সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১২ টি ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি বিরোধী কর্মসূচি গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন নেতৃবন্দ নিজ নিজ ইউনিয়নে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে গাঁজাসহ যুবক আটক

কলারোয়ার চন্দনপুরে গাঁজাসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ইউপি চেয়ারম্যান। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রাম থেকে এ আটকের ঘটনা ঘটে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি পরিষদের গ্রামপুলিশ মনিরুল, ওহিদসহ কয়েকজনকে নিয়ে ২নং ওয়ার্ড কাঁদপুর গ্রামের ফরমানের মোড় থেকে মামুন (২১) নামের এক যুবককে ৪’শ ৮০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক মামুন একই ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের ইসার আলীর পুত্র।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বেচ্ছাসেবকদল নেতা মাস্টার মনিরুজ্জামান আটক

কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান (৪০) কে আটক করেছে থানা পুলিশ। সে জিকেএমকে (সরকারি) পাইলট হাইস্কুলের শিক্ষক ও গদখালী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তাকে পৌরসদরের বাড়ি থেকে আটক করেন থানার এসআই পিন্টু লাল দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। মাস্টার মনিরুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্র জানায়। এদিকে, বুধবার সন্ধ্যায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘নাশকতাসহ অন্যান্য অভিযোগে ৬জন আটক হয়েছে। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিবিস্তারিত পড়ুন

কমিশন নিচ্ছেন ক্লিনিক থেকে

তালা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

তালা হাসপাতালের এ্যাম্বুলেন্সের চালক আহম্মদ আলী পলাশের বিরুদ্ধে এবার রোগী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে সংবাদ প্রকাশের ভয়ে সুচতুর চালক আহম্মদ গাড়ির ত্রুটি দেখিয়ে হাসপাতালে ফেলে রেখেছে বলে দাবি করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছেন সংশ্লিষ্ট হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের জেলা প্রশাসন। ইতোমধ্যে সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচীও পালন করেছেন। যার রেশ কাটতে না কাটতেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোচিং চালুর দাবিতে মানববন্ধন

কোচিং চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে সাতক্ষীরা জেলা কোচিং অ্যাসোসিয়েশন। মানববন্ধনে সাতক্ষীরা কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহামন, মোতাছিম বিল্লাহ, মাসুম বিল্লাহ, আশরাফুল ইসলাম, মোসলেম আলি, আব্দুর রহিম, গোলাম রহমান প্রমুখ। বক্তারা বলেন, কোচিং বন্ধ হলে দেশে ১৫ লাখ শিক্ষিত যুবক বেকার হয়ে পড়বে। একই সঙ্গে কোচিংয়ের স্বীকৃতি ও বৈধ নীতিমালা প্রনয়নবিস্তারিত পড়ুন

জার্মান পার্লামেন্টারি সি.ডি.ইউ এর মহাসচিবের আমন্ত্রণে জার্মান যাচ্ছেন এমপি রবি

জার্মান পার্লামেন্টারি সি.ডি.ইউ এর মহা-সচিব মানফ্রেড পেন্টস্ এর আমন্ত্রণে বাংলাদেশ ও বহি:বিশ্ব সম্পর্কিত আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনারে যোগ দিতে জার্মান যাচ্ছেন সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশ ও বহি:বিশ্ব সম্পর্কিত আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখবেন। তিনি সেমিনারে বাংলাদেশ ও বহি- বিশ্বের সন্ত্রাসবাদ দমনে প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন বিষয় তুলেবিস্তারিত পড়ুন

ফলোআপ...

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর বন্ধ হলো তালায় কপোতাক্ষের ভেড়িবাঁধের মাটি কাটা

কপোতাক্ষ নদের ভেড়িবাঁধের মাটি কর্তন নিয়ে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। ইটের ভাটার অবৈধ মাটি কর্তনের কাজ চলছিল জোরে-শোরে। কিন্তু প্রশাসনের নজরে আসায় বুধবার বেলা ১১ টার দিকে মাটি কর্তনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি নিচ্ছে স্থানীয় তহশীলদার। তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের তহশীলদার আবুল হাসনাত জানান, কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণ ভেড়িবাঁধের মাটি কর্তন নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এঘটনায় মামলার প্রস্ততিবিস্তারিত পড়ুন

শার্শা যুবলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের শার্শা উপজেলা সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য ওহিদুজ্জামানে’র নামে হয়রানীমুলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) বিকালে বেনাপোলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে ওই মিছিল বের হয়। মিছিলকারীরা পথসভায় অনতিবিলম্বে ওহিদের বিরুদ্ধে মিথ্যামামলা প্রত্যাহারের দাবী জানান। উল্লেখ্য, সম্প্রতি বেনাপোল হ্যান্ডলিংশ্রমিক ইউনিয়নের কতৃত্ব প্রতিষ্ঠা নিয়ে এমপি সমর্থিত ও মেয়র সমর্থিত শ্রমিকদের সাথে সংঘর্ষে উভয়পক্ষের শ্রমিকরা আহত হন। ওই ঘটনায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পিটিআই এ দিন ব্যাপি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন। জেলা পর্যায়েবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আরেক বৃদ্ধার আত্নহত্যা

রাস্তা পার হওয়ার সময় মটর সাইলেকের ধাক্কায় সালেহা বেগম (৫৮), নামের এক বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত্র ৮টার দিকে সাতক্ষীরা তালা উপজেলা পাটকেঘাটার কুমিরা বাজার মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে। সালেহা বেগম কুমিরা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। এ ঘটনায় ঘাতক মটর সাইকেল সহ আরোহীকে আটক করা যায়নি বা তাকে চেনা যায়নি। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সালেহা বেগম তার প্রতিবেশির বাড়ীর ফ্রিজে মাছ রাখতে যাবেন বলে রাস্তা পার হওয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো বাজারে ভ্রাম্যমাণ আদালতে ২জনকে কারাদণ্ড, ১জনকে জরিমানা

কলারোয়া খোরদো বাজারে দুই স্টুডিও মালিককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড এবং এক হোটেল মালিককে ৫০০ টাকা জরিমানা করেছেন। উপজেলার খোরদো বাজারে জালিয়াতির মাধ্যমে ভোটার আইডি কার্ড তৈরী করার অভিযোগে দুই স্টুডিও মালিককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আর পঁচাবাশি খাবার রাখার অপরাধে মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্টের এক হোটেল মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়। ৩০শে জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনবিস্তারিত পড়ুন

লাল ফিতায় বন্দি সাতক্ষীরা-নাভারন রেললাইন প্রকল্প

আড়াই বছর পার হলেও সাতক্ষীরা-নাভারণ রেললাইন প্রকল্পে কোন সফলতা দেখা দেয়নি। ফাইল যেন লাল ফিতায় বন্দি হয়ে পড়েছে। ২০১৪ সালের মে মাসে সম্ভাব্যতা যাচাই ও একই সালের আগস্ট মাসে কয়েক দফা অগ্রগতি সভা হলেও প্রকল্পটি স্থবির হয়ে পড়েছে। এতে সাতক্ষীরাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার শ্যামনগরে এক জনসভায় জেলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে রেললাইন নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৪বিস্তারিত পড়ুন

কেশবপুরের বরনডালীতে এরশাদ গাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কলারোয়ার পার্শ্ববর্তী যশোরের কেশবপুর উপজেলার বরনডালীতে প্রয়াত শিক্ষানুরাগী এরশাদ আলী গাজী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বরনডালী হাইস্কুল মাঠে ৮দলীয় টুর্নামেন্টের ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে বাশবাড়িয়া মাইকেল মধুসূদন তরুন সংঘকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে বিজয়ী দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়ার এনামুল প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে ৬৭মিনিটের মাথায় সেই এনামুল-ই আরেকটি গোলকেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহম্মেদ বলেছেন- ‘আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রলীগকে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন একটি সুধী সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে তখন বিএনপি জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কিন্তু দেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর।’ তিনি সরকারের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন- ‘উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো আ.লীগকে বিজয়ী করতে হবে।বিস্তারিত পড়ুন

খুলনা-বেনাপোল ট্রেন থেকে আতশবাজি উদ্ধার

বেনা‌পোল খুলনা ক‌মিউনিটার ট্রেন থে‌কে সা‌ড়ে তিন মন ভারতীয় আতশ বা‌জি উদ্ধার ক‌রে‌ছে বেনা‌পোল শুল্ক গো‌য়েন্দা বিভাগের সদস্যরা। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকা‌লে বেনা‌পোল খুলনা ক‌মিউনিটার ট্রেন থে‌কে নাভারন থে‌কে এ আতশ বা‌জি উদ্ধার ক‌রা হয়। ‌বেনা‌পোল শুল্ক গো‌য়েন্দার ডেপু‌টি ক‌মিশনার মোহাম্মাদ সা‌দিক ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে যাওয়া ক‌মিউটার ট্রে‌নে অবস্থান নি‌য়ে নাভারন ষ্টেশন পার হ‌য়ে কিছুদুর গে‌লে ট্রেন‌টি ষ্টেশন‌বিহীন জায়গায় দা‌ড়ি‌য়ে ভারতীয় আতশ বা‌জি উঠায়। ঐ সময় বা‌জিবিস্তারিত পড়ুন

দেবহাটার চিত্ত বিনোদনের স্থান রুপসী ম্যানগ্রোভের রাস্তার উদ্বোধন

সাতক্ষীরা দেবহাটা উপজেলার ইছামতি নদীর পাশে গড়ে তোলা মানুষের চিত্ত বিনোদনের স্থান রুপসী ম্যানগ্রোভের রাস্তার উদ্বোধন করলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। মঙ্গলবার দুপুর ১টায় এই রাস্তা উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প অফিসের বাস্তবায়নে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রুপসী ম্যানগ্রোভের যাওয়ার জন্য ২ কিঃমিঃ এইচবিবি এই রাস্তাটি বাস্তবায়ন করা হচ্ছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, দেবহাটা উপজেলার পরিষদের বাস্তবায়নে উপজেলার একমাত্রবিস্তারিত পড়ুন