সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় একই সময়ে ঘন্টাধ্বনী বাজিয়ে দৃষ্টি আকর্ষন করলো শিশুরা

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপের অংশ হিসেবে ‘আমরা ঘন্টা বাজাই’ একই সময়ে ঘন্টাধ্বনী বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করলো বাংলাদেশের শিশুরা। বুধবার (১৩মার্চ) ঠিক দুপুর ১২টায় একই সঙ্গে, একযোগে বাংলাদেশের শিশুরা এক মিনিট ধরে ঘন্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করলো নীতি নির্ধারক ও দেশবাসীর। We ring the bell” নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিশুরা ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্রবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওসি মনিরুজ্জামানকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ। বুধবার বিকালে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর হোসেন, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচ, সাংগঠনিক সম্পাদক শামীমুজ্জামান টিপু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাতক্ষীরায় ২০১৮ সালে ধর্ষনের ঘটনা ৫২টি

সাতক্ষীরায় ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ র্শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১২টায় ত্রিশমাইল পিটিআরসি ভবনে অগ্রগতি সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, প্রোগাম অফিসার শফিউল হক শফিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার গ্রাহক সমাবেশ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডর আয়োজনে এআইবিএল শাখা ভবনে ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক এম.এম মাছরুর রহমান মোড়ল’র সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড এআইবিএল খুলনা জোন মো. মনজুর হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক এম.এম মাছরুর রহমান মোড়ল।বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল থেকে বুধবার সকাল ৯টার দিকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মুসা করিম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটকৃত ব্যক্তি উপজেলার অগ্রভুলট গ্রামের ওমর আলী সরদারের ছেলে। এ বিষয়ে এসআই আনারুল আজিম জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তিনি সংঙ্গিয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল আওয়ামীলীর অফিসের সামনে থেকে তাকে আটক করেন। এ বিষয়ে আসামী মুসা করিমের (৩৫) নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটিবিস্তারিত পড়ুন

তালায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার ইউআরসিতে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পিটিআই এর সুপার এস এম রাউফার রহিম। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় প্রচারণার শীর্ষে মনিরুল ইসলাম ও সেলিম রেজা

আসন্ন ঝিকরগাছা উপজেলা নির্বাচনে বেশ শক্ত অবস্থানে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডঃ আলী রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম। কিন্তু প্রচার-প্রচারণার দিক থেকে এডঃ আলী রায়হানকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন মো: মনিরুল ইসলাম ও তার সমর্থকেরা । দিন রাত চালাচ্ছেন প্রচারণা। এদিকে এডঃ আলী রায়হান মঙ্গলবার বিকালে ঝিকরগাছার বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিক প্রচারণা চালিয়েছেন। আওয়ামীলীগের মনোয়নের আগে থেকেই জোর প্রচারণা চালিয়ে আসছেন স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম এবং একক ভাইস চেয়ারম্যান প্রার্থীবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে আগুনে পুড়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় সাত লাখ টাকার ক্ষতি

রাজগঞ্জে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট আমতলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, রাত দুইটার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে মোড়ের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইমদাদ মোড়ল ও আবুল কাশেমের মুদি, জ্বালানী কাঠ ও ফার্নিচারের তিনটি দোকান পুড়েবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর সঞ্চালনায় ১৩ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বর্ণাঢ্য র‌্যালি শহারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন

পুলিশ পরিচয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার বাড়িতে অচেনা লোকজনের হানা

পুলিশ পরিচয়ে অচেনা লোকজন হানা দেয়ার ঘটনা ঘটেছে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সাতক্ষীরার বাড়িতে। তারা আসামী ধরার কথা বলে নাজমুন নাহারের প্রতিটি কক্ষে অনধিকার প্রবেশ করে। তাদের কাছে পরিচয় জানতে চাইলে নাজমুন নাহারের মাধ্যমিক পড়ুয়া কন্যা প্রজ্ঞা পারমিতার সাথে অসদাচরণ করে। এমন কী নিজেদের নামটাও বলতে অপরাগতা প্রকাশ করে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা সাড়ে বারটার দিকে সাতক্ষীরা শহরের শহীদ রীমু সরণি তথা সাতক্ষীরা সরকারি কলেজ রোডের বাসায়। এবিস্তারিত পড়ুন

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে বরিশাল বিভাগের কোচ সাতক্ষীরার বাপ্পি

জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বিভাগীয় পর্যায়ের আবাসিক ক্যাম্পের বরিশাল বিভাগের কোচ এর দায়িত্ব পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি। গত ২৭ ফেব্রুয়ারি থেকে জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে সাইফ পাওয়ার টেক এর পৃষ্ঠপোষকতায় অনুঃ ২০ বিভাগীয় পর্যায়ের আবাসিক ক্যাম্প ৮টি ভ্যেুনুতে অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে বরিশাল বিভাগের কোচ এর দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবিরবিস্তারিত পড়ুন

জাতীয় স্বাধীনতা ২৬ মার্চের মধ্য দিয়ে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের পূর্ণ বিজয়

নজরুল ইসলাম তোফা:: মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অহংকার। এ মুুুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর- সেই সোনার বাংলাদেশ এবং দিনেদিনেই এসে দাঁড়িয়েছে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ। ১৯৪৭ সালে ব্রিটিশের নিকট থেকে এদেশের জনগণ স্বাধীনতা লাভের পর থেকেই পাকিস্তানের- দুই প্রদেশের মধ্যে যেন বিভিন্ন প্রকার ইস্যু নিয়ে সম্পর্কের অবনতি ঘটে, সেগুলোর মধ্যে কিছু তুলে ধরা যেতে পারে যেমন ভূূমিসংস্কার, রাষ্ট্রভাষা, অর্থনীতি বা প্রশাসনের কার্যক্রমের মধ্যে দু’প্রদেশের অনেক বৈষম্য, প্রাদেশিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে ২১তম ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ ফুটবল ময়দানে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লামা রুহুল আমিন (র.) এর রুহের মাগফেরাত কামনা ২১ ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (প্রাথমিক) এর সভাপতিত্বে ও বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

মেঝের নিচে লাশের কঙ্কাল সন্দেহে বেনাপোল বাজার কমিটির অফিসে খুড়াখুড়ি

বেনাপোল বাজার কমিটির অফিসের (যেটি আগে ছিল বেনাপোল পৌর ছাত্রলীগের কার্যালয়) মেঝের ভিতর দুটি লাশের কঙ্কাল পোতা আছে সন্দেহে চলছে খুড়া-খুড়ির কাজ। মঙ্গলবার দুপুর তিনটার সময় সিআইডি ও ম্যাজিষ্ট্রেটসহ স্থানীয় বেনাপোল থানা পুলিশের সহযোগিতায় মেঝে খুড়ার কাজ চলছে। স্থানীয়রা জানায় ২০১৩-১৪ সালের দুটি লাশের কঙ্কাল বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভিতর পোতা রয়েছে এ সন্দেহে সেখানে লাশ পাওয়ার সন্ধানে খুড়াখুড়ি চলছে। তবে এখানে বাজার কমিটির আগে বেনাপোল পৌর মেয়রপন্থী ছাত্রলীগের অফিসবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে ঘরের দেয়াল চাপায় গৃহবধূর মৃত্যু

কলারোয়ার জয়নগরে ঘরের দেয়াল চাপা পড়ে শেফালি ঘোষ নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান- মঙ্গলবার (১২মার্চ) উপজেলার জয়নগর গ্রামের খগেন্দ্রনাথ ঘোষের ছেলে শম্ভু ঘোষের বাড়িতে ঘর ভাঙ্গার কাজ করছিলো মিস্ত্রিরা। বেলা ১টার দিকে হঠাৎ একসাইটের ভাঙ্গা দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে শম্ভু ঘোষের স্ত্রী শেফালী ঘোষ (২৫)। তাৎক্ষনিক গুরুতর আহতাবস্থায় শেফালী ঘোষকে স্বজনরা খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কলারোয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বামনখালি বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন বামনখালি বাজার এলাকার মোস্তফার ছেলে। প্রত্যক্ষদর্র্শীরা জানান, বামনখালি বাজারে একটি মোড় ঘোরার সময় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নিহত হয় ও আরও দুইজন আহত হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেবিস্তারিত পড়ুন