সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় প্রয়াত সাংবাদিকের মাতার ইন্তেকাল

কলারোয়ার প্রয়াত সাংবাদিক রিকু সুলতানের সদ্যপ্রয়াত মাতা আছিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর জামে মসজিদ প্রাঙ্গনে জোহরের নামাজের পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান আসাদ। দোয়া পরিচালনা করেন হাফেজ রুহুল কুদ্দুস। উল্লেখ্য, ৯০বছর বয়সে আছিয়া বেগম রবিবার বিকেলে বার্ধক্য জনিত কারেণ তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ছেলে ও ২মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কলারোয়ার সাংবাদিকবিস্তারিত পড়ুন

ঝিকরগাছার বাঁকড়ায় আনারস ও তালা প্রতীকের প্রার্থীর মতবিনিময়

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মনিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকের সেলিম রেজা| তারা বাঁকড়া ইউনিয়নের দিগদানা শিব ও দূর্গা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মাম্বলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন,লিফলেট বিতরণ করেন এবং আনারস ও তালা মার্কায় ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা রিপোটার্স ক্লাবের সমন্বয় সভা

যশোরের শার্শা উপজেলা রিপোটার্স ক্লাবের সমন্বয় সভা সোমবার দুুপুরে উপজেলা হলরুমে অনুষ্টিত হয়েছে। সভায় রিপোটার্স ক্লাবের সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, রিপোটার্স ক্লাবের উপদেষ্টা সিরাজুল হক মঞ্জু। আরো বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ চৌধুরী, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারন সম্পাদক এম এ রহিম, যুগ্ন-সম্পাদক দেবুল কুমার দাস, আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, আবু সাইদ, আজিজুল হক, আনিসুর রহমান,বিস্তারিত পড়ুন

শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশনের অফিসে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সাতক্ষীরার শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অফিসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মাইক্রোবাস, ২৩টি পালসার মোটরসাইকেল, ২৩টি হেলমেট, ৬টি বাইসাইকেল, দুটি এসি ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১৭ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ফুলতলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শ্যামনগর এরিয়া প্রধান মি. রবার্টসন নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে বলেন, রোববার রাত দুইটার দিকে হঠাৎ স্পার্কের শব্দ শুনতে পায় তারা।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা পরিষদের আয়োজনে সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আলবিস্তারিত পড়ুন

‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও প্রতিবন্ধী স্কুল তৈরী মহতী উদ্যোগ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার ইতিহাস ও মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যাপক উৎসাহ উদ্দীপনারর্ বঙ্গবন্ধু স্মুতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জ্ক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় আনারস ও তালার মিছিলে গণজোয়ার

যশোরের ঝিকরগাছায় স্বাধীন বাংলাদেশের স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে সকালে ঝিকরগাছা উপজেলা মোড়ের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা। এর পর বিকাল ৪ টায় বিশাল মিছিল বের করে আসন্ন ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো:মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সেলিম রেজা ও তার সমর্থকেরা। মিছিল টি উপজেলা মোড়বিস্তারিত পড়ুন

পূর্ব শত্রুতার জেরে সদরের দেবনগরে সবুজকে মারপিট

সদরের দক্ষিণ দেবনগরে পূর্ব শত্রুতার জের ধরে ওবায়নুর রহমাদের ছেলে সুবুজ(২৫) হোসেন গুরুতর আহত হয়েছে। সে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ও মামলার প্রস্তিুতি চলছে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধা ৭ টায় নলকুড়া গ্রামের মাওলানা মোনয়ার হোসেন এর বাড়ির সামনের রাস্তাদিয়ে কদমতলা বাজারে যাওয়ার সময় পূব শত্রুতার জেরে একই গ্রামের মোতালেব হোসনের ছেলে আরাফাত(২০), শফিকুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (১৯), সিরাজুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১দিন ব্যাপী বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বই কিনুন, বই পড়ুন ও প্রিয়জনকে বই উপহার দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মমাস ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ১১দিন ব্যাপি বই মেলার সমাপনী, আলাচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

‘বঙ্গবন্ধুর জন্ম দিন, শিশুর জীবন করো রঙিন’- স্লোগানে বর্ণাঢ্য আয়োজন আর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি পালন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পূষ্পমাল্য অর্পন করে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সেখানে উপজেলা চেয়ারম্যান ফিরোজবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতা ও জয়নগরে আনারস-উড়োজাহাজ-হাঁস প্রতীকের নির্বাচনী জনসভা

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে কেরালকাতা ও জয়নগরে গণসংযোগ শেষে জনসভায় আনারস, উড়োজাহাজ ও হাঁস মার্কায় ভোট চাইলেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। রবিবার দিনভর গনসংযোগ করে কেরালকাতা ও জয়নগর ইউনিয়নে পৃথক সভা করেছেন পুরো প্যানেলের প্রার্থীগন। শেখ হাসিনার বাংলায় কেউ ভোট কারচুপি করতে পারবেনা উল্লেখ করে পথসভার প্রধান বক্তা লাল্টু বলেন- ‘এটা স্থানীয় নির্বাচন, তাই দলমত নির্বিশেষে ২৪মার্চে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কেউ আপনাদের ভোটদানেবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় নৌকা-মাইক-কলস প্রতীকের নির্বাচনী জনসভা

কলারোয়ার দেয়াড়ায় নৌকা, মাইক ও কলস প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না খোরদো বাজারস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে সভায় জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী মাহাবুবুর রহমান মফের সভাপতিত্বে উপজেলা যুবলীগ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, আ.লীগ নেতাবিস্তারিত পড়ুন

শার্শার সামটা মাদরাসায় বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

‘বঙ্গবন্ধুর জন্ম দিন, শিশুর জীবন করো রঙিন’- প্রতিপাদ্যে যশোরের শার্শা উপজেলার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার আয়োজনে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শিশু সমাবেশ, শিশুদের আলোচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাও. মোমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহা. আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সরকারি শিশু পরিবার (বালক) কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ পালিত হয়েছে। ১৭-ই মার্চ রবিবার সকালে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীর কেক কাটলেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে সাড়ে ৭লাখ টাকাসহ ২ হুন্ডি পাচারকারীকে আটক

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১৭ রবিবার দুপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন- জাকির বেনাপোল পুুটখালি গ্রামের আশরাফ আলীর ছেলে ও সেলিনা খাতুন একই গ্রামের আশানুর রহমানের স্ত্রী। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্তে মসজিদ বাড়ী পোস্ট দিয়ে বিপুল পরিমানে একটি হুন্ডির চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্ট এলাকায় সুবেদার কামাল হোসেনের নের্তত্বে একদল বিজিবি সদস্যরাবিস্তারিত পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাতক্ষীরা তালা উপজেলা শুকতিয়া গ্রামের মৃত মোকছেক আলী মোড়লের ছেলে ও ইসলামকাটী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মজিদ মোড়ল। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইনে আমাকে জড়িয়ে অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে আমাকে জামায়াতের আমির এবং জামায়াত নেতা বলা হয়েছে। আমি অতীতে বা বর্তমানে কোন সময় জামাতেরবিস্তারিত পড়ুন