Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় গ্রাম পুলিশদের প্রশিক্ষণ

কলারোয়া থানা পুলিশের আয়োজনে সমাজে অপরাধ মূলক কর্মকান্ডে রুখতে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে কলারোয়া থানা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ প্রশিক্ষণ দেন। এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়াসহ অফিসারবৃন্দ।
কলারোয়ায় ফেনসিডিল উদ্ধারসহ ৫ব্যক্তি আটক

কলারোয়ায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার ও সিআর মামলার ওয়ারেন্ট এবং নাশকতা মামলার আসামীসহ ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার থানার সকল অফিসারদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। ১০ বোতল ফেনসিডিলসহ কলারোয়া উপজেলার দক্ষিণ গয়ড়া গ্রামের মৃত. অম্বত আলীর ছেলে আব্দুল করিম (২৮) কে আটক করা হয়। অপরদিকে থানার সিআর মামলার আসামি উপজেলার জালালাবাদ গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মাফিজুর রহমান (৩৭), পৌর সদরেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কালিগঞ্জে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং: গ্রাহকরা বিপাকে

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং-এ গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে। কথায় কথায় বিদ্যুতের যাওয়া-আসার খেলায় বিরক্ত হয়ে পড়ছেন সকলে। সাধারণ গ্রাহকদের যেন জিম্মি হয়ে পড়েছে বিদ্যুত সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে। প্রায়-ই সময় দেখা যায়- নামকাওয়াস্তে একটি নোটিশ কিংবা একদিন মাইকিং করে মাসের পর মাস লোডশেডিং দেখানো হচ্ছে। সোমবার (২৯/০১/২০১৮) ভোর হতে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা ছিলো বিদ্যুতহীন। এমনিভাবে প্রায় প্রতিদিন সকাল থেকে বিকাল ৩টা কিংবা ৪টা পর্যন্ত বিদ্যুতবিহীন থাকে কালিগঞ্জ। বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনকেবিস্তারিত পড়ুন
আরো খবর: শোকসভা
সৃজণশীল শিক্ষা : তালায় মুনাফালোভীরা প্রাইমারি শিক্ষার্থীদের হাতে গুঁজে দিচ্ছে গাইড বই

নতুন শিক্ষা বর্ষকে সামনে রেখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্ক বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাতক্ষীরার তালায় এক শ্রেণীর মুনাফালোভী শিক্ষক ও প্রকাশণী কতৃপক্ষ কোমলমতি শিক্ষার্থীদের হাতে বাধ্যতামূলক আবারো গুঁজে দিচ্ছে নিষিদ্ধ গাইড বই। তালা, পাটকেলঘাটার লাইব্রেরীগুলো পরোক্ষভাবে বই বিক্রি করলেও মফস্বলের লাইব্রেরী বা দোকানিরা এক প্রকার প্রকাশ্যে বিক্রি করছে এসব নিষিদ্ধ গাইড বা নোট বই। গত কয়েক বছর হল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের সমিতির মেয়াদ ফুরিয়ে গেলেও এসব নিষিদ্ধ বই বিক্রিতে এখনো সরব রয়েছেনবিস্তারিত পড়ুন
খুলনা এনইউবিটিতে ২০১৮ সেমিস্টারের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে স্প্রিং ২০১৮ সেমিস্টারের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশন সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপরে নেয়ার জন্য কাজ করেবিস্তারিত পড়ুন
বিচারক সংকটে মামলা নিষ্পত্তি হচ্ছে না
সাতক্ষীরার জজশীপ ও ম্যাজিস্ট্রিসি আদালতে ৫০ হাজার মামলার জট

সাতক্ষীরার জজশীপ ও ম্যাজিস্ট্রিসি আদালতে ৫০ হাজার মামলার জট বেঁধে আছে। বিচারক সংকটের কারনে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। জেলা জজশীপে ১৪ জন বিচারকের স্থলে আছেন ৯ জন এবং ম্যাজিস্ট্রিসিতে ৯ জন বিচারকের স্থলে আছেন মাত্র ৪ জন বিচারক। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাতক্ষীরার বিচারপ্রার্থী সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জজশীপে বিচারাধীন মামলা রয়েছে ৮ হাজার ৬৪০টি। এর মধ্যে দায়রা মামলা ৩ হাজার ১৮২টি, এস, টি,বিস্তারিত পড়ুন
বেনাপোলে মদ ও ইমিটেশন উদ্ধার

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় মদ ও ৬ লাখ টাকা মূল্যের ইমিটেশনের গহনা উদ্ধার করেছে। সোমবার (২৯ জানুয়ারী) দুপুর ২টার দিকে সীমান্তের চেকপোস্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুয়ায়ি যার সিজার মূল্য ধরা হয়েছে ৭ লাখ টাকা। বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানীরা বেনাপোল চেকপোস্টের সাদীপুর মোড় এলাকায় কয়েকটিবিস্তারিত পড়ুন
চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় সারাদেশের সিএইচসিপিদের লাগাতার অবস্থান কর্মসূচি

‘চাকরি জাতীয়করণ’র দাবিতে রাজধানী ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সারাদেশের কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)রা। জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৭ জানুয়ারী শনিবার থেকে শুরু হয়ে ওই কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচিতে হাজার হাজার সিএইচসিপিরা তাদের এপ্রোন (সরকার নির্ধারিত পোশাক) পড়ে সেখানে অবস্থান নিয়েছেন চাকরি রাজস্বখাতে নেয়ার প্রত্যাশায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই ঘোষনা চাচ্ছেন তারা। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। এরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভু-গর্ভস্থ পানি শোধনাগারের সীমানা প্রাচীর নির্মান কাজের উদ্বোধন

কলারোয়ায় ভু-গর্ভস্থ পানি শোধনাগারের সীমানা প্রাচীর নির্মানের কাজ উদ্বোধন হয়েছে। রবিবার বিকালে কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম ওই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সরোয়ার হোসেন, চিফ অফিসার ইয়াছিন হোসেন, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার আমির হামজা, প্রোজেক্ট অফিসার সায়মন আলম, মো. লিটন, জনস্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী সাইদুর রহমান, মেকানিক রেজাউর রহমান, আ. রউফ প্রমুখ। উল্লেখ্য- কলারোয়া পৌরসভায় ১৮০ ঘনমিটার উচ্চক্ষমতা সম্পন্ন ভু-গর্ভস্থ পানি শোধনাগারবিস্তারিত পড়ুন
কলারোয়ার গণমেত্রী প্রতিবন্ধী স্কুলে এমপিপুত্রের স্মরণে দোয়া মাহফিল

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র পুত্র সদ্য প্রয়াত অনীক আজিজ এর আত্মার মাগফেরাত কামনায় কলারোয়ার কয়লা গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবন্ধী স্কুলের পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্সপার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এসময় উপস্থিত ছিলেন- গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আতিয়ারবিস্তারিত পড়ুন
কলারোয়ার বাঁটরা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা হাইস্কুলে ২০১৮ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) সকালে হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হামিদ সাহেব, আব্দুল আহাদ, ইজ্জতুল্যাহ মোড়ল, আ.লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষক মিজানুর রহমান, পলাশ কুমার দাস, সহিদুল ইসলাম, শাহাদাত হোসেন লিটন, আরশাফুল, ইসলাম, ইদ্রিস মাওলানা, আব্দুর রশিদ, আজমল হোসেন প্রমূখ।বিস্তারিত পড়ুন
Bangladesh Love Organization নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ

Bangladesh Love Organization নামে একটি স্বেচ্ছাসেবী মূলক সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। ঢাকায় অবস্হীত কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার দুপুরে সংগঠনের আহবায়ক ফাইয়াজ ইসলাম ফাহিম সংগঠনের উদ্দ্যেশ্য ও লক্ষ্য তুলে ধরে বলেন, Bangladesh Love Organization মূলত একটি অলাভজনক সংস্থা যে সমস্ত কাজগুলো করবে সেগুলো হচ্ছে, ভালবাসার জন্য কাজ করবে আজ আমাদের দেশে ধনী-গরিবের সম্পর্ক হয় বিবাহ হয়, পরিবার থেকে তাদের বয়কট করে, সমাজ থেকে বিতাড়িত করে,তাদের আর্থিক ভাবে সাহায্য প্রদান।হিন্দু- মুসলিম, বৌদ্ধ -খ্রিষ্টান ধর্মের উপরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাবুলিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সরদার সমিতি চ্যাম্পিয়ন

সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাবুলিয়া সরদার সমিতি চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে বাবুলিয়া ফুটবল মাঠে ৮দলীয় এ টুর্নামেন্টের ৩য় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পারুলিয়অ ইয়াংস্টার ক্লাবের মুখোমুখি হয় স্বাগতিক বাবুলিয়ার সরদার সমিতি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বাবুলিয়া ৩-২ গোলে পারুলিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন নাসির। সাইট রেফারি ছিলেন আসাদ ও কাকন।বিস্তারিত পড়ুন
আরো খবর...
কালিগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম পাড়ের সুস্থতা কামনা

কালিগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের পিতা আলহাজ্ব আব্দুল করিম পাড় অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনা করে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাগন হলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারন সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তরবিস্তারিত পড়ুন
মিন্টুর নিয়ন্ত্রনে মনিরামপুরে ফের জমজমাট জুয়া আসর

মনিরামপুর উপজেলার এনায়েতপুর চৈত্রঘাট নামক স্থানে আবার জমজমাট জুয়ার আসর চলছে৷ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এ আসরে যোগ দিচ্ছেন মণিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা, তালা, সাতক্ষীরা ও কলারোয়াসহ বিভিন্ন এলাকার জুয়াড়িরা। স্থানীয় মিন্টু ও আলম নামের দুই ব্যক্তি ওই জুয়ার বোর্ড নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ৷ স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, বিষয়টি আমি জানিনা৷ তবে আমি বিষয়টি নিয়ে স্থানীয় আইসি সাহেব এবং ইউপি সদস্যর সঙ্গে কথা বলবো৷ এ ব্যাপারে স্থানীয় ইউপিবিস্তারিত পড়ুন
অনী বাবা…

প্রয়াত পুত্রের প্রতি খোলা বাতাসে, নিরন্তর আকাশে প্রশ্ন ছুড়ে দিলেন শোকেমুহ্যমান পিতা। একমাত্র পুত্রহারা পিতা যে কতটা অসহায় হয়ে উঠতে পারেন কিংবা নিজের বুকের ধণকে হারিয়েও ‘মন-পাথর’কে স্বাভাবিক রাখার ‘অভিনয়-অপচেষ্টা’ করতে পারেন তা হয়তো অনেকেই অনুধাবনও করতে পারবে না। তবু পিতার বুকফাটা-মনকষ্টের আর্তনাদে প্রকম্পিত পরিচিতজন ও স্বজনরা। হ্যা, ঠিকই ধরেছেন, কথাগুলো বলা হচ্ছে সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র কথা।বিস্তারিত পড়ুন
