Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জেলা আ.লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে কলারোয়া ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া উপজেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব। অনুরূপভাবে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উপাধ্যক্ষ এসএম আনাউরজ্জামান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক এবং কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহষ্পতিবার সকালে পৃথকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে সমন্বয় সভা করেছে সেন্টার ফর উইমেন চিলড্রেন স্টাডিজ। বৃহষ্পতিবার (১৪মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। সভায় মানব পাচার প্রতিরোধ, উদ্ধার, প্রত্যাবাসন, ভিক্টিমদের প্রয়োজনীয় সেবা-সহযোগিতা এবং সামাজিক পুনর্বাসন নিয়ে আলোচনা করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আখতার, সিডব্লিউসিএসের নজরুল ইসলাম, এনামুল হকসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলাবিস্তারিত পড়ুন
বেনাপোল কাস্টমস-বন্দর পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা

আমদানী রফতানী পণ্যের বন্ডেড ওয়ার হাউজ সুবিধা, শুল্কায়ন ও জাহাজীকরণ বিষয়ে বাস্তব ধারণা নিতে বাংলাদেশ বৈদেশিক মিশনে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহষ্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস, বন্দর, আইসিপি চেকপোস্ট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বেনাপোল কাস্টমস ক্লাব অডিটোরিয়ামে বাণিজ্য ব্যবস্থাপনা, আমদানি রফতানি বাণিজ্য সম্প্রসারণে করনীয় ও উন্নয়ন অগ্রগতি, শুল্ক ষ্টেশন ও রাজস্ব প্রবৃদ্ধি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে বাংলা মদ উদ্ধার

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে স্থানীয় বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ২৬ বোতল পাঞ্চ বাংলামদ উদ্ধার করেছে। এসময় কোনো আসামী আটক হয়নি। বিজিবি ২১ ব্যাটালিয়নের রুদ্রপুর সীমান্ত ফাঁড়ীর অধিনায়ক নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন জানান- বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন খবরের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে দুই কিলোমিটার দুরে বিলপাড়া এলাকায় তার নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাঠের ভেতর থেকে ২৬ বোতল বাংলামদ উদ্ধার করে। বিজিবি’র উপস্থিতি দেখে মাদক কারবারীরা মদের কাটুনবিস্তারিত পড়ুন
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুশৃঙ্খলতার সহিত লাইনবদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগ করে। পরে ভোট গণনা শেষে বেলা তিনটার সময় ফলাফল ঘোষণা করে অত্র বিদ্যালয়ের ছাত্র ও উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাসিন হোসেন। এ নির্বাচনে ২৪ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে ৮জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলো- অত্র বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন আক্তারের ছেলে ৭মবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের গণসংযোগ

সাতক্ষীরা সদর উপজেলার আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান তালা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। বৃহষ্পতিবার সন্ধায় ঝাউডাঙ্গা বাজারে গণসংযোগ ও নির্বাচনী মিছিল করে তার সমর্থকরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার যুবলীগের সিনিয়র সহ.সভাপতি জাহিদ হোসেন, সহ.সভাপতি আ. খালেক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বনি আমিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আ. আজিজ, আ. রশিদ, শিপন প্রমুখ।
মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন
রাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হাবিব খানের প্রচারণায় জনস্রোত

আসন্ন মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান খান হাবিব নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তিনি বৃহস্পতিবার বিকালে রাজগঞ্জ হাই স্কুল মাঠ থেকে নির্বাচনী গণসংযোগসহ আনুষ্ঠানিক ভাবে আনারস প্রতীকের প্রচারণা শুরু করে। এদিন তিনি বিশাল মোটর সাইকেল বহর নিয়ে পশ্চিম মণিরামপুরের ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার ছোট ভাই শাহারিয়ার আলম খান (কাবিল), আবুল বাশার, ডাক্তার আব্দুল জলিল, খলিলুর রহমান খান, মুকুল সানা, মেম্বার মোবারক হোসেন, প্রফেসর আবুলবিস্তারিত পড়ুন
রক্ষক যখন ভক্ষক : জেলে অপহরণের টাকা ফেরত দিলেন বন কর্মকর্তা!

সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম সুন্দরবনে জেলেদের জিম্মি করে আদায়কৃত মুক্তিপনের টাকা জেলেদের ফেরত দিলো পুষ্পকাঠি বন টহল ফাঁড়ির অফিস ইনচার্জ (ওসি) মহসিন আলম। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় ঘটনা তদন্তকারী কর্মকর্তা বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার (এসও) কেএম কবীর উদ্দীনের উপস্থিতিতে ভুক্তভোগী জেলে সোহরাবের হাতে মুক্তিপনের ২৮ হাজার টাকা তুলে দেয় ওসি মহসিন। গত ৩ মার্চ সুন্দরবনে পুষ্পকাটি এলাকায় মাছ ধরার সময় ওসি মহসিন আলমের নেতৃত্বে অপর সদস্যরা মুক্তিপনের দাবিতে ৪ জেলেকে অপহরণবিস্তারিত পড়ুন
‘আমরা পুলিশ, দরজা খুলুন’।। মুক্তিযোদ্ধা সন্তানকে তুলে নিয়ে এক সপ্তাহ নিখোঁজ

‘আমরা পুলিশের লোক দরজা খুলুন’ এমন কথা জানিয়ে শুক্রবার গভীর রাতে সেই যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। ‘আমার ছেলে কোনো ধরনের অপরাধী নয়। তারপরও আইনের চোখে সে দোষী হয়ে থাকলে তার বিচার হোক । কিন্তু আমার ছেলে কোথায় তা আমাকে জানাতে হবে’। বৃহস্পতিবার দুপুর দুইটায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল খালেকের পত্নী ও নিখোঁজবিস্তারিত পড়ুন
তালায় আ.লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৬

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালিতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিসে কমান্ডো স্টাইলের হামলায় ইউনিয়ন সাধারন সম্পাদকসহ ৬ জন আহত হয়েছেন। এ সময় ভাংচুর হয়েছে নির্বাচনী কার্যালয়। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খলিসখালি ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষ সনৎ কুমারের পক্ষে নৌকার মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ে ফিরে আসতেই এই হামলার ঘটনা ঘটে। হামলায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পৌর সদরের ৩ কি.মি. রাস্তা সংস্কারে এলাকাবাসীরা

দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে সাতক্ষীরা পৌর সদরের মাছখোলা বাজারের ৩ কি.মি. এই রাস্তাটি। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন স্কুল কলেজের কোমলমতি স্কুলের ছাত্র, ছাত্রী সহ সকল শ্রেণী পেশার মানুষ। সংস্কারের জন্য কোন মাথা ব্যথা নেই সরকারি কর্মকর্তা বা জন প্রতিনিধিদের। এ ছাড়া দীর্ঘদিন ধরে এ রাস্তা দিয়ে চলাচলা করে সাতক্ষীরা এবি ও এজে ইট ভাটার দানব ট্রাক্টর। কিন্তু সংস্কার কথাটি মাথায় নেই কারোরও। স্থানীয়রা জানান, বিভিন্নবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাল্যবিবাহের আসরে ভ্রাম্যমান আদালত : বর ও কনের মা’কে জরিমানা

কলারোয়ায় বাল্যবিবাহের অপরাধে বর ও কনের মা’কে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদোর উলুডাঙ্গা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। কলারোয়া ইউএনও অফিস সূত্র জানায়- গত ৪মার্চ রোটারি পাবলিকের মাধ্যমে উপজেলার খোরদোর উলুডাঙ্গা গ্রামের প্রবাসী আসাদুজ্জামানের বিয়ের অপ্রাপ্তবয়স্ক কন্যা আছরিতা খাতুনের সাথে যশোরের ঝিকরগাছা থানার দিগদানা গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মাহমুদুল হাসানের কথিত বিয়েবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির সভা
ডাক্তার সংকট নিরসনের চেষ্টা চলছে : কলারোয়ায় লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- প্রান্তিকপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের সরকার বদ্ধপরিকর। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরী। তার চেয়েও জরুরী ডাক্তার সংকট নিরসন করা। ইতোমধ্যে কলারোয়া হাসপাতালের শুন্যপদে ডাক্তার পোস্টিং করানোর চেষ্টা চলছে।’ বুধবার সকালে কলারোয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুস্তফা লুৎফুল্লাহ এমপি হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি। হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন
কলারোয়ার কয়লায় লাল্টুর নেতৃত্বে আনারস-উড়োজাহাজ-হাস প্রতীকের পথসভা

কলারোয়ার কয়লায় নির্বাচনী পথসভা করেছেন স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। বুধবার সন্ধ্যায় কয়লা হাইস্কুল মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে লাল্টু বলেন- ‘উন্নয়ন আর সম্প্রীতির কলারোয়া উপজেলা গড়তে আনারস, হাস ও উড়োজাহাজে ভোট দিন।’ কয়লা ইউনিয়ন আ.লীগের সভাপতি মহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দিনভর নৌকা প্রতীকের গণসংযোগ ও পথসভা

কলারোয়ার পৃথক ৩স্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন আ.লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বুধবার দিনভর যুগিখালী ইউনিয়নের কামারালী ও বামনআলী এবং লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহপুরে গণসংযোগ করেন তিনি। পথসভায় দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে নৌকা প্রতীকে ভোট চান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আ.লীগ নেতা আলহাজ্ব আরাফাত হোসেন, সেলিনা আনোয়ার ময়না, আবুল বাসার, ইউপি চেয়ারম্যান রবিউলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের ‘শিক্ষা র্যালি’

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’- শীর্ষক স্লোগানে কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৩মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য ‘শিক্ষা র্যালি’ বের হয়। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীনসহ কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীপতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা, শিক্ষক, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। উপজেলা প্রশাসনবিস্তারিত পড়ুন
