকী সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ধানদিয়া গ্রামের মিশনে কারিতাস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানদিয়া মিশনে উপস্থিত ছিলেন কারিতাস কলারোয়া কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মি. সুকুমার দাস। কারিতাস আইসপি আয়োজিত ওই অনুষ্ঠানে সমন্বয় সভার উদ্দেশ্য সম্পর্কে ক্রেডিট বিষয়ক ক্ষুদ্র ঋণ কর্মসূচী ২০১৮ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান করা, ২০১৭ সালে কলারোয়া উপজেলার অধীনেবিস্তারিত পড়ুন

দেবহাটায় মোখলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শ্রীপুর একাদশ চ্যম্পিয়ন

দেবহাটার সখিপুর তরুন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ৪দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সোমবার বিকালে খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ মাঠে। খেলায় ১-০ গোলে সখিপুর তরুল সংঘের ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হন টাউন শ্রীপুর ফুটবল একদশ। রেফারীর দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ ও আবুল কালাম (কানন)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়নবিস্তারিত পড়ুন

ত্বকের যত্নে কাঠের কয়লা..

আগেকার দিনের মানুষদের কয়লা দিয়ে দাঁত মাজতে দেখা যেতো। এই যুগের মানুষ তো এসব চিন্তাই করতে পারে না। কয়লার মতো কালো জিনিস দিয়ে কখনও দাঁত সাদা হয়? আসলে বিজ্ঞানের কথা না জানলে বিশ্বাস করবেন না অনেকে। অ্যাক্টিভেটেড কার্বন বা কাঠকয়লার রয়েছে ময়লা শোষণের বিস্ময়কর ক্ষমতা। অনেকে সক্রিয় কার্বনও বলেন একে। মূলত কাঠকয়লার সক্রিয় কার্বন তৈরি করা হয়। উচ্চ তাপমাত্রায় কার্বোনাইজেশনের সঙ্গে গ্র্যাজুলেশন, অ্যাক্টিভেশন এবং প্রক্রিয়াকরণের বিভিন্ন প্রক্রিয়ায় কাঠ সক্রিয় কার্বন প্রস্তুতবিস্তারিত পড়ুন

শরীরের রক্ষাকবচ হতে পারে এই ভেষজ দাওয়াইটি..

হাঁচতে-কাশতে মুড়িমুড়কির মতো নিজের ডাক্তারিতে ওষুধ কিনে খাওয়ার সময় অনেকেরই পার্শ্বপ্রতিক্রিয়ার খেয়াল থাকে না। আবার, ওষুধ পছন্দ না হলেও রোগবালাইয়ের কারণে ডাক্তারের পরামর্শে রোজরোজ গাদাগুচ্ছের ওষুধ খেতে বাধ্য হন, এমন মানুষও কম নেই। এটা তো অস্বীকারের উপায় নেই, শরীর থাকলে, রোগও থাকবে। কিন্তু, একটু স্বাস্থ্য-সচেতন হলে, অনায়াসে অসুখ ঠেকিয়ে রাখতে পারেন। সচেতন হওয়া মানে, আগাম সতর্কতা। তার জন্য একটি ভেষজ দাওয়াইয়ে আপনি ভরসা রাখতে পারেন। বলতে পারেন শরীরের রক্ষাকবচ। কী সেইবিস্তারিত পড়ুন

খাওয়ার আগে বা পরে চা বর্জন করুন

দুপুরের বা রাতের খাবারের পর অনেকের চা না হলে চলে না। তবে এ বিষয়টি কি স্বাস্থ্যসম্মত? গবেষকরা বলছেন, একেবারেই নয়। রাতের বা দুপুরের যে সময়েরই হোক না কেন, ভারি খাবার খাওয়ার পর চা পান করা ক্ষতিকর। যদিও কেউ কেউ অভ্যাসের কারণেই দুপুর কিংবা রাতের খাবারের পর চা পান করে থাকেন। এটি ছাড়া অনেকের মনে হয় যেন খাবার অসম্পূর্ণ আছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করাবিস্তারিত পড়ুন

বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন- বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেগম জিয়া বলেন- এরা মানুষকে ভয় পায়। এ জন্য ৭ নভেম্বর আমাদের জনসভা করতে দেয়নি। আজকে অনুমতি দিয়েছে। কিন্তু জনগণ যেন আসতে না পারে সেই ব্যবস্থা করেছে।বিস্তারিত পড়ুন

‘খালেদা জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ জুলুম করছে বলে বিএনপি চেয়ারপার্সন যে মন্তব্য করেছেন তা সঠিক নয়, দেশের মানুষও তা মনে করে না। বরং জুলুম করেছে বিএনপি। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের উল্লেখ করেন- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, মমতাজ উদ্দিন, মঞ্জুরুল ইমামের মতো অনেক নেতাকেই হত্যা করাবিস্তারিত পড়ুন