Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গৌরি ঘোনা চ্যাম্পিয়ন

সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গৌরি ঘোনা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের তেরছি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে মিঠাবাড়ি ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয় গৌরী ঘোনার সোহেল রানা স্মৃতি ফুটবল একাদশ। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাতক্ষীরার দুই পৌর কাউন্সিলর

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাতক্ষীরা পৌরসভার দুই কাউন্সিলর। পৌর এলাকা ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের অসহায় ও দূ:স্থ শীতার্ত মানুষের মাঝে পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা ও পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান পৃথকভাবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। চলমান শৈত্যপ্রবাহে গরীব, অসহায় ও দূ:স্থদের মধ্যে বেড়েছে চরম ভোগান্তী। কনকনে তীব্র শীতের উপশম হিসেবে কম্বল বিতরণ করে তাদের দূর্দশার সাথি হলেন কাউন্সিলররা। পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান শুক্রবার বিকালেবিস্তারিত পড়ুন
তালায় উন্নয়ন মেলা এসে গান পরিবেশন করলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব

সাতক্ষীরার তালায় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন করলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. রেজাউল করিম। এসময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে মেলা মঞ্চে দেশত্ববোধক গান পরিবেশন করেন তিনি ড. রেজাউল করিম। ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে তৃতীয়বারের মতো উন্নয়নের চিত্র জনগনের কাছে তুলে ধরতে চলছে উন্নয়ন মেলা-২০১৮। এবারের মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবংবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পরীক্ষায় নকলের অভিযোগে এক ছাত্র বহিষ্কার

কলারোয়ায় শুক্রবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি প্রোগ্রাম পরীক্ষায় কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র (১৬৫১) বিষয়ে নকল করে লেখার অভিযোগে একজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্র মো: ইমতিয়াজ আহমেদ স্বপন। শিক্ষার্থী আইডি-১৭-০-১০-৮৮৭-০১১। পিতার নাম মো: মশিয়ার রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান- শুক্রবার তিনি কক্ষ পরিদর্শনকালে ওই ছাত্রের কাছে ওপেন স্কুল এসএসসি প্রোগ্রাম টেস্ট পেপারস-১ এর পৃষ্ঠা নং ৩১-১৪৪ পর্যন্ত পাওয়া যায়।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘ’র মতবিনিময় সভা

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘ’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বৈদ্যপুর গ্রামে প্রিমিয়ার ছাত্র সংঘ’র নতুন অতিথি সহ.সম্পাদক সৌদি প্রবাসী মজনুর বাসভবনে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। প্রিমিয়ার ছাত্র সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা.আমানুল্লাহ আমান, উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদ খান, সহ.সভাপতি ও কোষাধ্যক্ষ নিয়াজ মোরশেদ প্রমুখ। সভায় জানুয়ারির তৃতীয়বিস্তারিত পড়ুন
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা সাতক্ষীরা সাংবাদিক ফোরামের

দেশের কোটি মানুষের প্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা সহ অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম(রেজিঃনং৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন- সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ.সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, সহ.সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন, যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রধানমন্ত্রী ও এমপির মঙ্গল কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান

কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ এবং দেশবাসীর মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র গাজী আকতারুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ তোজাম্মেল হোসেন মানিক, কলারোয়া বাজারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৭ জামায়াত কর্মীসহ ৩৩ জন আটক, দেবহাটায় ককটেল-রামদা উদ্ধার

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ০৭ জন জামায়াত কর্মীসহ সর্বমোট ৩৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা হিউম্যান রাইটস কমিটিকে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর নব- নির্বাচিত সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল সহ সকলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং৫৮৩/০৪)। বিবৃতি দাতারা হলেন, সভাপতি মোঃশহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন, যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন
তালায় কপোতাক্ষের ভেড়িবাঁধের মাটি কেটে ইট তৈরির অভিযোগ

প্রকাশ্যে কপোতাক্ষের ভেড়িবাঁধের মাটি কেটে ইট তৈরি করে অভিযোগ উঠেছে মেসার্স ফারাহ্ ব্রিকসের বিরুদ্ধে। সরজমিনে যেয়ে দেখা যায়- তালার পাটকেলঘাটা কাটাখালী নামক স্থান হতে ফারাহ্ ব্রীকসে কর্মরত আচিমতলা গ্রামের কিয়ামুদ্দিন মোড়লের পুত্র শহিদুল মোড়ল(৪৫)এর নেতৃত্বে কপোতাক্ষের ভেড়ীবাধের মাটি কেটে ট্রলিকরে মেসার্স ফারাহ্ ব্রীকস ইট ভাটায় নেওয়া হচ্ছে। তথ্যনুসন্ধানে জানা যায়- পাটকেলঘাটা-মাগুরা সড়কের আচিমতলা নামক স্থানে গ্রামের জনবসতি ও কৃষিজমির মাঝে যুগিপুকুরিয়া গ্রামের মৃত খোকা মোড়লের পুত্র রেজাউল ইসলাম বাবু মেসার্স ফারাহ্বিস্তারিত পড়ুন
বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মুসল্লি আসছেন ভারত থেকে

শুক্রবার (১২ জানুয়ারী) ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে ৬৬ তম বিশ্ব এস্তেমায় যোগ দিতে বিদেশি মুসলিমদের ঢল নেমেছে বেনাপোল চেকপোস্টে। বেনাপোলে চেকপোস্ট দিয়ে গত তিনদিনে হাজার হাজার বিদেশি মুসলিম ঢাকার তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় যোগদিতে আসছেন বাংলাদেশে। বৃহস্পতিবার ও শুক্রবার বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে বিপুল সংখ্যক বিদেশিদের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতে দেখা যায়। এসময় বেনাপোল ইমিগ্রেশনের বিদেশি ডেস্কে অত্যন্ত সতর্কতার সাথে আগত বিদেশি পাসপোর্টযাত্রীদের আনুষ্ঠানিকতা শেষ করতে দেখাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ৫’শ পরিবারে শীতবস্ত্র বিতরণ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা আশাশুনির সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক সনত কুমার সানা প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার সংগঠনের সদস্য ৪শ’৮৫ টি পরিবারের অসহায়-গরীব শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ১টি কম্বল, ১টি বালতি ও ১টি করে জগ বিতরণ করেন। অসহায় শীতার্থ মানুষেরা শীতবস্ত্র কম্বলসহ জগ ও বালতিবিস্তারিত পড়ুন
শীতকালে পার্লারে গিয়ে এই ভুল করছেন কী?

শীতকাল মানেই শুষ্ক ত্বক। শুধু ত্বক নয়, স্ক্যালপেও আর্দ্রতা কমে যায় এই সময়। তাই শুষ্ক স্ক্যাল্পের জন্য চুলও শুষ্ক থাকে। সঙ্গে ফাংগাল ইনফেকশন হওয়ারও প্রবল সম্ভাবনা থাকে। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য অনেকেই কেমিক্যাল ট্রিটমেন্ট করেন বিভিন্ন বিউটি পার্লার থেকে। কিন্তু সংবাদমাধ্যম-এর প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা কেমিক্যাল ব্যবহার করতে না করছেন। তাদের বক্তব্য, নিত্য দিনের সামগ্রী দিয়েই সম্ভব এই সমস্যার সমাধান। চর্মরোগ বিশেষজ্ঞ বন্দনা পঞ্জাবি এবং পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ আফরিনের মতে, কেমিক্যালবিস্তারিত পড়ুন
২০১৮ বার পানিতে ডুবে ২০১৮ সাল বরণ করলেন তিনি!

এবার নতুন বছর বরণের উচ্ছ্বাস দেখা গেছে বিশ্বের নানা প্রান্তে। জমকালো আয়োজনে নববর্ষ বরণ করেছে বিশ্ববাসী। তবে নতুন বছর ২০১৮ সালকে বরণ করতে গিয়ে অদ্ভূত এক কাণ্ড করে বসেছেন ভারতের এক তরুণ। পশ্চিমবঙ্গের ওই তরুণ ২০১৮ সালকে বরণ করে নিয়েছেন হীম-শীতল পানিতে টানা ২০১৮ বার ডুব দিয়ে। ভারতীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মকর সংক্রান্তির পূণ্যলগ্নে গঙ্গাসাগরে কয়েক লক্ষ পূণ্যার্থীর ডুব দেয়ার আগেই বিষ্ণুপুরের লালবাঁধের ঠান্ডা পানিতে ২০১৮ বার ডুব দিয়েবিস্তারিত পড়ুন
চার বছরের সাফল্যের চেয়ে এক বছরের চ্যালেঞ্জই বড়

টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চার বছর পূর্তি শুক্রবার। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী দলটি ১২ জানুয়ারি সরকার গঠন করে। দু’বারে মন্ত্রিসভা রদবদল ও নতুন অন্তর্ভুক্তির মধ্য দিয়ে খুব ভালোভাবেই এগোচ্ছে সরকার। চার বছরের এ দীর্ঘ যাত্রায় সরকার প্রধান শেখ হাসিনার প্রাপ্তির ঝুলিতে দুটি উপাধি ও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারের উন্নয়ন বেশ দৃশ্যমান হয়েছে। তবে শেষ বছরেই নানা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, পদ্মা সেতুসহ বিভিন্ন মেগাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা রেস্তরা মালিক সমিতির নয়া কমিটি : নুরুল সভাপতি, লুৎফর সম্পাদক

বাংলাদেশ রেস্তরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের চায়না বাংলা হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেস্তরা মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব এম.রেজাউল করিম সরকার। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় রেস্তরা মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ওসমান গণি, কেন্দ্রীয় রেস্তরা মালিক সমিতির সহ-সভাপতি আব্দুলবিস্তারিত পড়ুন
