Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় আবারো ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কলারোয়ায় আবারো ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাফিজুল ইসলাম (৩৫) উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। বুধবার (৩০মে) রাত সাড়ে ৮টার দিকে গয়ড়া ভাটা এলাকা থেকে সে আটক হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান- ‘এ ঘটনায় গ্রেপ্তার হাফিজুলের বিরুদ্ধ কলারোয়া থানায় মামলা (নং-৫৩ তাং-৩০/৫/২০১৮ইং) হয়েছে। তাকে বৃহষ্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
‘সাংবাদিকদের অবগত না করে’ কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষন সমাপনী

সিংহভাগ সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের অবগত না করে সাতক্ষীরার কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২য় ব্যাচের প্রশিক্ষন সমাপনী ও সংযুক্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩১মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ববিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ও কয়লা ইউনিয়নে বাজেট ঘোষনা

দেশের জাতীয় বাজেট পেশের আগে ইউনিয়ন পরিষদগুলোতে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে কলারোয়ার চন্দনপুর ও কয়লা ইউনিয়নে বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন দু’টির আভ্যন্তরিন উৎস থেকে সম্ভাব্য আয়, ব্যয়, উদ্বৃত্ত কিংবা ঘাটতিসহ আগামিতে উন্নয়ন কর্মসূচি ও বিষয় নিয়ে বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহষ্পতিবার (৩১মে) দুপুরের আগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যানরা। চন্দনপুর ইউনিয়ন পরিষদ উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশনে ২০১৮-১৯ অর্থবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ইফতারে প্রশাসনের কর্মকর্তা আর নেতৃবৃন্দদের মিলনমেলা

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ওই ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুরবিস্তারিত পড়ুন
সভাপতি আনিসুর রহিম, সম্পাদক কামরুজ্জামান
সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের কমিটি গঠন

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের স.ম আলাউদ্দিন মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। দুই পর্বের মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মো. আনিসুর রহিমকে সভাপতি এবং এটিএন বাংলা, দৈনিক সমকালের নিজস্ব প্রতিনিধি ও ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরাতে নিউজ নেটওয়ার্কের ডিস্ট্রিক্ট লেভেল ককার্স নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের নির্বাহী কমিটির অন্যরা হলেন- দৈনিকবিস্তারিত পড়ুন
দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড
তালায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র ইয়ামিন হোসেন ইমন (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৩০ মে) সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। ইমন তালা উপজেলার রহিমাবাদ বেড়িবাঁধ এলাকার আফজাল শেখের পুত্র এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। উল্লেখ্য, গত রবিবার (২৭মে) বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার মেলা বাজার নামক স্থানে কাঠ বোঝাই ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমনসহ ৩ কিশোর গুরুতর আহত হয়। এ সময়বিস্তারিত পড়ুন
আরো খবর...
শার্শায় সরকারি বইখাতা বিক্রয়ের সময় ধরলেন জনতা

যশোরের শার্শায় সকালে সরকারি বই খাতা বিক্রয়ের সময় স্থানীয় জনতার হাতে ধরা খেলেন শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা পরিষদের কাউকে না জানিয়ে ঐ বিদ্যালয়ের পুরাতন বই খাতা বিক্রয় করে লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছেন ঐ শিক্ষক। ইতিপূর্বে এ প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডের খাতা এভাবে বিক্রয় করার সময় প্রশাসনের হাতে ধরা পড়ে। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন-বিস্তারিত পড়ুন
তালায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড

সাতক্ষীরার তালায় দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। এর আগে তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালা উপজেলার মাছিয়াড়ার ঘোড়াবটতলা নামক এলাকায় থেকে পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মৃত জারিফ গাজীর ছেলে শফিকুল গাজী (২৮) ও একই থানার নগরশ্রীরামপুর গ্রামের আরশাফ গাজীর ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশীবিস্তারিত পড়ুন
আরো খবর...
বেনাপোলে হন্ডির টাকাসহ যুবক আটক

যশোরের বেনাপোলে বাংলাদেশী হন্ডির টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি। গোপন খবরের ভিত্বিতে বিজিবি জোয়ানরা বেনাপোল বাজার থেকে ৩৬ লাখ ৮০ হাজার বাংলাদেশী টাকাসহ রেজাউল করিম (৪০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করে। বৃহস্পতিবার (৩১মে) দুপুরে বেনাপোল বাজারের একটি ভবন থেকে টাকাসহ তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভাটার গাড়ির দুর্ভোগে পথচারীরা

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভাটার গাড়ির দুর্ভোগে পথচারীরা। দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী মোকাম হচ্ছে নাজিমগঞ্জ। প্রায় প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম এই বাজারে। বিশেষ করে রমজান মাসে উপজেলার সব জায়গা থেকে এখানে আসে কেনাকেটা করতে। স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে মানুষের ভিড় জমে। কিন্ত তাদের ভোগান্তিতে ফেলেছে রাস্তায় চলাচল করা ইটভাটার দানব গাড়িগুলো। ব্যাবসায়ীরা জানান- নাজিমগঞ্জ মোকামের পাশেই অবস্থিত একটি ইটভাটা। প্রতিদিনই ভাটার কাজে নিয়োজিত এসব যানবাহন মোকামের ওপর দিয়ে চলাচল করছে। যার ফলে ব্যাপক শব্দদূষন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর সংযুক্তি নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠান

মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বেকারত্ব ঘুচাবে সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ন্যাশনাল সার্ভিস কর্মসুচী (৭ম পর্ব) ২য় ব্যাচের সংযুক্তি প্রদান ও ৩য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাজী পানি প্রোডাক্টস’র ইফতার মাহফিল

কলারোয়ায় সুপেয় ও নিরাপদ পানির নির্ভবযোগ্য প্রতিষ্ঠান নিউ গাজী পানি প্রোডাক্টস’র এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া পৌরভবনের সামনে শিহাব ফার্মেসিতে ওই ইফতারের আয়োজন করা হয়। ইফতারে শরিক হন সাংবাদিক ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আব্দুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম, আতাউরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় চিংড়ি চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকছেন

দেশের দক্ষীণ-পশ্চীম অঞ্চালের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলাকে বাগদা চিংড়ির জন্য সাদাসোনার জেলা বলা হত, বর্তমানে এ পেশায় আর থাকতে চাচ্ছে না চিংড়ি চাষিরা। বহিবিশ্বে বাগদা চিংড়ির চাহিদা কমে যাওয়ায় চাষিরা এ চাষে আগ্রহ হারাচ্ছে। বাগদা চিংড়িতে ভাইরাস, রফতানি হ্রাস ও দাম কমে যাওয়ায় বর্তমান চিংড়ি চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকছেন বেশি। বর্তমানে আন্তর্জাতিক বাজারের কাঁকড়ার চাহিদা বৃদ্ধির কারণে সরকার পরিকল্পিতভাবে কাঁকড়া শিল্প গড়ে তুলেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে সাতক্ষীরাতে এ শিল্পটি চাষিদের মাঝেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে সদ্য প্রয়াত ইউপি সদস্য নান্নুর স্মরণে ইফতার মাহফিল

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সমতা সেবা গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের সহ-সম্পাদক, ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাবেক সম্পাদক সদ্য প্রয়াত মোস্তফা কামাল নান্নুর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার বিকেলে রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উল্লেখিত সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এসময় মণিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, উপজেলাবিস্তারিত পড়ুন
শুল্ককর পরিশোধ করা পণ্য বিজিবি আটক করলে ধর্মঘটের ঘোষনা

বেনাপোলে আমদানিকৃত পণ্য আটকের নামে বিজিবি ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য বেনাপোল কাস্টমসে শুল্ককরাদি পরিশোধ শেষে খালাসের পর বিজিবি তা আটক করলে তাৎক্ষনিকভাবে অনির্দিস্টকালের ধর্মঘটের যাওয়ার ঘোষনা দিয়েছে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন। বুধবার সন্ধায় বিজিবির হয়রানি বন্ধে সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশন, আমদানি রফতানি কারক সিমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোশিয়েশন, ও বন্দর শ্রমিক ইউনিয়ন এক জরুরি বৈঠকে বসে। শুল্ক করবিস্তারিত পড়ুন
কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল

কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০মে), ১৩ রমজান বিকেলে ইফতার পূর্ব ‘রমযানের তাৎপর্য ও দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর। বক্তারা রমজানের গুরুত্বের পাশাপাশি মাদকমুক্ত সুখি-সমৃদ্ধ দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। ব্যাংকবিস্তারিত পড়ুন
