রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বর্ষবরণে কলারোয়ার জয়নগরের মদনমোহন মন্দিরে হরিনাম সংকীর্তন

কলারোয়ার জয়নগর মদনমোহন মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। সোমবার (১৫এপ্রিল) বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ, মন্দির কমিটির সভাপতি সত্য সাহার সভাপতিত্বে দিন ব্যাপি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকাল থেকে হরিনাম সংকীর্তন, ণ এ ণ ভোজনের ব্যবস্থা করা হয়। ভক্তবৃন্দের জন্য, দূর দুরান্ত থেকে ভক্ত বৃন্দরা মনস্কামনা পুরনের প্রসাদ দেয়ার জন্য আসেন। সয়ং ভগবান যাদের মনস্কমনাবিস্তারিত পড়ুন

মঠবাড়িয়ায় ডা. রুস্তম আলী ফরাজী এমপিকে গণসংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪র্থ বারের মত সংসদ সদস্য এবং সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ডা. রুস্তম আলী ফরাজীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। কবুতরখালী গ্রামবাসীর পক্ষ থেকে ডা. সুদীপ হালদারের উদ্যোগে রবিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে ওই গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নলীনি রঞ্জন হাওলাদারের সভাপতিত্বে ডা. সুদীপ হালদার ও বাবু অপরানন্দ কির্ত্তুনীয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ, সমাজ সেবক ইসরাত জাহানবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জের মাঠে মাঠে সবুজের মাঝে দুলছে সোনালী শীষ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে বোরো ধান পাকা শুরু হয়েছে। এ অঞ্চলের কৃষকেরা ধান কাটার অপেক্ষায় এখন প্রহর গুনছেন। বর্তমানে রাজগঞ্জ অঞ্চলের মাঠে মাঠে সবুজের মাঝে সোনালী শীষ দুলছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার রাজগঞ্জ অঞ্চলের ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটী, শ্যামকুড়, রোহিতা, খেদাপাড়া ও হরিহরনগর এই সাতটি ইউনিয়নে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ফসল চাষাবাদ করা হয়েছে। রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবুজ ধান গাছে এখন সোনালী রংয়ের ধানেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের শিবপুর স্লুইস গেট দিয়ে নোনা পানি তোলার পাঁয়তারা!!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট দিয়ে আবারও নোনা পানি তোলার পাঁয়তারা চলছে। একটি প্রভাবশালি মহল স্থানীয় জনসাধারনের আপত্তি এবং উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে নোনা পািন তুলে চিংড়ি মাছ চাষের চেষ্টা করছে। এতে দশটি গ্রামের সাত কিলোমিটার এলাকার মৌসুমী ফসল বিনষ্ট হবার আশংকা দেখা দিয়েছে। একই সাথে বহু সংখ্যক মিষ্টি পানির পুকুরের বিভিন্ন প্রজাতির মাছও নিধন হবার আশংকা রয়েছে। ভুক্তভোগী গ্রামবাসী এ বিষয়ে পানি উন্নয়নবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় অটোমোবাইল মালিক সমিতির চেক বিতরণ

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি যশোর জেলা কমিটির ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল এর আঞ্চলিক কার্যালয় ঝিকরগাছার কীর্তিপুর ট্রাক টার্মিনালে সোমবার বিকালে সমিতির মৃত সদস্যগণের পরিবারের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, সেচ্ছাসেবকলীগ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মো:সামসুর রহমান,বিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপিত

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ১ বৈশাখ শিশু একাডেমীর সূচনা অনুষ্ঠান, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা, শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে চারুপীঠ আর্টবিস্তারিত পড়ুন

কবি শাহাবুদ্দীনের কবিতা ‘আমিহীন পৃথিবী’

আমিহীন পৃথিবী -কবি শাহাবুদ্দীন নশ্বর পৃথিবীর মাঝে আমি নেই আমি নেই নক্ষত্রের নির্লিপ্ত আকাশে নেই মায়ার মুকুরে কালের অঙ্গার স্তুপে উজ্জ্বল জোছনামালায় আমি নেই আমি নেই নিকষ অন্ধকারে নেই জোনাকির মলিন আলোয় বাতাসের শব্দঝরা অপরাহ্ণে ঝরা ফুলের বিষাদে আমি নেই আমি নেই দুপুরের নিঃসঙ্গ রোদে নেই কারো বুকের গভীরে হিজল-তমালের ছায়ায় প্রিয়তমার সুধা সান্নিধ্যে আমি নেই আমি নেই সন্তানের হৃদয় মন্দিরে নেই অমেয় সময়ের মহাসমুদ্রে মানবতার বিবর্ণ আত্মায় পৃথিবীর কোলাহল জেগেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টি.টি.সি) পরিচালিত সাতক্ষীরা জেলা হতে বিদেশগামী কর্মীদের ৩দিন মেয়াদী প্রাক-বহির্গমন প্রশিক্ষণের ৯২তম ব্যাচের (১৩-১৫ এপ্রিল, ২০১৯) সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজলো পরিষদের টানা ২য় বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। এছাড়া আরো উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

ঢাবিস্থ ঝিকরগাছা উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ‘পুষ্পকানন’ এর শুভযাত্রা

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ঝিকরগাছা উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ‘পুষ্পকানন’এর শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুভযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ‘পুষ্পকানন’এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ-সম্পাদক মো. আসাদুজ্জামান তামিম। এসময় বাংলা নতুন বছর উপলক্ষে নিজেদের মধ্যে শুভেচ্ছা, মিষ্টি বিতরণ এবং সংগঠনের অক্ষুন্নতা রক্ষার শপথ নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ‘পুষ্পকানন’এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো:সোহানুর রহমান, সাধারণ-সম্পাদক মো. আসাদুজ্জামান তামিম, সাংগঠনিক সম্পাদক মো.আবু রায়হান এবং ঝিকরগাছা উপজেলাবিস্তারিত পড়ুন

গ্রামীণ ঐতিহ্যে সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

গ্রাম বাংলার ঐতিহ্য প্রাচীন বাহন গরুরগাড়ি, পালকি,হালখাতার দোকান, কুলা, কলস, পাখা, লাঙল, জোয়াল, জাল-খারা, ঠুঙি, হুকাসহ নানা উপকরণের বর্ণিল সাজে সজ্জিত হয়ে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করেছিল সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুল। শোভাযাত্রাটি স্থানীয় কয়েকটি গ্রাম ঘুরে বৈশাখী কোরাস গেয়ে ফিরে আসে স্কুলের আঙিনায়। মঙ্গল কামনায় বর্ষবরণের এ অনুষ্ঠানে হারানো দিনের পুরনো গানে মেতে ওঠে শিক্ষার্থীরা। মধ্যহ্নভোজে অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও ম্যানেজিং কমিটিসহ সুধীজন। স্কুলের প্রধান শিক্ষক মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডে দক্ষিণ কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে পৌরসভার ০৮ নং ওয়ার্ডে দক্ষিণ কামালনগরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী ঢেলে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে পৌরসভার ০৮ নং ওয়ার্ডে দক্ষিণ কামালনগরে আব্দুর রাজ্জাকের বাড়ির সামনের পাকা রাস্তার মুখ হতে প্রফেসর আব্দুর রহমানের বাড়ির মুখ পর্যন্ত ১৫০ মিটার সিসিবিস্তারিত পড়ুন

কলকাতায় নির্বাচনী প্রচারণায় ফেরদৌস

ঋতুপর্ণা, রচনা ব্যানার্জীসহ অনেক অভিনেত্রীর সাথে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন ঢালিউডের ফেরদৌস আহমেদ। সিনেমার পর্দায় মানুষ তাকে দেখতে অভ্যস্ত থাকলেও এবার নির্বাচনী প্রচারণার ময়দানে দেখা গেল সেই ফেরদৌসকে। তাও আবার দেশের মাটিতে নয়, একেবারে বিদেশের মাটিতে! ভারতে চলমান লোকসভার নির্বাচনী প্রচারণায় যোগ দিতে পশ্চিমবঙ্গে উড়ে যায় ফেরদৌস। রাজ্যটির উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রবিবার ছুটির দিনে প্রচারণায় দেখা যায় ফেরদৌসকে। হুডখোলাবিস্তারিত পড়ুন

আদালতে গরুর হাজিরা!

গরু একটি গৃহপালিত পোশু। তার চারটি পা, একটি লেজ। এমন ধরনের নেহাতই নির্বিষ বাক্য প্রায় প্রত্যেকেই ছোটবেলায় গরু রচনায় লিখে এসেছে। তবে, যত সময় গেছে, তত আমরা পিছিয়েছি আর ততই এগিয়ে এসেছে এই গৃহপালিত জীবটি। নিজেদের ‘চারটি পা, একটি লেজ’-এর সুখী গৃহকোণ ছেড়ে! একবিংশ শতকের আঠারো, উনিশ বছর পার করে এখন প্রায়শই শোনা যায়, গরু সম্বন্ধীয় প্রায় চোখ উল্টে দেয়া বহু বক্তব্য! যেমন- ‘গরু আমাদের মা’, ‘গরুকে ভারতের জাতীয় পশু বলেবিস্তারিত পড়ুন

দেখার কেউ নেই!!

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফসলি জমিতে বাড়ছে ইট ভাটার সংখ্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় দিন দিন বাড়ছে ইটের ভাটা। এ কারণে কমে যাচ্ছে কৃষি জমি। পরিবেশ আইন-২০১৩ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় কৃষি জমিতে অবাধে গড়ে উঠেছে ইট ভাটা।সরকারি আইনের তোয়াক্কা না করে এসব ইট ভাটা আবাদি জমির মাটি সংগ্রহ করছে ভাটা মালিকরা। জানা গেছে- মঠবাড়িয়া উপজেলায় শতাধিক ইট ভাটা রয়েছে।প্রতিটি ইট ভাটা স্হাপন করা হয়েছে আবাদি জমি ও জনবহুল এলাকায়। আবাদি জমির ফসল যাতে ক্ষতি না হয় সেই কারণে ফসলি জমি ও জনবহুলবিস্তারিত পড়ুন

বগুড়ায় প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে খুন

বগুড়ায় প্রকাশ্যে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব আলম শাহীনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপশহর বাজারে সাত/আট দুর্বৃত্ত বিএনপি নেতা শাহীনকে কুপিয়ে হত্যা করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সামসুজ্জামান। অ্যাডভোকেট মাহাবুব আলম শাহীন শহরের ধরমপুর এলাকার বাসিন্দা। এএসআই আরো বলেন, মাহাবুব আলম শাহীন রাত সাড়ে ১০টার দিকে উপশহর বাজার থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন।বিস্তারিত পড়ুন

কলকাতায় ‘মোদি-মমতা’কে নিয়ে উন্মাদনায় নতুন মাত্রা

ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ৭ দফার প্রথম দফা ভোট গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। গোটা ভারতে আরও ৬ দফায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। দেশটির প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপির ক্ষমতার লড়াইয়ের এই নির্বাচন নিয়ে ভারতজুড়ে চলছে উন্মাদনা। ড্রয়িংরুম থেকে পাড়ার চায়ের দোকানের আড্ডা, এখন সব জায়গায় আলোচনার বিষয় একটাই। লোকসভা নির্বাচন। আরও একবার কি চেয়ার দখলে নেবেন মোদি? নাকি এবার বাঙালি প্রধানমন্ত্রী পাবে দেশ? এবার সেই উন্মাদনায় শামিল হলবিস্তারিত পড়ুন