সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড -২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতযোগিতায় কলারোয়া সরকারি কলেজ (সিনিয়র গ্রুপে) ৫টি পুরস্কার লাভ করে। জুনিয়র গ্রুপে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলটবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা

কলারোয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকালে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের বিশ্বাস মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা রবিউল আলম মল্লিক রবি রবিউল আলম মল্লিক রবি, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শাফিউলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোট কারচুপির আশংকায় অভিযোগ চেয়ারম্যান প্রার্থী লাল্টুর

আসন্ন ৫ম উপজেলা নির্বাচনে কলারোয়া উপজেলায় ভোট কারচুপির আশংকা জানিয়ে এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও বাহিনীর অত্যাচারের বিষয়ে অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবর ১০মার্চ ওই অভিযোগ দিয়েছেন তিনি। লিখিত অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু জানান- আসন্ন ২৪মার্চ কলারোয়া উপজেলা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়ার ২০টি ভোটবিস্তারিত পড়ুন

ওয়ারশ এশিয়া প্যাসিফিক মিউজিয়াম পোলান্ডে বাংলাদেশের চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শণী

বাংলাদেশ প্রতিথযশা শিল্পীদের শিল্পকর্ম নিয়ে দুই মাস ব্যাপি ‘নদীর কূলে কূলে’ শিরোনামে এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। পোলান্ডে আবস্থিত বাংলাদেশ রাস্ট্রদূত ও ওয়ারশ এশিয়া প্যাসিফিক মিউজিয়াম কর্তৃপক্ষ আগামী ১৪ মার্চ ওয়ারশ প্যাসিফিক মিউজিয়ামে এ প্রদর্শনীর আয়োজন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্যালারী চিত্রক’র নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান জানান। প্রদর্শনীতে অংশগ্রহনকারী উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- মুস্তফা মনোয়ার, রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধূরী, আব্দুস শাকুর শাহ, মনিরুল ইসলাম, সৈয়দ আবুল বারক আলভী, ফরিদাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ব্যক্তি আটক

কলারোয়ায় ফেনসিডিল ও নারী নির্যাতন মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাদের বাড়ী থেকে পুলিশ তাদের আটক করে। থানা সূত্র জানায়- ফেনসিডিল উদ্ধারের ৫(১)১৯ নং মামলায় কলারোয়া উপজেলার ভদিয়ালী গ্রামের মৃত সাহজাহান আলী দালালের ছেলে মুনছুর আলী দালাল (৩০) ও নারী নির্যাতন আইনের ৯(৩)১৯ মামলায় উপজেলার চান্দা গ্রামের মৃত মোকাববেল গাইনের ছেলে হাফিজুর রহমান গাইন (২৫)কে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশের পৃথক টিম। থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় ১২১বোতল ফেন্সিডিল রেখে পালিয়ে গেলো চালক

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার এলাকা থেকে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ইঞ্জিন ভ্যান তল্লাশী করে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বহনকারী ইঞ্জিনভ্যানের চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি । জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে জাতপুর বাজার এলাকায় গাড়ী চেকিং চলাকালীন সময়ে একটি ইঞ্জিনভ্যানকে দাড় করানোর চেষ্টা করলে চালক ভ্যান রেখে পালিয়ে যায়। এসময় তল্লাশী চালিয়ে ভ্যানের নিচে অভিনব কায়দায় রাখাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২ টায় ভোমরা স্থল বন্দর কাষ্টমস হাউস সম্মেলন কক্ষে উক্ত পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে গুলি বর্ষনে নিহত ও আহত হওয়ার ঘটনা রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিবি জানায়, পতাকা বৈঠকে বাংলাদেশের ২৬ সদস্য দলের নেতৃত্ব দেন বিজিবিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের নয়া কমিটির অভিষেক

সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২মার্চ) বিকাল ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জসলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান,সহকারী পুলিশবিস্তারিত পড়ুন

তালায় জামায়াত নেতাকে আ.লীগ হিসেবে প্রত্যয়ন!!

সাতক্ষীরার তালা উপজেলায় তিনটি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতাকে মামলার হাত থেকে বাঁচাতে আওয়ামী লীগ কর্মী হিসেবে প্রত্যয়ন দেয়ার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান সরদারকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে লিখিতভাবে জানাতে সাত দিনের সময় দেয়া হয়েছে। বহিষ্কৃত সুলতান সরদার তালা উপজেলার ৯নং খলিশখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টিকারামপুর গ্রামের আক্কাজ সরদারেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই বছরের শিশু লাবিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জের নিজদেবপুর গ্রামে এ ঘটনটি ঘটে। মাহির হোসেন লাবিব উপজেলার নিজদেবপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শিরা জানান, লাবিব বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তার লাশ পুকুরের পানিতে ভেশে উঠে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় এলজিইডি’র কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

সাতক্ষীরায় এলজিইডি’র কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে উন্নত কর্ম পরিবেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মঙ্গলবার (১২ মার্চ) সকালে সাতক্ষীরায় এলজিইডি অফিস ভবনের সামনে জেলা এলজিইডি’র কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু’র সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি’র সিনিয়র সহকারি প্রকৌশলী গোলাম রব্বানী, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন প্রমুখ। মানববন্ধনেবিস্তারিত পড়ুন

সাংবাদিক আবেদ খান পিআইবির চেয়ারম্যান, অভিনন্দন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। ফলে তিনি প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হলেন। সোমবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ সদস্যের নাম প্রকাশ করেছে।পিআইবি আইন, ২০১৮-এর ৭ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে। আবেদ খান প্রকাশিতব্য দৈনিক জাগরণের সম্পাদক। মুক্তিযোদ্ধা আবেদ খান অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। তিনি দৈনিক ভোরের কাগজ, যুগান্তর এবং সমকালেওবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৪তম জন্মদিন পালিত

কেশবপুরের মজিদপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৪ তম জন্ম তিথি উপলক্ষে ১২মার্চ বিশেষ পূজা, ভক্ত সমাবেশ, প্রসাদ বিতরণ ও ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীপদ পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গের বেলুর মঠ ট্রাস্টি পরিচালনা পর্ষদের পূজাপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের উত্তর প্রদেশের বারানসী রামকৃষ্ণ অদ্ভৈত আশ্রমের অধ্যক্ষ পূজাপাদ শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ ওবিস্তারিত পড়ুন

মনিরামপুরের খেদাপাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হককে সংবর্ধনা

মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম আব্দুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে খেদাপাড়া বাজারে, খেদাপাড়া বাজার বণিক সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে খেদাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রুবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত চেয়ারম্যান এস এম আব্দুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় লাল্টু-খুকু-সাহাজাদার নির্বাচনী গণসংযোগ

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী (উড়োজাহাজ প্রতীক) কাজী সাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (হাস প্রতীক) শাহনাজ নাজনীন খুকুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা, কর্মীসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় ওই তিন প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়। এদিকে, বিকেলে উপজেলার ধানদিয়া চৌরাস্তা বাজারে আয়োজিত কর্মীসভায় জয়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পালের সভাপতিত্বে স্থানীয় নেতাকর্মীরাবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচন ’১৯

শক্ত অবস্থানে কলারোয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা

জমে উঠছে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন। দিনভর প্রার্থী-সমর্থকদের নির্বাচনী কর্মযজ্ঞতায় মুখোরিত উপজেলাব্যাপী। নির্বাচনী প্রচার মাইকে ভালোলাগা-খারাপলাগার দোলাচলে জনগণ। পোস্টার, ব্যানারে শোভা পাচ্ছে ভোট চাওয়ার দাবিটুকু। সবমিলিয়ে আগামি ২৪মার্চের নির্বাচনে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে সবখানে। তবে একই দলের দুই হেভিওয়েট প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় উচ্ছাসের পাশাপাশি উৎকন্ঠা আর আতংকেও আছেন কেউ কেউ। উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও দলটির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইসবিস্তারিত পড়ুন