Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দাঁত ব্যথা রোধে করণীয়

শীতে যে সব সমস্যার উপদ্রব বাড়ে, তার মধ্যে দাঁতের সমস্যা অন্যতম। ঠান্ডা আবহাওয়া দাঁতের ব্যথা বা দাঁতে নানা সমস্যাকে বাড়িয়ে তোলে। সাধারণত দাঁতের বড়সড় কোনও সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া ভিন্ন উপায় থাকে না। কিন্তু অনেক সময় হাতের কাছে চিকিৎসক পাওয়া যায় না, কখনও বা চিকিৎসকের কাছে পৌঁছাতে অনেকটা সময় লাগে। কিন্তু ব্যথা বা সমস্যা কমার কোনও উপায় জানা থাকলে সে সময় আরাম পাওয়া যায়। তা ছাড়া ছোটখাটো দাঁতের সমস্যাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতির পিতার রোগমুক্তি কামনা

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশের পিতা ইয়াকুব আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এড.পলাশের পিতার দ্রুত সুস্থ্যতা ও আশু রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা সংবাদিক ফোরাম সভাপতি শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ওবিস্তারিত পড়ুন
‘প্রার্থীদের আপিল আইনানুগ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা হবে’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে যারা আপিল করেছেন তাদের আপিল আইনানুগ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে আপিল গ্রহণ করা বুথ পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, ন্যায়বিচার আসলে আপেক্ষিক বিষয়। এটা একেক জনের কাছে একেক রকম। তবে সকল প্রার্থীর যুক্তিতর্ক শুনেই আপিলের সিদ্ধান্ত দেবে কমিশন।
টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিবীয়দের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৮ বছরে বাংলাদেশের খেলা ১১২টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথমবার ঢাকা টেস্টে প্রতিপক্ষকে ফলোঅনের সামনে দাঁড় করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে টাইগাররা। অন্যভাবে বলা যায়, ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। তবে তাতে আইসিসি র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি টাইগারদের। অর্থাৎ সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি টাইগারদের। তবেবিস্তারিত পড়ুন
সুদানে ১৫০ নারীকে ধর্ষণের অভিযোগ!

সম্প্রতি দক্ষিণ সুদানের যৌন সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে গত ১২ দিনে ১৫০ জনের বেশি নারীকে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হওয়া এসব নারী সাহায্যের আবেদনও জানিয়েছে। প্রকৃত ধর্ষণের ঘটনা আরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি জানান, ২০১৮ সালের প্রথম অর্ধেক সময়ে ২ হাজার ৩শ’ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদের অধিকাংশ যুবতী ও কিশোরী। তাছাড়া আক্রান্তদেরবিস্তারিত পড়ুন
জন কবির ও মিথিলার ছবি ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনয়শিল্পী জন কবির ও মিথিলার একটি ছবি ভাইরাল হয়েছে। সোমবার ‘কনটেন্ট’ শিরোনাম দিয়ে ওই ছবিটি পোস্ট করেন জন কবির। সঙ্গে ছিল একটি বিদ্রুপাত্মক হাসির ইমো। ছবিটি শুধু জন কবিরের ওয়াল থেকেই শেয়ার হয়েছে ৩ হাজার ৮১ বার। মন্তব্য এসেছে ১৩০০। ছবিটি প্রকাশের পর জন কবির-মিথিলার সম্পর্ক নিয়ে অনেকে বিদ্রুপাত্মক মন্তব্য করছেন। যার উত্তরে জন কবির মন্তব্য করেছেন, সামাজিক মাধ্যমে আমাদের সমাজের অবস্থার প্রতিফলন। ছবিটির নিচে জন কবিরেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
মনিরামপুরের মশ্বিমনগর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালে মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে খাজুরা-কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউছুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৮৯-যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য৷ সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুকবিস্তারিত পড়ুন
ব্যালন ডি’অর মঞ্চে বিতর্ক! ক্ষমা চাইলেন সঞ্চালক

ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়। যেখানে ফুটবলে নারীদের সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে এবারই প্রথম বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হয়। আর সম্মানজনক এই পুরস্কারটি জিতে ইতিহাস গড়েছেন অলিম্পি লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগেরবার্গ। গত মৌশুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন ২৩ বছর বয়সী এই তরুণী। লিঁওর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে দলকে জেতান। শুরু তাই নয় ফরাসি লিগ জয়েও বড় ভূমিকাবিস্তারিত পড়ুন
আমি খুবই খারাপ মানুষ ছিলাম: জ্যাকি চ্যান

বিশ্বখ্যাত চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান তার বইতে মাদক গ্রহণ ও সন্তানকে রুম থেকে বের করে দেয়ার কথা নিজের আত্মজীবনীতে স্বীকার করেছেন। মঙ্গলবার ‘নেভার গ্রো আপ’ নামের বইটি মঙ্গলবার প্রথমবারের মতো ইংরেজিতে প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে প্রথমবার বইটি চাইনিজ ভাষায় প্রকাশিত হয়েছিল। ক্যারিয়ারের শুরুতে পতিতালয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন জ্যাকি চ্যান। পাশাপাশি বইটিতে খ্যাতি তার ব্যক্তিগত জীবনকে কীভাবে প্রভাবিত করেছে সেটির বর্ণনাও দিয়েছেন। চীনের এ সফল চলচ্চিত্র তারকা ‘রাশ আওয়ার’ এর মতোবিস্তারিত পড়ুন
দীপিকাকে ভয় পান রণবীর?

বিয়ের পর্ব শেষ করে আপাতত আগামী ছবি ‘সিম্বা’র প্রচারে ব্যস্ত। সোমবারই ছিল রণবীর-সারার ছবি ‘সিম্বা’র ট্রেলার লঞ্চ ইভেন্ট। সেখানেই হাজির ছিলেন তারকা। এদিনের অনুষ্ঠানে নব বিবাহিত রণবীরকে দেখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। তবে এই অনুষ্ঠানেও মহিলা ভক্তরা তাঁর জন্য যতই পাগল হয়ে উঠুন না কেন, রণবীর কিন্তু দীপিকার রেশ কোনভাবেই কাটিয়ে উঠতে পারছেন না, তিনি দীপিকাতেই মগ্ন। তবে এই অনুষ্ঠানে এসে স্ত্রী দীপিকার সম্পর্কে একটা কথা ফাঁস করেই ফেললেন। রণবীরের কথায়,বিস্তারিত পড়ুন
মার্ক বাউচার ও ‘৯৯৯’

টেস্ট ক্রিকেটে মার্ক বাউচার দাঁড়িয়ে আছেন অনন্য উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা উইকেট কিপার অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টও তাঁর থেকে ১৩৯ শিকার দূরেই থেমেছেন। লাল বলের ক্রিকেটে মার্ক বাউচারই যে বিশ্বের সেরা উইকেট কিপার তা প্রমাণ করতে পরিসংখ্যানই যথেষ্ট। ১৪৭ টেস্টে ৫৫৫ উইকেট শিকার করে রেকর্ড তালিকায় তিনি এখনও সবার শীর্ষে বাউচার। ৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবুও তাঁর রেকর্ডের ধারের কাছে আসতে পারেনি কোন উইকেট কিপারই। পাশাপাশি একদিনেরবিস্তারিত পড়ুন
ব্যালন ডি’অর জিতে যা বললেন মডরিচ

ফুটবল জগতের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লুকা মডরিচ। বর্ষসেরার পুরস্কারটা জেতার পর রিয়াল মাদ্রিদের এই ক্রোয়াট মিডফিল্ডার দারুণ খুশি। প্রসঙ্গত, গত ১০ বছর ব্যালন ডি’অরকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন বার্সেলোনা তারকা মেসি ও জুভেন্টাস তারকা রোনালদো। এই সময়ে দুজনই সমান পাঁচবার করে জেতেন পুরস্কারটা। সোমবার ব্যালন ডি’অরে মেসি-রোনালদোর রাজত্ব ভাঙার পর মডরিচ বলেছেন, ‘এই দুজন (মেসি ও রোনালদো) গত ১০ বছরে অসাধারণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইন-শৃংখলা সভায় জেলা প্রশাসক
পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দেবেন, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা

শান্তিপূর্ণ-সুষ্ঠু-সুন্দর পরিবেশে সাতক্ষীরায় একটি মডেল নির্বাচন সৃষ্টির প্রত্যাশায় রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন- ‘পছন্দের মনের মতো প্রার্থীকে নির্ভয়ে ভোট দেবেন। শান্তি, নিরাপত্তা ও সুন্দর আগামির জন্য সুষ্ঠু নির্বাচন জনগণের শক্তিই সম্ভব।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সোমবার (৩ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিশেষ আইন শৃংখলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ, র্যাব, বিজিবি,বিস্তারিত পড়ুন
সকলকে নিয়েই দেশকে উন্নত করতে হবে : সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল

‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস- ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, অনুদানের টাকার চেক প্রদান, উপকরণ বিতরণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে শহরের পোষ্ট অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অজ্ঞানপার্টির কবলে মসজিদের মোয়াজ্জিন পরিবার

কলারোয়ায় অজ্ঞানপার্টির কবলে পড়ে মসজিদের এক ময়াজ্জিন পরিবার গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খুইয়েছেন নগদ টাকা, সোনার গহনাসহ আনুমানিক ৫লক্ষাধিক টাকার জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহলাল গ্রামে রবিবার দিবাগত রাতে। অচেতন অবস্থায় কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গ্রামের মৃত বাহাদুর সানার ছেলে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন আব্দুল মজিদ সানা (৬৫), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৫০), পুত্র সিঙ্গাপুর প্রবাসী শাহাদাত হোসেন (৩৫)। স্থানীয় মুসল্লি আতিয়ার সানা জানান- ‘সোমবার ফজরের নামাজ আদায়ের জন্য আমিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ মহিলা আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। থানা সূত্র জানায়- রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রাজপুর গ্রামের পিতার বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিলসহ সালেহা খাতুন (৪০)কে আটক করে পুলিশ। সে মাদক সম্রাট মনিরুজ্জামান ওরফে চামড়া মনির স্ত্রী। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-০২, তাং-০৩/১২/১৮ইং) হয়েছে। আটক সাহেলাকে সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
