রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৯

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই ইউন্ডিজের রেকর্ডের ফুলঝুরি

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। কিন্তু টস হারাতে কিছুই গেলো আসলো না ওইন্ডিজের। যেনো এটাই চাচ্ছিল তারা। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ব্যাট হাতে নামলেন দুই ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল এবং শেই হোপ। পরের ৪৭ ওভার তাদের সাবলীল ব্যাটিং একের পর এক মাইলফলক পেরিয়েছে আর গড়েছে নতুন রেকর্ড। বলতে গেলে আইরিশ বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠেন তারা। দুজনের শৈল্পিক ব্যাটিংয়ে ভরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারিসহ গ্রেফতার ৫১

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার(৫ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের কাছে রওশন আরা ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি এ সময় সে তার সহযোগীদের নিয়ে গোপন মিটিং করছিল। আসাদুল্লাহ আল গালিব সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসাদুল্লাহ আল গালিব ওই ছাত্রাবাসে এসে গোপন মিটিং করছে। পরেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী এলাকা থেকে আব্দুস সালাম (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। রবিবার সকালে আমড়াখালী বিজিবি চেকপোষ্টের দক্ষিনপাশে রেল ব্রিজের নীচের ডোবা থেকে লাশটি উদ্ধার করে হয়। নিহত আব্দুল সালাম বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি এলাকার আবু জাফরের ছেলে। শার্শা থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আমড়াখালি খালের ব্রিজের নীচে একটি ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে রবিবার সকালে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন

‘স্বাস্থ্য সবার জন্য, সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৫ মে) দুপুরে শহরের সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রে সাতক্ষীরার আয়োজনে নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ম্যানেজিং পার্টনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

সাংবাদিক এটিএম রফিক আর নেই: সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান এটিএম রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের ব্যাঙ্গালুরের নারায়না হেলথ সিটি হাসপাতালে ১২ দিন লাইফ সাপোর্টে থাকাবস্থায় গত ৩ মে শুক্রবার দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। সোমবার বাদ আসর খুলনা আলিয়া কামিল মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে তাঁরবিস্তারিত পড়ুন

কেশবপুরে খামারীদের মাঝে ঘাসের কাটিং বিতরণ

কেশবপুর উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রাণী সম্পাদ দপ্তরের বাস্তবায়নে রবিবার সকালে গবাদি প্রাণী পালনকারী ৬ শতাধিক খামারীদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্মুখে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে গবাদি প্রাণী পালনকারী ৬ শতাধিক খামারীদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

কলম থেকে কলাম..

পিতা মাতার জন্য বৃদ্ধাশ্রম নয়

পিতার-মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত কথাটি আমরা প্রায় ভুলতে বসেছি। বলা হয়ে থাকে যে আল্লাহর পরেই পিতা-মাতার স্থান। কিন্তু আজকাল তাঁরা তাঁদের প্রাপ্য সম্মানটুকুই পাচ্ছে না। পিতা-মাতা কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমাদের পড়ালেখা শেখায়, মানুষের মতো মানুষ করে তোলে কিন্তু একটু বড় হলেই এক শ্রেণির সন্তানেরা তাঁদের সম্মান করে না। বেশির ভাগ ক্ষেত্রে পিতা-মাতা একটু বৃদ্ধ হলেই তাঁদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে এতো কষ্ট করে সন্তান লালন-পালন করার ফলবিস্তারিত পড়ুন

বেনাপোল ও শার্শায় ২৭ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক-১

বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্ত থেকে ২৭ লাখ টাকার ইয়াবা, শাড়ি, থ্রিপিস, ফেন্সিডিল, চাপাতা, মোটারসাইকেল ও বিভিন্ন প্রকার প্রসাধনীসহ রুবেল নামে একজন চোরাচালানিকে আটক করেছে বিজিবি। রোববার (০৫ মে) ভোর ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এসব পন্য আটক করা হয়। আটক রুবেল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের দরুদ সরদারের ছেলে। ২১ বিজিবি অধিনায়ন লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, শার্শার গোগা ও বেনাপোলের পুটখালী, দৌলতপুর সীমান্ত এলাকা থেকে রোববারবিস্তারিত পড়ুন

নাভারন-সাতক্ষীরা মহাসড়কের পরিবহন থামিয়ে চাঁদাবাজির অভিযোগ

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে পরিবহন থামিয়ে চাঁদা বাজির অভিযোগ উঠেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত এ চাঁদা বাজি চলছে। সূত্রে জানা গেছে, নাভারন- সাতক্ষিরা সড়কের বেত্রাবতি ফিলিং স্টেশনের সামনে চেকিং এর নামে লালা পতাকা উঠিয়ে এক শ্রেনীর লোকাল বাস মালিক ও কর্মচারী ঐক্যবদ্ধ ভাবে দূর পাল্লার পরিবহন থামিয়ে চাঁদা বাজি করছে। যে কারনে অনেক পরিবহন ও যাত্রীরা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছে। এ কারনে এ সড়কের বেত্রাবতি ফিলিং স্টেশনের কাছে যে কোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ২ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সাতক্ষীরার উপকুলীয় অঞ্চলের প্রায় ৬’শ কাঁচা ঘর-বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া জেলায় ২ হাজার হেক্টর ফসলি জমি এবং শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রায় ৫ কিলোমিটার বেঁড়িবাধের আংশিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এদিকে, শ্যামগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি আশ্রয় কেন্দ্রে আয়না মতি বিবি (৯২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কওছার আলীর স্ত্রী। রাতে তিনি আশ্রয় কেন্দ্রে উঠার পর অসুস্থ অবস্থায় মারা যান। অপরদিকে,বিস্তারিত পড়ুন

দেবহাটায় পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে হত দরিদ্র, দুঃস্থ্য ও অসহায় মুসলিম রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। শনিবার ও বরিবার সকালে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ও ভোমরা ইউনিয়নে মোট ১৬শত হত দরিদ্র, দুঃস্থ্য ও অসহায় মুসলিম রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদবিস্তারিত পড়ুন

১২৪৭ কোটি টাকা পেলেই ২৭৬২ যোগ্য প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা

দুই হাজার সাতশ বাষট্টিটি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়েছে। আর এগুলো এমপিওভু্ক্ত করতে এক হাজার দুইশ সাতচল্লিশ কোটি টাকা দরকার। এই টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখেছে শিক্ষা মন্ত্রণালয়। টাকা পেলেই জুনের মধ্যে ঘোষণা হবে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতন-ভাতা বাবদ সরকারি অংশ (মূল বেতন ও কিছু ভাতা) পেয়ে থাকেন। এ জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব সময় এমপিওভুক্তিরবিস্তারিত পড়ুন

কার কাছে দাড়ি কামালেন শচীন?

ভারতে ক্রিকেট যদি ধর্ম হয় তবে সেই ধর্মের গুরু হলেন শচীন টেন্ডুলকার। ভারতীয় হিবেবে কিংবদন্তী ক্রিকেটার সম্পর্কে যতই জানা যায় ততই তার ভক্ত হতে বাধ্য। সম্প্রতি আরো একটি আশ্চর্যজনক কাজ করে বসলেন তিনি। নারী নাপিতের কাছে দাড়ি কামালেন ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকর। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার একটি ছবি দিয়ে তার অসংখ্য ভক্তদের বললেন এই জিনিসটা আমরা কখনই কল্পনা করতে পারি না। বিশ্ব ক্রিকেটের প্রায় সমস্ত রেকর্ডের অধিকারী শচীন ছবিটি স্টপোবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে স্টেডিয়াম কিনলেন বাংলাদেশি ব্যবসায়ী

যুক্তরাজ্যের বেড ফোর্ড টাউন ফুটবল স্টেডিয়াম কিনে নিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবির। তার পৈত্রিক বাড়ি সিলেটে। আগামী পাঁচ বছরের জন্য এই স্টেডিয়াম কিনে নিয়েছেন তিনি। গেল এপ্রিলের শেষ দিকে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বেডফোর্ড টাউন ফুটবল ক্লাবের আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমেই বেডফোর্ড টাউন স্টেডিয়াম কিনে নেন মোহাম্মদ কবির। আগামী সেপ্টেম্বর থেকে বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের নাম হবে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম’।বিস্তারিত পড়ুন

ফণীর বিপদ কেটে গেছে : দুর্যোগ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ফণী’র বিপদ কেটে গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার দুপুর দেড়টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ফণীর বিপদ কেটে গেছে। তেমন কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের কোনও সমস্যা হবে না। ঘূর্ণিঝড়ে চারজন নিহত হয়েছে জানিয়ে এবং প্রাণহানির এই ঘটনায় শোকবিস্তারিত পড়ুন

ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে কলারোয়ায় কৃষকের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

কলারোয়ায় ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে সামান্য ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। ৩মে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে হালকা থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যহত হওয়ার আশংকা প্রকাশ করছেন কৃষকরা। পাথর ফাঁটা রোদে খেটে খাওয়া মানুষের ফলানো উঠতি ফসল বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছেন। সরেজমিনে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা গেছে- কেউ ধান কাটছেন, কেউ বিভিন্ন যানবাহনযোগে বাড়িতে নিচ্ছেন, কেউ কাঁদছেনবিস্তারিত পড়ুন