Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জবানবন্দিতে নুসরাত হত্যার পুরো ঘটনার বর্ণনা দিলেন নুর ও শামীম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার অন্যতম দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার বেলা ৩টা থেকে টানা ১০ ঘণ্টার জবানবন্দিতে নুসরাত হত্যার দায় স্বীকার করে পুরো ঘটনার বর্ণনা দেন তারা। পরে রাত ১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন) তাহেরুল হকবিস্তারিত পড়ুন
লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না দ্রাবিড়!

ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় রাহুল দ্রাবিড়। ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। কারণ, তার নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। পরে সংযোজন করাও সম্ভব হয়নি। এই ঘটনা সামনে আসার পরই হইচই পড়ে গিয়েছে সর্বত্র। কারণ, রাহুল দ্রাবিড়কে নির্বাচন কমিশন ব্র্যান্ড অ্যাম্বাসডর করেছে। মানুষকে ভোটদানে উৎসাহিত করার কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় ক্রিকেটারকে। কিন্তু কেন এমন হলো! যিনি ভোটদানে উত্সাহ দিচ্ছেন, তিনিই শেষপর্যন্ত ভোট দিতে পারবেনবিস্তারিত পড়ুন
খবর আনন্দবাজার পত্রিকার
ভোটে নরেন্দ্র মোদির বাক্স রহস্য! কী সরানো হলো হেলিকপ্টার থেকে?

ভারতের প্রথম ধাপের লোকসভা নির্বাচনের পর হেলিকপ্টার থেকে নামানো একটি বাক্স দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচনে খরচ করার জন্য এতে বিপুল পরিমাণ টাকা থাকতে পারে। অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে উল্টো বিজেপি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন। ভারতের জনপ্রিয় বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার খবর, ভোটে নতুন বাক্স-রহস্য!বিস্তারিত পড়ুন
স্মিথ-ওয়ার্নারকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ৩২ বছর বয়সী ডানহাতি ওপেনার অ্যারন ফিঞ্চ। অন্যদিকে বিশ্বকাপ সামনে রেখে দলে ফেরানো হয়েছে নিষিদ্ধ থাকা সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে চমক নেই তেমন কোনো। সাম্প্রতিক সময়ে পারফর্ম করা সবাইকেই রাখা হয়েছে স্কোয়াডে। তবে দলে জায়গা পাননি পিটার হ্যান্ডসকম ও জশ হ্যাজলউড। ইংল্যান্ড বিশ্বকাপে থাকবে পেসারদের দাপট। এবিস্তারিত পড়ুন
ঝিকরগাছার চাঁদপুরে বর্ষবরণ ও নবনির্বাচিতদের সংবর্ধনা

ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের অন্তর্গত বাইশ-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার বিকালে বাংলা বর্ষবরণ ১৪২৬ এবং নব-নির্বাচিত ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম মুকুল, নবনির্বাচিত ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান এবং ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক মো:মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিলাশবহুল গাড়ি থেকে পাঁচবস্তা ফেনসিডিল উদ্ধার, আটক ১

সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে বিলাশবহুল পাজারু গাড়িতে করে পাচারের সময় ১ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে র্যাব ৬ এর একটি দল। রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের সীমান্ত আবাসিক হোটেলের সামনে দাড়িয়ে থাকা বিলাশবহুল পাজারু গাড়িতে অভিযন চালিয়ে বিশেষ ভাবে পাঁচটি বস্তায়ভরা ১ হাজার বোতল ফেনসিডিলসহ আক্কাজ আলী নামের এক জনকে করেছে র্যাব। র্যাব ৬ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ সাতক্ষীরার কমান্ডার লে. এম মাহামুদুর রহমান মোল্লা (এস) জানান- গোপনবিস্তারিত পড়ুন
প্রাণের পহেলা বৈশাখে বাঙালি সাজে গা ভাসালো কলারোয়া

বাঙালি সাজে বঙ্গাব্দ ১৪২৬ বাংলা বর্ষবরণে প্রাণের পহেলা বৈশাখে গা ভাসালো কলারোয়া। বাঙালির চিরন্তন ও অসাম্প্রদায়িক এ উৎসবের দিন যৌথভাবে কলারোয়া উপজেলা প্রশাসন ও পাবলিক ইন্সটিটিউটের চোখধাঁধানো নানান আয়োজন ছিলো উৎসবে-আমেজে ভরপুর। রবিবার (পহেলা বৈশাখ, ১৪এপ্রিল) সকালে প্রভাতী সঙ্গীতের মধ্যদিয়ে পালাক্রমে শুরু হওয়া অনুষ্ঠানে সকাল সাড়ে ৭টায় সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সর্বস্তরের বিভিন্ন বয়সী জনতার স্বত:স্ফূর্ত অংশগ্রহনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর বাঙালিবিস্তারিত পড়ুন
গ্রামীন ঐতিহ্যের সাজে কলারোয়ার ধানদিয়া হাইস্কুলে বর্ষবরণ

বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। এদিন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে। এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গার পাথরঘাটায় প্রীতি ভলিবল ম্যাচে কলারোয়ার কয়লার জয়

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটায় অনুষ্ঠিত প্রীতি ভলিবল ম্যাচে কলারোয়ার কয়লা ভলিবল দল জয়ী হয়েছে। পহেলা বৈশাখ রবিবার (১৪এপ্রিল) বিকালে নববর্ষ উপলক্ষ্যে পাথরঘাটা ফুটবল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক পাথরঘাটা ভলিবল দলকে ২-১ সেটে পরাজিত করে কলারোয়ার কয়লা ভলিবল দল। খেলার ১ম সেটে ২৫ বাই ২০ পয়েন্টে পাথরঘাটা জয়লাভ করে। পরের ২য় সেট ২৫ বাই ২১পয়েন্টে ও ৩য় সেটে ২৫ বাই ২৩ পয়েন্টে কয়লার জয়লাভ করে। খেলায় উভয়বিস্তারিত পড়ুন
আশাশুনিতে বিদ্যুতস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুতস্পৃষ্টে হয়ে সত্যরঞ্জন মন্ডল নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াই ২টার দিকে উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। সত্যরঞ্জন মন্ডল কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্বকাদাকাটি গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন- নিজের বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের খোলা তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নানানমুখী কর্মসূচি হাতে নিয়েছে বিদ্যালয়টি। রবিবার সকালে একটি বর্ণিল শোভাযাত্রা বের করে। পরে বিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পান্তা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন রকম পিঠা পুলির মেলার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
পহেলা বৈশাখ উপলক্ষ্যে ভোমরায় ক্রিকেট টুর্নামেন্ট

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্ম শাঁখরা কোহিনুর ক্লাবের আয়োজনে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শাখরার সাদ্দাম ক্রিকেট একাদশ। রার্নাসআপ হয় ইভান ক্রিকেট একাদশ। ম্যান অফ দ্যা ম্যাচ হয় সজল এবং ম্যান অফ দ্যা সিরিজ হয় নিখিল। টুর্নামেন্টের ১ম পুরষ্কার ছিলো নগদ ১২হাজার টাকা ও ২য় পুরষ্কার ছিলো নগদ ৮হাজার টাকা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইন্টু সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬নংবিস্তারিত পড়ুন
শার্শায় বেওয়ারিশ কুকুরের জলাতংক রোগের প্রতিশেধক ভ্যাকসিন

যশোরের শার্শা উপজেলায় বেওয়ারিশ কুকুরের জলাতংক রোগের প্রতিশেধক ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রবিবার সকাল থেকে উপজেলার সবক’টি ইউনিয়নে একযোগে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়। পাঁচদিন ধরে এ কার্যক্রম চলবে। উপজেলা পশু সম্পদ অধিদপ্তরের তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর বে-ওয়ারিশ কুকুরের শরীরে জলাতংক রোগের প্রতিশেধক ভ্যাকসিন দেয়া শুরু করেছেন। স্বাস্থ্য সহকারী কামরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন- উপজেলায় বে-ওয়ারিশ কুকুরের উপদ্রপ বেড়ে যাওয়ায় সরকার এ পদক্ষেপ গ্রহন করেছে। বে-ওয়ারিশ কুকুরের পাশাপাশি বাড়ীর পোষা কুকুরকেও জলাতংক প্রতিশেধকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জমিজমা বিরোধে প্রতিবেশিদের মারপিট করলো সাবেক শিবির কর্মীরা!!

কলারোয়ায় এবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ প্রতিবেশিদের মারপিট করলো কয়েকজন সাবেক শিবির কর্মীরা। জামায়াত-শিবিরের চিহ্নিত ওই কর্মীরা রাস্তাদখলের অজুহাত তুলে প্রতিবেশি আওয়ামীঘরনার ৫জন নারী-পুরুষকে মারপিটের পর তারা আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগিরা। শনিবার (১৩এপ্রিল) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামে ওই ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন ওই গ্রামের মৃত খোশাল গাজীর পুত্র নজরুল ইসলাম গাজী, নজরুলের ছোট ভাই রেজাউল করিমেরবিস্তারিত পড়ুন
ঝড়ের তান্ডবে কলারোয়ার দেয়াড়ায় ক্ষয়ক্ষতি

ঝড়ের তান্ডবে কলারোয়ার দেয়াড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন অনেকে। শনিবার (১৩এপ্রিল) সন্ধ্যায় তেমন বৃষ্টি না হলেও ঝড় ও ঝড়ো বাতাসের তান্ডবে গাছগাছালি ভেঙ্গে কিংবা আধাভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে। বানিজ্যিক ভাবে চাষাবাদের আম ঝরে গিয়েছে। ফসলি জমিতে উঠতি ধানের ক্ষতি হয়েছে। দূর্বল বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। সবমিলিয়ে সাধারণ মানুষ হঠাৎ ঝড়ে ভোগান্তিতে পড়েছেন।
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ ব্যক্তি আহত

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার হেলাতলা গ্রামে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় হেলাতলা গ্রামের হাসেম আলীর ছেলে ইস্্রাফিল নামে একজনকে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছে। আহত অন্যরা হলেন- হেলাতলা গ্রামের হাসেম আলী, তার স্ত্রী মোনোয়ারা বেগম ও তার জামাই ইয়াসিন আলী। কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন ই¯্রাফিল হোসেন জানান, প্রতিপক্ষ একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জিয়ারুলের মেয়ে বিয়ে করে আমার ছোট ভাই গোলাম রসুল। ছোট ভাইয়েরবিস্তারিত পড়ুন
