সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটায় ইউপি চেয়ারম্যান ফারুকের উপর হামলার প্রতিবাদ সমাবেশ

দুর্বৃত্তদের গুলিতে সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন রতন (৪২) গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। বুধবার বিকালে সখিপুর ইউনিয়নের ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কৃতি সন্তান সরদার আনোয়ার উদ্দীন’র কানাডা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন

কলারোয়ার কৃতি সন্তান সরদার আনোয়ার উদ্দীন সম্প্রতি কানাডা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি লাভ করেন তিনি। সরদার আনোয়ার উদ্দীন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের সরদার আলাউদ্দীন এবং আঞ্জুয়ারা খাতুন এর প্রথম সন্তান। কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউটশন থেকে এস.এস.সি এবং যশোরের কেশবপুর কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরদার আনোয়ার উদ্দীন খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। স্নাতক ডিগ্রিবিস্তারিত পড়ুন

তালায় জমি কিনে বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জমি ক্রয় করে বিপাকে পড়েছেন তালার তেঁতুলিয়ার এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। এ নিয়ে দাতাদের পক্ষে তাদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে একাধিক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে অব্যাহত হয়রাণী করছেন বলে অভিযোগ করেছেন এ শিক্ষক। অভিযোগে জানা গেছে যে, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত তমির মোড়ল ১৯৬৩ সালে একই এলাকার খোশদেল মাহমুদের নিকট থেকে এসএ ১২১৪ দাগের মধ্য থেকে ২৪ শতাংশ জমি খরিদ করেন। এরপর ১৯৯০ সালের মাঠ জরিপে দলিল বুনিয়াদেবিস্তারিত পড়ুন

৩দিনের ব্যবধানে আবারো কলারোয়ার এক প্রাইমারি স্কুলে চুরি, থানায় অভিযোগ

৩দিনের ব্যবধানে আবারো কলারোয়ার এক প্রাইমারি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। গত ৬জানুয়ারী দিবাগত রাতে উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হওয়ার পর এবার ৯জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে উত্তর ভাদিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলো। ভাদিয়ালী প্রাইমারি স্কুলের ৬টি রেজিস্ট্রার খাতা ও একটি ঘন্টা চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কলারোয়া থানায় চুরির অভিযোগ দাখিলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগের (লাল্টু) উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

“তুমি জন্মেছিলে বলে, জন্মেছিল এই দেশ, মুজিব তোমার আরেকটি নাম স্বাধীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ায় উপজেলা আ.লীগের (সা.সম্পাদক) উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে কাছারী মসজিদের পাশে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আ.লীগ নেতা হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় দলটির উপজেলা সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় কলারোয়ার জয়নগরে উদযাপিত হয়েছে। ১০জানুয়ারী বুধবার বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়নগর ওয়ার্ড আ.লীগের সভাপতি ইমাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুদ্দীন আল-মাসুদ বাবু। বিশেষ অতিথি ছিলেন জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রস্তুতি সভা

কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। আগামি ১১ থেকে ১৮ জানুয়ারী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সভায় আরো জানানো হয়- এ উপলক্ষ্যে আগামি ১১-১৬ জানুয়ারী পর্যন্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ও ১৮ জানুয়ারী উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা কলারোয়া গার্লসবিস্তারিত পড়ুন

আশাশুনিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

সাতক্ষীরার আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বুধবার বিকালে কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্দোগে এ কর্মসূচি পালন করা হয়। আশাশুনি সদরের জনতা ব্যাংক মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণবিস্তারিত পড়ুন

সারাদেশের ন্যায় কালিগঞ্জে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন ও স্মারকলিপি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। কলেজ শিক্ষক ও কর্মচারীদের ৯ টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চার উদ্যোগে গৃহীত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী রোকেয়া মনসুর মহিলা কলেজেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে একাধিক মামলার ফেরারী আসামী নুরুল আটক

সাতক্ষীরার কালিগঞ্জে একাধিক মামলার ফেরারী আসামী নুরুল ইসলাম অরফে নুরুল ডাকাত (৪৩) কে মঙ্গলবার দুপুরে আটক করেছে পুলিশ। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের পুত্র। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে- কালিগঞ্জ উপজেলা এলাকাসহ বিভিন্ন এলাকায় ঘের লুট, জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার দুপুরে গোয়াল ঘেষিয়া নদীর পাড়ে তার গোপন আস্থানায় হানা দিয়ে তাকেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বইমেলা শুরু বুধবার

যশোরের মণিরামপুরে ‘সপ্তাহব্যাপী বই মেলা শুরু হচ্ছে বুধবার৷ ‘সবার জন্য বই, আলোকিত হই’ শ্লোগানকে সামনে নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মণিরামপুর শিল্পী গোষ্ঠীর উদ্যোগে মণিরামপুর পাইলট হাই স্কুল ময়দানে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ এ বই মেলার শুভ উদ্বোধন করবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য এ্যাড. পিযূষ কান্তি ভট্টাচার্য্য৷ অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওবায়দুর রহমান, পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে সাতক্ষীরায় কলারোয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজনে স্থানীয় প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন কমূসূচি পালন করা হয়। কমিটির আহ্বায়ক কাজীরহাট কলেজের অধ্যক্ষ সহিদুল আলমের সভাপতিত্বে এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসমাইলবিস্তারিত পড়ুন

বেনাপোলে মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ

বেনা‌পো‌লে শার্শা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও য‌শোর জেলা প‌রিষ‌দের সদস্য অহিদুজ্জামান‌ অহিদকে হত্যা চেষ্টা ও ছাত্রলীগ নেতা‌দের উপর যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরু‌দ্ধে বি‌ক্ষোভ ও প্র‌তিবাদ মি‌ছিল ক‌রেছে বেনা‌পোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা‌সেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, বাস্তুহারালীগসহ অন্যান্য সকল অঙ্গসংগঠন । মঙ্গলবার (৯ জানুয়ারী) বিকা‌লে বেনাপোল ছোট আঁচড়া মো‌ড়ে অব‌স্থিত আওয়ামীলীগের দলীয় কার্য্যালয় থে‌কে এ বি‌ক্ষোভ মি‌ছিল‌টি শুরু হ‌য়ে বেনা‌পো‌ল বাজার প্রদ‌ক্ষিণ শে‌ষে দলীয় কার্য্যাল‌য়ের সাম‌নে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এসময় বক্তরাবিস্তারিত পড়ুন

দাবি মানার একদিন পর সচল হলো বেনাপোল বন্দর

ভারতের কাস্টমস্ কতৃপক্ষ দাবী মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সেখানকার ক্লিয়ারিং এজেন্ট ষ্টাফ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েসন। ফলে আমদানি-রফতানি বা‌নিজ্য বন্ধ থাকার একদিন পর পূণরায় সচল হয়েছে দেশের সর্ব বৃহত্তম বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আমদানি-রফতানি শুরু হয়েছে। বাণিজ্য শুরু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ভারতের পেট্রাপোল কাস্টমস কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ধর্ঘমট ডেকে সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দেয়।বিস্তারিত পড়ুন

অনুর্ধ ১৪ বিভাগীয় ক্রিকেটে খুলনাকে হারিয়ে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনুর্ধ ১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ফাইনাল খেলায় মুখো-মুখি হয় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

মোটিভ অজানা

দেবহাটায় ইউপি চেয়ারম্যান হত্যার চেষ্টার ৬দিন পর মামলা দায়ের, গ্রেফতার ৩

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে হত্যা চেষ্টার ৬ দিন পরে দেবহাটা থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। মামলাটি দায়ের করেছেন আহত চেয়ারম্যান ফারুক হোসেন রতনের মা এবং শেখ আমজাদ হোসেনের স্ত্রী মিনা বেগম (৬৫)। সোমবার রাতে দেবহাটা থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলা নং- ০২, ধারা- ৩৪১/৩২৬/৩০৭/ ৩৪ দঃ বিঃ, তাং- ০৮-০১-১৭। মামলায় এজাহারভুক্ত হিসেবে ৩ জনের নাম উল্লেখবিস্তারিত পড়ুন