Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খুলনা এনইউবিটি’তে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এনইউবিটি খুলনা ক্যাম্পাসে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদ হোসেন। ইফতারে অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, কলেজ অধ্যক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর গণ্যমান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
দৃশ্যমান পিরোজপুরের চরখালী-পাথরঘাটা আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

দৃশ্যমান হচ্ছে পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ। প্রায় ১০৫ কোটি টাকা ব্যয়ে ৬০ কি.মি.রাস্তা প্রশস্তকরণ, নির্মান ও সংস্কারের ফলে যোগাযোগের নতুন মাত্রা যোগ হবে দেশের দক্ষিণাঞ্চলের জেলার সাথে। এই সড়ক দিয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতিদিন অগনিত ট্রাকসহ ভারী যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে। পায়রা সমুদ্র বন্দর থেকে খুলনায় যোগাযোগের পথও এটি। রাস্তাটিকে ঘিরে গড়ে উঠবে ক্ষুদ্র থেকে মাঝারী ধরণের অনেক শিল্প প্রতিষ্ঠান। ‘শিক্ষা নিবিড়’ এই এলাকার ছাত্র-ছাত্রীদেরবিস্তারিত পড়ুন
শার্শায় শেখ আফিল এমপি’র নিজস্ব তহবিল থেকে মসজিদে অনুদান

যশোরের শার্শার সংসদ সদস্য, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব তহবিল থেকে শার্শার বেলতা বাগানপাড়া জামে মসজিদে ৫০হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা মসজিদ কমিটির হাতে এ টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মেম্বর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম,হাজী সেলিম হোসেন,বিস্তারিত পড়ুন
কেশবপুরে যুবলীগের ইফতার মাহফিল

কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকালে শহরের ক্যাফে ডে-লাইটে অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল গফুর গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও সাবেক আহ্বায়ক আওয়ামী লীগনেতা শাহাদাৎ হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. খলিলুরবিস্তারিত পড়ুন
আসছে হানিফ সংকেতের ভুল ভাঙ্গাতে ভুল করা

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র বিশেষ পর্বের পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। একটি পারিবারিক গল্প নিয়ে রচিত তার এবারের ঈদের নাটকের নাম ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’। নাটকটি প্রচারিত হবে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮:৩০ মিনিটে। নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত,বিস্তারিত পড়ুন
এবারের ইত্যাদি’তে ফেরদৌস-পূর্ণিমার সাথে থাকছে সিয়াম-পূজা

হানিফ সংকেত মানেই সৃজনশীল কর্মকান্ড। প্রতি ঈদেই নির্মাণ করেন বেশ কয়েকটি নাটক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”। ঈদ এলে আমাদের চারপাশ আনন্দ-উৎসবে ভাসে। আর ঈদ আনন্দের সাথে প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের বিশেষ ইত্যাদি। তাই প্রতি ঈদেই দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করেন ইত্যাদির বিশেষ ঈদ পর্ব দেখার জন্য। প্রতি ঈদেই ইত্যাদিতে বিষয় ভাবনার নতুনত্ব ও গভীরতা দর্শকদের দেয় আনন্দের ভিন্ন মাত্রা। এবারের ঈদ ইত্যাদির নানান চমকের একটি হচ্ছেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কলেজপড়ুয়া ছাত্রের অকাল মৃত্যু

সাতক্ষীরায় নাঈম হোসেন (২১) নামের কলেজপড়ুয়া ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার তলুইগাছা গ্রামের ইবাদাত হোসেনের পুত্র। নাঈম সাতানি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ছাত্র। পারিবারিক সূত্র জানায়- দিন তিনেক আগে হঠাৎ নাঈম পেটের ভিতর জ্বালা যন্ত্রণা অনুভব করলে তাকে সাতক্ষীরায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে সেখান তার পেটে অপারেশন করা হলেও নারি বাস্ট হয়ে বৃহস্পতিবার দিবাগতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মসজিদের পুকুরে শান নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া জামে মসজিদের পুকুর ঘাটে শান নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে মসজিদ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম মিঠু, মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল জব্বার শেখ, আনারুল ইসলাম, হারুন অর রশিদ,বিস্তারিত পড়ুন
নাম থেকে ‘চৌকিদার’ সরালেন মোদী

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ জয় প্রায় নিশ্চিত, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার অ্যাকউন্টে নিজের নামের আগে থেকে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলেছেন। বৃহস্পতিবার এক টুইটে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলার কারণ ব্যাখ্যায় মোদী বলেন, “এখন চৌকিদার চেতনাকে পরবর্তী পর্যায়ে নেওয়ার সময় হয়েছে। সবসময় এই চেতনাকে বাঁচিয়ে রাখুন এবং ভারতের উন্নয়নে কাজ করতে থাকুন। “চৌকিদার শব্দটি আমার টুইটার অ্যাকাউন্ট নাম থেকে সরে গেলেও এটি আমারবিস্তারিত পড়ুন
‘চৌকিদার’ মোদী আরও বিক্রম নিয়ে থাকছেন ক্ষমতায়

সাত ধাপের দীর্ঘ ভোটগ্রহণ প্রক্রিয়ার পর বুথ ফেরত জরিপের ফলাফলকে বিরোধীরা পাত্তা না দিলেও সেটাই সত্যি হতে চলেছে; ভারতের মসনদে থাকছেন নরেন্দ্র মোদী এবং আরও শক্তিশালী হয়ে। বিতর্কিত নানা অধ্যায় ছাপিয়ে নিজেকে ‘চায়েওয়ালা’ পরিচয় দিয়ে পাঁচ বছর আগে ভোটের লড়াইয়ে জিতে দিল্লির মসনদে বসেছিলেন মোদী; এবার ভোটের আগে শাসক পরিচয়ের পরিবর্তে নিজেকে ‘চৌকিদার’ হিসেবে তুলে ধরেছিলেন তিনি। বৃহস্পতিবার ভোট গণনায় দেখা যায়, ঐতিহ্যবাহী কংগ্রেস পরিবারের প্রতিনিধি অভিজাত রাহুল গান্ধীর পরিবর্তে ‘চৌকিদার’বিস্তারিত পড়ুন
বলিউডের যারা
লোকসভায় দেবের সঙ্গী এবার নুসরাত-মিমিও

রুপালি জগত থেকে লোকসভায় পা আগেই গিয়েছিলেন দেব, এবার তার সঙ্গী হতে যাচ্ছেন টালিউডের আরও দুই তারকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীও। ভারতের লোকসভা নির্বাচনে বৃহস্পতিবার ফল গণনা যতদূর গড়িয়েছে, তাতে এই তিন বাঙালি তারকার জয় অনেকটাই নিশ্চিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন তারা; প্রতীক ছিল জোড়া ফুল। হালের নায়িকা নুসরাত ভোটে নামতে না চাইলেও ‘মমতাদির’ অনুরোধ এড়াতে পারেননি, প্রার্থী হন বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত লাগোয়া বসিরহাটবিস্তারিত পড়ুন
১০ অধিনায়কের কথার সুরে বিশ্বকাপের আগমনী

ভেন্যুর নাম ‘দা ফিল্ম শেড’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমায় বিধ্বস্ত হওয়ার পর আবার গড়ে তোলা কমপ্লেক্স এখন ইতিহাসের নানা ধাপ পেরিয়ে সিনেমা, নাটকের শুটিংয়ের জনপ্রিয় জায়গা। তবে উপলক্ষ এবার রুপালি পর্দা নয়। বিশ্বকাপ ক্রিকেট নাটকীয়তার আগমণী সুর বেজে উঠল সেন্ট্রাল লন্ডনের এই মঞ্চে, যেখানে পাশাপাশি এবারের বিশ্বকাপের ১০ অধিনায়ক। হাসি, আড্ডা, মজা, খুনসুটি, কথায় অধিনায়কেরা শোনালেন তাদের বিশ্বকাপ ভাবনা। এক রকম শুরু হয়ে গেল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের আনুষ্ঠানিক পথচলাও। বৃহস্পতিবার দুপুর একটায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষকের বাড়িতে গিয়ে ধান ক্রয় করলেন ডিসি মোস্তফা কামাল

সাতক্ষীরায় সরাসরি কার্ডধারী কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এক কৃষকের বাড়িতে গিয়ে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরি, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো তিন তরুণ-তরুণী

অবৈধপথে ভারতে পাড়ি দিয়ে সেখানে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাভোগের শেষে বাংলাদেশি তিন তরুণ-তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশে কাছে তাদের আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। ফেরত আসারা হলেন- নড়াইলের কালিয়া থানার বাবুপুর গ্রামের আকরাম শেখের ছেলে আয়ুব শেখ (৪০), একই থানার পুরুলিয়া গ্রামের ইলিয়াছ শেখের মেয়ে লিনা খাতুন ওরফে সুমা (২৩) ও যশোরের সিরাজগঞ্জ গ্রামের আজিজবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতার ৪আঙুল কেটে নেয়ার ঘটনায় আরেক ছাত্রলীগ নেতা আটক

কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতা তুষারের উপর হামলা করে হাতের ৪টি আঙুল কেটের নেয়ার ঘটনায় জড়িত অভিযোগে জহিরুল ইসলাম টিটু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত ২টার দিকে পৌরসভাধীন তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডের কানিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক জহিরুল ওই এলাকার সিরাজুল ইসলামের পুত্র। কলারোয়া থানার এসআই ও এ মামলার তদন্ত কর্মকর্তা রইস উদ্দীন কলারোয়া নিউজকে জানান- বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে তথ্যপ্রযুক্তি ব্যবহারেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অন্ত:সত্ত্বা মায়ের মৃত্যু

মনিরামপুরের রাজগঞ্জে বিদ্যুতের সর্টসার্কিটে অন্ত:সত্ত্বা মায়ের করুন মৃত্যু হয়েছে। তিনি ১ সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার চালুয়াহাটী গ্রামে। জানা যায়, ঐ গ্রামের সালাম দফাদানের কন্যা ১ সন্তানের জননী নাছিমা বেগম (২৭) বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঘরের ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুতের সর্টসাকির্টে ধরে ঘটনাস্থলে মারা যায়। কিন্তু জীবিত আছে ভেবে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যু নিশ্চিত ভেবে বাড়িতে ফেরত নিয়ে আসে বলে নিহতের পরিবারবিস্তারিত পড়ুন
