Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা পুলিশ লাইন হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা হক। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সার্কেল এসপি মেরিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনের আরআই তাহাজ্জত হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাশিদবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় স্মার্টকার্ড দেয়ার কথা বলে আইডি ফিঙ্গার নিয়ে ২৬ হাজার সিম উত্তোলন!

সাতক্ষীরায় স্মার্টকার্ড দেওয়ার নামে এক প্রতারক শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের ন্যাশনাল আইডির ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে রবি ও এয়ারটেল কোম্পানির প্রায় ২৬ হাজার সিম উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পদ্মপুকুর ইউপির প্রাক্তন মেম্বর চণ্ডিপুর গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে মো. শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের অক্টোবর মাসের প্রথম দিকে শ্যামনগর উপজেলার চণ্ডিপুরবিস্তারিত পড়ুন
কপোতাক্ষ নদের ভেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটের ভাটায়!!

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে থেকে অবাধে মাটি কেটে ইট ভাটায় নেওয়া হচ্ছে। এজন্য বাঁধের পাশেই পুকুর কাটছে ভাটা মালিকরা। ফলে বর্ষা মৌসুমে ভেড়িবাঁধ ধস্বে বিস্তীর্ন এলাকা প্লাবিত হওয়ার আশংক্কা করছে এলাকাবাসি। অথচও ওই বাঁধের ওপর কোনো ধরনের কার্যক্রম করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ থাকলেও ভেড়িবাঁধের পাশে থেকে মাটি কাটা অব্যাহত রেখেছে আরবিএস ইট ভাটা মালিক। তালা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে গোনালী আরবিএসবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজার কমিটির আয়োজনে মঙ্গলবার বিকেলে মাছখোলা বাজার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাছখোলা বাজার কমিটির সভাপতি মোঃ সাহাবুদ্দীন (বতু) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) শেখ শরিফুল আলম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণবিস্তারিত পড়ুন
শার্শায় জেবিসিইএ মেধাবী পুরস্কার প্রদান

“সয়াবিনযুক্ত পুষ্টিকর মিডডে মিল খাও, স্বাস্থ্যবান হও এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো” এই স্লোগানকে সামনে রেখে জাপান-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন (জেবিসিইএ) কর্তৃক শার্শার হাড়িখালী যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেবিসিইএ মেধাবী পুরষ্কার- ২০১৮’ প্রদান করা হয়েছে। জেবিসিইএ সংস্থার চেয়ারপার্সন মিসেস তোমোকো মাস্মোতো, জেবিসিইএ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মিসেস সাতোমি টয়োডা ও নাহোকো সাতো বিশেষ অতিথি হিসাবে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কালিগঞ্জের দক্ষীনশ্রীপুর ইউনিয়ন ব্যাপী হাডুডু খেলা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলার দক্ষিনশ্রীপুর ইউনয়নে ইউনিয়ন ব্যাপী হাডুডু খেলা ৩০ জানুয়ারী বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দক্ষিন শ্রীপুর হাডুডু দল শৃঙ্কলা হাডুডু দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু প্রশান্ত সরকার, সচিব খান আহাদুর রহমান, ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টু, ডাঃ প্রশান্ত রায়, শিক্ষক অমল কুমার সরকার, ইউপি সদস্য মিলন হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফবিস্তারিত পড়ুন
৫০০ টাকায় ২৪ ঘণ্টা জেলে থাকার সুযোগ!

জেলের খাঁচার ভেতর বন্দিরা কেমনে আসে যায়? কীভাবেই বা সময় কাটায়? সেই অভিজ্ঞতা আমাদের সকলেরই পরোক্ষ, বইপত্র আর সিনেমার সৌজন্যে। কাল্পনিক এই সব মাধ্যমের কথা ছেড়ে দিলে ধরতে হয় নানা গারদের, নানা ফুটেজ। যা সামান্য পরিমাণে হলেও জেলের জীবন সম্পর্কে আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করতে সাহায্য করেছে! কিন্তু পরের মুখে ঝাল খাওয়াটা যে আদপেই ভালো কোনো ব্যাপার নয়- সে সম্পর্কে আমাদের এবার ওয়াকিবহাল করে দিল দেশেরই এক জেলখানা- হায়দ্রাবাদের সঙ্গারেড্ডি কারাগার! এখানেবিস্তারিত পড়ুন
ডিম ছোড়ার বিশ্বচ্যাম্পিয়নশিপ

কত আজব রকমের খেলার কথা শুনেছেন? যদি কখনও জানতে পারেন, ডিম ছুড়ে মারাটাও একটা খেলা, আর সেটার বিশ্ব চ্যাম্পিয়নশিপও হয়! অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই খেলা চলে পশ্চিম ইউরোপের কয়েকটি জায়গায়, বিশেষত মধ্য ব্রিটেনে। গুড ফ্রাইডের সময় হয় এই বিশ্বচ্যাম্পিয়নশিপ। কী ভাবে খেলতে হয় এই আজব খেলা? কমপক্ষে দু’জন প্রতিযোগী লাগে এই খেলাতে। একে অপরকে লক্ষ্য করে ছুঁড়তে হয় ডিম। যার ছোড়া ডিম প্রতিযোগীর গায়ে লাগার পরেও অক্ষত থাকে, তাহলে পয়েন্টবিস্তারিত পড়ুন
কম্পাউন্ডারের ছেলে থেকে ৩ কোটি টাকার ক্রিকেটার

বেঙ্গালুরুতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একাদশ আইপিএল আসরের নিলাম অনুষ্ঠান। নানা চমকে জমে উঠেছিল এবারের আইপিএল। অনেক বড় বড় তারকারা যেমন দল পাননি। আবার অনেক অখ্যাত ক্রিকেটারও হয়েছেন কোটিপতি। তাদেরই একজন সৈয়দ খলিল আহমেদ। রাজস্থানের এক ছোট্ট জনপথের বাসিন্দা। বলতে পারেন লাজুক চেহারার খলিল এবারের আইপিএলের অন্যতম চমক। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন খলিল। ৩ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গত দুই মৌসুমে আইপিএলে খেলেছেন তিনি।বিস্তারিত পড়ুন
জার্মানিতে পুতুলের যৌনপল্লী!

বিশ্বে প্রথমবারের মতো চালু হয়েছে পুতুলের যৌনপল্লী। জার্মানির ডর্টমুন্ড শহরে ওই যৌনপল্লীটি চালু করেছেন এভলিন সোয়ার্জ নামের এক তরুণী। তিনি পল্লীটির নাম দিয়েছেন ‘বোরডল’। অদ্ভুত এই পল্লীতে রয়েছে ১১টি পুতুল। সাত হাজার ৮শ’ টাকা (৮০ ইউরো) খরচ করলেই সেগুলোর যেকোনো একটির সঙ্গে কাটানো যাবে পুরো এক ঘণ্টা। খবর দি ইনডিপেন্ডেন্টের। এভলিন জানান, তাঁর যৌনপল্লীটি খুবই জনপ্রিয়। প্রতিদিন এক একটি পুতুল গড়ে ১২ বার করে ভাড়া নেওয়া হয়। আর পুতুলদের সঙ্গে সময়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কলারোয়া উপজেলার খোরদো ক্যাম্প পুলিশ ২৪পিচ ইয়াবাসহ আনিছুর রহমান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে। খোরদো পুলিশ ক্যাম্প’র আই.সি হাসানুজ্জামান রিপন সাংবাদিকদের জানান- সোমবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনিছুরকে আটক করা হয়। সেসময় তার দেহ তল্লাশী করে ২৪পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। রাতেই ইয়াবাসহ আটক আনিছুর রহমানকে কলারোয়া থানায় প্রেরণ করা হয়। এ ব্যাপারেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাজীহাটে গাছের সাথে ধাক্কায় দূর্ঘটনায় কার্ভাড ট্রাক

কলারোয়ার কাজীরহাট এলাকায় দূর্ঘটনায় পতিত হয়েছে দ্রুতগতির একটি কার্ভাড ট্রাক। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাজীরহাট ইট ভাটার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দূর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। সামান্য আহত হন ট্রাকের ড্রাইভার ও হেলপার। প্রত্যক্ষদর্শীরা জানান- সাতক্ষীরামুখি দ্রুতগতির কার্ভাড ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৮৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে আঘাত করে। এতে ট্রাকটির সামনের ও পাশের অংশ আংশিক ক্ষতিগ্রস্থ হয়। আহত হন ট্রাকের ড্রাইভার ও হেলপার। তারা পার্শ্ববর্তী ঔষধেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চাষিরা ব্যস্ত সময় পার করছেন বোরো চাষাবাদে আর পানির ড্রেন সংস্কারে

কলারোয়ায় চাষিরা ব্যস্ত সময় পার করছেন বোরো ধান রোপনে আর গভীর নলকূপের পানির ড্রেন সংস্কারে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষীরা তাদের ফসলী মাঠে নেমে পড়েছেন বোরো ধান চাষের জন্য। আর ফসলী ক্ষেতে পানি দেয়ার জন্য গভীর-অগভীর নলকূপ অর্থাৎ স্থানীয় ভাষায় ডিপ বা শ্যালো মেশিনের পানি সরবরাহের পাকা ড্রেন লাইন সংস্কারেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন ফসলী মাঠে গিয়ে দেখা যায়- পাওয়ারট্রেলার, ট্রাক্টর বা লাঙ্গল দিয়ে মাটি পানির সংমিশ্রনে পাকানো হয়।বিস্তারিত পড়ুন
প্রতারণার নতুন কৌশলের ফাঁদে কলারোয়ার এক শিক্ষক, শেষ মুহুর্তে বাঁচলেন…

প্রতারণার নতুন কৌশলের ফাঁদে পড়লেন কলারোয়ার প্রিয়মুখ ক্রীড়া সংগঠক ও কলারোয়া নিউজ’র বার্তা সম্পাদক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। সোমবার দুপুরে ওই প্রতারণা ফাঁদে পড়লেও সচেতনতা আর সাবধানতার কারণে শেষ মুহুর্তে টাকা খুইয়ে যাওয়া থেকে বেঁচেছেন তিনি। ঘটনার বিবরণে জানা যায়- সোমবার দুপুর ৩.৩৪ মিনিটে পরপর দুইবার ০১৬৪০-১৮৯১৭২ ও ০১৬৪০-৩৩৪৮৮২ নম্বর থেকে শিক্ষক শেখ শাহিনের মোবাইল ফোনে কল আসে। রিসিভ করার পর অপরপ্রান্ত থেকে বলে- ‘ভাই, আপনার নম্বরে আমার এই নম্বরবিস্তারিত পড়ুন
কলারোয়ার বুঝতলা মাদরাসায় এমপিরপুত্রের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহার একমাত্র ছেলে অনীক আজিজ এর অকাল মৃত্যুতে কলারোয়া উপজেলার বুঝতলা আবু বক্কর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ও হাফেজীয়া এতিমখানার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বুঝতলা আবু বক্কর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান, আরবী প্রভাষক মাওলানা লুৎফার রহমান, সাংবাদিক এসএম ফারুকবিস্তারিত পড়ুন
কলারোয়ার সিংগা হাইস্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর শারাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএমসি প্রকৌশলবিস্তারিত পড়ুন
