বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যে ৭ আসন পেল বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে পর্যায়ক্রমে ঘোষণা করা হয় ফলাফল। যে আসনে জয় পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট: মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বগুড়া-৬ (ধানের শীষ) মোশাররফ হোসেন-বগুড়া-৫ (ধানের শীষ) জাহিদুর রহমান-ঠাকুরগাঁও-৩ (ধানের শীষ) আমিনুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ-২ (ধানের শীষ) হারুন অর রশীদ, চাপাইনবাবগঞ্জ-৩ (ধানের শীষ) মুকাব্বির হোসেন খান-সিলেট-২ (উদীয়মান সূর্য প্রতীকে গণফোরাম) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ-মৌলভীবাজার-২ (ধানের শীষ প্রতীকে গণফোরাম)বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে তিনজন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যে তিন আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, সেগুলো হচ্ছে: বগুড়া-৭, লক্ষ্মীপুর-২ ও ফরিদপুর-৪। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ট্রাক প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা খান মিনু ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ২৯২ ভোট। বিএনপির সমর্থনে তিনি স্বতন্ত্রবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বিজয় ঘোষণা করে ইসির প্রথম পূর্ণাঙ্গ ফল

নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রথম পূর্ণাঙ্গ ফল ঘোষণা হয়েছে গোপালগঞ্জ-৩ আসনের। গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের ১০৮টি কেন্দ্রে মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫২৯ ভোট। আসনটিতে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫১৪টি। রোববার রাত সোয়া ৮টার দিকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এইবিস্তারিত পড়ুন

ভোটের মাঠেও মাশরাফির জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসনে বেসরকারি ফলে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। রবিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা রিটার্নিং অফিসারের পক্ষে জেলা নির্বাচন অফিসার মো. রাজু আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন। নৌকা প্রতীক থেকে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। মূল প্রতিদ্বন্দ্বীর চেয়ে আড়াই লাখেরও বেশি ভোট পড়েছে তার ঘরে। একই আসনে জাতীয়বিস্তারিত পড়ুন

ফল প্রত্যাখ্যান, পুনঃভোটের দাবি কামালের

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন কামাল হোসেন। রোববার একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল। তিনি বলেন, “দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এ পর্যন্ত আমাদের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। “এমতাবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিতবিস্তারিত পড়ুন

নৌকার জয়জয়কার

সাতক্ষীরার চারটি আসনে যাঁরা ছিলেন তাঁরাই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। ফলাফলে মহাজোট সমর্থিত নৌকার প্রার্থীরা বিপুল ভোটে ঐক্যফ্রন্ট প্রার্থীদের পরাজিত করেছে। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা-১ আসনে এড.মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-৩ আসনে প্রফেসর ডা.আফম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনে জগলুল হায়দার। চার জনই ১০জাতীয় সংসদে নির্বাচিত হয়ে বর্তমান সংসদ সদস্য। নব-নির্বাচিতদের মধ্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি আ.লীগ নেতৃত্বাধীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন

যশোরের ৬টি আসনেই নৌকার জয়

যশোরের ৬টি আসনের সবক’টিতেই বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তারা হলেন যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দিন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে রনজিৎ কুমার রায়, যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বপন ভট্টাচার্য্য এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ইসমাত আরা সাদেক। জেলা রিটার্নিং অফিসার এ ফল ঘোষণা করেন। বিজয়ী প্রার্থী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন: যশোর-১ (শার্শা) মোট কেন্দ্র:বিস্তারিত পড়ুন

খুলনার সব আসনে নৌকার প্রার্থী জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার সব কয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। ফলাফলে মহাজোট সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে ঐক্যফ্রন্ট প্রার্থীদের পরাজিত করেছে। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিপক্ষ প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আমীর এজাজ খানের চেয়ে ১ লাখ ৪৬ হাজার ৫৫০ ভোট বেশি পেয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাস ১০৭ কেন্দ্রে মোট ১ লাখ ৭৫ হাজারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১ আসনে বিপুল ভোটে নৌকার মুস্তফা লুৎফুল্লাহ বিজয়ী

বিপুল ভোটের ব্যবাধানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৮৮০ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা মোঃ হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৮০৪ ভোট। এর আগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিতরিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে মহাজোট অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৩ আসনে নৌকার প্রার্থী ডা.রুহুল হক বিজয়ী

সাতক্ষীরা-৩ আসনে মহাজোটের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ডা.আফম রুহুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩,০৪,৩৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী ডা.শহীদুল আলম পেয়েছেন ২৪,৩৫৩ ভোট। আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা ও কালিগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসনের ১৫৩টি কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রে জানা গেছে। আশাশুনিতে নৌকা পেয়েছে ১,৭৩,৬০৫ ভোট আর ধানের শীষ পেয়েছে ১৪,৭১২ ভোট। দেবহাটায় নৌকা পেয়েছে ৭২,৫৯২ ভোট আর ধানের শীষ পেয়েছে ৫,৮৫৩ ভোট।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে নৌকার প্রার্থী রবি বিজয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১৩৭ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানা গেছে। সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৩৭টি কেন্দ্রের সর্বশেষ ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৬শ’১১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী জগলুল হায়দার বিজয়ী

সাতক্ষীরা-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী জগলুল হায়দার এমপি বিজয়ী হয়েছেন। তিঁনি নৌকা প্রতীকে ২,৩৮,৩৮৭ ভোট পেয়েছেনে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০,৪৮৬ ভোট। অসমর্থিত সূত্রে এ তথ্য জানা গেছে। জেলার শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জের একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনে মোট কেন্দ্র ছিলো ১৩৯টি। সেখানে নৌকা পেয়েছে ২,৩৮,৩৮৭ ভোট, ধানের শীষ পেয়েছে ৩০,৪৮৬ ভোট। এর মধ্যে শ্যামনগর উপজেলার ৮৯টি কেন্দ্রে জগলুল হায়দারবিস্তারিত পড়ুন

যশোর-১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী আফিল বিপুল ভোটে বিজয়ী

যশোরের ৬টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বানিজ্যিক এলাকা যশোর-১ (শার্শা) আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রতিকের আলহাজ্ব শেখ আফিল উদ্দীন ২,০৯,০৩৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদন্দী এক্যফ্রন্টের ধানের শিষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ৪,৮০২ পেয়েছেন ভোট। এছাড়া জাকের পাটির গোলাপ ফুল প্রতিকের সাজেদুর রহমান ডাবলু পেয়েছেন ৩১২ভোট ও ইসলামী আন্দোলনের পাখা মার্কার বকতিয়ার হোসেন পেয়েছেন ৪৯১ ভোট। সোমবার (৩০ডিসেম্বর) রাত ৮ টায় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার পুলকবিস্তারিত পড়ুন

যশোর-২ আসনে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন বিজয়ী

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩লাখ ২৫ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষের প্রার্থী মো: আবু সাঈদ পেয়েছেন ১২ হাজার ৭৩০ ভোট। চৌগাছা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম এবং ঝিকরগাছা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম একসাথে রাত ৮টা ৩০ মিনিটে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেছেন।

আমাদের প্রত্যাশিত নির্বাচন হয়েছে : আওয়ামী লীগ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, গোটা জাতি আজ আনন্দিত। আমাদের প্রত্যাশিত নির্বাচন হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় ১৩ জন মারা গেছে। এদের ১১ জনই আওয়ামী লীগের কর্মী। আর ২ জন আনসার সদস্য। তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ৪০ হাজারেরবিস্তারিত পড়ুন

নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে হয়েছে : ভারতীয় পর্যবেক্ষক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে কিনা তা দেখতে বিদেশি পর্যবেক্ষকরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। রোববার (৩০ ডিসেম্বর) ঢাকার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় ভারতের পর্যবেক্ষক দলের প্রধান গৌতম ঘোষ বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে এবং প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘চারদিকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছেবিস্তারিত পড়ুন