Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন বিতরণে অনিয়মের অভিযোগ

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী স্যালাইন বিতরণে নানা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজ খবর নিতে গেলে হাসপাতালে ভর্তি রোগী এবং রোগীর স্বজনেরা এই অভিযোগ করেন। হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি উপজেলার সদর ইউনিয়নের জাঁলঝাড়া গ্রামের মোঃ হোসেন আলী (৭০) অভিযোগ করেন, তিনি গত মঙ্গলবার ডায়রিয়া জনিত কারণে হাসপাতালে ভর্তি হন। তখন সেখানকার দ্বায়িত্বরত ওয়ার্ড বয় মোঃ হোসেন আলীবিস্তারিত পড়ুন
আইসিটি পরিসংখ্যান সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন এমপি রবি

উন্নয়নশীল ডিজিটাল সরকারের আইসিটি বিষয়ে ই-গভনেন্স পরিসংখ্যান সেমিনারে অংশ নিতে সরকারি সফরে সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্ট্গ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরার কৃতি সন্তান বারবার নির্বাচিত সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি রবিবার (২৬ মে) দুপুর ১টা ৩৫ মিনিটের সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ার লাইন্স যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। জাতীয় সংসদের ৮জন সংসদবিস্তারিত পড়ুন
দেবহাটায় মদ ও গাঁজা উদ্ধার

দেবহাটার টাউনশ্রীপুরে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় রয়েল স্টেগ ও অফিসার্স চয়েজ ব্রান্ডের মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনন্থ টাউনশ্রীপুর কোম্পানী সদরের সুবেদার আমিনুল ইসলামের নির্দেশনায় হাবিলদার মমিনুল ইসলাম সহ অন্যান্য বিজিবি সদস্যরা টাউনশ্রীপুর বেড়ীবাঁধের স্লুইসগেট এলাকায় মাদকদ্রব্য গুলো বহনকারী মাদক ব্যবসায়ী ফারুক ইসলামকে চ্যালেঞ্জ করলে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ২০ বোতলবিস্তারিত পড়ুন
দুই মাসেও সন্ধান মেলেনি ৩ সন্তানসহ মায়ের

পিরোজপুরের মঠবাড়িয়ার গুদিঘাটার মৃত আজাহার শরীফের মেয়ে ঢাকার ভাটারায় বসবাসরত গোপালগঞ্জের রইচ উদ্দিনের স্ত্রী মালা বেগম সাথী (৩৬) নিখোঁজের দুই মাস অতিবাহিত হলেও খোঁজ মেলেনি। এ ঘটনায় গত ২০এপ্রিল তার স্বামী রইচ উদ্দিন ভাটারা থানায় জিডি (নং-১৪০৯) করেন। জিডি সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ দুপুর ১২টার দিকে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মালা বেগম। মালা বেগমের সাথে তার ৩ সন্তানও রয়েছে। পরে বাড়ি ফিরেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কদমতলা বাজার কমিটির সেক্রেটারি মেহেদীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

সাতক্ষীরা সদরের কদমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও কদমতলা একতা সংঘের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মেহেদী হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাসেমপুর গ্রামের মরহুম মোঃ মোবারক আলীর ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাসভবনে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বৎসর। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নিহতের বড় ভাই মোঃবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ২১জনকে ২বছর করে জেল

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ হোতাসহ ২১ সদস্যকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদলতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুর রহমান প্রত্যেককে ২ বছরের বিনাশ্রমে সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তদের মধ্যে ৫জন মূল হোতা ও বাকী ১৭জন পরিক্ষার্থী। আটক পরীক্ষার্থীদের মধ্যে ৭জন নারী রয়েছেন। এর আগে শুক্রবার সকালে কলারোয়া থানারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসচক্র: পরীক্ষার্থীসহ ২৯জন আটক

সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে আটক করেছে এনএসআই ও র্যাব। পরে আরো একজনকে আটক করেন তারা। শুক্রবার সকাল ৮টার দিকে কলারোয়া থানার অদূরে ডা.আনিছুর রহমানের মালিকানাধীন ভবনের ৩য় তলায় অবস্থিত ‘কিডস ক্লাব’ কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারীসহ ১৬জন নিয়োগ পরীক্ষার্থী, প্রশ্ন ফাঁস হোতা চক্র কিডস ক্লাবের পরিচালকসহ ৪জন কর্তাব্যক্তি ও ৮জন অভিভাবক রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানাবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবে সাধারণ সভা ও ইফতার

কলারোয়া প্রেসক্লাবের সদস্যদের নিয়ে সাধারণ সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা মোড়স্থ হাইস্কুল মার্কেটের ২য় তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইফতারে মিলিত হন সাংবাদিকরা। সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সহ.সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়ার কেঁড়াগাছিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রিমিয়ার ছাত্র সংঘ। সংগঠনটির কেঁড়াগাছি ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার সকালে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান অষ্ট্রেলিয়া প্রবাসী আ.লীগ নেতা এসএম আলতাফ হোসেন লাল্টুর সহযোগিতায় ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস গ্রেড) ও এ গ্রেডে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ১১২জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। তাওহিদুজ্জামানের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
কলারোয়ার রামভদ্রপুরে মোকছেদ আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পথচলা শুরু

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুরে মরহুম মোকছেদ আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পথচলা শুরু হলো। শুক্রবার (২৪মে) সকাল ১০টার দিকে রামভদ্রপুরে পলাশ মেম্বরের বাড়ির পাশে নবনির্মিত ভবনে মাদরাসা-এতিমখানার উদ্বোধন ও পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন মজিদ বিতরণ করেন। হাফিজিয়া মাদারাসা ও এতিমখানার নবঘোষিত পরিচালনা কমিটিতে আছেন সভাপতি হারিজ মোহাম্মদ পরশ, সাধারণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

‘সর্বহারা যত মানুষ আছে সব আমাদের প্রতিবেশী’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ‘গুরু জেমস এর দুষ্টু ছেলের দল’ নামের সাংস্কৃতিক সংগঠনের উদ্যেগে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটির প্রধান উদ্যোক্তা চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের কৃতিসন্তান পুলিশ সদস্য রাসেল আনাম। তার পৃষ্ঠপোষকতায় গত ২১মে মঙ্গলবার বিকালে স্থানীয় ২৫জন অসহায় এতিম শিশুদের মাঝে ঈদবিস্তারিত পড়ুন
অবশেষে মনিরামপুরের রাজগঞ্জ স্কুল মাঠ থেকে সরানো হচ্ছে হাট

অবশেষে প্রায় ৪০ বছর পর দখলমুক্ত হচ্ছে যশোরের মণিরামপুরের রাজগঞ্জ হাইস্কুল মাঠ। অবৈধভাবে স্কুল মাঠ দখলে নিয়ে বসানো আট প্রকারের হাট সরানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে ইজারাদাররা সময় পাবেন আগামী ঈদুল আজহা পর্যন্ত মাত্র তিনমাস। এই হাট সরানোর ব্যাপারে দুই পক্ষের লিখিত সিদ্ধান্ত হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলছেন, লিখিত নয়, স্কুল মাঠ থেকে হাট সরানোর ব্যাপারে মৌখিক সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার দুপুরেবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটা মিনিস্টার শো-রুমে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার

সাতক্ষীরার পাটকেলঘাটা মিনিস্টার মাইওয়ান শো-রুমে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মাহে রমজান উপলক্ষে শক্রবার বিকেলে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এসময় আনন্দ টিভির সাতক্ষীরা দর্শক ফোরামের সভাপতির সভাপতিত্বে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান, পাটকেলঘাটা হাই স্কুলের প্রধান ও তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল হাই, হোম টাইন গ্রুপের ডাইরেক্টর হাসানুল বান্না, ফরিদপুর সরকারি কলেজের কর্মকর্তা আব্দুল জলিল, সাংবাদিকবিস্তারিত পড়ুন
এতিম শিশুদের নিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ইফতার মাহফিল

প্রতিবছরের ন্যায় সাতক্ষীরার এতিম শিশুদের নিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ রমজান) রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে সাতক্ষীরা পৌরসভার হলরুমে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ইফতার মাহফিল আয়োজক কমিটির সভাপতি ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, রোটারী ক্লাববিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় যুবলীগের বর্ধিত সভা ও ইফতার মহাফিল

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক ইফতার মহাফিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাগআঁচড়া সাতমাইল মাদরাসা চত্বরে এ ইফতার মহাফিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগে সভাপতি আলী আহম্মাদ মেম্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুলের সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, সাবেক সাধারণবিস্তারিত পড়ুন
গরমে তৃষ্ণা মেটাতে শার্শায় জমে উঠেছে তালের রস বিক্রি

যশোরের শার্শায় চটকাপোতা গ্রামে জমে উঠেছে তালের রস বিক্রি। গরমে তৃষ্ণা মেটানোর জন্য ক্রেতাদের কাছে তালের রস কদর বেশি ‘ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ, ঐ খানেতে বাস করে কানা বগির ছা’ এই চরণগুলো শিশুমনে একটা চিরস্থায়ী ছাপ ফেলে গেছে। গাঁয়ে এখন বকের ছানা থাক বা না থাক, গাছগুলোয় ভরে উঠেছে তালের রস। ব্যবসায়ীরা বলেন, গরমে তৃষ্ণা মেটানোর জন্য ডাবের পানির পাশাপাশি ক্রেতাদের কাছে ভেজালমুক্ত তালের রসের কদর বেশি। আবারবিস্তারিত পড়ুন
