Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় মা ও শিশু উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরায় মা ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উপলক্ষ্যে রবিবার সকালে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউিনিটি হাসপাতালে উক্ত মা ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়। হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরার সাধারন সম্পাদক ডা. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল সার্জনবিস্তারিত পড়ুন
মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস পালিত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন পালন উপলক্ষ্যে জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার বিদ্যালয় চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের যুগ্ন-সম্পাদক সুর্য্য পালের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মির্জাপুর বাজারের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের আয়োজনে কেক কাটা হয়। এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দানব ট্রাক্টর-ট্রলির দৌরাত্মে বিনষ্ট হচ্ছে কাঁচা-পাঁকা রাস্তা

কলারোয়ায় দানব পরিবহণ ট্রাক্টর-ট্রলির পেটে গ্রামীন কাঁচা-পাঁকা রাস্তা। মাটি বহনকারী ওই গাড়িগুলোতে গ্রামীণ রাস্তায় গর্ত তৈরি হয়ে যাতায়াতে অনুপযোগি হয়ে পড়ছে। উপজেলার বেশকয়েকটি ইটভাটার আশপাশের গ্রামগুলোর রাস্তার এমন করুণ ও দৈনদশা হরহামেশা চোখে পড়ে। মূলত ভাটার মাটিবহনের কাজে নিয়োজিত দানব ওই গাড়িগুলোর কারণেই রাস্তাঘাটের অনেক স্থান ভেঙ্গে গর্তে পরিণত হচ্ছে। এর পাশাপাশি অদক্ষ ও কমবয়সী চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে ছোট-খাটো দূর্ঘটনা ঘটছে, যাতায়াতে রাস্তার প্রতি নূন্যতম যতœবান হচ্ছে না।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় নির্বাচনী সভায় লাল্টু
জনগণের প্রত্যাশা পূরণে আনারস-উড়োজাহাজ-হাস প্রতীকে ভোট দিন

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আমিনুল ইসলাম লাল্টু দিনভর গণসংযোগ ও একাধিক পথসভা করেছেন। একই সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী উড়োজাহাজ প্রতীকের কাজী সাহাজাদা ও হাস প্রতীকের শাহনাজ নাজনীন খুকু গণসংযোগ ও পথসভায় অংশ নেন। শনিবার উপজেলার ব্রজবাকসা ও সিংহলাল বাজারে পৃথক পথসভা রূপ নেয় জনসভায়। সেখানে প্রধান বক্তার বক্তব্যে সুশাসনের প্রত্যয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লাল্টু বলেন- ‘দালাল-বাটপারমুক্ত ও স্বজনপ্রীতি-পরিবারতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলায় একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চারবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়ায় সামাজিক কাজে উদ্বুদ্ধকরণ সভা

‘নিরাপদ জীবন ও নিরাপদ ভবিষ্যৎ’- স্লোগানে কলারোয়ার সোনাবাড়িয়া ডিগ্রি কলেজে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় প্রভাষক মিজানুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ও ‘সেবা’র প্রধান উপদেষ্টা এড. শেখ কামাল রেজা। ছাত্র-ছাত্রীদেরকে সেচ্ছায় রক্তদান, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষ রোপনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক কাজে উদ্বুদ্ধকরণের তাগিদ দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ‘সেবা’র আহ্বায়ক মাস্টার শেখবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ ও শিশুতোষ বইমেলা

কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা, শিক্ষমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলারোয়া উপজেলা প্রসাশন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শিক্ষা মেলার ক্লাস্টারের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষবিস্তারিত পড়ুন
কলারোয়ার হামিদপুরে ৩দিন ব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু

কলারোয়ার হামিদপুরে শাহান শাহে তরিকত বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ইসলাম প্রচারক, এশিয়া মহাদেশের বিখ্যাত আলেম সুপ্রাসিদ্ধ মুফতী বহু গ্রন্থ প্রণেতা সুলতানুল আউলিয়া মোজাদ্দেদে জামান মহান সাধক জিন্দা ওলি নায়েবে নবী আল্লামা হযরত মাওলানা মোয়েজ্জদীন হামিদী (রহ:) পীর ছাহেবের হামিদপুর ৩দিন ব্যাপি ইছালে ছওয়াব মাহফিল ১৬ মার্চ শুরু হয়েছে। ১৬মার্চ শনিবার সকালে ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা ওয়ালীউল্লাহ হামিদী (পীর ছাহেব) সাংবাদিকদের জানান, হামিদপুর হামিদীয়া ইছালে ছওয়ার মাহফিল স্থাপিত হয়বিস্তারিত পড়ুন
কেশবপুরে টিয়া পাখি প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদের গণসংযোগ

কেশবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সাঈদুর রহমান সাঈদ তাঁর টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে গতকাল বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি উপজেলার সুফলাকাটি বাজার, কলাগাছি বাজার, ডহরী বাজার, নারায়নপুর বাজার-সহ বিভিন্ন গ্রামে টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা সোহরাব হোসেন, সমীর মুখার্জী, প্রভাষক জাহিদুর রহমান জাহিদ, শফিকুল ইসলাম, সুধাময় কুন্ডু, গোপীনাথ আইচ, খোরসেদ আলম, আসাদুর রহমান, মশিয়ার রহমান, তৌহিদুরবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে : এমপি রবি

‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ স্মরণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকালে কাথলিক মিশন মাঠে সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতনের আয়োজনে সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হেনরী সরদারের সভাপতিত্বে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীরা আত্মপ্রত্যয়ে এগিয়ে যাবে শেকড় থেকে শিখরে : এমপি রবি

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে সদর উপজেলার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার উদ্বোধন, এমপি রবিকে সংবর্ধনা, পুরস্কার বিতরনী, শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন
তালায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যন ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইখতিয়ার হোসেনের উপর হামলা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তালা উপজেলার নগরঘাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন জানান- শুক্রবার রাতে তিনি নগরঘাটা এলাকায় জনসভা করে ফেরার পথে পতিমধ্যে দৃবৃত্তরা তার উপর ও তার কর্মী সমার্থকদের উপর হামলা করে মারপিট করে। এ সময় দুবৃত্তরা তাদের মটর সাইকেলবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গার পাথরঘাটায় মা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই প্রতিজ্ঞাবদ্ধে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১৬মার্চ) সকাল ১০টা দিকে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অসীম কুমার ঘোষ, ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম আলী, সহ.সভাপতি মুজিবুল ইসলাম, সহকারি শিক্ষক আছাদুজ্জামান, আসমাউল হোসনা, নয়ন্তি রানী ঘোষ, শবনাম মুস্তারী, রিপায়ন বিশ্বাস, অভিভাবক বিলকিছ বেগম, ফাহিমা, সালমা,বিস্তারিত পড়ুন
কলারোয়া থানার সাবেক এএসআই ইছাহকের মৃত্যু

সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত কলারোয়া থানার সাবেক এএসআই ইছাহক আলী (৩২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্ন..রাজিউন)। শুক্রবার রাত ২টার দিকে সাতক্ষীরা পুলিশ লাইনসে তার বুকে ব্যাথা অনুভাব করলে সাথে সাথে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২সন্তানসহ গুনগ্রাহী রেখে গেছেন। ইছাহক আলী সেলটু চুয়াডাঙ্গার গহেরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। উল্লেখ্য, কিছুদিন আগে কলারোয়া থানায় কর্মরত থাকাবস্থায় শার্শার নাভারনে সোনার বার ছিনতাই’রবিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গা ও কেঁড়াগাছিতে আনারস-উড়োজাহাজ-হাস প্রতীকের সভা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহে জনসভা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে তাঁর প্যানেল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শাকদাহ দাখিল মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত পথসভাটি জনসভায় রূপ নেয়। জনতার উদ্দেশ্যে জনসভার প্রধান বক্তা আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘নির্বাচিত হলে জনকল্যাণে নিবেদিত থাকবো, উপজেলাব্যাপী সুশাসন প্রতিষ্ঠা করবো।’ দলমত নির্বিশেষে তিঁনি আনারস, উড়োজাহাজ ও হাস প্রতীকে ভোট চান। ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়া চৌরাস্তায় নৌকা প্রতীকের পথসভা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সভাপতি নৌকা প্রতীকের ফিরোজ আহম্মদ স্বপনের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই পথসভা অনুষ্ঠিত হয়। ১নং জয়নগর ইউনিয়ন আ.লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু, বিশাখা সাহা, সাবেক মেম্বর ফিরোজ আহম্মদ রকসি, রওশন আলী খা, খালিদ হাসান টিটু প্রমুখ।
কলারোয়ায় হত্যা প্রচেষ্টা মামলায় এক ব্যক্তি আটক

কলারোয়ায় হত্যা প্রচেষ্টা মামলায় হামজার আলী মিস্ত্রী (৬০)কে পুলিশ আটক করেছে। সে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের বরকত আলী মিস্ত্রীর ছেলে। খোরদো পুলিশ ফাড়ির এসআই আবুল কালাম জানান- একটি মারামারি মামলায় শুক্রবার ভোররাতে তার বাড়ী থেকে আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
