Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোরের ৬টি আসনে ২৬জনের মনোনয়নপত্র বাতিল

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় যশোরের ৬টি সংসদীয় আসনের ২৬জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৪০ জনের মনোনয়নপত্র। ছয়টি আসনে মোট প্রার্থী ছিলেন ৬৬ জন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৬টি সংসদীয় আসন থেকে ৬৬ জন মনোনয়ন জমা দেন। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। ছয়টি আসনের যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাইয়ে যশোর-১বিস্তারিত পড়ুন
যশোর-১ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

যশোর-১ (শার্শা) অাসনে স্বতন্ত্র প্রার্থী জামায়াতের সূরা সদস্য মাওলানা অাজিজুর রহমান এবং জাকের পার্টির প্রার্থী সাজেদুর রহমান ডাবলু’র মনোনয়ন বাতিল করেছেন রির্টানিং অফিসার। যশোর জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মাওলানা অাজিজুর রহমান কর্তৃক দাখিলকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় এবং জাকের পার্টির প্রার্থী সাজেদুর রহমান ডাবলুর বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন, বিএনপিরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে খেজুরের রস সংগ্রহের পর পাটালি গুড় তৈরীতে ব্যস্ত গাছিরা

যশোরের রাজগঞ্জের প্রত্যন্ত এলাকায় গাছিরা এখন খেজুর রস সংগ্রহের জন্য মহাব্যস্ত হয়ে পড়েছে৷ রাজগঞ্জ এলাকার গাছিরা খেজুরের গাছ তৈরি শেষ করে এখন রস সংগ্রহ শুরু করেছে। আমাদের গ্রাম-বাংলার গ্রামীণ জনপদে শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশ। রাজগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলের গাছিরা ছোট-বড় বিভিন্ন রকমের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে পাটালি গুড় তৈরীতে ব্যস্ত। তবে নতুন পাটালি গুড়ের দাম একটু চড়া বলে জানালেন ক্রেতারা। এদিকে, উৎপাদনকারিরা বলছে, খেজুর গাছ সংকটের কারনে রস সংগ্রহবিস্তারিত পড়ুন
যশোরের শার্শা সীমান্তে ইয়াবা উদ্ধার

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ১৮২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় কোনো আসামী আটক হয়নি। অগ্রভুলোট সীমান্ত ফাঁড়ীর বিজিবি জোয়ানরা রবিবার দুপুর ২ টার দিকে শার্শার সীমান্তের ইছামতি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৮শ’ ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। দুইজন চোরাকারবারি ইয়াবা এনে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতি খাল পাড়ে অবস্থান করছে জেনে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবি দেখে হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়।বিস্তারিত পড়ুন
খুচরা টাকার অজুহাতে বেনাপোল কাস্টমসে লাখ লাখ টাকা আদায়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিশু, ক্যান্সার রোগী ও প্রতিবন্ধী যাত্রীদের কাছ থেকে ভারত ভ্রমণে নতুন করে টার্মিনাল চার্জ (মাসুল) আদায়ের নির্দেশনা দিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। অথচ এদের মাসুল মওকুফ করে দিয়েছিল সরকার। এদিকে সাধারণ যাত্রীপ্রতি বন্দরের টার্মিনাল চার্জ বাবদ ৪০ টাকা ৭০ পয়সা ও ভ্রমণ কর ৫০০ টাকা নির্ধারণ করা রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ খুচরা পয়সা নেই অজুহাত দেখিয়ে ৪০ টাকা ৭০ পয়সার স্থলে ৪২-৫০ টাকা আদায় করছে। একই সঙ্গে ভ্রমণ কর ৫০০ টাকারবিস্তারিত পড়ুন
বেনাপোলে আমিরুল হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোলে চিহ্নিত সন্ত্রাসী আমিরুল ইসলাম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০২ ডিসেম্বর) সকালে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বেনাপোলের কাগজপুকুর গ্রামের আব্দুল মতলেবের ছেলে রফিকুল ইসলাম (৪৭), গোলাম নাড়ুর ছেলে সাত্তার আলী (৫২) ও কাগমারী গ্রামের ছাত্তার ডাকাতের ছেলে আরিফ (৪০)। শনিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত আমিরুলের ছেলে সাগর বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও পাঁচ জনকে অজ্ঞাত দেখিয়ে ২৪ জনেরবিস্তারিত পড়ুন
শার্শার নাভারনে গলায় দড়ি আটকে শিশুর মুত্যু

যশোরের শার্শার নাভারণে দঁড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ইয়াদুল (১০) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়ির আড়ার সাথে ঝুলে তার মৃত্যু হয়। ইয়াদুল যশোরের ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ গ্রামের জামাল হোসেনের ছেলে এবং নাভারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াদুল প্রতিদিই দড়ি নিয়ে খেলতো। দড়িতে ঝুলাঝুলি সহ বিভিন্ন রকমের ব্যায়াম করা তার প্রতিদিনের অভ্যাস। শনিবার সকালে নিজ বাড়িতে আড়ারবিস্তারিত পড়ুন
পুরুষের দুর্বলতা কাটাবে যে ওষুধ

আমাদের শরীরে নানা কারণে পুষ্টির ঘাটতি দেখা দেয়। খাবারে ভেজাল, বায়ুতে দূষণ, পানিতে জীবাণুসহ আরো অনেক কারণে এর জন্য দায়ী। চিকিৎসরা মনে করেন, ভেজাল জীবনযাপন থেকে রেহাই পাওয়া সহজ কাজ নয়, আবার একেবারে অসম্ভবও নয়। তারা প্রাকৃতিক উপাদানের তৈরি একটি ওষুধের কথা বলেছেন, এতে রয়েছে এমন শক্তি যা শত প্রতিকূলতা সত্ত্বেও শরীরকে সব দিক থেকে সুস্থ রাখতে সক্ষম। এ ব্যাপারে একটি ঘরোয়া ওষুধ তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালী জেনে নিই এবার-বিস্তারিত পড়ুন
১১ বছর পর সীমান্ত পেরিয়ে ট্রেন গেল উত্তর কোরিয়া!

২০০৭ সালের পর এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার ইঞ্জিয়ার এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি ট্রেন উত্তর কোরিয়ায় গিয়েছে। দুই কোরিয়ার মধ্যে রেলপথ পুনঃসংযোগে ঐতিহাসিক যৌথ পর্যবেক্ষণের কাজ শুরু করতে তারা দেশটিতে গেলেন। চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জং-উনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাক্ষরিত চুক্তিগুলোর অন্যতম ছিল রেলপথ সংযোগ চুক্তি। গত শুক্রবার টেলিভিশনের এক ফুটেজে আন্তঃকোরীয় সীমান্তের পশ্চিমাংশের অতি কাছের টার্মিনাল দক্ষিণবিস্তারিত পড়ুন
গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপির মনোনয়ন নেন। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গোলাম মাওলা রনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪বিস্তারিত পড়ুন
ওয়াশিং মেশিনে সাড়ে ৩ লাখ ইউরো!

সম্প্রতি ভারতের গাজিয়াবাদে ছেলে হয়নি বলে নিজের তিন মাসের কন্যাসন্তানকে মেরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখেছিল এক মা। এমন ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ছড়িয়েছে চাঞ্চল্য। আর এবার নেদারল্যান্ডে অর্থ চোরাচালানের দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বাসার ওয়াশিং মেশিনে পাওয়া গেল বিপুল পরিমাণ নগদ অর্থ। দেশটির রাজধানী আর্মস্টারডামের পশ্চিম অঞ্চলে অবৈধ অভিবাসীদের খোঁজে পুলিশের এক অভিযানে পাওয়া যায় এ অর্থ। স্থানীয় পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মিউনিসিপাল কর্তৃপক্ষ জানতে পারে, ওইবিস্তারিত পড়ুন
৬ ঘণ্টায় ৪০ বার ভূমিকম্প!

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। ভূমিকম্পের উত্সস্থল ভূগর্ভের ৪০.৯ কিলোমিটার গভীরে বলে জানা গেছে। এরইমধ্যে আলাস্কার সমস্ত উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা ভূমিকম্প কেন্দ্র এবং ইউএস জিওলজিকাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, আলাস্কার অ্যাঙ্কারেজে এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.০। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিট (ভারতীয় সময় শুক্রবার রাত ১০টা ৫৯ মিনিট) প্রথম কম্পন অনুভূত হয়। এর পরবর্তী ৬ ঘণ্টায় অন্তত ৪০ বার কেঁপে ওঠে আলাস্কার মাটি।বিস্তারিত পড়ুন
কাবা সম্পর্কে চমকপ্রদ ১০ তথ্য

ইসলামী জ্ঞানের তথ্যমতে পৃথিবীতে ভূমির সৃষ্টি হয় মক্কায় অবস্থিত কাবা ঘরের স্থলকে কেন্দ্র করেই। হাদিস মতে, কাবার নিচের অংশটুকু অর্থাৎ কাবাঘরের জমিনটুকু হচ্ছে পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে। এভাবে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। পরে এক মহাদেশ থেকেই সৃষ্টি হয় সাত মহাদেশের। মুসলমানরা মনে করে, পৃথিবীতে মহান রাব্বুল আলামীনের অনন্য নিদর্শন পবিত্র কাবা শরিফ। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে বরকতময় পবিত্র কাবারবিস্তারিত পড়ুন
প্রথমবার ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়

সাদা পোশাকে ইনিংস ব্যবধানে হারের অনেক তিক্ত স্মৃতি আছে বাংলাদেশের। কিন্তু এবারই প্রথম টিম টাইগার জিতল ইনিংস ব্যবধানে। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে ইনিংস এবং ১৮৪ রানের ব্যবধানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। খেলা হলো মোট আড়াই দিন! মাহমুদউল্লাহর সেঞ্চুরির পর দুই ইনিংসেই নূন্যতম ৫ উইকেট নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছেন মেহেদী মিরাজ। রবিবার সকালেই ১১১ রানে প্রথম ইনিংসেবিস্তারিত পড়ুন
শুধুমাত্র নগ্ন হলেই মিলবে ঋণ!

চটজলদি ঋণ চাই? দু’টি শর্ত পূরণ করলেই চলবে। এক. আপনাকে হতে হবে যুবতী। দুই. আপনার একটি নগ্ন সেলফি পাঠাতে হবে ঋণদাতা সংস্থার কাছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভাইস.কম’- এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, চীনের বেশ কিছু মাইক্রোলোন সংস্থা চালু করেছে ‘নেকেড লোন সার্ভিস’। আর এই শর্তগুলোতে রাজি হচ্ছেন দলে দলে তরুণী। জানা গেছে, চীনে তরুণ প্রজন্মের কাছে নগদ টাকার প্রচুর চাহিদা। আর সে কারণেই এমন বিচিত্র শর্তে রাজি হচ্ছেনবিস্তারিত পড়ুন
নেট দুনিয়ায় ভাইরাল দৈত্যাকার এই গরু

এই মুহূর্তে নেট দুনিয়ার নতুন আবেগের সৃষ্টি করল অস্ট্রেলিয়ার একটি গরু। দৈত্যাকার ওই গরুটি লম্বায় ৬ ফুট ৪ ইঞ্চি। একটি শস্য ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে এক পাল গরু। তাদের মধ্যে এই গরুটির আকার বাকিদের প্রায় দ্বিগুণ। স্বাভাবিকভাবেই অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবি অস্ট্রেলিয়ার পার্থের পিয়ারসনের একটি শস্যক্ষেত্রের। জানা গিয়েছে, ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ওই গরুটির বয়স মাত্র ১২ মাস। ওজন প্রায়বিস্তারিত পড়ুন
