Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় প্রায় ১১মাস পর অপহৃতা উদ্ধার, আটক ১

কলারোয়ায় ১০ মাস ১১দিন পরে অপহৃত রাবেয়া খাতুনকে উদ্ধার করেছে থানা পুলিশ। রাবেয়া খাতুন উপজেলার কাদপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। ২০১৮সালের ৬মে অপহৃত হয় সে। ওই ঘটনায় কলারোয়ায়া থানায় একটি মামলা দায়ের হয়। পরে থানার এসআই শারমিন সুলতানা শিখা অপহৃতকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে ১৪ মার্চ রাত ৩টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থানার লক্ষিপুর থেকে অপহৃতকে উদ্ধার করেন কলারোয়া থানার এসআই শারমিন সুলতানা শিখা ও এএসআই মফিজুরবিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালী ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের কমিটি গঠন

শুক্রবার বিকালে কলারোয়া উপজেলার যুগিখালী স্কুলে প্রিমিয়ার ছাত্র সংঘের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য এরশাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভি’র পিতা সংগঠনের উপদেষ্ঠা কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আওয়ামীলীগ নেতা ডা, আমানুল্লাহ আমান, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মুনতাছির আহমেদ গালিব। আলোচনা সভা শেষে প্রিমিয়ার ছাত্র সংঘের সদস্য বৃদ্ধির লক্ষে“ দূর্নীতি মুক্ত সংগঠন ও মানুষের জন্য সংগঠন-গরীববিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভোক্তা অধিকার দিবস পালিত

কলারোয়ায় ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মানসম্মত পণ্য’ -শীর্ষক স্লোগানে শুক্রবার (১৫মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন- যেকোন পণ্য উৎপাদনের শুরু থেকে ক্রেতাদের হাতে পৌছানো পর্যন্ত ভোক্তাদের অধিকার সংরক্ষন থাকে। পণ্যের গুনগত মান সম্পর্কে ভোক্তাদের সচেতন হওয়া জরুরী। উপজেলা প্রশাসন আয়োজিত দিবসটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের আলোচনা সভা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিনেরপোতা আব্বাস গার্ডেনে অনুষ্ঠানের আহবায়ক জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু’র সভাপতিত্বে বার্ষিক বনভোজন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা হবে উন্নয়নের রোল মডেল : এমপি রবি

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে জেলা নাগরিক কমিটি নব-গঠিত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকালে শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কস্থ মীর মহলে জেলা নাগরিক কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘আপনারা জেলার নাগরিকদেরবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটা ফুটবল মাঠে ময়লা আবর্জনা! পচা দূর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

সাতক্ষীরার পাটকেলঘাটার ফুটবল মাঠটি এখন দোকানদারদের ময়লা আবর্জনার দখলে। আর মাঠে জমে থাকা ওই আবর্জনার পচা দূর্গন্ধে অতিষ্ঠ আশপাশের মানুষ। এমনকি পচা দুর্গন্ধে মাঠের পাশের সড়ক দিয়ে চলাচলের উপায় নেই। দীর্ঘদিন ধরে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী ও দোকানদারদের ফেলা ময়লা আবর্জনা পচে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পথচারী সিরাজুল ইসলাম সরদার জানান, মাঠের পানি সরানোর ড্রেনটির উপর আশপাশের বাসিন্দারা ময়লার স্তুপ করে রাখার কারণে বর্ষার পানি জমে পচা দুর্গন্ধ বের হচ্ছে। এ পথবিস্তারিত পড়ুন
উপজেলা পর্যায়ের তালায় সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগীতা

সাতক্ষীরার তালায় উপজেলা পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগীতা ১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান,গনিত ও কম্পিউটার,বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা এই চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ উপলক্ষে শুক্রবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে নিরাপদ মানসম্মত পন্য প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এসএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ-সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন
খেদাপাড়া বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিডেটের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা বিভাগীয় রিজওনাল ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে খেদাপাড়া বাজারে অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও এ্যাড. এস এম জিহাদুল ইসলামের পরিচালনায় ব্যাংক উদ্বোধনপূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এসবিস্তারিত পড়ুন
মণিরামপুর উপজেলা নির্বাচন
মশ্বিমনগর ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা

আগামী ৩১ মার্চ মণিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা খানমের পক্ষে এক নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা হাই স্কুল মাঠে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউছুপ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে নির্দেশনামুলক বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলাবিস্তারিত পড়ুন
ঝিকরগাছার কায়েমকোলা বাজারে মনিরুল ও রেজার প্রচারণা

বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পেয়ে ব্যাপক প্রচারণায় নেমেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সেলিম রেজা যথাক্রমে আনারস ও তালা প্রতীক এবং তাদের সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা পৌর এলাকায় বিশাল শোডাউন দেয়। পৌর এলাকায় শোডাউন শেষ করে কয়েকহাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ২ নং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা বাজারে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন ।এ সময় কয়েক হাজার সাধারণ মানুষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী টিয়া পাখি প্রতীকের সোহাগের গণসংযোগ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় টিয়া পাখি প্রতীকের গণজোয়ার শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সদরের ১৪টি ইউনিয়নের প্রতিটি গ্রাম হাটবাজারসহ মানুষের দোয়ারে দোয়ারে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময়, পথসভা, গণসংযোগ ও উপজেলার মানুষের পাশে থেকে সেবা করার লক্ষ্যে টিয়া পাখি মার্কায় ভোট চাইছেন। সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নলকুড়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল শনিবার

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামে শনিবার অনুষ্ঠিত হচ্ছে ৪৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল। নলকুড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির আয়োজনে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শেখ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, প্রধান বক্তা হিসাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চ্যানেল নাইন ও আর টিভি’র ইসলামীবিস্তারিত পড়ুন
শার্শার রুদ্রপর সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এসময় কেউ আটক হয়নি। বৃহস্পতিবার গভীর রাতে রুদ্রপুর নোনামাঠ থেকে এ ফেন্সিডিল উদ্ধার করাহয়। খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবি রুদ্রপুর বিওপির নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন জানান গোপন খবরের ভিত্তিতে নোনামাঠে অবস্থান কালে ফেন্সি পাচারকারীরা বিজিবির সামনে পড়ে। বিজিবি দেখে পাচারকারীরা পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তা থেকে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকরা পণ্য ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে বিজিবিরবিস্তারিত পড়ুন
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায় আন্তর্জাতিক মানের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছীতে শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষ্যে ৪দিন ব্যাপী আন্তর্জাতিক মানের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামি ২৭মার্চ বুধবার অনুষ্ঠিতব্য দোলযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্যের। বিশেষ অতিথি থাকবেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। এছাড়াও প্রশাসন, রাজনীতিক ও সুশিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩দিনব্যাপী শিশুতোষ বই মেলার আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কলারোয়ায় শিশুতোষ বই মেলার অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আগামি ১৬মার্চ থেকে ১৮মার্চ ৩দিন ব্যাপী ওই শিশুতোষ বই মেলার আয়োজন করেছে হাতেখড়ি শিশু বিকাশ কেন্দ্র। ‘প্রতিটি শিশুর স্বপ্নীল শৈশব চাই’- শীর্ষক স্লোগানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০থেকে রাত ৮টা পর্যন্ত বই মেলা চলবে। আয়োজক হাতেখড়ি শিশু বিকাশ কেন্দ্রের সমন্বয়কারী একরামুল কবীর ও পরিচালক কাজী শাহীন জানান- বই মেলা ছাড়াওবিস্তারিত পড়ুন
