Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালার বিষমুক্ত আম যাচ্ছে রাজধানীর সুপারশপ ‘আগোরা’য়

স্বাদে-গন্ধে অনন্য বৈশিষ্ট সম্পন্ন সাতক্ষীরার আম গত কয়েক বছর ধরেই জনপ্রিয়তা পেয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বড়সড় সুপারশপে। দেশের গন্ডি পেরিয়ে মধুমাসের মধুফল রপ্তানী হচ্ছে বিদেশেও। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারশপ আগোরা’য় যাচ্ছে ফলের রাজা আম। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে তালা উপজেলায় আমের আবাদ হয়েছে ৭১৫ হেঃ জমিতে। এঅঞ্চলে মূলত: হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া, হাড়িভাংগা, লতা, মল্লিকা আর গোবিন্দভোগের মতো জনপ্রিয় জাতের আমের মূলতবিস্তারিত পড়ুন
কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে ডিগ্রিতে পাশের হার ৭৪%

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের স্নাতক (পাস) কোর্সের ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি প্রকাশিত ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) কোর্সের ফলাফলে এ প্রতিষ্ঠান থেকে পাশের হার শতকরা ৭৪ভাগ। ১৯জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪জন। সিজিএ ৪পয়েন্টের মধ্যে উত্তীর্ণের ১জনের পয়েন্ট ৩এর উপরে আর অন্যরা ৩এর কাছাকাছি। এর আগে ২০১৩-১৪সালে ৯জন পরীক্ষার্থীর মধ্যে সিজিএ ৩এর উপর পয়েন্ট নিয়ে ৩জন উত্তীর্ণ হয়। উপজেলার প্রান্তিক অঞ্চলের এ প্রতিষ্ঠানটির অভাবনীয় সাফল্যে শিক্ষকবিস্তারিত পড়ুন
৩০মে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে ইফতার

কলারোয়ার অন্যতম সামাজিক প্রতিষ্ঠান কলারোয়া পাবলিক ইন্সটিটিউট বরাবরের মতো এবারো পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আগামি ২৪রমজান, ৩০মে বৃহষ্পতিবার প্রতিষ্ঠান চত্বরে ওই ইফতার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা জানান- কলারোয়া পাবলিক ইন্সটিটিউট কর্তৃক প্রতিষ্ঠানের সম্মানীত সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদদের সম্মানার্থে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ৩০মে বিকাল সাড়ে ৫টায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন ইফতার আয়োজনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

কলারোয়ায় ব্র্যাক ব্যাংক এসএমই ইউনিটে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলারোয়া হাসপাতাল রোডে এ অফিসটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন জেলা আ.লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার কাউন্সিলর শেখ জামিল হোসেন, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কলারোয়া কম্পিউটার ক্যাম্পাসের স্বত্তাধিকারী শেখবিস্তারিত পড়ুন
বেনাপোলে ফেনসিডিলসহ একজন আটক

বেনাপোল সীমান্ত থেকে সালাম হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ মে) সকালে তাকে আটক করা হয়। আটক সালাম বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারানপুর গ্রামের জয়নাল হোসেনের ছেলে। যশোর-৬ র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ছুরোত আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা বাজারের একটি চাতালের পার্শ্বে অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ সালামকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসার সাথেবিস্তারিত পড়ুন
শার্শার গোগা সীমান্তে ৯৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে মালিক বিহীন ৯৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোরে ২১বিজিবি ব্যাটালিয়নের গোগা বিওপির বিজিবি সদস্যরা ৯৬২ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজি এমএস জানান, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে এসে সীমান্তের ৪০ হতে ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান করছে- এমন গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান

২০১৮-১৯ অর্থ বছরে উপজেলা প্রশাসন রাজস্ব তহবিলের আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে বৃত্তি প্রদান করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স রুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সাংবাদিক মিঠুন সরকারসহ উপজেলার বিভিন্নবিস্তারিত পড়ুন
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছোরে প্রস্তাবিত বাজেট ঘোষনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের হলরুমে ১৭ই রমজান বৃহস্পতিবার বিকালে পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে পরিষদের সচিব মোখলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের ইউপি সদস্য জহির রাইহান,আশরাফ আলী, আব্দুল জলিল, মুত্তাহিরুল হক, মাসুদুজ্জামান, লুৎফর রহমান, সাহেব আলী গাজী, আব্দুল গফুর, এস এম মিজানুর রহমান, মিসেস নাদিরা বেগম, মিসেস নাসরিন পারভিন, সাবেক ইউপি সদস্য মোসলেম উদ্দিন সরদার,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মুনজিতপুরে পিচের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভাধীন মুনজিতপুর ইসু মিয়া সড়কে পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ০২ নং ওয়র্ডে ইসু মিয়া সড়কে অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা। মুনজিতপুর টিএন্ডটি মোড় হতে সদর থানা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় এবং অর্থায়ণে ৯০০ মিটার রাস্তা ২৫ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। বহু কাঙ্খিত এ সড়কটি দীর্ঘদিন পর চলাচলের উপযোগি হচ্ছে বলে পথচারীসহবিস্তারিত পড়ুন
কৃষকদের সাথে প্রহসনের শেষ কোথায়?

পৃথিবীর উন্নত দেশসমূহে কৃষকদের জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। উন্নত দেশ চীন তাদের ধান চাষাবাদের মৌসুমের শুরুতে উৎসব পালন করে সৃষ্টিকর্তার নিকট অধিক ফলনের জন্য প্রার্থনা করে। জাপান তাদের কৃষকদের জন্য সবসময় উন্নত প্রযুক্তির যোগান দেয় যার মাধ্যমে অল্প খরচে স্বল্প পরিশ্রমে কৃষক অধিক ফলন পেতে পারে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তাদের কৃষকদের জন্য অধিক পরিমাণ বাজেট ঘোষণা করে। উন্নয়নশীল দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক এবং বেহাল। কৃষক তারবিস্তারিত পড়ুন
কলম থেকে কলাম..
পোলাও রান্না শিখতে নয় বরং গল্পের স্বাদ নিতে পড়ুন ‘পোলাওপাতা ও অন্যান্য’ বইটি

গল্পকার জাকির হোসেন’র ‘পোলাওপাতা ও অন্যান্য’ বইটি রকমারি ডট কম থেকে কিনেছিলাম ১৫০ টাকায়। মুদ্রিত মূল্য ১৭০ হলেও ১২% ছাড় পেয়েছিলাম। নতুন হলেও সমতট প্রকাশনীর বইয়ের বাঁধাই এবং কাগজের গুণগত মান ভালো। ৭২ পৃষ্ঠার বইয়ের হিসেবে মূল্যও ঠিক আছে। নিজের বাবা-মা’কে উৎসর্গকৃত এই বইয়ের মুখবন্ধ লিখেছেন ২০১৯ এ একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক হরিশংকর জলদাস। বইটিতে স্থান পেয়েছে লেখকের চমৎকার আটটি গল্প। নাম দেখে যদি ভাবেন বইটি পড়ে পোলাও রান্না করে প্রিয়জনকেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে অর্থের বিনিময়ে ভিজিডি’র চাউল বিতরণের অভিযোগ

কালিগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভিজিডি’র চাউল বিতরণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ মে) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নিকট লিখিত অভিযোগ করেছেন মৌতলা ইউপির ভিজিডির সুফলভোগী ভুক্তভোগী জনগন। অভিযোগে জানা গেছে, উপজেলার মৌতলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের মেম্বর মীর সালমান রহমান ডালিম ২১ মে পরিষদে ২০১৯-২০২০ ভিজিডি চক্রের কার্যক্রমের চাউল বিতরণকালে একাধিক ভিজিডি কার্ডধারীর নিকট থেকে নগদ ১হাজার টাকা আদায় পুর্বক চাউল বিতরণ করেছেন। এঘটনায় অভিযুক্ত ইউপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরাতে সমুদ্র সৈকত…

সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের তীরভূমি জুড়ে এক নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকত এর নাম। বাংলাদেশে যে মান্দারবাড়িয়া নামে একটা সমুদ্র সৈকত আছে তা বেশীর ভাগ মানুষের কাছেই অজানা। সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর তীরে মান্দারবাড়িয়ায় বন আর তার সম্মুখে বঙ্গোপসাগরের তীর জুড়ে নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকত যেন প্রকৃতির এক অপার সৃষ্টি। সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের দূরত্ব আনুমানিক ৭৫ কিলোমিটার। নীলডুমুর পর্যন্ত গাড়ীতে যাওয়া যায়, তার পরের পথ যেতে হবেবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভায় রাস্তাজুড়ে ময়লার ভাগাড় ॥ ভোগান্তিতে বাসিন্দা ও পথচারীরা

কলারোয়া পৌরসভা। সরকারি পাকা রাস্তার অর্ধেক জুড়ে ময়লা-আবর্জনার ভাগাড়। নাগরিক সুবিধার চেয়ে ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। পচাঁ দূর্গন্ধ আর যাতায়াতে অসুবিধা সহ্য করতে করতে স্থানীয় আবাসিক এলাকার বাসিন্দারা অসহায়ত্বের মধ্যে পড়েছেন। কলারোয়া পুরাতন খাদ্যগুদামের গেটের পাশেই এ দৃশ্য প্রায় প্রতিদিনই চোখে পড়ে। কাচাবাজার, পাইকরি মাছ বাজার, বাসস্ট্যান্ডসহ স্থানটির আশপাশের যত আবর্জনা সব সেখানে স্তুপ করা হয় প্রতিদিন। কিন্তু প্রতিদিন না নিয়ে ২/৩দিন পরপর সেখান থেকে পৌরসভার আবর্জনা বহনকারী গাড়িতে করে অন্যত্র নেয়াবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা পরিষদের ইফতার ও দোআ মাহফিল

দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২মে) উপজেলা অডিটোরিয়ামে এই প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হলো। ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে মূলমঞ্চে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, উপজেলা পরিষদের ভাইসবিস্তারিত পড়ুন
জনগণের সেবা নিশ্চিত করতে হবে : কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

কলারোয়া উপজেলা পরিষদের পৃথক ৪টি সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক আইন শৃঙ্খলা কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মাসিক চোরাচালান নিরোধ কমিটির এবং মাসিক সমন্বয় সভাগুলো বুধবার বেলা আড়াইটা থেকে পরপর অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এবং সভায় কমিটিগুলোর সদস্যরা, ৮টিবিস্তারিত পড়ুন
