রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ৩আসামি আটক

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান-আদালতে জিআর-২৪০/১৭ মামলায় ওয়ারেন্ট থাকায় উপজেলার রামভদ্রপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাওন (৩০), জিআর-৩৫/১৫ মামলায় ইলিশপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৮), নারী নির্যাতন-১৬/১৪ মামলায় বসন্তপুর গ্রামের আফসার আলীর ছেলে সাজ্জাত হোসেন (৩০) কে ভোররাতে অভিযান চালিয়ে তাদের বাড়ী থেকে আটক করা হয়। থানার এসআই আসাদুজ্জামান আসাদ, রইচ উদ্দীন, এএসআই রবিউল ইসলাম, জসিম সঙ্গীয় ফোর্সবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে ঝড়ে নারকেল গাছ চাপা পড়ে গৃহবধুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় পাতা কুড়াতে গিয়ে দুই সন্তানের জননী হাসিনা খাতুন (২৫) নামের এক গৃহবধু ঝড়ে নারকেল গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে। হাসিনা খাতুন রাজগঞ্জ এলাকার শৈলী তেতুঁলিয়া গ্রামের নির্মাণ শ্রমিক দরিদ্র শরিফুল ইসলামের স্ত্রী। জানা গেছে, শনিবার সন্ধ্যার আগ মুহুর্তে আকাশে মেঘ দেখে নিহত গৃহবধু হাসিনা খাতুন বাড়ীর পাশে শুকাতে দেওয়া জ্বালানী পাতা কুড়াতে যায়। সে সময় হঠাৎ ঝড় উঠলে সেখানকার একটি নারকেল গাছ ঝড়ে উপড়ে চাপা পড়ে গৃহবধুবিস্তারিত পড়ুন

মনিরামপুরে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু আজমীর

পশ্চিম মণিরামপুরের রোহিতা ইউনিয়নের শেখপাড়া গ্রামে নানা ইসমাইল হোসেনের বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু আজমীর খান। শনিবার দুপুরে স্বজনরা স্থানীয় আইয়ুব আলীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার বিকেলে মামা আব্দুল করিম শেখের বিয়ে উপলক্ষে মা ময়না বেগমের সঙ্গে নানা বাড়ি যায় শিশুটি। আজমীর যশোর সদরের চাঁচড়া দারোগাবাড়ি এলাকার আলমগীর শেখের ছেলে। সে চাঁচড়া-ভাঁতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। উদ্ধারকারী মেহেদী হাসান বলেন, দুপুরে দুই শিশুর সঙ্গেবিস্তারিত পড়ুন

শার্শার ইউএনওর অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ক্লোন!!

যশোরের শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ক্লোন করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন পুলক কুমার মন্ডল। মোবাইল ফোনের যে নাম্বারটি ক্লোন করা হয়েছে সেটি হচ্ছে ০১৭৬৮ ৭৫ ৭৮ ৭৮। অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কেউ এটা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাই যে কোন প্রয়োজনে বিষয়টি যাচাই করার জন্য তিনি অনুরোধ করেছেন। শার্শা থানার পরিদর্শক (তদন্ত) তাসমিম আলম বলেন, এ ব্যাপারেবিস্তারিত পড়ুন

নুসরাতের খুনিদের শাস্তির দাবীতে বেনাপোল বন্দরে মানববন্ধন

শিক্ষার্থী নুসরাত জাহান রাফির খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বন্দরনগরী বেনাপোল শহরে মানববন্ধন কর্মসুচী পালন হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় বন্দর প্রেসক্লাব, বেনাপোলের আয়োজনে ৩নং গোডাউনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টায় নুসরাতের আত্মার মাগফেরাত কামনায় বন্দর প্রেসক্লাবে দোয়া হয়। মানববন্ধনে বন্দর প্রেসক্লাবের সংবাদকর্মীরা, মাদ্রাসা শিক্ষার্থী ও সামাজিক সংগঠন আমরা বেনাপোল বাসিন্দাসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

চির নিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরাবাসীর প্রিয় শিক্ষক আব্দল হামিদ

সাতক্ষীরাবাসীর প্রিয় বিজ্ঞান স্যার আব্দুল হামিদ চির নিদ্রায় শায়িত হলেন সদর উপজেলার ঝাউডাঙ্গার পারিবারিক কবর স্থানে। শনিবার সকাল ১০টায় ঝাউডাঙ্গা সিনিয়র ফজিল মাদ্রাসা ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের শ্যালক তালা-কলারোয়ার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, খুয়েট এর ম্যাকানিক্যাল বিভাগের প্রফেসর ইঞ্জিনিয়ার গোলাম কাদের, কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, অধ্যাপক শহীদুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় হাজী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩এপ্রিল) সকাল ১০টার দিকে ঝাউডাঙ্গার ওয়ারিয়া বাইতুন নূর জামে মসজিদে ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যান পরিষদের আয়োজনে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী সম্মেলনের সভাপতি আব্দুর রহিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাকডাঙ্গা সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ রফিউদ্দীন আনছারী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, অধ্যক্ষ আবু জাফর, প্রফেসর আব্দুর রাজ্জাক, সামছুদ্দীন, আলহাজ্ব গোলাম রব্বানী,বিস্তারিত পড়ুন

ফায়ার সার্ভিস স্টেশনের অভাবে অরক্ষিত হয়ে পড়ছে তালার জনপদ

জমি অধিগ্রহন প্রক্রিয়া ও কতৃপক্ষের সমন্বয়হীনতায় আটকে গেছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে তালায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ। উপজেলার সরকারি-বেসরকারি অধিকাংশ অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শত শত কর্মকর্তা-কর্মারী ও নানাকাজে অফিসপাড়ামূখী হাজার হাজার মানুষ। শুষ্ক মৌসুমে সারাদেশে অগ্নিকান্ডের ঘটনা বেড়ে যাওয়ায় এবং তালায় কোন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় নানা আশংকায় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে সাতক্ষীরার তালা উপজেলায় একটি ফায়ার সার্ভিসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্র‏হ্মরাজপুরে সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর

সাতক্ষীরা সদরের ব্র‏হ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামে শনিবার (১৩ এপ্রিল) সকালে বিষধর সাপের কামড়ে ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আনজুয়ারা খাতুন (৫১)। সে ব্র‏হ্মরাজপুর বাজারের তরকারী ব্যবসায়ী ও উমরাপাড়া গ্রামের মোঃ আব্দুল মাজেদ ঢালীর স্ত্রী। গ্রামবাসী জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে গরুকে খাওয়ানোর জন্য বাড়ির আঙ্গিনায় বিচলি গাদা থেকে বিচলি আনতে গিয়ে বিষধর সাপ ডান হাতের একটি আঙ্গুলে কামড় দেয়। প্রথমদিকে অল্প জ্বালা-যন্ত্রনা শুরু হলেও সে বিষয়টিকে গুরুত্ব দেয়নি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছেলের হাতে সৎমা আহত

সাতক্ষীরায় সৎমা’কে মারপিট করলো সৎছেলে। উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামের শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভূক্তভোগি। জানা গেছে- তলুইগাছা মৃত লতিফ বিশ্বাসের স্ত্রী মুসলি (৪০) আবার বিয়ে করেন একই গ্রামের তবিবর রহমানের সাথে। কিন্তু তবিবর রহমানের প্রথম স্ত্রী ও ছেলে-মেয়েদের সাথে সৎমা মুসলি’র গন্ডগোল লেগেেই থাকতো। শনিবার বেলা ১২টার দিকে মুসলি বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে গেলে তার স্বামীর প্রথম স্ত্রী মেয়ে ডলি খাতুনের সাথেবিস্তারিত পড়ুন

দেবহাটায় মসজিদ সংস্কারে চেক বিতরণ আলফার

দেবহাটার কামিনিবসু জামে মসজিদ সংস্কার ও পারুলিয়া আহছানিয়া মিশন উন্নয়নের চেক বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য আলহাজ আল ফেরদাউস আলফা। শনিবার বিকাল ৪টায় কোমরপুর জেলা পরিষদ সদস্য আলহাজ আল ফেরদাউস আলফার অফিস কক্ষে জেলা পরিষদের অর্থায়নে ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলামের পরামর্শে কামিনিবসু জামে মসজিদ সংস্কারের জন্য মোট ১ লক্ষ টাকার মধ্যে শেষ ভাগ ৪৫ হাজার টাকার চেক এবং আহছানিয়া মিশনের পারুলিয়া শাখা উন্নয়নের জন্য মোট ১ লক্ষ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাংবাদিক পরিষদের ২০বছর পূর্তি উদযাপিত

শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের কামালনগরে লেক ভিউ মিলনায়তনে জেলা সাংবাদিক পরিষদের ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবকবিস্তারিত পড়ুন

পাঠকের কলাম...

বাংলা নববর্ষ : বাঙালির উৎসবমুখর দিন

পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাওএই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমীকর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাবার সংবাদ সম্মেলন : বিনা অপরাধে জেল খাটছে শ্যামনগরের চা বিক্রেতা

বিনা অপরাধে আমার ছেলে জেল খাটছে বলে দাবি করেছেন সুন্দরবনের নদীতে মাছ ধরা শ্রমিক নুর মোহাম্মদ মোল্লা। তিনি বলেন- মাছ ধরে আর ফাঁকে ফাঁকে চা বিক্রি করে আমার সংসার নির্বাহ হয়। অথচ আমি গরিব তাই আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে স্থানীয় ভেটখালির আরব আলির ছেলে নান্টু গাজি। আমি আমার ছেলের মুক্তি চাই। শ্যামনগর উপজেলা সোরা গ্রামের মাজন মোল্লার ছেলে নুর মোহাম্মদ শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় আকষ্মিক প্রাকৃতিক দুর্যোগ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সদরের ০৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় প্রাপ্ত এ ত্রাণ সামগ্রী ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে সদরের ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা, পশ্চিম সুকদেবপুর, দৌলতপুর, বয়ারবাতান, আছানডাঙ্গা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে সৌর বিদ্যুতের স্ট্রীট লাইটের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের সুবিধার্ধে সৌর বিদ্যুতের স্ট্রীট লাইট স্থাপন করে উদ্বোধন করা হয়েছে। শনিবার পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর নিম পুকুর রাস্তার ও মেহেদীবাগ জামে মসজিদের সামনে পৌরসভার সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের সুবিধার্ধে সৌর বিদ্যুতের স্ট্রীট লাইটের উদ্বোধন করেন পৌরসভার ০৯ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শেখ শফিক উদ- দৌলা সাগর। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রদত্ত এবং রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) সদর ব্রাঞ্চ অফিসেরবিস্তারিত পড়ুন