Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রম পরিদর্শন ও তদন্তে যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব

কলারোয়া উপজেলা ন্যাশনাল সার্ভিস এর সকল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব অরুন কুমার মন্ডল। বুধবার (৩০মে) দুপুরে তিনি কয়েকটি প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন। সেসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সমবায় অফিসার নওশের আলী প্রমুখ। এর আগে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণক্লাস সংক্রান্ত নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন বিষয়ে তদন্ত করেন তিনি।বিস্তারিত পড়ুন
মাদক নির্মুলে কলারোয়াবাসীর সহযোগিতা কামনা ওসি বিপ্লবের

মাদক নির্মুলে কলারোয়াবাসীর সহযোগিতা কামনা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ। মাদক নির্মুল একটা চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান- ‘দু’এক দিনে মাদক নির্মুল করা অসম্ভব, সেজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গণসচেতনতার মাধ্যমে মাদক নির্মুল করতে হবে। আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সদিচ্ছাতে মাদক, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের প্রতিহত করা সম্ভব।’ তিনি আরো জানান- ‘চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মাদক ব্যবসায়ী-বিক্রেতারা যাদের ছত্রছায়া থাকে তাদের ও মাদকসেবনকারীদের কোন ছাড়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ সংক্রান্ত আলোচনা সভা

কলারোয়ায় ন্যাশনাল হাউজ হোল্ড ডাটা বেইজ (NHD) প্রকল্পের জোনাল অপারেশন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০মে) সকালে উপজলো পরিষদ অডিটোরিয়ামে ওই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাটাবেইজ তৈরির উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিলসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদবিস্তারিত পড়ুন
কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে বাজেট ঘোষনা

কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন পরিষদে ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আগামি ১বছরের জন্য জালালাবাদ ইউনিয়নে ১কোটি ৩০লাখ ৪৫হাজার ১শ’৯৮টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইউপি সদস্য লতিফুন্নেছা, নারগিছ সুলতানা, নাজমা সুলতানা, এরশাদ আলী, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিউল আজম, আব্বাস আলী, মশিয়ার রহমান, রবিউল ইসলাম, আলী মাহমুদ, আইটি উদ্যোক্তা ইমাদুল হক, শারমিন সুলতানা প্রমুখ উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কলারোয়ায় ২৮পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মনিরুল ইসলাম (৪৫) পৌরসভাধীন ঝিকরা গ্রামের অহিদুজ্জামান সানার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে (৩০মে) উপজেলার কয়লা গ্রামের ঘোষপাড়া এলাকা থেকে সে আটক হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘গ্রেপ্তার মনিরুলের বিরুদ্ধ মামলা (নং-৫২ তাং-৩০/৫/২০১৮ইং) রুজু হয়েছে।’
অতিত-বর্তমানের উন্নয়ন দেখুন, নৌকায় ভোট দিন : আফিল এমপি

যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশের মানুষ বিগত সরকারের আমলে উন্নয়ন দেখেছেন। আর আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়ন দেখছেন। আজও বিদ্যুদের লোডসেডিং হয় এবং আগেও হত। অতিত বর্তমানের উন্নয়নের তফাৎ টুকু শুধু আমাদের বুঝতে হবে। এখন যে তুলনায় বিদ্যুৎ থাকছে, আগে তেমন বিদ্যুৎ যেত। তা হলে বর্তমান সরকারের আমলে কেমন উন্নয়ন হয়েছে আপনারা বুঝতে পারছেন। প্রতিটা ক্ষেত্রে এমনই উন্নয়ন হয়েছে। যার ফলে আজ আমরা মধ্যম আয়ের দেশে উন্নয়নবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে এফজে গ্লোবাল কোম্পানির ইফতার মাহফিল

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে স্থানীয় সাংবাদিক ও সূধী সমাজের সম্মানে এফজে গ্লোবাল কোম্পানি লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজগঞ্জ বাজারস্থ কর্পোরেট অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রাজগঞ্জ বাজার কমিটি ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাসার, কোম্পানির এমডি জিএম ফারুক, সিইও আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ম্যানেজার আব্দুর রহমান, আরমান হোসেন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আকরাম হোসেন চৌধুরী, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুর পৌর সভার প্রাক বাজেট সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর পৌর সভার ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক বাজেট পৌর সভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রাক বাজেট উত্থাপন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। প্রাক বাজেটে সম্ভাব্য আয় ও ব্যায় দেখানো হয়েছে ৬০ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৯ শত ৩২ টাকা। আলোচনায় অংশ নেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি এস আর সাঈদ, প্রবীনবিস্তারিত পড়ুন
বেনাপোলে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়েছে বলে পুলিশের দাবি। বুধবার (৩০ মে) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান- নিহতদের মধ্যে একজন বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত শাহাজান এর ছেলে লিটন হোসেন (৩৫)। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে। অপরজনের পরিচয় জানা যায়নি। ওসি অপূর্ব হাসান বলেন- ‘বুধবার রাত আড়াইটারবিস্তারিত পড়ুন
বেনাপোল চেকপোষ্টে পাসপোর্ট যাত্রীরা বিড়ম্বনায়

যশোরের বেনাপোল চেকপোষ্টে বৈধ পাসপোর্টযাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। নানাভাবে হয়রানি হচ্ছে তারা। এসব ব্যাপারে সাংবাদিকদের কাছে একাধিক অভিযোগ করেছেন তারা। আন্তর্জাাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশী বিদেশী পাসপোর্টযাত্রী বাংলাদেশ ভারত যাতায়াত করছে।তল্লাশীর নামে পথে কয়েক জায়গায় বিজিবি তাদের বিড়ম্বনায় ফেলে।এমন কি হয়রানিও হতে হয় বিজিবির কাছে। যাত্রীদের মালামাল কেড়ে নেয়ারও অভিযোগ রয়েছে বিজিবি’র বিরুদ্ধে। ঢাকার কেরানিগঞ্জের পাসপোর্টযাত্রী মোং আব্দুর রাজ্জাক ( পাসপোর্ট নং- ০২৪৭৩৬৭) অভিযোগ করেন তার কিনে আনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুলিশের উপর আক্রমন করায় পিতা-পুত্র গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ার সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজরিহা হোসাইনকে হাতুড়ি দিয়ে আক্রমন করায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার সরসকাটি বাজারে ডিসিআর ভুক্ত জমিতে নির্মিত দোকানঘরের তালাভাঙ্গা কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে পুলিশে উপর এ আক্রমনের ঘটনা ঘটে। গ্রেপ্তার জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল ইসলাম (৪০) ক্ষেত্রপাড়া গ্রামের আছির উদ্দীনের ছেলে ও রেজাউলের পুত্র মেহেদি হাসান (২০)। এঘটনায় আহত এসআই মাজরিহা বাদি হয়ে কলারোয়া থানায়বিস্তারিত পড়ুন
কলারোয়া ইসলামী ব্যাংকে ইফতার ও আলোচনা সভা

কলারোয়া ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংক ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে ‘তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। ব্যাংকের এভিপি ও শাখা প্রধান শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৭প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা

কলারোয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭টি দোকান থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার ২৯মে বেলা সাড়ে ১১টার থেকে দুপুর ১টা পর্যন্ত কলারোয়া বাজারে বিভিন্ন মুদি, মাংস, কাপড়, পেয়াজ-রসুন, ইত্যাদি দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের বেঞ্চসহকারী আব্দুল মান্নান জানান-‘ভোলানাথের পেয়াজ-রসুনের মুদি দোকানে চটের বস্তা ব্যবহার না করায় ১হাজারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আবারো ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার কলারোয়ায় আবারো ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটারগান, ২রাউন্ড গুলি ও ৭০পিচ ইয়াবা ট্যাবলেট। ২৯ মে, মঙ্গলবার রাত (সোমবার দিবাগত রাত) আড়াইটার দিকে উপজেলার কাজিরহাট-খোরদোগামী চিতলা এলাকার ফাঁকা রাস্তায় ওই ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী আনিছুর রহমান (৪৩) উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত সুরত আলীর পুত্র। থানা সূত্র জানায়- ‘মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে দু’গ্রুপ মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে খোরদো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুলবিস্তারিত পড়ুন
গার্লস হাইস্কুলে ইফতার-আলোচনা
সাতক্ষীরার কুশখালীতে আ.লীগের ইফতার

সাতক্ষীরা সদরের কুশখালী, বাঁশদহা ও বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ রমজান ভাঁদড়া ফুটবল মাঠে কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, সদর উপজেলা আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ ছাড়াও সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলাবিস্তারিত পড়ুন
