বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের ফুলেল ভালবাসায় সিক্ত এমপি রবি

সাতক্ষীরা সদর আসনে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত শহরের মুনজিতপুরস্থ মীর মহলে ফুল মিষ্টি ও ভালবাসায় সিক্ত হলেন এমপি রবি। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর বিম্বাস সুদেব কুমার, উপাধ্যক্ষ আমান উল্লাহ আল হাদীসহ শিক্ষকবৃন্দ, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানসহ শিক্ষকবৃন্দ, জেলা জুয়েলার্স সমিতির পক্ষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার চার আসনে ২২প্রার্থীর মধ্যে ১৭জন জামানত হারালেন

সাতক্ষীরার চারটি আসনে ২২ প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ১৭ জন। এ সব প্রার্থীরা প্রদত্ত ভোটের ৮ ভাগের কম ভোট পাওয়ায় তারা জামানত হারাবেন বলে জানান জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর। তিনি আরো জানান, প্রত্যেক আসনে প্রদত্ত ভোটের আট ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাতিল হবে। এতে দেখা যায় সাতক্ষীরার চানটি আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ১৭ জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে পারবেন না। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলে দেখাবিস্তারিত পড়ুন

হ্যাপি নিউ ইয়ার 2019

হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। বিগত বছরের সকল গ্লানি, ভুল আর ছোট-বড় সকল খারাপকে পরিহারের মানসিকতা গড়ে উঠুক এই মুহুর্তে। মন আর বিবেককে জাগ্রত করার প্রয়াসে, ইতিবাচক সামনে চলার মানসে, ক্ষনজন্মা মানুষ হিসেবে নশ্বর পৃথিবীকে ভালো কিছু দেয়ার প্রত্যয়ে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। বাঙালি ও বাংলাদেশ, মানুষ ও মনুষ্যত্বকে নতুন বছরের শুভেচ্ছা কলারোয়া নিউজ পরিবারের। বিবেকহীনতা ও পশুত্ব যেনো কোনভাবেই আমাদের আগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেই প্রত্যাশা আমাদের,বিস্তারিত পড়ুন

অভিনন্দনে সিক্ত প্রধানমন্ত্রী

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। তাদের মধ্যে রয়েছেন- চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খিসা ওয়াংচুক, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশ্ব নেতৃবৃন্দ। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনা অভিনন্দনে সিক্ত হয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদসহ দেশের বিভিন্ন জনগোষ্ঠীর। সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেবিস্তারিত পড়ুন

শপথ নেবেন না ধানের শীষ বিজয়ীরা

বিএনপির বিপর্যয়ের যত কারণ

একাদশ জাতীয় নির্বাচনে অপ্রত্যাশিত ভরাডুবি হয়েছে বিএনপির। দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা বিএনপি এবার দলীয়ভাবে মাত্র ৫টি আসন পেয়েছে। জামানত হারিয়েছে অধিকাংশ হেভিওয়েট প্রার্থীই। দুর্নীতির মামলায় দলের প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। নির্বাচনকেন্দ্রিক দলের ‘চেইন অব কমান্ড’ ছিল না। তা ছাড়া ভোটেও অপ্রস্তুত ছিল দলটি। প্রার্থী নিয়ে হোমওয়ার্ক করতে না পারা দলটি প্রচারেও ছিল অনেকটা পিছিয়ে। ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, মাত্রবিস্তারিত পড়ুন

কে হবেন বিরোধী দলীয় নেতা

জাতীয় পার্টি প্রধান বিরোধী দল, থাকতে পারে সরকারেও

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এককভাবে ২৫৯ আসনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে, এটা নিশ্চিত। এখন সর্বত্র আলোচনা চলছে একাদশ সংসদের বিরোধী দল নিয়ে। কারা হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল এবং কে হচ্ছেন বিরোধীদলীয় নেতা? এবার সমীকরণটা একটু ভিন্ন। কারণ দশম সংসদ নির্বাচনে অংশ না নিলেও একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি, যদিও এরই মধ্যে তারা শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছে।বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠার ৭ বছরে নতুনধারা বাংলাদেশ এনডিবি

প্রতিষ্ঠার ৭ বছরে পা দিয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ এনডিবি। ৩১ ডিসেম্বর ২০১২ সালে জাতীয় প্রেসক্লাবে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে সারাদেশে স্বাধীনতার স্বপক্ষের রাজনীতিকদেরকে ঐক্যবদ্ধ করে ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটির পাশাপাশি প্রবাসী ১৭ শাখায় ৭ লক্ষ নেতাকর্মী-শুভানুধ্যায়ীর রাজনৈতিক কর্মকান্ডে এগিয়ে চলছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। দিবসটি উপলক্ষে ১ জানুয়ারী রাজনীতিক-সাংস্কৃতিক-কূটনীতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ,বিস্তারিত পড়ুন

‘উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে। অন্যদিকে সন্ত্রাস-দুর্নীতি বিএনপি-জামায়াত জোটের এই ভরাডুবি হয়েছে। সোমবার বিকালে গণভবনে ৩০ দেশের পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দেশবাসী যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। সেজন্য স্বচ্ছ নির্বাচনের জন্য লড়াই করেছি। মাদক, দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলেও জানান তিনি। ‘মাদক-দুর্নীতি-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে’বিস্তারিত পড়ুন

আ.লীগ জিতলেও হেরেছে ১৭ কোটি মানুষ, কবর রচিত হয়েছে গণতন্ত্রের : ড. কামাল

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকান্তরে হেরেছে বাংলাদেশ ও ১৭ কোটি মানুষ। এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের। নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট। সোমবার রাত সোয়া ৯টায় দিকে মতিঝিলে নিজ চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকবিস্তারিত পড়ুন

কলারোয়া ও তালায় নির্বাচনোত্তর সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত লুৎফুল্লাহ এমপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এড.মুস্তফা লুৎফুল্লাহ পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা প্রদান করেছে তালা ও কলারোয়া উপজেলাবাসী। মঙ্গলবার (৩১ডিসেম্বর) তালা-কলারোয়া’য় নির্বাচনোত্তর সংবর্ধনায় মুস্তফা লুৎফুল্লাহ এমপি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন হাজারো ভক্তদের কাছে। আ.লীগ, ওয়ার্কার্স পার্টিসহ মহাজোটের শরিক দলগুলোর নেতা-কর্মী-সমর্থকদের জাগ্রত অভিনন্দন আগামি পথচলাকে অনুপ্রেরণা জোগায় নব-নির্বাচিত এমপিকে। এসময় ভালোলাগা আর ভালোবাসার সংমিশ্রনে এলাকা ও জনগণের ভাগ্গোন্নয়নে নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওয়ার্কার্সবিস্তারিত পড়ুন

মিষ্টি-শীতবস্ত্র নিয়ে বিভিন্ন বাড়িতে জগলুল হায়দার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হওয়ায় মিষ্টি ও শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন সাতক্ষীরা-৪ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার। মঙ্গলবার রাতে তিনি মিষ্টি ও শীতবস্ত্র নিয়ে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন বাড়িতে যান। এসময় ওইসব এলাকার লোকজনও হতবাক হয়ে যান এবং তাকে অভিনন্দন জানান। এই সাংসদ রোদ-ঝড়-বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে সবার আগেই ঝাঁপিয়ে পড়েন তার সংসদীয় আসনের সর্বত্র। মানবসেবায় তিনি উদার। কৃষিকাজ, রাস্তা সংস্কার থেকেবিস্তারিত পড়ুন

কৃতজ্ঞতা প্রকাশ

সাতক্ষীরায় ‘নৌকা’ বিজয়ে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত এমপি রবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীদের ফুল মিষ্টি ও ভালবাসায় সিক্ত হলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে শহরের মুনজিতপুরস্থ মীর মহলের বাসভবনে মানুষের উপছে পড়া ভীড়ে ইসু মিয়া সড়কে যানজট দেখা দেয়। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি বাড়ি থেকে রাস্তায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নব-নির্বাচিত ৪ এমপিকে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার ৪টি আসনের মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী সাতক্ষীরা-৩ আসনে বিশিষ্ট শৈল্য চিকিৎসক, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনে এস এম জগলুল হায়দার ও সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নৌকা প্রতীকের প্রার্থী এড. মুস্তফা লুৎফুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রাণডালা অভিনন্দন, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মারুফের উপর হামলায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নিন্দা

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদি হাসান মারফ সন্রাসী হামলায় গুরতর আহত হয়েছে। এদিকে সাংবাদিকের উপর পরিকল্পিত ভাবে এ হামলায় সাতক্ষীরা জেলা, শ্যামনগরর সাংবাদিকরা এবং সুশীল সমাজ তীব্র নিন্দা জানায়। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত সাংবাদিক মারুফ কে দেখতে দৈনিক দৃষ্টিপাতর সম্পাদক জি,এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলার স্টাফ রিপার্টার কল্যান ব্যানার্জী, দৈনিক পত্রদুতের সম্পাদক লায়লা পারভীন সেজুতি, দৈনিকবিস্তারিত পড়ুন

‘শূন্য’ ভোট পেয়ে রেকর্ড গড়লেন যে প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার সারা দেশে অবাধ, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। তবে এই নির্বাচনে চট্রগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে কোদাল প্রতীকে একটি ভোটও না পেয়ে লজ্জার রেকর্ড গড়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। ব্যালট বাক্সে তার কোদাল মার্কায় একটি সিলও পড়েনি। এ আসেন ২ লাখ ৮৭ হাজার ৪৭টি ভোট পেয়ে জয় লাভ করেন আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন। তার নিকটতমবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জিতলেন যারা

আওয়ামী লীগের জিতলেন যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল সারা দেশে অবাধ, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের পথে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ পাওয়া ফলাফলে ২৯৪ আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৫৯টি আসন পেয়েছে। রংপুর বিভাগ পঞ্চগড়-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মজাহারুল হক প্রধান। তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৮৮ ভোট। পঞ্চগড়-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নূরুল ইসলাম সুজন। তিনিবিস্তারিত পড়ুন