শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় থানা পরিদর্শনে খুলনার অতিরিক্ত ডিআইজি

কলারোয়া থানা পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম)। রবিবার দুপুরে তিনি থানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি আগামি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন কোন সহিংসতা না ঘটে, সেলক্ষ্যে আইন-শৃঙখলা বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়া কলারোয়া থানার অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম ও থানার পরিবেশ পরিষ্কার-পরিছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজিসহ আগত ঊর্দ্ধতন পুলিশ অফিসারকে কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে অভিবাদন প্রদান করা হয়। এ সময়বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে আ.লীগ নেতা আলিমের ইন্তেকাল

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নের ২নং ক্ষেত্রপাড়া ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ইন্তেকাল করেছেন। রবিবার (১১নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। পরে বিকেলে নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে উপজেলা আ.লীগের সভাপতি- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবুসহ দলটির বিভিন্নবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কলারোয়ায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (১১নভেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে কেক কাটা, আনন্দ মিছিল, আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি আ.লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে বের হওয়া মিছিলটি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। কাছারি মসজিদ সংলগ্ন দলীয় অফিসে কেক কাটার পর সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলারোয়ায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১১নভেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে কেক কাটা, আনন্দ মিছিল, আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি আ.লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। কেককাটার পর আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুমুজ্জামান মাসুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা মজনুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা আলমগীর হোসেন, নয়ন হোসেন, মেরিন, তবিবর, আলী,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে মটরসাইকেল র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র নেতৃত্বে এবং জেলা যুবলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য মটরসাইকেল র‌্যালি বের হয়। মটরসাইকেল র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীরবিস্তারিত পড়ুন

ভোটে যাবে ২০দলীয় জোটও

নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট : তফসিল এক মাস পেছানোর দাবি

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে একথা জানানো হয়। একই সঙ্গে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট। দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে নির্বাচনের তারিখ এক মাস পিছিয়ে ফের তফসিল ঘোষনার দাবি জানানো হয়। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড.কামাল হোসেন। আর লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জাবিস্তারিত পড়ুন

ভোট পেছালে ‘আপত্তি নেই’ আ.লীগের

রাজনৈতিক জোটগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে তাতে আওয়ামী লীগ আপত্তি করবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলাকালে সাংবাদিকদের প্রশ্নে কাদের এ কথা বলেন। তিনি বলেন, “নির্বাচন পেছাবে কী না পেছাবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচনের শিডিউল সংক্রান্ত সব বিষয় নির্বাচন কমিশনের এখতিয়ারে।” নির্বাচন পেছালে আওয়ামী বা ১৪ দল আপত্তি করবেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মাশরাফি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। রবিবার দুপুর পৌনে দুইটার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে, বেলা একটার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে সেখানে যান মাশরাফি। খুলনা বিভাগে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক তিনি। প্রসঙ্গত, ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় রবিবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো দলীয় মনোনয়নপত্রবিস্তারিত পড়ুন

তিন আসনে নির্বাচন করতে চান এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭, রংপুর-৪ এবং সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রোববার সকালে গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এরশাদ। পরে তিনি ফরম সংগ্রহ করেন তিনি। এরশাদের স্ত্রী ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদও এদিন ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন। মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন করে এরশাদ বলেন, তারা ক্ষমতায় যেতে প্রস্তুত। বেশি করেবিস্তারিত পড়ুন

আরো খবর...

কালিগঞ্জে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া রাজ বাড়ী এলাকার রাস্তাসহ বিভিন্ন গ্রামের জন বসতিপূর্ন এলাকায় সরকারী রাস্তার পাশে অবৈধ ভাবে বোরিং মেশিন স্থাপন করে বালি উত্তলনের প্রতিবাদে বালু উজারাদারা মানববন্ধসহ প্রতিবাদ সমাবেশ করেছে। ১১ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলার শুইলপুর ও খানজিয়া বালু মহল ইজারাদার মোঃ আব্দুল কুদ্দুস জানান, সরকারী নিয়ম মেনে বালু মহল গুলি বালু উত্তোলন করে আসছে। এতে বালু শ্রমিক নৌকা মালিকবিস্তারিত পড়ুন

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে এক নৌকার দশ মাঝি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে একটি নৌকা প্রতীকের বিপরীতে ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্থানীয় নেতারা। এদের মধ্যে শুক্রবারই মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিব, মেজর জেনারেল (অব.)বিস্তারিত পড়ুন

শার্শায় ছাত্র শি‌বি‌রের সা‌বেক সে‌ক্রেটা‌রি গ্রেফতার

যশোরের শার্শা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি আদম আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ ন‌ভেম্বর) রাতে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আদম আলী শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান- নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী এলাকায় ফি‌রে অবস্থান কর‌ছেন। এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক করা হয়। আটক আদম আলী‌কে আজ জেল হাজ‌তেবিস্তারিত পড়ুন

শার্শায় গাছের সাথে নসিমনের ধাক্কা, চালকের অবস্থা গুরুতর

যশোরের শার্শায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তার হোসেন (২৬) নামে এক নসিমন চালক গুরুতর আহত হয়েছেন। রোববার ভোরের দিকে উপজেলার শার্শা- চৌগাছা সড়কের কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মুক্তার হোসেন মহেশপুর উপজেলার মালাধারপুর গ্রামের শাবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাতে নচিমনে করে মহেশপুর হতে কাঁচামাল নিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া মোকামে যায়। মাল বিক্রি করে ফেরার পথে রোববার ভোরের দিকে শার্শা- চৌগাছা সড়কের কাশিপুর নামকস্থানে পৌছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মেহেগনিবিস্তারিত পড়ুন

১০০ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, সাতক্ষীরা-১ এ হাবিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যুদ্ধে ঘুরেফিরে পুরনো প্রার্থীরাই ভোটের মাঠে। অবশ্য গুটিকয়েক আসনে বিএনপির নবীন নেতারা মনোনয়ন চাইবেন। কোথাও পিতার বদলে পুত্র কিংবা অন্য কেউ ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও বিএনপির মারা যাওয়া নেতাদের পরিবর্তে নতুনদের আনাগানো লক্ষ্য করা গেছে। আবার পরিবারের সদস্যরাও মনোনয়ন চাইছেন। চূড়ান্ত হওয়া তালিকায় থাকা ১০০ আসন হচ্ছে— ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির (পঞ্চগড়-১), ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১),বিস্তারিত পড়ুন

নির্বাচন না করার সিদ্ধান্ত সাকিব আল হাসানের

শনিবার সকাল থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়ার ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে ছিলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। তবে এদিন রাতেই নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানালেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান জানান, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না। আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন এমন এক প্রশ্নের জবাবে তিনিবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের শয়লা বাজারে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শয়লা বাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হয়েছে৷ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের সহায়ক হিসেবে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ১০ টাকা কেজি দরে চাল মানুষের কাছে পৌচ্ছে দেওয়া হচ্ছে৷ রোববার সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়৷ ডিলার বিল্লাল হোসেন জানান, চালুয়াহাটী ইউনিয়নেরবিস্তারিত পড়ুন