সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় এক বৃদ্ধার বসতবাড়ীর সামনে বালুর ফেলে পথ বন্ধ করার অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অসহায় বৃদ্ধা হালিমা খাতুনের বসতবাড়ীর সামনে দীর্ঘদিন ধরে বালুর স্তুপ ফেলে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছে মমতাজ সুলতানা বেবি। এ ব্যাপারে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের প্রেক্ষিতে দখলকারীর দখল বজায় থাকবে মর্মে আদেশ দেন। কিন্তু বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করেন মমতাজ সুলতানা গাছ কর্তন ও নির্মাণ কাজের সম্প্রসারণ করে যাচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার সদর থানা, সাতক্ষীরা পৌরসভা ও স্থানীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার গোয়ালচাতরে একটি ব্রিজের অভাবে হাজারো মানুষের দূর্ভোগ

কলারোয়া উপজেলার গোয়ালচাতর একটি ব্রিজের অভাবে ওই এলাকার ১০টি গ্রামের হাজার হাজার মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতর বেত্রবতী নদীর উপর ব্রিজ না থাকায় এ দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বর্ষাকালে এ নদীতে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোতে করে বছরের পর বছর এসব মানুষকে চলাচল করতে হয়। সরোজমিনে দেখা গেছে- শিবান্দকাটি, শাকদাহ, পানিকাওরিয়া, লক্ষীখোলা, কলাটুপি, রায়টা, গোয়ালচাতর, মেহমানপুর, ডেপা গ্রামের মানুষসহ বিভিন্ন এলাকার শতশত হালকা যানবাহনও প্রতিদিনি এ বাঁশের সাকোরবিস্তারিত পড়ুন

দেবহাটায় ইউপি চেয়ারম্যান হত্যা চেষ্টা : আটক মুক্তিযোদ্ধা সন্তান নুরুলকে আদালতে সোপর্দ

পুলিশের হাতে আটকের পর মুক্তিযোদ্ধা সন্তান নুরুল মোড়লকে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নুরুল মোড়ল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের ছেলে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান- গত ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় সখীপুর প্রাইমারী স্কুলের পাশে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে গুলি করেবিস্তারিত পড়ুন

১৮তম আঞ্চলিক স্কাউট সমাবেশে কলারোয়ার ৮টি স্কুলের যোগদান

খুলনা বিভাগীয় ১৮তম আঞ্চলিক স্কাউট সমাবেশে যোগদান করলো কলারোয়ার ৮টি স্কুলের বয় স্কাউট দল। উপজেলার ওই ৮টি স্কুলের ছাত্রদের সু-নাগরিক, ভ্রাত্বতৃবন্ধন, আধ্যাতিক মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে খুলনা অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তর যশোরের পুলেরহাটে আয়োজিত স্কাউট সমাবেশে তারা অংশগ্রহণ করছেন। ১১ জানুয়ারী থেকে আগামি ১৬ জানুয়ারী পর্যন্ত এই সমাবেশ চলবে। স্কাউট কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ১৮ তম আঞ্চলিক স্কাউট সমাবেশে যোগদান উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের বিদায় সংবর্ধনাবিস্তারিত পড়ুন

বর্ণিল আয়োজনে কলারোয়ায় শুরু হলো উন্নয়ন মেলা

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে সারাদেশের ন্যায় কলারোয়াতেও শুরু হলো ৩দিন ব্যাপী উপজেলা উন্নয়ন মেলা। বৃহষ্পতিবার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল পৌনে ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিটিভি লাইভ এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশ একযোগে জেলা এবং উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিভিন্ন জেলার তৃনমূল জনগনের সরাসরি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জঙ্গীবাদ নির্মুলে করণীয়’ শীর্ষক আলোচনা সভা

কলারোয়ায় উপজেলা পর্যায়ে জঙ্গীবাদ নির্মূলে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। জঙ্গীবাদ নির্মূলে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরতরা। সভায় গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে জঙ্গীবাদ রোধ করার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ধর্মকে ব্যবহার না করা ও ধর্মান্ধতা পরিহার করার উপর সাধারণ মানুষকে সচেতন করতে আলেম-ওলেমাকেরাম ও সমাজের ধর্মীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়ায় সরকারের উন্নয়নমূলক সকল কার্যক্রমকে ত্বরানিত রাখতে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যানগণ শামসুদ্দিন আল মাসুদ বাবু, মাস্টার নূরুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আলহাজ্ববিস্তারিত পড়ুন

যশোরের ধোপাখোলায় গাছে মেরে দিলো সোহাগ পরিবহনের এসি বাস

যশোরের ধোপাখোলা এলাকায় একটি যাত্রীবাহি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে ধোপাখোলা ফুয়েল পাম্পের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে ওই দূর্ঘটনাটি ঘটে। তবে বড় ধরণের হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান- বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামি সোহাগ পরিবহনের একটি এসি বাস (ঢাকা মেট্রো-ব- ৬৯১৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সম্মুখভাগ ক্ষতিগ্রস্থ হয়ে আংশিক উল্টে গিয়ে গাছে বেধে যায়। এসময় যাত্রীরা সামান্যবিস্তারিত পড়ুন

শার্শায় মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

যশোরের শার্শায় মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দু:স্থ পরিবারের ২৯জন মেধাবী ছাত্রীদের মাঝে বিদ্যালয়ে যাওয়া আসার জন্য প্রত্যেককে একটি করে নতুন বাই-সাইকেল এবং ২৫ জন প্রতিবন্ধিদের চলাফেরার জন্য প্রত্যেককে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল এসব সামগ্রী বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যবিস্তারিত পড়ুন

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন

সরকারের চলমান সাফল্য তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা ২০১৮ সারাদেশের ন্যায় দেবহাটায় উদ্বোধন হয়েছে। উপজেলা মুক্তমঞ্চ চত্বর জুড়ে বৃহস্পতিবার থেকে তিনব্যাপী এই মেলা চলবে। উন্নয়ন মেলায় ৫১টি স্টলে অংশ নিয়েছে। যার মধ্যে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বাংলাদেশ পুলিশ, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বেসরকারী সংগঠন, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি বেসরকারি স্বায়ত্ব শাসিত দফতর। উদ্বোধন পূর্বে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে দেবহাটা থানা মোড়,বিস্তারিত পড়ুন

তালায় উন্নয়ন মেলা-২০১৮ শুরু

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান সামনে রেখে সারা দেশে ন্যায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী তৃতীয়বারের মতো উন্নয়নের চিত্র জনগনের কাছে তুলে ধরতে শুরু হলো উন্নয়ন মেলা-২০১৮। এবারের মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল ১১টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়েবিস্তারিত পড়ুন

‘একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা’ : দুরারোগ্য ব্যাধিতে তালার এক দিনমজুর

তালা উপজেলার মোবারকপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর হায়দার আলী (৪৮) দুরারোগ্য গ্যাংগ্রীন (বারজারস্ ডিজিস) রোগে আক্রান্ত হয়ে আজ পঙ্গুত্ব বরণ করেছেন। ইতোমধ্যে চিকিৎসায় তার সমুদয় সহায়-সম্পত্তি বিক্রি করেও নির্মূল হয়নি। এরই মধ্যে কেটে ফেলতে হয়েছে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ হাত ও পায়ের কয়েকটি আঙ্গুল। এরপরও থেমে নেই ঘাতক গ্যাংগ্রীন। বর্তমানে ফের মারাত্মক ক্ষত দেখা দিয়েছে তার হাতে ও পায়ের বিভিন্ন স্থানে। এমন অবস্থায় নিজের বেঁচে থাকার প্রতি খানিকটা হলেও বিশ্বাস হারিয়ে ফেলেছেন তিনি।বিস্তারিত পড়ুন

তীব্র শীতে অসহায় সাতক্ষীরা জেলার ছিন্নমুল মানুষেরা, বাড়ছে রোগ

ছোট বেলায় নানী-দাদীরা শীত আসলে একটি প্রবাদ বলতো ‘মাঘের শীতে বাঘও কাপে’। এ প্রবাদটি যেন বাংলাদেশের জন্য সত্যি হল। এমন শীত এর আগে কেউ দেখিনি। এরই প্রভাবে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সন্ধার পর যেন হাট-বাজার শহর অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। সকালেও শহরে মানুষের উপস্হিতি অনেক কম। বৃহস্পতিবার ছিল সাতক্ষীরার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের কাছে এটিইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার এসপি ও তালার সন্তান ডিএমপির ডিসি শ্যামল আইজিপি ব্যাজ পেলেন

টানা দ্বিতীয় বার আইজিপি ব্যাজ পেয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। একই সাথে তৃতীয় বার আইজিপি ব্যাজ পেয়েছেন সাতক্ষীররার কৃতিসন্তান বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার(অর্থ) শ্যামল কুমার মুখার্জী। বুধবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে আইজিপি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। একই সাথে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি ২০০৩ সালে বাংলাদেশ বিসিএস পুলিশ ক্যাডারে সহকারিবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর সমাধিতে নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী

বঙ্গবন্ধুর সমাধিতে দোয়ানুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন- জাতির জনকের স্বপ্ন পূরণে নতুনধারার রাজনীতি সারাদেশে সচল হচ্ছে। আগামী নির্বাচনে নতুন প্রজন্মের প্রতিনিধিগণ নিজেদের রায়ের মাধ্যমে নতুনধারা বাংলাদেশ-এনডিবিকে দেশ ও মানুষের জন্য নিবেদিত থাকার সুযোগ গড়ে দেবে। নির্বাচন কমিশনের Representation of the People order, 1972(P.O.No.155 of 1972) এর Article 90A এর অধীন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুনধারা বাংলাদেশ-এনডিবির আবেদন সুচারুরুপে সম্পন্ন হওয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কমিশনের অস্থায়ী কার্যালয়ে বুধবার বিকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের জেলা শাখার সভাপতি জজ কোটের পিপি এ্যাড. ওসমান গনি। এছাড়া বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ ইউনুস আলী, মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হোসেন (টুটুল), মোঃ আল-ফেরদৌস (আলফা), বি.এম শামছুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুলবিস্তারিত পড়ুন