Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : আফিল এমপি

৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। এই গৌরবময় বিরল অর্জন আমাদের সকলের। মঙ্গলবার গোগা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে এমপি শেখ আফিল উদ্দিন আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের দীর্ঘ সংগ্রাম,বিস্তারিত পড়ুন
শার্শায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ : আহত ৭

যশোরের শার্শায় পরিবহন-ভডভডি (ইঞ্জিন চালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে জাহিদ হোসেন (৪২) ও জিয়ারুল ইসলাম (২৮) নামে দুইজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ৭ জন। নিহত জাহিদ হোসেন ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের ফারুক হোসেনের ছেলে ও জিয়ারুল ইসলাম একই উপজেলার কুমরী গ্রামের নুরালী সরদারের ছেলে। আহতদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার সময় যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারন ত্রিমোহিনী মোড় নামক স্থানে বেনাপোলবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে হন্যে কুকুরের কামড়ে শিশুসহ চারজন আহত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে জলাতংক রোগে আক্রান্ত একটি হন্যে কুকুরের কামড়ে শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছে৷ তাঁদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ আতংকে রয়েছে এলাকাবাসি৷ জানা যায়- সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে রাজগঞ্জের হানুয়ার (রাজগঞ্জ বাজারপাড়া) গ্রামের রাশেদুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে ইমন ইসলাম রাজু (১৮), চেতন আলীর ছেলে পটল (৩০), হানুয়ার বণিকপাড়া’র বিশ্ব সাধুর মেয়ে চয়নিকা সাধু (২) ও গত রোববার সকালে মনোহরপুর বিশ্বাসপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের ছেলে সলেমান বিশ্বাস (৪০) কেবিস্তারিত পড়ুন
শার্শার বাহাদুরপুরে আ.লীগের ইফতার মাহফিল

শার্শার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার শাখারিপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফুদৌল্লাহ সরদার অলক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আজম, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন
মুখ দিয়েই ৬টি ইট তুলেন এই ব্যক্তি! (ভিডিও)

সায়িদ তাহির। পাকিস্তানের পাঞ্জাব এলাকার বাসিন্দা। ২২ বছরের এ যুবকের কাণ্ড দেখে অবাক মানুষ। বলা হয়ে থাকে- টুথপেস্টে লবণ থাকলেই নাকি শক্তিশালি হয় দাঁত। টুথপেস্ট কোম্পানিগুলি এমনটাই বলে। তবে টুথপেস্টটির এই গুণাগুণই মনে হয় সত্যি হয়ে গেল সায়েদ তাহিরের ক্ষেত্রে। কারণ তিনি ছয়টি ইট মুখ দিয়েই তুলে নিতে পারেন। পাকিস্তানের এই যুবক তার নিজের দাঁত দিয়েই অসাধ্য সাধন করে দেখিয়েছে। তাহির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে স্পষ্ট দেখানো হয়েছে, তিনি ছয়টিবিস্তারিত পড়ুন
যে দেশের মুসলিমরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখেন

বিভিন্ন দেশের সূর্যের অবস্থান ও সময়ের হিসেব আলাদা হওয়ায় ইফতারের সময়টা ভিন্ন ভিন্ন হয়। আমাদের দেশে সন্ধ্যার সময় ইফতার হলেও এমনও দেশ রয়েছে যেখানে অপেক্ষা করতে হয় রাত ১১টা পর্যন্ত। এমনই অবস্থা উত্তর মেরুর কাছাকাছি দেশ আইসল্যান্ডে। এখানে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে রোজা পালন করতে হচ্ছে মুসলিমদের। পাকিস্তান থেকে কর্মসূত্রে আইসল্যান্ডে এসেছিলেন সুলেমান। বিবিসি’কে তিনি জানিয়েছেন, প্রায় ২২ ঘণ্টা না খেয়ে থাকতে হয় তাঁকে। কারণ ইসলাম ধর্ম অনুযায়ী সূর্যাস্ত পর্যন্তবিস্তারিত পড়ুন
কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে লেবুর রস

কিডনি আমাদের শরীর থেকে প্রস্রাবের সঙ্গে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। কখনো লবনের সঙ্গে বিভিন্ন খনিজ পদার্থ মিশে কিডনিতে একধরনের কঠিন পদার্থের জন্ম দেয়, যাকে আমরা কিডনির পাথর বলি। আর লেবু বা লেবু জাতীয় ফল যেমন মাল্টা, কমলা ইত্যাদির রস কিডনিতে পাথর হওয়া থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করে। লেবুর রসে hydroxycitrate (HCA) থাকে, যা আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলিয়ে দিতে সাহায্য করে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই মূলত কিডনিতে পাথর হয়।বিস্তারিত পড়ুন
ইফতারে খেজুর খাওয়ার উপকারিতা!

রমজান মাস জুড়েই ইফতারে সবাই কম বেশি খেজুর খেয়ে থাকেন। মুসলিমদের জন্য খেজুর অনেক প্রিয় একটি খাবার। রোজা এলে ইফতারের খাদ্যতালিকায় এর স্থান থাকে সর্বাগ্রে। এ খেজুরের রয়েছে অসাধারণ কিছু পুষ্টিগুণ। খেজুরে রয়েছে ভেষজ ও অনেক পুষ্টি উপাদান; যা সারাদিন রোজা রাখার পর খানিকটা পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জানি না যে, সৌন্দর্য বর্ধনে এবং শারীরিক সৌন্দর্য ধরে রাখতেও খেজুরের অনেক গুণ রয়েছে। চুল ও ত্বকের ক্ষেত্রে ম্যাজিকেরবিস্তারিত পড়ুন
৩ সিটিতে ভোট ৩০ জুলাই

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরের নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, আগামী ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১-২ জুলাই। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ জুলাই। স্থানীয় এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না প্রধান নির্বাচন কমিশনার কে এমবিস্তারিত পড়ুন
সৌদি আরবে সন্ধ্যা ৬টায় দোকান বন্ধের আইন!

শপিং সেন্টার, শপিং মল এরকম সবরকমের দোকান সন্ধ্যা ৬ টায় বন্ধের প্রস্তাবনা দিয়েছে মজলিসে শূরা। খবর সৌদি গেজেটের। নতুন এ প্রস্তাবে ঔষধের দোকান এবং গ্যাস স্টেশান এ নিয়েমের বাইরে রাখা হয়েছে। মজলিসে শূরা সদস্য সায়ীদ আল মালিকী বলেন, বিভিন্ন দোকানের মতো খুচরা এই শিল্পের ১.২ মিলিয়নেরও বেশি চাকরি বিদেশী/প্রবাসী শ্রমিকদের দ্বারা দখল হয়ে আছে। কারন প্রবাসীরা দীর্ঘ সময় কাজে আগ্রহী থাকলেও সৌদি নাগরিকরা এত সময় কাজ করতে আগ্রহী হচ্ছে না। যারবিস্তারিত পড়ুন
তরুনী দিয়ে ভয়ংকর ফাঁদে প্রবাসীরা

সৌদি, কাতার, কুয়েত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেই একটু সহজ সরল জনগোষ্টির সরলতা এবং দূর্বলতার সুযোগ নিয়ে অনেকেই প্রতারণা করেন। সম্প্রতি এক প্রবাসীর সঙ্গে এমনই এক প্রতারণার ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। তবে এরকম ঘটনা সৌদিতেও হয়েছে বলে অনেক সৌদি প্রবাসী জানিয়েছেন। ঘটনার সূ্ত্রপাত যে প্রবাসীকে নিয়ে তিনি জানান, মালয়েশিয়ার বাংলা মার্কেটের পাশ দিয়ে যাবার সময় একটি প্রাইভেট কার থেকে এক তরুনী নেমে তাকে দাঁড়াতে বলে। তারপর মেয়েটি বলেন, তুমি আমাকে বিরক্ত করেছ। এরপরবিস্তারিত পড়ুন
তারালীতে খামারী প্রশিক্ষন
কালিগঞ্জে যুব উন্নয়ন সমন্বয় সভা

“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুর” হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বেও ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমউপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন
ঢাবি স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস) এর ইফতার মাহফিল

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের কনফারেন্স হলে ২৭ মে ওই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘তরুণ প্রজন্মের যেকোন আয়োজনে উপস্থিত হতে পারাটা আমার জন্য আনন্দের। তরুণদেরকে দেখেবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে খানা তথ্যভান্ডার শুমারি সভা

যশোরের কেশবপুর উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলায় খানা তথ্যভান্ডার শুমারি সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার আবু তালেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, কেশবপুর সদর ইউপিবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে কলারোয়ার এক যুবকের মৃত্যু

টাকা আয় করতে গিয়ে লাশ হলো মালয়েশিয়া প্রবাসি কলারোয়ার এক যুবক। ২৭ মে রবিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে মালয়েশিয়ায় কর্মরত ওই যুবক নিহত হন। সে কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ফজলে কবিরাজের পুত্র জাহাঙ্গীর হোসেন। জানা গেছে- জাহাঙ্গীর বছর কয়েক আগে মালয়েশিয়া যান সংসারের ভাগ্গোউন্নয়নের জন্য। রবিবার দুপুরের দিকে নির্মানাধীন ভবনের ভারা থেকে নিচের মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তার মৃত্যুর খবর বাড়িতে আসলে শোকের মাতমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ডিসি’র নিকট চেয়ারম্যানদের দরখাস্ত

কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে ওই দরখাস্ত করা হয়। দরখাস্ত সূত্রে জানা যায়- গত ২৬ মে বেলা সাড়ে ৩টার দিকে কলারোয়া কাছারী মসজিদের সামনে সন্ত্রাসীরা আকস্মিক ভাবে ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনকে এলোপাতাড়ীভাবে লোহার রড, চাপাতি দিয়ে মারপিট করে। বর্তমানে ইউপি চেয়ারম্যান গুরুতর আহতাবস্থায়বিস্তারিত পড়ুন
