Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১২০ পিস ইয়াবা ও ৩শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সোলায়মান হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোলায়মান বেনাপোলের পুটখালী ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন ধাবকের ছেলে। শুক্রবার (২৬ জুলাই) সকালে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসানুর রহমান ও ওবায়দুর রহমান নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। জেলা গোয়েন্দা যশোরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আ.লীগ নেতা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরায় আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলামকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবং পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের সহযোগিতায় ও সদর উপজেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকালে আবাদের হাট বাজারে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে ভোমরাস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি জি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ভোমরা স্থলবন্দরকে সকলেরবিস্তারিত পড়ুন
জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের উদ্বোধন

পবিত্র জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমআ সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ জামে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়রবিস্তারিত পড়ুন
তালায় ফুটবল টুর্নামেন্টে কেশবপুরের নিধি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

তালা উপজেলার বালিধা ফুটবল মাঠে একতা যুবসংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কেশবপুর নিধি স্পোটিং ক্লাব ১-০ গোলে গৌরীঘোনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ান কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের খেলোয়ারদের হাতে ফ্রিজ তুলে দেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। উল্লেখ্য কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবিস্তারিত পড়ুন
দুই বছরেও শেষ হয়নি মঠবাড়িয়ায় রাস্তা নির্মান! টাকা আত্মসাতের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বয়াতির হাট-কুমির মারা সংযোগ সড়কের নয়াদা বাড়ি থেকে বেচকি মালবাড়ি কুমিরমারা বাজার পর্যন্ত ২ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণের জন্য এলজিইডির বরাদ্দকৃত ৫০ লক্ষ টাকার প্রায় ৪০ লক্ষ টাকাই আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ইয়াসমিন এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার শহিদুল ইসলামের বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বয়াতির হাট থেকে দেড় কি.মি. পূর্ব দিকে ছোট শিঙ্গা গ্রামের ভিতরে ২ কি.মি. কাঁচা রাস্তার আধা কি.মি. নতুন ইটসোলিং। বাকি দেড় কি.মি. কাঁচাবিস্তারিত পড়ুন
আরো খবর...
নড়াইলে গুজব ছড়ানোর অপরাধে যুবক গ্রেফতার

শুক্রবার (২৬,জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানোর অপরাধে নড়াইলে এক যুবককে গ্রেফতার “বাংলাদেশের পদ্মা সেতু নির্মান চলতে পথে বাধা পড়েছে তাই এক লক্ষ বা তার অধিক পরিমানের মানুষের মাথা প্রয়োজন, পদ্মা সেতু কাজ চালাতে বাংলাদেশের প্রধান মন্ত্রীর নিদের্শে সারা বাংলাদেশে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংরক্ষনের জন্য” এমনই ভাবে নাজমুল হোসাইন নামে ফেসবুক আই ডি থেকে গুজব পোষ্ট করারবিস্তারিত পড়ুন
তালায় গাঁজা গাছসহ যুবক আটক

তালায় পুলিশ অভিযান বিশেষ চালিয়ে রিয়াজ হোসেন তালুকদার (২০) নামের এক যুবককে গাঁজা গাছসহ আটক করেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার হাজরাকাটী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে হাজরাকাটী গ্রামের নাশির উদ্দীনের ছেলে। তালা থানার এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এএসআই ফজলুল করিম ও এএসআই মোঃ শহিদসহ একদল ফোর্স তাকে আটক করে। এ সময় রিয়াজের মা মাদক ব্যবসায়ী মিনারা খাতুন কৌশলে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, রিয়াজ হোসেন ও তারবিস্তারিত পড়ুন
কলম থেকে কলাম..
সোহরাওয়ার্দী উদ্যান মাদকমুক্ত করুন

রাজধানীর প্রাণকেন্দ্রে শাহবাগ থানার অধীনে অবস্থিত ঐতিহাসিক ও বিখ্যাত সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে স্থানটিতে। কেউ আসে চিত্তবিনোদনের নিমিত্তে, কেউবা আসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে, কেউবা সকালে প্রাতঃভ্রমনের জন্য। কিন্তু এই স্থানটিতে বর্তমানে প্রশাসনের চোখের আড়ালে ঘটছে নানান ধরনের অপকর্ম। একদল অসাধু ব্যবসায়ী করছে বিভিন্ন ধরনের মাদকের রমরমা ব্যবসা। বর্তমানে বাংলাদেশ-ভারত এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত দিয়ে “খাট” নামক একধরনের নতুন মাদক আসছে চোরাচালানকারীদের মাধ্যমে। আফ্রিকার শিং খ্যাত দেশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গুজবরোধে সচেতনতামূলক সভা
আসুন নিজেদেরকে অপরাধমুক্ত রাখার চেষ্টা করি : ভারপ্রাপ্ত এসপি ইলতুৎমিশ

ছেলেধরা গুজব সংক্রান্ত সতর্কীকরণে ও জনসচেতনায় কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন- ‘গুজব একটা ভয়ংকর ব্যাধি। মিথ্যা গুজবে কান না দিয়ে সত্যের পক্ষে থাকতে হবে। আইনশৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সম্পৃক্ততা অবশ্যম্ভাবী।’ তিঁনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন- ‘কেউ আইন নিজে হাতে তুলে নিলে পুলিশে হাত গুটিয়ে বসে থাকবে না। আপনি যে কারনেই একজন মানুষকে আঘাত করেন সেটা সর্বক্ষেত্রেই অপরাধ।বিস্তারিত পড়ুন
‘আমাদের কলারোয়া’ প্রকল্প পরিদর্শনে ওয়াটারএইড’র দক্ষিন এশিয়ার প্রতিনিধি দল

কলারোয়া পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘আমাদের কলারোয়া’ প্রকল্প পরিদর্শন করেছেন ওয়াটারএইড’র দক্ষিন এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা কলারোয়া পৌরসভা পরিদর্শন ও পৌরসভার পানি শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া পৌরসভার গদখালী কলেজপাড়া, গোপিনাথপুর গাজিপাড়া নিরাপদ পানি প্রযুক্তি ও মুরারীকাটি সিডকো পানি প্রযুক্তি পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জনসচেতনতায় প্রিমিয়ার ছাত্রসংঘের গুজববিরোধী মানববন্ধন

বাংলাদেশের বিভিন্ন স্থানে মিথ্যা গুজব ছড়িয়ে নিরীহ সাধারণ মানুষকে বর্বরোচিত হত্যা, পেটানো, ধর্ষণ ও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলারোয়ায় মানববন্ধন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ‘প্রিমিয়ার ছাত্রসংঘ’। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ স্বতস্ফুর্ত অংশ নেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুর অনুপ্রেরণায় ও প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাকডাঙ্গা মাদরাসায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসায় দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫জুলাই) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকডাঙ্গা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে শান্তিপুর্ন উপ-নির্বাচন : এবাদুল ও বাটুল চেয়ারম্যান নির্বাচিত

কালিগঞ্জে পৃথক ৫টি ইউনিয়নে উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) উপজেলার মৌতলা ও কুশুলিয়া ইউপিতে চেয়ারম্যান, কৃষ্ণনগরে ৬ নম্বর ওয়ার্ড, বিষ্ণুপুরে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এবং তারালী ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যান্ত বিরাহীনভাবে ভোট গ্রহন চলে। প্রার্থীদের নিজ নিজ কর্মী সমর্থদের উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে কুশুলিয়া ইউপিতে ৬হাজার ৬শ ৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান শেখবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরের মজিদপুর ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন চেয়ারম্যান নির্বাচিত

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর বিপুল বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ারের চেয়ে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীরের ১৭৭২ ভোট বেশি পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর (আনারস) প্রতীকে ৭হাজার ২শ’ ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলামবিস্তারিত পড়ুন
শার্শার রুদ্রপুরে দিনদুপুরে বোমা ও দা নিয়ে মিষ্টির দোকানিকে কুপিয়ে জখম

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বাজারে দিন দুপুরে মিষ্টির দোকানিকে বোমা ও হেসো দা (রাম দা) নিয়ে এসে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বাজারের ইজারাদার ইকবাল হোসেন জানান- বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে রুদ্রপুর গ্রামর মৃত জেহের আলীর ছেলে বিল্লাল হোসেন ও জুলু মোল্যা নামে দুই ভাই দুটি হাত বোমা ও একটি হেসো দা নিয়ে এসে রফিকুল ইসলাম ওরফে রফু ময়রার মিষ্টির দোকানে হামলা করে। কিছু বুঝে ওঠার আগেইবিস্তারিত পড়ুন
