মে, ২০১৯
বর্তমানে মাস হিসাবে দেখছেন
‘ফনী’ আতঙ্কে কলারোয়ায় ধান-ছাগলের-মাংস সমান দরে!!

কলারোয়ায় ধানের দাম নিয়ে শংকায় পড়েছেন কৃষকেরা। ধান কাটা-ঝাড়ার কাজে শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরির সাথে ঘূর্ণিঝড় ‘ফনী’র আতঙ্কে ধান-ছাগলের-মাংস’র সমান দরে পরিণত হয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্থ হয়েছে মাঠের ফসল আর হতাশাগ্রস্থ হয়েছে কৃষক। ভূক্তভোগি কৃষকরা জানান- প্রতি বিঘা জমি বাৎসরিক লসের হিসাব টেনে-কৃষি শ্রমিকের মজুরি ৪’শ-৫’শ টাকা ও বিঘা চুক্তিতে গেলে ৩-৪ হাজার টাকা, সাথে গভীর নলকূপের পানির মুল্য বাবদ মৌসুমে খরচবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় হাইস্কুলের এসএমসির নির্বাচন ৫মে

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন রোববার (৫ মে)। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে দু’টি প্যানেল থেকে দশজন অভিভাবক সদস্য অংশ গ্রহণ করছেন। তাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, বর্তমান সভাপতি আব্দুল আজিজ প্যানেল থেকে অংশ নিচ্ছেন, আব্দুল আজিজ, হাফিজুর রহমান (হরিহরনগর), রবিউল ইসলাম (দিঘীরপিড়), মাহাবুর রহমান মেম্বার (দিঘীরপাড়) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সেলিনা আক্তার (জোকা)বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ‘ফণী’র ছোবলে শিক্ষা প্রতিষ্ঠান-বসতঘর ক্ষতিগ্রস্ত : আহত ২

প্রচণ্ড ঝড়ো বাতাসে আশ্রয় কেন্দ্রের ছাদ থেকে পড়ে ২জন জখম হয়েছে। শুক্রবার (৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ শ্রীপুর ইউপির ছাদ থেকে পড়ে আনিছুর রহমান (১৯) নামে এক যুবক মারাত্মক রক্তাক্ত জখম হয়েছে। সে দক্ষিণ শ্রীপুর গ্রামের নরিম আলী গাজীর ছেলে। তাৎক্ষণিক ওই আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়। এসময় তার মুখের থুতনিতে পাঁচটি সেলাই দেওয়া হয়। অপরদিকে সোতা গ্রামের আজগর আলী পাড়ের ছেলে আমিনুর রহমানবিস্তারিত পড়ুন
কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে হবে : কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

‘শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত লবণক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনা ধান-১০ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ ঠা মে) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের বাস্তবায়নে, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড (সিসিটিএফ)’র অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
শ্যামনগরে উপকূলীয় আশ্রয়কেন্দ্রে বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি আশ্রয়কেন্দ্রে আয়না মতি বিবি (৯২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান। বৃদ্ধা আয়না মতি বিবি (৯২) গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত শওকত শেখের স্ত্রী। অসুস্থ অবস্থায় তিনি ঘূর্ণিঝড় ফণীর হাত থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, ইউনিয়নের ১৭টি আশ্রয় কেন্দ্র প্রায় সাড়ে ৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। শুক্রবারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ বিতরণ

বিনা উদ্ভাবিত উন্নয়নশীল ও স্বল্পজীবনকাল সম্পন্ন আউশ ধানের জাতসমূহের পরিচিতি এবং আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (০৪ ঠা মে) সকালে উপকেন্দ্রের হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের বাস্তবায়নে, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড (সিসিটিএফ)’র অর্থায়নে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের (পিপিসি) অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরের লিচু ও আম বাগানের কৃষকের মাথায় হাত

সাতক্ষীরার অধিকাংশ উপজেলায় হালকা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে চলেছে। তার ফলশ্রুতিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে মৌসুমি ফসল লিচু, আম, জামরুল ইত্যাদির বাগানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অধিকাংশ বাগানে ঘুরে দেখা যায়, পাকা-আধাপাকা, কাচা আম, লিচু ভর্তি বড় বড় ডাল ভেঙ্গে মাটিতে পড়ে ফল নষ্ট হয়ে গেছে। কৃষক আজিজ তরফদার (৪৫) সহ আরো কয়েকজন কৃষক বলেন- ফনীর ঝড়ের কারণে আমরা যে লিচু গাছ বিগত বছরে হয়তো ১০-১৫ হাজার টাকা বিক্রি করতাম তাবিস্তারিত পড়ুন
কলম থেকে কলাম..
নেশাজাতীয় দ্রব্যকে না বলুন

নেশা মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করে। নেশা মানুষের মানসিক অবস্থাকে দুর্বল করে উন্মাদ বানিয়ে দেয়। পরিবার-পরিজন,সমাজ,বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সর্বস্তরের জনগণ নেশাকারীকে ঘৃণার চোখে দেখে। নেশাখোর মানুষের সাথে অধিকাংশ মানুষ মিশতে চাই না এবং সর্বদা তাদের এড়িয়ে চলার চেষ্টা করে। অনেকেই নেশায় বুদ হয়ে থাকা মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। নেশা জাতীয় দ্রব্য যেমন- মদ,গাঁজা,ফেন্সিডিল,ক্যাথোড্রিল, বিড়ি,তামাক,ভাং,চুরুট,সিগারেট, ইয়াবা,তাড়ি, খাট ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য থেকে আমাদের সর্বদা দূরে থাকা উচিত। “ধূপমানে বিষপান”,বিস্তারিত পড়ুন
বাংলাদেশে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় ফণী

বাংলাদেশে ঢুকেছে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। শনিবার (৪ মে) সকাল ৬টায় সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চলে প্রবেশ করে ফণী। এরপর দেশের উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হয়ে এটি পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ঢাকা অঞ্চলে অবস্থান করবে আরো ৫ থেকে ৬ ঘণ্টা। এসময়বিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উড়ে গেল স্কুলবাস! (ভিডিও)

দাঁড় করানো গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে নিয়ে গিয়ে উল্টে ফেলে দিচ্ছে ঘূর্ণিঝড় ফণী। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে আবার ঘুড়ির মতো উড়ে যাচ্ছে ফাইবারের কাঠামো। এমনই সব ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে ভারতের ওড়িশার বিভিন্ন প্রান্তে। এ যেন হলিউডের ছবি ‘দ্য স্টর্ম’-এর বাস্তব রূপ। ফণীর তাণ্ডব ক্যামেরাবন্দি করতে হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে অস্ত্র। পেশাদার সাংবাদিক বা চিত্র সাংবাদিকদের থেকেও যেন ভয়ানক ছবি তুলে ধরেছেন আম জনতা। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাইক্লোন ফণীরবিস্তারিত পড়ুন
ভারতের ওড়িষ্যায় ঘূর্ণিঝড়ের মধ্যে জন্ম হওয়ায় নাম রাখা হল ‘ফণী’!

ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের ওড়িষ্যা। শুক্রবার সকালে সেখানে আঘাত হানে প্রলয়ংকারী এ ঘূর্ণিঝড়। এতে মারা গেছে প্রায় ৬ জন। এদিকে সেই দুর্যোগের মধ্যেই সেখানে জন্ম নেয় এক কন্যা শিশু। আর তাই ওই শিশুর নাম রাখা হয়েছে ‘ফণী’। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ওড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে পৃথিবীর আলো দেখে কন্যাশিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী।বিস্তারিত পড়ুন
ধীরে ধীরে শক্তি কমছে ঘূর্ণিঝড় ফণীর

ভারতের উরিষ্যায় আঘাত হানার পর তীব্র প্রবল ঘূর্ণিঝড় (এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) ফণীর শক্তি কিছুটা কমেছে। এটি এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল রেখেছে সংস্থাটি। শুক্রবার বিকেলে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৩৮) বলা হয়েছে, ভারতের ওড়িষ্যা উপকূল ও কাছাকাছি উপকূলীয় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ফণী: শনিবার (৪ মে) যশোর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অতি প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি। এ ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে ও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য যশোর জেলা প্রশাসকের নির্দেশক্রমে, যশোর জেলা শিক্ষা অফিসার এক নোটিশের মাধ্যমে শনিবার (৪মে) যশোর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (২মে) তিনি ৩৭.০২.৪১০০.০০১.৯৯.০১১.১৭.৪৭০ স্বারকে বিষয়টি অতীব জরুরী উল্লেখ করে এক নোটিশ জারি করেন। এ নোটিশ পাওয়ার পর জেলার বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের নির্দেশে মাইকিং করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

সুন্দরবনে বাঘের আক্রমণে আশরাফুল ইসলাম খোকন নামে এক জেলে মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আঠারোবেকির রাজাখালী খালে কাকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি। আহত বনজীবী আশরাফুল ইসলাম খোকন শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়াইল্ড টিমের টেংরাখালী ভিটিআরটি দলনেতা আনোয়ারুল ইসলাম জানান, সকালে বনে কাঁকড়া ধরার সময় হঠাৎ পাশ থেকে একটি বাঘ হামলে পড়ে আশরাফুল ইসলামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘ঘূর্ণিঝড় ফণি’ মোকাবেলায় সতর্ক থাকার আহবান

সাতক্ষীরায় প্রাকৃতিক দূর্যোগ “ঘূর্ণিঝড় ফণি” মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জনগণকে উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে তিনি বলেছেন- ‘সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আশ্রয়কেন্দ্রে যেতে অন্যকে উদ্বুদ্ধ করুন। সকলে একযোগে সাহস ও ধৈর্য্য নিয়ে মোকাবিলা করুন।’ এদিকে, অনুরূপভাবে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ এবং ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
কলারোয়ায় অপহরনকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

কলারোয়ায় ১ অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে থানা পুলিশ। ০৩ মে শুক্রবার তাদের গ্রেফতার ও উদ্ধার করা হয়। থানা সূত্র জানায়- গ্রেফতার অপহরণকারী কামরুল হাসান রনি (২৩)। সে খুলনার পাইকগাছা থানার উত্তর কাঠিপাড়া গ্রামের মজিদ গাজীর পুত্র। তাকে খুলনা জেলাধীন পাইকগাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং অত্র মামলার ভিকটিম মোসা. শান্তা খাতুন (১৭) কে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ইং-২৭/০৪/১৯খ্রিঃ তারিখবিস্তারিত পড়ুন
