Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজগঞ্জে দেনার দায়ে যুবকের আত্মহত্যা!

রাজগঞ্জে দেনার দায়ে বিল্লাল সরদার (৩৫) নামের এক দিনমুজুর যুবক আত্মহত্যা করেছে। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বজনরা তার লাশটি নিজবাড়ীর ঘর থেকে উদ্ধার করেন। স্বজনদের দাবি দেনার দায়ে সে আত্মহত্যা করেছে। সে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের আলম সরদারের ছেলে এবং স্থানীয় একটি মুড়ির মিলের শ্রমিক। তার মাহফুজ (১০) ও জান্নাতি (৬) বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তার স্বজনেরা জানায়, এদিন বিকালে বিল্লাল সরদার রাজগঞ্জ বাজার থেকে সদায়বিস্তারিত পড়ুন
আরো খবর...
আশাশুনির বিভিন্ন স্থানে এমপি রুহুল হকের মতবিনিময়

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলার বিভিন্ন মৎস্য সেট, প্রতিষ্ঠান ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকাল থেকে দিনভর এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা-৩ আসানে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এমপি রুহুল হক সকালে শোভনালী ইউনিয়নের বদরতলা মৎস্য সেটে প্রথমে গমন করেন। মৎস্য সেটের সকল কাটা ও আড়তে আগত সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে তিনি মতবিনিময় করেন। পরে বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি মৎস্য সেটের সকল কাটা, আড়ৎবিস্তারিত পড়ুন
ভোমরা ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দের সাথে রবি এমপির মতবিনিময়

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা-২ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবি এমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ ডিসেম্বর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর’র সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকবিস্তারিত পড়ুন
তালায় মতবিনিময় সভা
নির্বাচনী ইশতেহারে পানি সম্পদ ব্যবস্থাপনাকে সংযুক্ত করার দাবি

উপকূলীয় অঞ্চলে পানি সম্পদ ব্যাবস্থাপনার মাধ্যমে ঘরে-ঘরে সুপেয় পানির দাবিতে সাতক্ষীরা তালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরামের’ উদ্যোগে সোমবার সকাল ১১টায় মুক্তি ফাউন্ডেশন অফিসে অনুষ্ঠিত হয়। ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরাম’র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মুক্তিফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ,উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী,নারী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী গুলশাহানারা,ভুমিজ ফাউন্ডেশনের মহাদেব দাস,সুশীলনের প্রতিনিধি এসএম জাবেদ,সজ্ঞীবন পরিচালক শেখ শফিউল হোসেন,প্রতীক্ষাবিস্তারিত পড়ুন
‘প্রশ্নবিদ্ধ নির্বাচন’ করে বিশ্বের কাছে সম্ভ্রম খোয়াতে পারি না: ইসি মাহবুব

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, মনে রাখতে হবে, আপনারা জাতির ক্রান্তিলগ্নে মহান দায়িত্ব পালন করছেন। আপনাদের সাফল্যে গৌরবদীপ্ত হবে, উদ্ভাসিত হবে দেশের জনগণ। এবারের নির্বাচন আত্মমর্যাদা সমুন্নত রাখার নির্বাচন। বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন। তাই প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কিছুতেই বিশ্বের সামনে আমাদের সম্ভ্রম খোয়াতে পারি না। সোমবার নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করে মাহবুব তালুকদার এসব কথাবিস্তারিত পড়ুন
‘প্রতিবন্ধীদের জন্য নীতিমালার মাধ্যমে কোটা ফেরানো হবে’

প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নীতিমালা প্রণয়নের মাধ্যমে কোটা ব্যবস্থা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। স্বাভাবিকভাবেই কিছুদিন পরপর আন্দোলন হয়। সেজন্য আমরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছি, এটা ঠিক। তবে একটা নীতিমালা তৈরি করছি যাতে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী অনগ্রসর জাতি তাদের সবার অধিকার থাকবে। তারা যেন যথাযথভাবে চাকরি পায়। চাকরিতে তাদের যেন অধিকার থাকে সেই ব্যবস্থা নীতিমালায় অবশ্যই থাকবে।” সোমবার (৩বিস্তারিত পড়ুন
‘কোনো অবস্থাতেই এক তরফা নির্বাচন করতে চায় না সরকার’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অবস্থাতেই এক তরফা নির্বাচন করতে চায় না সরকার। তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিল আইনি ও নির্বাচন কমিশনের বিষয়। এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই। সোমবার (৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমরা চেষ্টা করবো কোনোভাবে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট না হয়। কোনো অবস্থাতেই একতরফাবিস্তারিত পড়ুন
টার্গেট করে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, টার্গেট করে কোনো কারণ ছাড়াই বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। তিনি বলেন, “টার্গেট করে ৫০ জনের মতো দলের হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক এমপিদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।” রিজভী বলেন, “বিনা অজুহাতে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অথচ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকার পরও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।” সোমবার (০৩বিস্তারিত পড়ুন
হাওলাদারকে অব্যাহতি, জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙ্গা

রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে। জাতীয় পার্টির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যে ৮ আসনে কোনো প্রার্থী নেই বিএনপির

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার একটিসহ সারাদেশের বেশ কয়েকটি আসনে আপাতত বিএনপির প্রার্থীশূন্য হয়ে পড়েছে। আসনগুলো হলো বগুড়া-৭, সুনামগঞ্জ -৩, খুলনা-৬, ঢাকা-১, মানিকগঞ্জ-২, জামালপুর-৪, রংপুর-৫ ও শরীয়তপুর–১ আসন। তবে সুনামগঞ্জ-৩ আসনে ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শাহিনূর পাশা চৌধুরী এবং খুলনা-৬ আসনে জামায়াত নেতা আবুল কালাম আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৬টি আসনে বিএনপি কিংবা জোটের কোনো প্রার্থী নেই। বগুড়া-৭: এই আসনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশুদের আবৃত্তি ও উচ্চারণ কর্মশালা’র আয়োজন

সাতক্ষীরায় শিশুদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী আবৃত্তি ও উচ্চারণ কর্মশালা। ১৭-১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত আবৃত্তিকার ও বেতার সঞ্চালক পৌলমী ভট্টাচার্য্য। ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিতে পারবে। আগ্রহী শিক্ষার্থীরা আবেদন ফরম নিতে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন(০১৭১২-৬৯৪৮৬৬), শরীফুল্লাহ কায়সার সুমন (০১৭১১-২৭৪৮২৭) দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাব ও শেখ আবু সালেক (০১৭১২-১৯৯০৮৫), কম্পিউটারবিস্তারিত পড়ুন
মনোনয়নপত্র বাছাই
সাতক্ষীরা-১ আসনে ১৪ জনে রইলো ৯

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ১৪জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকতা এসএম মোস্তফা কামাল। রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে বাছাইয়ে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম, জনতা ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় আওয়ামীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা চারটি আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা চারটি সংসদীয় আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। রবিবার (২ডিসেম্বর) সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল এই যাচাই-বাছাই সম্পন্ন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই এর কার্যক্রম সম্পন্ন করা হয়। সেসময় সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা-১ আসনে ৫জন,বিস্তারিত পড়ুন
রাজগঞ্জে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

যশোরের রাজগঞ্জ এলাকার দ্বীন মোহাম্মদ মোড়ল (৫০) নামের এক কাঠ ব্যবসায়ী মৌমাছির কামড়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রবিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মারা গেছে। সে রাজগঞ্জ এলাকার খেদাপাড়া ইউনিয়নের বাকোশপোল গ্রামের মৃত কলিম উদ্দিনের মোড়লের ছেলে। জানা গেছে, মরহুম দ্বীন মোহাম্মদ এদিন বিকেলে বাকোশপোল স্কুলের পিছনে গাছ কর্তন করে বাড়ি ফেরার পথে একঝাক মৌমাছি তাকে আকশ্মিক ভাবে কামড়ায়। এতে সে আহত হলে স্থানীয় লোকজন দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে চিকিৎসার জন্য।বিস্তারিত পড়ুন
দেবহাটায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। ‘ধর্ষিত’ দুই শিশু পরস্পর চাচাতো বোন। এক ভিকটিমের মা মামলার এজাহারে উল্লেখ করেছেন, গত শনিবার দুপুর একটার দিকে তার সাত বছরের মেয়ে ও তার দেবরের ছয় বছর বয়সের মেয়ে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি আসে। এই সময় প্রতিবেশী শেখ আবুল হোসেনের ছেলে শেখ আব্দুর রহিম (৫২) শিশু দুটিকে চকলেট দেওয়ার নাম করে পাতনার বিলে তার মাছের ঘেরের ঘরে নিয়ে ধর্ষণ করে।বিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় ধান ঝাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণীরা

সাতক্ষীরার পাটকেলঘাটার প্রত্যন্ত অঞ্চলের কৃষক-কৃষাণীরা ধান ঝাড়াইয়ে (পরিষ্কার) অতি ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করছেন। শীতের মিষ্টি মিষ্টি আমেজে যেমনই বেড়েছে অতিথির আনাগোনা তেমনি মেহমানদারিত্বে পিঠাপুলির একটি অংশ ছাড়া যেন জমছে না বলে মনে করছেন কৃষক-কৃষাণী। তাইতো নতুন আমন ধান ঝাড়াই এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে নাওয়া খাওয়া পিছনে ফেলে সময় পার করছেন তারা। সাধারণত অগ্রাহায়ণের মাঝামাঝি সময়ে বীজতলা তৈরী শেষে আমন ধান গাছ লাগানো হয়। আর এই ফসলটি অনেকটা বৃষ্টির পানির উপরইবিস্তারিত পড়ুন
